Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
May 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MAY 10, 2026
দৈনিক আমদানির মাত্র ৪% ত্রাণ ঢুকেছে গাজায়: জাতিসংঘ

আন্তর্জাতিক

দ্য ওয়াশিংটন পোস্ট
22 October, 2023, 05:10 pm
Last modified: 22 October, 2023, 05:10 pm

Related News

  • গাজা গণহত্যা, জেরুজালেম সাহিত্য উৎসব বর্জনের ঘোষণা নোবেলজয়ী সাহিত্যিক কুৎজির
  • গাজায় গণহত্যার পর ভাবমূর্তি ফেরাতে ইসরায়েল প্রচারণায় ঢালছে ৭৩০ মিলিয়ন ডলার
  • নবজাতকদের বাঁচাতে প্রয়োজন জ্বালানি, ওষুধ; অথচ গাজা সয়লাব করে ফেলা হচ্ছে চকলেট পাঠিয়ে
  • গাজার 'পুরনো ছকেই' ইরানে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালাচ্ছে ইসরায়েল
  • গাজায় সর্বোচ্চ ৮ হাজার সেনা পাঠানোর প্রস্তুতি নিচ্ছে ইন্দোনেশিয়া

দৈনিক আমদানির মাত্র ৪% ত্রাণ ঢুকেছে গাজায়: জাতিসংঘ

দ্য ওয়াশিংটন পোস্ট
22 October, 2023, 05:10 pm
Last modified: 22 October, 2023, 05:10 pm
২১ অক্টোবর ২০২৩, গাজা উপত্যকায় ঢুকছে ত্রাণসহায়তার ট্রাক। ছবি: দ্য ওয়াশিংটন পোস্ট

শনিবার (২১ অক্টোবর) রাফা ক্রসিং দিয়ে প্রথম ত্রাণের ট্রাক ঢুকেছে অবরুদ্ধ গাজায়। কিন্তু যে পরিমাণ ত্রাণ উপত্যকায় ঢুকেছে, তা সেখানকার দৈনিক আমদানির মাত্র ৪ শতাংশ বলে জানিয়েছে জাতিসংঘ। 

১৬ বছর ধরে ইসরায়েলি অবরোধের শিকার গাজা উপত্যকা। ফলে চলমান সংঘাত শুরুর আগে থেকেই ২২ লাখ গাজাবাসীর জীবন নির্ভর করত ত্রাণসহায়তার ওপর। 

কিন্তু গত ৭ অক্টোবর হামাসের হামলার জবাবে ইসরায়েল এ ভূখণ্ডে পানি, বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ সম্পূর্ণ বন্ধ করে দেয়।

জাতিসংঘের কোঅর্ডিনেশন অভ হিউম্যানিটেরিয়ান অ্যাফেয়ারস বলেছে, শনিবার গাজায় যে পরিমাণ সুপেয় পান সরবরাহ করা হয়েছে তা একদিনে মাত্র ২২ হাজার বাসিন্দাকে দেওয়া যাবে। 

এছাড়া যুদ্ধের আগে যে পরিমাণ ভূগর্ভস্থ পানি পাওয়া যেত, এখন তার মাত্র ৫ শতাংশ পাওয়া যাচ্ছে।

এর ফলে গাজার অসংখ্য বাসিন্দাকে এখন দূষিত পানি পান করতে হচ্ছে। এতে অনেকে ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে বলে জানিয়েছে জাতিসংঘের হিউম্যানিটেরিয়ান অফিস। অনেকে কৃষিকাজের জন্য ব্যবহৃত কূপ থেকে অতিরিক্ত লবণাক্ত পানি পান করছে। এতে কলেরার সঙ্গে উচ্চ রক্তচাপের ঝুঁকি বেড়ে গেছে। অন্তঃসত্ত্বা নারী ও শিশুদের জন্য উচ্চ রক্তাপ বড় উদ্বেগের বিষয়।

শনিবার গাজায় ঢোকা ২০ ট্রাক ত্রাণসহায়তার মধ্যে কোনো জ্বালানি ছিল না। অথচ হাসপাতাল ও অ্যাম্বুলেন্সগুলোতে জ্বালানি প্রায় ফুরিয়ে এসেছে বলে জানিয়েছে জাতিসংঘ। 

