Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
March 26, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MARCH 26, 2026
গর্ভবতী নারীদের বয়ানে গাজা যুদ্ধের ভয়াবহতা

আন্তর্জাতিক

ওয়াশিংটন পোস্ট
02 November, 2023, 03:30 pm
Last modified: 02 November, 2023, 03:52 pm

Related News

  • ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে নেতানিয়াহুর ৬ বার যুক্তরাষ্ট্র সফর: এক নজরে নেপথ্য কাহিনী ও ফলাফল
  • ফিলিস্তিনকে 'কয়েক মাসের মধ্যে' রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে ফ্রান্স: মাখোঁ
  • হামাসের বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গের অভিযোগ ইসরায়েলের, বাড়ি ফিরতে পারছেন না হাজারো ফিলিস্তিনি
  • হামাসের সামরিক শাখার প্রধানকে লক্ষ্য করে ইসরায়েলের হামলা, নিহত ৭১
  • পশ্চিমা গণমাধ্যমের ফিলিস্তিন দেখার চোখ

গর্ভবতী নারীদের বয়ানে গাজা যুদ্ধের ভয়াবহতা

জাতিসংঘের পপুলেশন ফান্ডের তথ্য অনুযায়ী, গাজায় বর্তমানে প্রায় ৫০ হাজার গর্ভবতী নারী রয়েছেন। এদের মধ্যে ৫,৫০০ জন নারী এই মাসেই সন্তান জন্ম দেবেন।
ওয়াশিংটন পোস্ট
02 November, 2023, 03:30 pm
Last modified: 02 November, 2023, 03:52 pm
ছবি: ওয়াশিংটন পোস্ট

গতকাল (বুধবার) জাতিসংঘের যৌন ও প্রজনন স্বাস্থ্য সংস্থা চলমান যুদ্ধে গাজার তিনজন গর্ভবতী নারীর অভিজ্ঞতা অডিও সাক্ষাৎকার আকারে প্রকাশ করেছে। সেখানে ওই তিন নারীর বর্ণনায় ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা, গর্ভপাত এবং প্রয়োজনীয় চিকিৎসা না পাওয়ার তিক্ত অভিজ্ঞতার কথা উঠে এসেছে।

জাতিসংঘের পপুলেশন ফান্ডের তথ্য অনুযায়ী, গাজায় বর্তমানে প্রায় ৫০ হাজার গর্ভবতী নারী রয়েছেন। তাদের মধ্যে ৫,৫০০ জন নারী এ মাসেই সন্তান জন্ম দেবেন। যদিও এরমধ্যেই হাসপাতালগুলোতে ওষুধ ও রক্তের সরবরাহ ফুরিয়ে আসছে।

৩৫ বছর বয়সী ইসলাম হোসেন পপুলেশন ফান্ডকে জানান, তিনি যখন নয় মাসের অন্তঃসত্ত্বা, তখন তার বাড়ির কাছে একটি বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে তিনি ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন। ঘটনাটি ঘটে সন্তান জন্মের মাত্র ১০ দিন আগে।

ইসরায়েলি বাহিনীর হামলায় তার বড় ছেলে নিহত হয়। উদ্ধারকারীরা দল এসে তাকে হাসপাতালে নিয়ে না যাওয়া পর্যন্ত তিনি ধ্বংসস্তূপের নিচে চিৎকার করতে থাকেন।

উদ্ধারের পর ডাক্তাররা হোসেনের দেহ পরীক্ষা করে দেখেন, তার নাড়ির অবস্থা ছিল খুবই দুর্বল। তাই তার জরুরি সিজারিয়ান অপারেশন করতে হয়।

ওয়াশিংটন পোস্টের কাছে আসা সাক্ষাৎকারে হোসেন বলেন, "আমি আমার ছেলের নাম সনদ রেখেছি। কারণ আমার যে ছেলেকে হত্যা করা হয়েছে, সে ওর নাম সনদ রাখতে চেয়েছিল।" 

সনদ আরবী শব্দ, যার অর্থ সমর্থন। হোসেনের আশা, তার ছেলে জীবন ও মৃত্যু- যেকোনো পরিস্থিতিতে তাকে সমর্থন করবে।

অন্যদিকে, ৩০ বছর বয়সী আলা আল বায়া জানান, অসুস্থ বোধ করায় তিনি পরীক্ষার জন্য হাসপাতালে গিয়েছিলেন। এ সময় তিনি কাঁপছিলেন; কারণ ইদানিং তেমন কিছু খেতে পাননি তিনি।

