Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
October 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, OCTOBER 21, 2026
আরও ভালো লিডার হতে চান? নির্ধারিত সময়ে ও সংখ্যায় কম মিটিং করুন

আন্তর্জাতিক

জেফ হ্যাডেন; ইনক ডটকম
11 December, 2023, 09:50 am
Last modified: 11 December, 2023, 09:56 am

Related News

  • ফরাশগঞ্জ: ঢাকার প্রথম ‘অফিস পাড়া’র খোঁজে
  • অফিসে এআই ব্যবহার করছেন? ঝামেলা এড়াতে যেসব বিষয়ে খেয়াল রাখা জরুরি
  • রাসেল জায়েদীর হাতে তৈরি কাঠের চশমা যেভাবে দেশের গণ্ডি পেরিয়ে বিদেশে
  • আমি যদি আরও বেশি পরিশ্রম করি, তুমি কি আমাকে ভালোবাসবে?
  • রাকসু নির্বাচন: ২ দিন ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা

আরও ভালো লিডার হতে চান? নির্ধারিত সময়ে ও সংখ্যায় কম মিটিং করুন

২০১৮ সালে 'জার্নাল অফ অর্গানাইজেশনাল বিহেভিয়ার' এ প্রকাশিত পেপার অনুযায়ী, দেরিতে শুরু হওয়া মিটিংগুলি কেবল সময়ের অপচয় কিংবা বিরক্তির কারণই নয়। বরং একইসাথে দেরিতে শুরু হওয়া মিটিংগুলিও অনেক কম ফলপ্রসূ হতে পারে।
জেফ হ্যাডেন; ইনক ডটকম
11 December, 2023, 09:50 am
Last modified: 11 December, 2023, 09:56 am
ছবি: সংগৃহীত

আমার সহকর্মী ও আমি একবার ভাবলাম যে, ঠিক কতগুলো মিটিং আমরা সময়মতো শুরু করেছি সেটা খুঁজে বের করি। সেক্ষেত্রে দেখা গেল যে, আমাদের করা প্রায় ৭০০ মিটিংয়ের মাত্র তিনটি আমরা সময়মতো শুরু করেছিলাম। 

কোনো বিষয় সম্পর্কে আলোচনা বা সিদ্ধান্ত নিতেই মিটিং ডাকা হয়। সেক্ষেত্রে সেখানে সচারাচর যাদের আমন্ত্রণ জানানো হয়, তাদের সবাইকে সমান গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়৷

তাই এক বা একাধিক মানুষ দেরি করে আসলে স্বাভাবিকভাবেই মিটিং দেরি করে শুরু হয়। আর এই দেরি করে শুরু করাতেই ঐ মিটিংয়ের কার্যকারিতা কমে যায়।

২০১৮ সালে 'জার্নাল অফ অর্গানাইজেশনাল বিহেভিয়ার' এ প্রকাশিত পেপার অনুযায়ী, দেরিতে শুরু হওয়া মিটিংগুলি কেবল সময়ের অপচয় কিংবা বিরক্তির কারণই নয়। বরং একইসাথে দেরিতে শুরু হওয়া মিটিংগুলিও অনেক কম ফলপ্রসূ হতে পারে।

ঐ পেপারে গবেষকেরা বলেন, "মিটিং যদি ১০ মিনিট পর শুরু হয় তবে ঐ মিটিংয়ের কার্যকারিতা এক-তৃতীয়াংশ পর্যন্ত কমে যেতে পারে। সেক্ষেত্রে নতুন আইডিয়া তৈরীর প্রবণতাও প্রায় এক-তৃতীয়াংশ পরিমাণে কমে যেতে পারে।

একটি সচারাচর মিটিংয়ের কথা চিন্তা করুন৷ সেক্ষেত্রে কেউ দেরিতে আসছে, কেউবা আবার অপেক্ষা করা অবস্থায় গল্প করছে। সকলে যদি সময়মতো এসেও পরে তবুও নির্ধারিত সময়ের পর কয়েক মিনিট গল্প করে বলা হয় যে, আসুন এবার তবে মিটিং শুরু করা যাক। 

এর মাঝে যে অতিরিক্ত আলাপ কিংবা গালগল্প করা হলো, সেটির ফলে কিছুটা হলেও মিটিংয়ের ওপর ফোকাস ও উৎসাহ কমে আসলো। 

জার্নালে প্রকাশিত পেপারে দেখা যায়, দেরি করে শুরু করা মিটিং অপেক্ষাকৃত বেশিবার বাধাপ্রাপ্ত হয়, আশেপাশে কথা হয়, অপ-টপিক বেশি আসে। তাই কোনো কারণ না দেখিয়ে বরং অবশ্যই সঠিক সময়ে মিটিং শুরু করা উচিত। 

শুধু মিটিংয়ের কার্যকারিতা কমানো নয়, বরং দেরিতে পৌঁছানো সার্বিকভাবেও বেশ নেতিবাচক আচরণ। দেরিতে পৌঁছানো মানে বোঝায় আপনার সময় অন্য লোকেদের চেয়ে বেশি মূল্যবান।

