Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
August 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, AUGUST 06, 2026
টোকিওতে ২ বিমানের সংঘর্ষ: কোস্ট গার্ডের বিমানের ৫ আরোহী নিহত

আন্তর্জাতিক

হিন্দুস্তান টাইমস
02 January, 2024, 07:15 pm
Last modified: 02 January, 2024, 07:21 pm

Related News

  • তীব্র গরমে জাপানের চিড়িয়াখানায় তিন সিংহীর মৃত্যু
  • দেশে চাকরির সংকট, কর্মসংস্থানের আশায় জাপানে পাড়ি দিচ্ছেন দক্ষিণ কোরিয়ার তরুণরা
  • টোকিওর বাইরে দ্বিতীয় রাজধানী স্থাপনের পরিকল্পনা অনুমোদন দিল জাপান
  • জাপানে ভূমিকম্পে নিহত বেড়ে ১৩, ধসে পড়া শপিংমলে উদ্ধার অভিযান চলছে
  • জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্পে শপিংমলে ভয়াবহ বিস্ফোরণ, বহু হতাহতের আশঙ্কা

টোকিওতে ২ বিমানের সংঘর্ষ: কোস্ট গার্ডের বিমানের ৫ আরোহী নিহত

প্রাথমিকভাবে কোস্ট গার্ডের বিমানের পাঁচ ক্রু নিখোঁজ বলে জানানো হয়। পরে ঘোষণা করা হয়, সেই পাঁচজনকে বিমানের মধ্যেই মৃত অবস্থায় পাওয়া গিয়েছে।
হিন্দুস্তান টাইমস
02 January, 2024, 07:15 pm
Last modified: 02 January, 2024, 07:21 pm
সংঘর্ষের পর আগুন ধরে যায় যাত্রীবাহী বিমানটিতে। ছবি: রয়টার্স/ইসেই কাটো

মঙ্গলবার (২ জানুয়ারি) জাপানের টোকিওর হানেদা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় কোস্ট গার্ডের বিমানের সঙ্গে ধাক্কা লেগে একটি যাত্রীবাহী এয়ারবাসে আগুন লেগে যায়। এ দুর্ঘটনায় কোস্ট গার্ডের বিমানের পাঁচ ক্রুর মৃত্যু হয়েছে।

দুর্ঘটনার সময় যাত্রীবাহী বিমানটিতে ৩৭৯ জন যাত্রী ও ক্রু ছিলেন। তাদের সবাইকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে সক্ষম হয় উদ্ধারকারী বাহিনী। অন্যদিকে কোস্ট গার্ডের বিমানে মোট ছয় আরোহীর মধ্যে কেবল একজন বেঁচে আছেন।

প্রাথমিকভাবে কোস্ট গার্ডের বিমানের পাঁচ ক্রু নিখোঁজ বলে জানানো হয়। পরে ঘোষণা করা হয়, সেই পাঁচজনকে বিমানের মধ্যেই মৃত অবস্থায় পাওয়া গিয়েছে।

দুর্ঘটনায় পাঁচজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে দেশটির প্রশাসন। অবতরণের সময় কার্যত আগুনের গোলায় পরিণত হয় জাপান এয়ারলাইন্সের এ৩৫০ বিমানটি। খবর অনুযায়ী, অবতরণের সময় জাপানের কোস্ট গার্ডের ওই বিমানের সঙ্গে ধাক্কা লাগে যাত্রীবাহী বিমানটির।

জাপানের কোস্ট গার্ড জানিয়েছে, তারা বিষয়টি খতিয়ে দেখছে।

যাত্রীবাহী বিমানটি অবতরণ করতেই বিমাবন্দরে থাকা দমকল কর্মীরা ঘটনাস্থলে ছুটে যান। শুরু হয় আগুন নেভানো এবং যাত্রী উদ্ধারের কাজ।

জাপানের অন্যতম ব্যস্ত বিমানবন্দর টোকিওর হানেদা। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে।