জাতিসংঘ জানিয়েছে, জ্বালানির অভাবে খাদ্য উৎপাদন, পানি পরিশোধন এবং পানি সরবরাহকারী ট্রাক বন্ধ রয়েছে।

গত সপ্তাহে জাতিসংঘের এইড চিফ মার্টিন গ্রিফিথস বলেছিলেন, গাজায় দিনে অন্তত ১০০ ট্রাক ত্রাণসহায়তা প্রয়োজন।

Related Topics

টপ নিউজ

গাজা / ইসরায়েল-ফিলিস্তিন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: অক্ষিতা চন্দ্র/দ্য আটলান্টিক
    সিগারেটের দিন ফুরিয়ে আসছে—কারণ কী?
  • ছবি: পিটিআই
    নাটকীয়তার অবসান, ভিসিকে-র নিঃশর্ত সমর্থনে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হচ্ছেন থালাপতি
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    প্রশ্নফাঁসের পর বাংলাদেশসহ কয়েকটি দেশে এ লেভেলের গণিত পরীক্ষা বাতিল করল কেমব্রিজ
  • অভিনেতা থেকে রাজনীতিবিদ বনে যাওয়া থালাপতি বিজয়। ছবি: পিটিআই
    ৫+২+২+২-২: থালাপতি বিজয়ের সরকার গঠনের অঙ্ক মিলছে না কেন?
  • পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা: রাজধানীর রাস্তা, নদী ও পার্ক পুনরুদ্ধারে বড় সংস্কার শুরু
    পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা: রাজধানীর রাস্তা, নদী ও পার্ক পুনরুদ্ধারে বড় সংস্কার শুরু
  • হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পরলে বাড়িটিতে স্থানীয়রা ভিড় করে। ছবি: টিবিএস
    গাজীপুরে মা ও শিশুসহ একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা

Related News

  • গাজা গণহত্যা, জেরুজালেম সাহিত্য উৎসব বর্জনের ঘোষণা নোবেলজয়ী সাহিত্যিক কুৎজির
  • গাজায় গণহত্যার পর ভাবমূর্তি ফেরাতে ইসরায়েল প্রচারণায় ঢালছে ৭৩০ মিলিয়ন ডলার
  • নবজাতকদের বাঁচাতে প্রয়োজন জ্বালানি, ওষুধ; অথচ গাজা সয়লাব করে ফেলা হচ্ছে চকলেট পাঠিয়ে
  • গাজার 'পুরনো ছকেই' ইরানে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালাচ্ছে ইসরায়েল
  • গাজায় সর্বোচ্চ ৮ হাজার সেনা পাঠানোর প্রস্তুতি নিচ্ছে ইন্দোনেশিয়া

Most Read

1
ইলাস্ট্রেশন: অক্ষিতা চন্দ্র/দ্য আটলান্টিক
আন্তর্জাতিক

সিগারেটের দিন ফুরিয়ে আসছে—কারণ কী?

2
ছবি: পিটিআই
আন্তর্জাতিক

নাটকীয়তার অবসান, ভিসিকে-র নিঃশর্ত সমর্থনে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হচ্ছেন থালাপতি

3
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রশ্নফাঁসের পর বাংলাদেশসহ কয়েকটি দেশে এ লেভেলের গণিত পরীক্ষা বাতিল করল কেমব্রিজ

4
অভিনেতা থেকে রাজনীতিবিদ বনে যাওয়া থালাপতি বিজয়। ছবি: পিটিআই
আন্তর্জাতিক

৫+২+২+২-২: থালাপতি বিজয়ের সরকার গঠনের অঙ্ক মিলছে না কেন?

5
পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা: রাজধানীর রাস্তা, নদী ও পার্ক পুনরুদ্ধারে বড় সংস্কার শুরু
বাংলাদেশ

পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা: রাজধানীর রাস্তা, নদী ও পার্ক পুনরুদ্ধারে বড় সংস্কার শুরু

6
হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পরলে বাড়িটিতে স্থানীয়রা ভিড় করে। ছবি: টিবিএস
বাংলাদেশ

গাজীপুরে মা ও শিশুসহ একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net