আল বায়া বলেন, "ডাক্তার আমাকে বলেছিলেন, আমার শরীরে কোনো পালস নেই, কোনো আশা নেই।" পরবর্তীতে তার গর্ভপাত হয়।

গাজায় বিশ্ব খাদ্য কর্মসূচির সহযোগিতায় পরিচালিত ২৩টি বেকারির মধ্যে মাত্র একটি চালু রয়েছে। এর ফলে গর্ভবতী নারীদের জন্য পর্যাপ্ত খাবার পাওয়াও হয়ে দাঁড়িয়েছে কঠিন।

২৪ বছর বয়সী রেহাম রাশাদ বাকর বলেন, "আমার মত গর্ভবতী নারীদের দুধ, ডিম খাওয়া উচিত। কিন্তু এখানে রুটি কিংবা পানির ব্যবস্থাই নেই।"

Related Topics

টপ নিউজ

ইসরায়েল-ফিলিস্তিনি সংঘাত / গাজায় হামলা / হামাস-ইসরায়েল যুদ্ধ / গর্ভবতী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইরানের একটি পুলিশ স্টেশনের ধ্বংসস্তুপের ওপর দেশটির পতাকা। ফাইল ছবি: এপি
    মধ্যস্থতার প্রচেষ্টার মাঝেই কঠোর অবস্থান ইরানের, ট্রাম্পের জন্য একগুচ্ছ কঠিন শর্ত
  • ছবি: সংগৃহীত
    'যাকে হত্যা করতে চেয়েছিল তিনিই এখন প্রধানমন্ত্রী': মাসুদ চৌধুরীর রিমান্ড শুনানিতে রাষ্ট্রপক্ষ
  • ইসরায়েলের আকাশে ইরানের ক্লাস্টার বোমা। ছবি: ডিলান মার্টিনেজ/রয়টার্স
    আমেরিকার যুদ্ধবিরতির প্রস্তাব খারিজ ইরানের, দিল পাল্টা ৫ শর্ত
  • ফাইল ছবি: টিবিএস
    সরকারি চাকরির বয়স ৩২ করার অধ্যাদেশের সঙ্গে সংসদীয় বিশেষ কমিটি একমত
  • ছবি: সংগৃহীত
    আদালত প্রাঙ্গণে মাসুদ চৌধুরীর গায়ে পচা পানি-ডিম নিক্ষেপ 
  • ফাইল ছবি: সংগৃহীত
    জুলাই আন্দোলনে আহত-শহিদ পরিবারের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিনা বেতনে শিক্ষার সুযোগ

Related News

  • ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে নেতানিয়াহুর ৬ বার যুক্তরাষ্ট্র সফর: এক নজরে নেপথ্য কাহিনী ও ফলাফল
  • ফিলিস্তিনকে 'কয়েক মাসের মধ্যে' রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে ফ্রান্স: মাখোঁ
  • হামাসের বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গের অভিযোগ ইসরায়েলের, বাড়ি ফিরতে পারছেন না হাজারো ফিলিস্তিনি
  • হামাসের সামরিক শাখার প্রধানকে লক্ষ্য করে ইসরায়েলের হামলা, নিহত ৭১
  • পশ্চিমা গণমাধ্যমের ফিলিস্তিন দেখার চোখ

Most Read

1
ইরানের একটি পুলিশ স্টেশনের ধ্বংসস্তুপের ওপর দেশটির পতাকা। ফাইল ছবি: এপি
আন্তর্জাতিক

মধ্যস্থতার প্রচেষ্টার মাঝেই কঠোর অবস্থান ইরানের, ট্রাম্পের জন্য একগুচ্ছ কঠিন শর্ত

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

'যাকে হত্যা করতে চেয়েছিল তিনিই এখন প্রধানমন্ত্রী': মাসুদ চৌধুরীর রিমান্ড শুনানিতে রাষ্ট্রপক্ষ

3
ইসরায়েলের আকাশে ইরানের ক্লাস্টার বোমা। ছবি: ডিলান মার্টিনেজ/রয়টার্স
আন্তর্জাতিক

আমেরিকার যুদ্ধবিরতির প্রস্তাব খারিজ ইরানের, দিল পাল্টা ৫ শর্ত

4
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

সরকারি চাকরির বয়স ৩২ করার অধ্যাদেশের সঙ্গে সংসদীয় বিশেষ কমিটি একমত

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

আদালত প্রাঙ্গণে মাসুদ চৌধুরীর গায়ে পচা পানি-ডিম নিক্ষেপ 

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জুলাই আন্দোলনে আহত-শহিদ পরিবারের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিনা বেতনে শিক্ষার সুযোগ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net