Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
April 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, APRIL 24, 2026
ইয়েমেনে হুথিদের অবস্থানে হামলা চালাল যুক্তরাষ্ট্র ও ব্রিটেন

আন্তর্জাতিক

রয়টার্স
12 January, 2024, 10:00 am
Last modified: 12 January, 2024, 10:22 am

Related News

  • হরমুজে আরও মাইন পেতেছে ইরান: অ্যাক্সিওস
  • হরমুজ খোলা, হরমুজ বন্ধ, আলোচনা শুরু, আলোচনা বন্ধ—চক্র চলছেই
  • সহযোগিতা না করা ন্যাটো দেশগুলোকে ‘শাস্তি’ দিতে ‘ভালো ও মন্দ’ তালিকা বানিয়েছে ট্রাম্প প্রশাসন
  • এশিয়ার জলসীমায় ইরানের ৩ তেলবাহী ট্যাংকার আটক করল যুক্তরাষ্ট্র
  • নৌ-অবরোধের মধ্যেই মার্কিন নৌসচিবকে বরখাস্ত করল পেন্টাগন

ইয়েমেনে হুথিদের অবস্থানে হামলা চালাল যুক্তরাষ্ট্র ও ব্রিটেন

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গতকাল বৃহস্পতিবার (১১ জানুয়ারি) এক বিবৃতিতে সতর্ক করেছেন যে প্রয়োজনে তিনি আরও পদক্ষেপ নিতে দ্বিধা করবেন না।
রয়টার্স
12 January, 2024, 10:00 am
Last modified: 12 January, 2024, 10:22 am

লোহিত সাগরে জাহাজে হামলার প্রতিক্রিয়ায় ইয়েমেনে হুথি বিদ্রোহীদের সামরিক স্থাপনাকে লক্ষ্য করে আকাশ ও সমুদ্রপথে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ব্রিটেন।

ইয়েমেনের প্রত্যক্ষদর্শীরা রয়টার্সকে দেশজুড়ে বিস্ফোরণের কথা নিশ্চিত করেছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গতকাল বৃহস্পতিবার (১১ জানুয়ারি) এক বিবৃতিতে সতর্ক করেছেন যে প্রয়োজনে তিনি আরও পদক্ষেপ নিতে দ্বিধা করবেন না।

তিনি বলেন, "এই হামলা একটি স্পষ্ট বার্তা যে যুক্তরাষ্ট্র এবং আমাদের অংশীদাররা আমাদের কর্মকর্তাদের ওপর আক্রমণ সহ্য করবে না।"

ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, "প্রাথমিকভাবে যা বোঝা যাচ্ছে তা হলো লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে হুথিদের হামলার সক্ষমতা বাধাগ্রস্থ করা সম্ভব হয়েছে।'

ইরান-সমর্থিত হুথিরা বলেছে, লোহিত সাগরে তাদের এই হামলার উদ্দেশ্য ফিলিস্তিনি এবং গাজার ইসলামপন্থী দল হামাসের প্রতি সমর্থন দেখানো।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন এক বিবৃতিতে বলেছেন, ড্রোন, ব্যালিস্টিক এবং ক্রুজ ক্ষেপণাস্ত্র, কোস্টাল রাডার এবং বিমান নজরদারিসহ হুথির সামরিক সক্ষমতাকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

একজন হুথি কর্মকর্তা সাদা ও ধামার শহরের পাশাপাশি রাজধানী সানায় "হামলার" কথা নিশ্চিত করেছেন। তিনি এটিকে "আমেরিকান-জিওনিস্ট-ব্রিটিশ আগ্রাসন" বলে অভিহিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা রয়টার্সকে জানিয়েছে, সানা বিমানবন্দর সংলগ্ন একটি সামরিক ঘাঁটি, তাইজ বিমানবন্দরের কাছে একটি সামরিক স্থান, হোদেইদাহের একটি হুথি নৌ ঘাঁটি এবং হাজ্জাহ গভর্নরেটের সামরিক স্থানগুলোকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

হামলা বাড়ার আশংকা

যুক্তরাষ্ট্র বলেছে, অস্ট্রেলিয়া, বাহরাইন, কানাডা ও নেদারল্যান্ডস এ অভিযানকে সমর্থন দিয়েছে। তারা এটিকে বাণিজ্যিক জাহাজগুলোর অবাধ চলাচল স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার একটি আন্তর্জাতিক প্রচেষ্টার অংশ হিসেবে উপস্থাপনের কথাও জানিয়েছে।

এদিকে ওয়াশিংটন বলেছে, তাদের উত্তেজনা বাড়ানোর কোনো উদ্দেশ্য নেই। তবে হুথিরা বলেছে, তারা যেকোনো হামলার প্রতিশোধ নিতে অঙ্গীকারবদ্ধ।

