Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 20, 2026
‘ওয়ার্ল্ড বিল্ডিং অফ দ্য ইয়ার’ জিতল চীনের বোর্ডিং স্কুল

আন্তর্জাতিক

সিএনএন
02 December, 2023, 02:05 pm
Last modified: 02 December, 2023, 02:15 pm

Related News

  • আইডা ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ডসে বাংলাদেশের গৌরব: বিশ্বমঞ্চে উজ্জ্বল শুভ্র ও রিমন
  • ইরানে ভূপাতিত যুদ্ধবিমান থেকে মার্কিন পাইলটের অবতরণের দাবি, ধরিয়ে দিলে বড় পুরস্কারের ঘোষণা
  • চার রপ্তানিকারক প্রতিষ্ঠান পেল এইচএসবিসি এক্সপোর্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস ২০২৫
  • ‘হিউম্যান রাইটস টিউলিপ’ পুরস্কার পাচ্ছেন মানবাধিকারকর্মী সানজিদা তুলি; ফখরুলের অভিনন্দন
  • দুর্গন্ধযুক্ত জুতা যেভাবে ভারতের ইগ নোবেলজয়ী গবেষণার প্রেরণা জোগালো

‘ওয়ার্ল্ড বিল্ডিং অফ দ্য ইয়ার’ জিতল চীনের বোর্ডিং স্কুল

পুরস্কারটি স্থাপত্য জগতের অন্যতম সেরা পুরস্কার হিসেবে বিবেচিত। ১৪০ সদস্যের বিশেষজ্ঞ প্যানেল এটির সিদ্ধান্ত নেয়। সেক্ষেত্রে ভবনটি স্কুলের প্রথাগত ডিজাইনের নিয়মগুলির বাইরে এসে তৈরি করায় বিচারকদের প্রশংসা কুড়িয়েছে।
সিএনএন
02 December, 2023, 02:05 pm
Last modified: 02 December, 2023, 02:15 pm
ছবি: এপ্রোচ ডিজাইন স্টুডিও / ঝেইঝাং ইউনিভার্সিটি অফ টেকনোলজি ইঞ্জিনিয়ারিং গ্রুপ

চলতি বছর 'ওয়ার্ল্ড বিল্ডিং অফ দ্য ইয়ার' পুরস্কার জিতেছে চীনের ঝেজিয়াং প্রদেশের একটি বোর্ডিং স্কুল। মূলত পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের নির্মল পরিবেশে অবসর সময় কাটানোর কথা মাথায় রেখে স্কুলটি পুরস্কারপ্রাপ্ত ভবনটি তৈরি করেছে।

দেশটির নিংবো শহরে অবস্থিত ঐ স্কুলটির নাম হুইজেন হাই স্কুল। গতকাল (শুক্রবার) সিঙ্গাপুরে অনুষ্ঠিত 'ওয়ার্ল্ড আর্কিটেকচার ফেস্টিবল' এ পুরস্কারটি ঘোষণা করা হয়।

স্কুল ভবনটিতে রয়েছে রুফটপ পার্ক, ট্রি-হাউজ, এলিভেটেড ওয়াকওয়ে ইত্যাদি। এটি যৌথভাবে ডিজাইন করেছে দেশটির বিখ্যাত এপ্রোচ ডিজাইন স্টুডিও ও ঝেইঝাং ইউনিভার্সিটি অফ টেকনোলজি ইঞ্জিনিয়ারিং গ্রুপ।

ভবনটিতে রয়েছে ওপেন এয়ার লেকচার হল ও গাছ দিয়ে ঘেরা সারিবদ্ধ পথ। এছাড়াও শিক্ষার্থীদের পাঠদানের জন্য রয়েছে ৩০ টি কক্ষ।

ভবনটি সম্পর্কে এপ্রোচ ডিজাইন স্টুডিওর পক্ষ থেকে বলা হয়, শিক্ষাদানে দক্ষতাকে অগ্রাধিকার দিতে একটি স্কুলের ক্যাম্পাসেরই উচিত মুক্ত চিন্তাভাবনাকে অনুপ্রাণিত করা। সেটি চিন্তা করেই এই ভবনটিকে তৈরি করা হয়েছে। যাতে শ্রেণীকক্ষের বাইরে শিক্ষার্থীরা চাপমুক্ত থেকে শরীর ও মনের সামঞ্জস্য রক্ষা করতে পারে। একইসাথে নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করতে পারে।

ছবি: এপ্রোচ ডিজাইন স্টুডিও / ঝেইঝাং ইউনিভার্সিটি অফ টেকনোলজি ইঞ্জিনিয়ারিং গ্রুপ

বিখ্যাত 'ওয়ার্ল্ড বিল্ডিং অফ দ্য ইয়ার' পুরস্কারটি স্থাপত্য জগতের অন্যতম সেরা পুরস্কার হিসেবে বিবেচিত। ১৪০ সদস্যের বিশেষজ্ঞ প্যানেল এটির সিদ্ধান্ত নেয়। সেক্ষেত্রে ভবনটি স্কুলের প্রথাগত ডিজাইনের নিয়মগুলির বাইরে এসে তৈরি করায় বিচারকদের প্রশংসা কুড়িয়েছে।

পুরস্কারটি ঘোষণার সময় ওয়ার্ল্ড আর্কিটেকচার ফেস্টিবলের প্রোগ্রাম ডিরেক্টর পল ফিঞ্চ বলেন, "স্থপতিরা এমন একটি স্কুল তৈরি করেছে যা স্বাভাবিক মডেলের থেকে একেবারেই আলাদা। কেননা প্রথাগত স্কুলগুলোতে শিক্ষার্থীরা অনেকটা বাক্সে বন্দী থাকে। তারা পড়ালেখার ও দালানের চাপা পড়ে থাকে।"