এক্ষেত্রে কেউ যদি সত্যিকার অর্থেই বেশ ব্যস্ত হয়ে থাকে তবে তার উচিত হবে মিটিংয়ের সংখ্যা কমিয়ে আনা। শুধু বেশি গুরুত্বপূর্ণ মিটিংগুলোতেই সঠিক সময়ে উপস্থিত হওয়া। 

এক দশকব্যাপী করা একটি গবেষণা থেকে দেখা যায়, ৯০ ভাগ কর্মীই মনে করেন যে, মিটিং বেশ ক্ষেত্রবিশেষে বেশ অকার্যকর একটি বিষয়। তাদের এই ধারণার বৈজ্ঞানিক যুক্তিও রয়েছে। 

গবেষণায় দেখা যায়, মিটিংয়ের পরিমাণ ৪০ ভাগ পর্যন্ত কমিয়ে আনলে কর্মীদের কর্মদক্ষতা ৭০ ভাগ পর্যন্ত বেড়ে যায়। 

একইসাথে দেখা যায়, মিটিং কম হলে কর্মীদের মাঝে পারস্পরিক যোগাযোগ ও মিথস্ক্রিয়া বৃদ্ধি পায়। কেননা এতে করে তারা সরাসরি কথা বলে; ডকুমেন্ট নিয়ে প্রতিনিয়ত আলাপ-আলোচনা করে। মিটিংয়ের আশায় বসে থাকে না। 

একইসাথে মিটিংয়ের হার শতকরা ৮০ ভাগ পর্যন্ত কমিয়ে আনলে শতকরা ৬০ ভাগ পর্যন্ত চাপমুক্ত হয়। কর্মদক্ষতা ৭৪ ভাগ পর্যন্ত বৃদ্ধি পায়। তাই সবসময় উচিত প্রয়োজনের অধিক মিটিং না করা এবং সঠিক সময়ে মিটিং শুরু করা।

Related Topics

টপ নিউজ

অনলাইন মিটিং / মিটিং / অফিস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    আগামী বছর থেকে আমেরিকার ‘প্রতিটি শিশুকে’ স্পেসএক্সের একটি করে শেয়ার দেওয়ার ঘোষণা মাস্কের
  • ছবি: টিবিএস
    নাটোরে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১২, আহত অন্তত ৩০
  • ছবি: টিবিএস
    গাজীপুরে কেয়া গ্রুপের কারখানায় ফের ছাঁটাই: এবার চাকরি হারালেন ৭৩৯ জন, কান্নায় ভেঙে পড়লেন ১৯ বছরের পুরনো শ্রমিকেরা
  • ইলাস্ট্রেশন: ছৈয়দ মওলা/টিবিএদ
    আইএমএফের শর্ত পূরণে ২০৩০ সালের মধ্যে ১৫ শতাংশ একক ভ্যাট হার চালুর লক্ষ্য
  • ছবি: সংগৃহীত
    রিজার্ভ থেকে ২০ মিলিয়ন ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
  • ইইউ-র নতুন বর্জ্য নীতিমালার কারণে ঝুঁকিতে পড়তে পারে বাংলাদেশের স্ক্র্যাপ ইস্পাত আমদানি
    ইইউ-র নতুন বর্জ্য নীতিমালার কারণে ঝুঁকিতে পড়তে পারে বাংলাদেশের স্ক্র্যাপ ইস্পাত আমদানি

Related News

  • ফরাশগঞ্জ: ঢাকার প্রথম ‘অফিস পাড়া’র খোঁজে
  • অফিসে এআই ব্যবহার করছেন? ঝামেলা এড়াতে যেসব বিষয়ে খেয়াল রাখা জরুরি
  • রাসেল জায়েদীর হাতে তৈরি কাঠের চশমা যেভাবে দেশের গণ্ডি পেরিয়ে বিদেশে
  • আমি যদি আরও বেশি পরিশ্রম করি, তুমি কি আমাকে ভালোবাসবে?
  • রাকসু নির্বাচন: ২ দিন ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা

Most Read

1
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আগামী বছর থেকে আমেরিকার ‘প্রতিটি শিশুকে’ স্পেসএক্সের একটি করে শেয়ার দেওয়ার ঘোষণা মাস্কের

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

নাটোরে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১২, আহত অন্তত ৩০

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

গাজীপুরে কেয়া গ্রুপের কারখানায় ফের ছাঁটাই: এবার চাকরি হারালেন ৭৩৯ জন, কান্নায় ভেঙে পড়লেন ১৯ বছরের পুরনো শ্রমিকেরা

4
ইলাস্ট্রেশন: ছৈয়দ মওলা/টিবিএদ
অর্থনীতি

আইএমএফের শর্ত পূরণে ২০৩০ সালের মধ্যে ১৫ শতাংশ একক ভ্যাট হার চালুর লক্ষ্য

5
ছবি: সংগৃহীত
অর্থনীতি

রিজার্ভ থেকে ২০ মিলিয়ন ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক

6
ইইউ-র নতুন বর্জ্য নীতিমালার কারণে ঝুঁকিতে পড়তে পারে বাংলাদেশের স্ক্র্যাপ ইস্পাত আমদানি
অর্থনীতি

ইইউ-র নতুন বর্জ্য নীতিমালার কারণে ঝুঁকিতে পড়তে পারে বাংলাদেশের স্ক্র্যাপ ইস্পাত আমদানি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net