Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
April 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, APRIL 07, 2026
বয়স বাড়ার সঙ্গে সঙ্গে দাঁতে যেসব পরিবর্তন ঘটতে শুরু করে!

আন্তর্জাতিক

সাইন্স এলার্ট ডটকম
24 December, 2023, 11:55 am
Last modified: 24 December, 2023, 11:59 am

Related News

  • বার্ধক্য হার মেনেছে ইচ্ছার কাছে: মুন্সিগঞ্জে পালকিতে চড়ে ভোট দিলেন ১০৩ বছরের চাঁন বানু
  • বয়স বাড়ছে, কিন্তু আপনি কতটা ফিট? জানুন ৪ সহজ উপায়ে
  • বয়স বাড়ার সাথে সাথে খাবারের পুষ্টিগুণ ও প্রয়োজনীয়তা যেভাবে বদলে যায়
  • ২০৫০ সালে যেভাবে সংকুচিত হবে জাপানের সমাজ
  • বাংলাদেশে ষাটোর্ধ্ব জীবন যেভাবে মসৃণ করতে পারে অর্থনৈতিক পরিকল্পনা

বয়স বাড়ার সঙ্গে সঙ্গে দাঁতে যেসব পরিবর্তন ঘটতে শুরু করে!

এনামেল ও ডেন্টিনের ক্ষয় কমাতে সবসময় চেষ্টা করতে হবে। এক্ষেত্রে নরম ব্রাশ ব্যবহার করা এবং দাঁতের ক্ষয় করে এমন টুথপেস্ট ব্যবহার না করাই উত্তম।  
সাইন্স এলার্ট ডটকম
24 December, 2023, 11:55 am
Last modified: 24 December, 2023, 11:59 am
ছবি: গেটি ইমেজেস

সুস্থ দাঁতে সুন্দর হাসি আমাদের আত্মবিশ্বাসী করে তোলে; সুখী জীবনযাপনে সহায়ক হিসেবে কাজ করে। কিন্তু সময়ের সাথে সাথে দেহের মতোই আমাদের দাঁতে বার্ধক্যজনিত পরিবর্তন আসতে থাকে। সেক্ষেত্রে দাঁতগুলোকে ভালো রাখতে এবং মুখের হাসি ধরে রাখতে নিয়মতান্ত্রিক জীবনযাপন করা ও যত্ন নেওয়া উচিত।

দাঁতের উপাদান 
দাঁতের মুকুট শক্ত এনামেল আবরণ দ্বারা আবৃত থাকে। এটি নরম, বাদামী ডেন্টিনকে ঘিরে থাকে, যা কেন্দ্রে অবস্থিত পাল্পকে রক্ষা করে।

এনামেলের নিচে থাকা ডেন্টিন দাঁতের বেশিরভাগ মুকুট ও মূল গঠন করে। এটি কোলাজেন, খনিজ, পানি ও প্রোটিন দিয়ে তৈরি। আর পাল্পে রক্তনালী ও স্নায়ু থাকে যা দেহের বাকি অংশের সাথে সমন্বয় করে।

দাঁতের বার্ধক্যজনিত পরিবর্তন
সময়ের সাথে সাথে আমাদের দাঁত ভঙ্গুর হয়ে যায়। একইসাথে ডেন্টিন সজীব অবস্থা হারানোর কারণে ফ্র্যাকচারের ঝুঁকি থাকে। এনামেলের বাইরের পৃষ্ঠে অপেক্ষাকৃত অস্বচ্ছ ডেন্টিন প্রকাশ পেতে থাকে। যা বয়সের সাথে সাথে আরও কালো হয়ে যায়।

ডেন্টিন কালো হয়ে যাওয়ার সাথে সাথে কোলাজেন শক্ত ও সংকুচিত হয়ে যায়। আর টিউবুলের মধ্যে থাকা তরল খনিজ দিয়ে পূর্ণ হয়। অন্যদিকে ওডন্টোব্লাস্টগুলি দাঁতের ভিতরে ডেন্টিন তৈরি করতে থাকে যাতে ট্রান্সলুসেন্ট পাল্পের জায়গা কমে যায়। 

ডেন্টিনের বৃদ্ধি আমাদের দাঁতগুলিকে অস্বচ্ছ করে এবং গরম ও ঠান্ডা অনুভূতি থেকে দূরে রাখে। ঠিক এজন্যই দাঁতের ক্যাভিটি যাচাইয়ে এক্স-রে করা দরকার। এতে আমরা অনুভব করছি না এমন সমস্যাও সনাক্ত করা যায়। 