অন্যদিকে পল ফিঞ্চ মনে করেন, পুরস্কারপ্রাপ্ত স্কুল ভবনটি শিক্ষার্থীদের মুক্ত পরিবেশ প্রদান করতে পারবে। একইসাথে নির্মল বাতাসে হাঁটতে এবং একাডেমিক চাপমুক্ত থাকতে সাহায্য করবে।   

ছবি: এপ্রোচ ডিজাইন স্টুডিও / ঝেইঝাং ইউনিভার্সিটি অফ টেকনোলজি ইঞ্জিনিয়ারিং গ্রুপ

মোট ২৫০ টি প্রজেক্টের মধ্যে থেকে স্কুলটিকে সেরা ভবনের পুরস্কারের জন্য নির্বাচন করা হয়েছে। এই তালিকায় ছিল নিউওয়ার্ক ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের টার্মিনাল এ, মেলবোর্নে থাকা হলোকাস্ট মিউজিয়াম এবং কম্বোডিয়া ও সেনেগালের দুইটি জাতীয় স্টেডিয়ামের মতো স্থাপনা।

বিল্ডিংগুলো মূলত ১৮ টি ক্যাটাগরিতে নির্বাচন করা হয়েছে। এরপর সব ক্যাটাগরির মধ্যে থেকে সেরা ভবনটি নির্ধারণ করা হয়েছে।

হুইজেন হাই স্কুল মূলত স্কুল ক্যাটাগরিতে তালিকায় জায়গা করে নিয়েছিল। এছাড়াও তালিকায় ছিল ভারতের ৭ দশমিক ১ মিলিয়ন বর্গফুটের সুরাট ডায়মন্ড বোর্সের মতো স্থাপনা। যেটি পেন্টাগনের রেকর্ড ভেঙ্গে বিশ্বের সবচেয়ে বড় অফিসের রেকর্ড গড়েছে।

Related Topics

টপ নিউজ

স্থাপত্য / পুরস্কার / ভবনের নকশা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের
    সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের
  • সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। ছবি: বাসস
    ঢাকায় এক কোম্পানির মাধ্যমে চলবে রুটভিত্তিক বাস, থাকবে নির্দিষ্ট রং: পরিবহণমন্ত্রী
  • ছবি: রয়টার্স
    ইরান এখন চাইলেই যেকোনো সময় হরমুজ বন্ধ করে দেওয়ার ক্ষমতা রাখে: মার্কিন গোয়েন্দা মূল্যায়ন
  • ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: রয়টার্স
    মেসিকে ব্রাজিলের হয়ে খেলার জন্য সই করানোর কথা ভাবছি: ব্রাজিলের প্রেসিডেন্টের রসিকতা
  • ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে ডোনাল্ড ট্রাম্প এবং বেনিয়ামিন নেতানিয়াহু। ১৩ অক্টোবর ২০২৫। ছবি: চিপ সোমোদেভিয়া
    ট্রাম্পের ইরান চুক্তিতে ক্ষোভে ফুঁসছেন নেতানিয়াহু; চটেছেন মিত্ররাও, করছেন ব্যক্তিগত আক্রমণ
  • ছবি: এপি
    আমরা ইরানের প্রচুর অর্থ নিয়েছি, সেই অর্থ ফেরত দিতে হবে: ট্রাম্প

Related News

  • আইডা ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ডসে বাংলাদেশের গৌরব: বিশ্বমঞ্চে উজ্জ্বল শুভ্র ও রিমন
  • ইরানে ভূপাতিত যুদ্ধবিমান থেকে মার্কিন পাইলটের অবতরণের দাবি, ধরিয়ে দিলে বড় পুরস্কারের ঘোষণা
  • চার রপ্তানিকারক প্রতিষ্ঠান পেল এইচএসবিসি এক্সপোর্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস ২০২৫
  • ‘হিউম্যান রাইটস টিউলিপ’ পুরস্কার পাচ্ছেন মানবাধিকারকর্মী সানজিদা তুলি; ফখরুলের অভিনন্দন
  • দুর্গন্ধযুক্ত জুতা যেভাবে ভারতের ইগ নোবেলজয়ী গবেষণার প্রেরণা জোগালো

Most Read

1
সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের
অর্থনীতি

সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের

2
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। ছবি: বাসস
বাংলাদেশ

ঢাকায় এক কোম্পানির মাধ্যমে চলবে রুটভিত্তিক বাস, থাকবে নির্দিষ্ট রং: পরিবহণমন্ত্রী

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান এখন চাইলেই যেকোনো সময় হরমুজ বন্ধ করে দেওয়ার ক্ষমতা রাখে: মার্কিন গোয়েন্দা মূল্যায়ন

4
ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: রয়টার্স
খেলা

মেসিকে ব্রাজিলের হয়ে খেলার জন্য সই করানোর কথা ভাবছি: ব্রাজিলের প্রেসিডেন্টের রসিকতা

5
ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে ডোনাল্ড ট্রাম্প এবং বেনিয়ামিন নেতানিয়াহু। ১৩ অক্টোবর ২০২৫। ছবি: চিপ সোমোদেভিয়া
আন্তর্জাতিক

ট্রাম্পের ইরান চুক্তিতে ক্ষোভে ফুঁসছেন নেতানিয়াহু; চটেছেন মিত্ররাও, করছেন ব্যক্তিগত আক্রমণ

6
ছবি: এপি
আন্তর্জাতিক

আমরা ইরানের প্রচুর অর্থ নিয়েছি, সেই অর্থ ফেরত দিতে হবে: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net