Related Topics

টপ নিউজ

জাপান এয়ারলাইন্স / জাপান / বিমান দুর্ঘটনা / বিমানে আগুন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: জুলাই জাদুঘর ওয়েবসাইট
    কাল থেকে সবার জন্য উন্মুক্ত হচ্ছে জুলাই জাদুঘর; আবেদন অনলাইনে, টিকিট কত
  • ছবি: সংগৃহীত
    ৮ ব্র্যান্ডের ত্বক ফর্সাকারী ক্রিমে অতিমাত্রায় পারদ পেয়েছে বিএসটিআই
  • সাবেক যুগ্ম সচিব সৈয়দ জগলুল পাশা। ছবি: সংগৃহীত
    খালেদা জিয়ার বাসার সামনে বালুর ট্রাক-পেপার স্প্রে: গ্রেপ্তার জগলুল কারাগারে, আগামীকাল রিমান্ড শুনানি
  • ছবি: সংগৃহীত
    ভিডিও ডকুমেন্টারি প্রদর্শনের পর ‘ভুয়া’ স্লোগান, জুলাই যোদ্ধা ও শহিদ পরিবারের সংবর্ধনা অনুষ্ঠানে হট্টগোল
  • দক্ষিণ কোরিয়ার সঙ্গে সেপা চুক্তি স্বাক্ষর: বদলে যাবে কি বাংলাদেশের শিল্পখাতের ভবিষ্যৎ?
    দক্ষিণ কোরিয়ার সঙ্গে সেপা চুক্তি স্বাক্ষর: বদলে যাবে কি বাংলাদেশের শিল্পখাতের ভবিষ্যৎ?
  • ছবি: ফেসবুক
    রিপাবলিক বাংলা ছাড়লেন আলোচিত ভারতীয় সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ

Related News

  • তীব্র গরমে জাপানের চিড়িয়াখানায় তিন সিংহীর মৃত্যু
  • দেশে চাকরির সংকট, কর্মসংস্থানের আশায় জাপানে পাড়ি দিচ্ছেন দক্ষিণ কোরিয়ার তরুণরা
  • টোকিওর বাইরে দ্বিতীয় রাজধানী স্থাপনের পরিকল্পনা অনুমোদন দিল জাপান
  • জাপানে ভূমিকম্পে নিহত বেড়ে ১৩, ধসে পড়া শপিংমলে উদ্ধার অভিযান চলছে
  • জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্পে শপিংমলে ভয়াবহ বিস্ফোরণ, বহু হতাহতের আশঙ্কা

Most Read

1
ছবি: জুলাই জাদুঘর ওয়েবসাইট
বাংলাদেশ

কাল থেকে সবার জন্য উন্মুক্ত হচ্ছে জুলাই জাদুঘর; আবেদন অনলাইনে, টিকিট কত

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

৮ ব্র্যান্ডের ত্বক ফর্সাকারী ক্রিমে অতিমাত্রায় পারদ পেয়েছে বিএসটিআই

3
সাবেক যুগ্ম সচিব সৈয়দ জগলুল পাশা। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

খালেদা জিয়ার বাসার সামনে বালুর ট্রাক-পেপার স্প্রে: গ্রেপ্তার জগলুল কারাগারে, আগামীকাল রিমান্ড শুনানি

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ভিডিও ডকুমেন্টারি প্রদর্শনের পর ‘ভুয়া’ স্লোগান, জুলাই যোদ্ধা ও শহিদ পরিবারের সংবর্ধনা অনুষ্ঠানে হট্টগোল

5
দক্ষিণ কোরিয়ার সঙ্গে সেপা চুক্তি স্বাক্ষর: বদলে যাবে কি বাংলাদেশের শিল্পখাতের ভবিষ্যৎ?
অর্থনীতি

দক্ষিণ কোরিয়ার সঙ্গে সেপা চুক্তি স্বাক্ষর: বদলে যাবে কি বাংলাদেশের শিল্পখাতের ভবিষ্যৎ?

6
ছবি: ফেসবুক
আন্তর্জাতিক

রিপাবলিক বাংলা ছাড়লেন আলোচিত ভারতীয় সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net