খাদ্য ও পানীয়ের কণাগুলি মাইক্রো-গ্যাপ এবং বার্ধক্যজনিত সূক্ষ্ম ফাটল রেখা পূরণ করে। এটি এনামেলকে বিবর্ণ করে এবং দাঁতে দাগের তৈরি করে। এই দাগগুলি সহজেই দাঁত হোয়াইটেনিং করার মাধ্যমে ঠিক করা যায়।

বয়সের সাথে সাথে দাঁতের সুরক্ষায় ও উজ্জ্বলতা নিশ্চিতে বেশকিছু পদক্ষেপ নেওয়া জরুরি। এক্ষেত্রে দাঁতের চিকিৎসকের পরামর্শকৃত বেশ কিছু উপায় রয়েছে।

১. দাঁতে অপ্রয়োজনীয় চাপ প্রদান এড়িয়ে চলুন

কাজের সরঞ্জাম বা নানা ধরণের প্যাকেজিং খোলা কিংবা ধরে রাখার মতো বিষয়ের ক্ষেত্রে দাঁতের ব্যবহার করা এড়িয়ে চলুন। আপনার যদি বড় ফিলিংস বা রুট ক্যানেল চিকিত্সা করা দাঁত থাকে, তবে আপনার দাঁতের ডাক্তারের সাথে নির্দিষ্ট ফিলিং উপাদান বা মুকুটের নিরাপত্তা সম্পর্কে কথা বলুন। যাতে করে আপনার দাঁত ফাটল বা ভেঙে যাওয়া থেকে রক্ষা পেতে পারে।

২. চাপ ছড়িয়ে দিন  
আপনার যদি মোলার বা প্রিমোলার দাঁত না থাকে, তবে অবশিষ্ট দাঁতকে অতিরিক্ত চাপ থেকে রক্ষা করতে খাবার চিবানোর সময় চাপকে মুখের চারপাশে সমানভাবে ছড়িয়ে দিন। 

যাতে খাবার ঠিকঠাক চিবাতে পারেন সেক্ষেত্রে ব্রিজ, ইমপ্লান্ট বা ভালোভাবে লাগানো দাঁত দিয়ে হারিয়ে যাওয়া দাঁতগুলিকে প্রতিস্থাপন করুন। এক্ষেত্রে দাঁতগুলি ঠিকঠাক আছে কি-না সেটি নিশ্চিত করতে নিয়মিত পরীক্ষা করতে হবে। একইসাথে কমপক্ষে প্রতি দশ বছর পর পর সেগুলো প্রতিস্থাপন করতে হবে।

৩. এনামেলের ক্ষয় প্রতিরোধ 
এনামেল ও ডেন্টিনের ক্ষয় কমাতে সবসময় চেষ্টা করতে হবে। এক্ষেত্রে নরম ব্রাশ ব্যবহার করা এবং দাঁতের ক্ষয় করে এমন টুথপেস্ট ব্যবহার না করাই উত্তম।

এক্ষেত্রে দাঁতের উজ্জ্বলতা বৃদ্ধিকারী কিছু টুথপেস্ট এনামেলের ক্ষয় করতে পারে। এটি দাঁতের উপরিভাগকে রুক্ষ করে তুলতে পারে। তাই এক্ষেত্রে 'সেনসিটিভ' লেবেল করা টুথপেস্ট ব্যবহার করাই উত্তম। এনামেল বজায় রাখতে ও ক্ষয় রোধ করতে খাবারের সময় বা অসুস্থতায় (বমি) দাঁতে অ্যাসিডের সংস্পর্শ কমিয়ে আনার চেষ্টা করতে হবে।

৪. লালার উন্নতি
লালা দাঁতকে অ্যাসিড আক্রমণ থেকে রক্ষা করে। এতে ক্ষয় কমাতে ব্যাকটেরিয়ারোধী বৈশিষ্ট্যও রয়েছে। এছাড়াও এটি খাবার চিবাতে, গিলতে এবং কথা বলতে সাহায্য করে। 

তবে বয়সের সাথে সাথে লালার গুণমান ও পরিমাণও হ্রাস পায়। এক্ষেত্রে বিষণ্নতা ও উচ্চ রক্তচাপের মতো দীর্ঘস্থায়ী অসুস্থতার ফলে নির্দিষ্ট কিছু ওষুধের ব্যবহারও ফ্যাক্টর হিসবে কাজ করতে পারে। এক্ষেত্রে লালার গুণমান বৃদ্ধিতে কিংবা ক্ষয় রোধে বিকল্প ওষুধের ব্যবহার করা যায় কি-না সেই সম্পর্কে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