লন্ডনের কিংস কলেজের আন্দ্রেয়াস ক্রিগ বলেছেন, "উদ্বেগ হলো এটি বাড়তে পারে।" সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতকেও সংঘর্ষের দিকে টানা হতে পারে এমন ঝুঁকির বিষয়েও সতর্ক করেছেন তিনি।

হামলার পর এক বিবৃতিতে সৌদি আরব হামলা বা বাড়ানোর আহ্বান জানিয়েছে।

যুক্তরাষ্ট্র লোহিত সাগরে হুথি হামলায় সক্রিয়ভাবে জড়িত থাকার জন্য ইরানকে সামরিক সক্ষমতা ও বুদ্ধি দিয়ে সহযোগিতার অভিযোগও করেছে।

Related Topics

টপ নিউজ

হামলা / হুথি / লোহিত সাগত / যুক্তরাষ্ট্র

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সংগৃহীত ছবি
    প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১১ পয়সা
  • ভারতের মণিপুর রাজ্যের চুরচাদপুরের কাছের কিবুতজের একটি সিনাগগে বিনেই মেনাশে গোত্রের লোকজন প্রার্থনা করছেন। ছবি: দ্য নিউইয়র্ক টাইমস
    হারানো সম্প্রদায়: মণিপুরের জঙ্গল ছেড়ে ইসরায়েলের পথে ইহুদি ‘বিনেই মেনাশে’রা
  • র‍্যাংকনের কারখানা। ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    র‍্যাংকন অটোর ২৫ শতাংশ শেয়ার কিনছে জাপানের মিতসুবিশি
  • বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন
    বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন
  • কোভিড ভাইরাসের সংক্রমণ ঠেকাতে প্রতিকার হিসেবে গোমূত্র মিশ্রিত চা পান করছেন হিন্দুত্ববাদী সংগঠন ‘অখিল ভারত হিন্দু মহাসভা’র সমর্থকরা। ছবি: গেটি
    ভারতের গঙ্গোত্রী মন্দিরে প্রবেশ করতে দর্শনার্থীদের পান করতে হবে ‘গোমূত্র’
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ছবি: রয়টার্স
    ট্রাম্পের মন গলাতে দেশের একাংশের নাম ‘ডনিল্যান্ড’ রাখতে চাইছেন ইউক্রেনের কর্মকর্তারা

Related News

  • হরমুজে আরও মাইন পেতেছে ইরান: অ্যাক্সিওস
  • হরমুজ খোলা, হরমুজ বন্ধ, আলোচনা শুরু, আলোচনা বন্ধ—চক্র চলছেই
  • সহযোগিতা না করা ন্যাটো দেশগুলোকে ‘শাস্তি’ দিতে ‘ভালো ও মন্দ’ তালিকা বানিয়েছে ট্রাম্প প্রশাসন
  • এশিয়ার জলসীমায় ইরানের ৩ তেলবাহী ট্যাংকার আটক করল যুক্তরাষ্ট্র
  • নৌ-অবরোধের মধ্যেই মার্কিন নৌসচিবকে বরখাস্ত করল পেন্টাগন

Most Read

1
সংগৃহীত ছবি
বাংলাদেশ

প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১১ পয়সা

2
ভারতের মণিপুর রাজ্যের চুরচাদপুরের কাছের কিবুতজের একটি সিনাগগে বিনেই মেনাশে গোত্রের লোকজন প্রার্থনা করছেন। ছবি: দ্য নিউইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

হারানো সম্প্রদায়: মণিপুরের জঙ্গল ছেড়ে ইসরায়েলের পথে ইহুদি ‘বিনেই মেনাশে’রা

3
র‍্যাংকনের কারখানা। ছবি: সৌজন্যেপ্রাপ্ত
অর্থনীতি

র‍্যাংকন অটোর ২৫ শতাংশ শেয়ার কিনছে জাপানের মিতসুবিশি

4
বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন
অর্থনীতি

বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন

5
কোভিড ভাইরাসের সংক্রমণ ঠেকাতে প্রতিকার হিসেবে গোমূত্র মিশ্রিত চা পান করছেন হিন্দুত্ববাদী সংগঠন ‘অখিল ভারত হিন্দু মহাসভা’র সমর্থকরা। ছবি: গেটি
আন্তর্জাতিক

ভারতের গঙ্গোত্রী মন্দিরে প্রবেশ করতে দর্শনার্থীদের পান করতে হবে ‘গোমূত্র’

6
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ট্রাম্পের মন গলাতে দেশের একাংশের নাম ‘ডনিল্যান্ড’ রাখতে চাইছেন ইউক্রেনের কর্মকর্তারা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net