৫. বার্ধক্য প্রতিরোধ
সেলুলার সেন্সেন্স এমন একটি প্রক্রিয়া যা আমাদের কোষে ডিএনএ পরিবর্তন করে শারীরিক, রাসায়নিক বা জৈবিক ক্ষতি সহ্য করার ক্ষমতা কমিয়ে দেয়। এটি ক্যান্সার তৈরি, বিদ্যমান ক্যান্সারের বিস্তার এবং আলঝেইমার্স, ডায়াবেটিস, অস্টিওপরোসিস ও হৃদরোগের মতো দীর্ঘস্থায়ী অসুস্থতার সূত্রপাত বাড়ায়। এক্ষেত্রে জীবনযাপনের পরিবর্তন এনে যথা ধূমপান বন্ধ করা ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখার মতো বিষয়গুলোকে প্রাধান্য দিতে হবে।  

৬. বয়সের সাথে মানিয়ে নেওয়া   
বার্ধক্য আমাদের বোধশক্তি, হাতের দক্ষতা এবং দৃষ্টিশক্তিকে প্রভাবিত করে। এতে করে অনেকে দাঁত ও মাড়ি পরিষ্কারের বিষয়েও উদাসীন হয়ে যায়। হয়তো একসময় দাঁত নিয়ে বহু যত্নশীল মানুষও দাঁতের অবহেলা শুরু করতে পারেন। 

এক্ষেত্রে দাঁতের সুরক্ষায় চিকিৎসকের সাথে পরামর্শ করতে হবে। তারা সহজে দাঁত পরিস্কার রাখার ও ক্ষতি প্রতিরোধে প্রয়োজনীয় পণ্যসামগ্রীর পরামর্শ দেবেন।

Related Topics

টপ নিউজ

দাঁত / দাঁতের যত্ন / বার্ধক্য

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: নিউ ইয়র্ক টাইমস
    সস্তা ল্যাপটপের যুগ কি তবে শেষ হতে চলল?
  • চীনের সাংহাইয়ে সিনোপেক-এর একটি কারখানার তেল সংরক্ষণ ট্যাংক ও স্থাপনা। ছবি: গো নাকামুরা/রয়টার্স
    এটি চীনের যুদ্ধ নয়, তবে বহু বছর আগেই প্রস্তুত হওয়া শুরু করেছিল বেইজিং
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    সংসদে শীর্ষ ২০ ‍ঋণখেলাপি প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ
  • ছবি: সংগৃহীত
    এক এনআইডি দিয়ে একটির বেশি এমএফএস অ্যাকাউন্ট নয়: সংসদে অর্থমন্ত্রী
  • ছবি: টিবিএস
    ব্যবসায়ী মানেই চোর, এনবিআরকে এ মনোভাব থেকে বেরিয়ে আসার আহ্বান ফিকি’র
  • কোলাজ: টিবিএস
    ইসরায়েলে ইরান, ইয়েমেন ও লেবাননের সমন্বিত হামলা; ‘সাময়িক যুদ্ধবিরতি’ মানবে না তেহরান

Related News

  • বার্ধক্য হার মেনেছে ইচ্ছার কাছে: মুন্সিগঞ্জে পালকিতে চড়ে ভোট দিলেন ১০৩ বছরের চাঁন বানু
  • বয়স বাড়ছে, কিন্তু আপনি কতটা ফিট? জানুন ৪ সহজ উপায়ে
  • বয়স বাড়ার সাথে সাথে খাবারের পুষ্টিগুণ ও প্রয়োজনীয়তা যেভাবে বদলে যায়
  • ২০৫০ সালে যেভাবে সংকুচিত হবে জাপানের সমাজ
  • বাংলাদেশে ষাটোর্ধ্ব জীবন যেভাবে মসৃণ করতে পারে অর্থনৈতিক পরিকল্পনা

Most Read

1
ছবি: নিউ ইয়র্ক টাইমস
বাংলাদেশ

সস্তা ল্যাপটপের যুগ কি তবে শেষ হতে চলল?

2
চীনের সাংহাইয়ে সিনোপেক-এর একটি কারখানার তেল সংরক্ষণ ট্যাংক ও স্থাপনা। ছবি: গো নাকামুরা/রয়টার্স
আন্তর্জাতিক

এটি চীনের যুদ্ধ নয়, তবে বহু বছর আগেই প্রস্তুত হওয়া শুরু করেছিল বেইজিং

3
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

সংসদে শীর্ষ ২০ ‍ঋণখেলাপি প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

এক এনআইডি দিয়ে একটির বেশি এমএফএস অ্যাকাউন্ট নয়: সংসদে অর্থমন্ত্রী

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

ব্যবসায়ী মানেই চোর, এনবিআরকে এ মনোভাব থেকে বেরিয়ে আসার আহ্বান ফিকি’র

6
কোলাজ: টিবিএস
আন্তর্জাতিক

ইসরায়েলে ইরান, ইয়েমেন ও লেবাননের সমন্বিত হামলা; ‘সাময়িক যুদ্ধবিরতি’ মানবে না তেহরান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net