Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
May 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MAY 11, 2026
গাজায় সর্বোচ্চ ৮ হাজার সেনা পাঠানোর প্রস্তুতি নিচ্ছে ইন্দোনেশিয়া

আন্তর্জাতিক

বিবিসি
11 February, 2026, 10:15 am
Last modified: 11 February, 2026, 10:16 am

Related News

  • গাজা গণহত্যা, জেরুজালেম সাহিত্য উৎসব বর্জনের ঘোষণা নোবেলজয়ী সাহিত্যিক কুৎজির
  • গাজায় গণহত্যার পর ভাবমূর্তি ফেরাতে ইসরায়েল প্রচারণায় ঢালছে ৭৩০ মিলিয়ন ডলার
  • ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ‘বেপরোয়া’ খরচ, এ অর্থ বাঁচাতে পারত ৮ কোটি ৭০ লাখ প্রাণ: জাতিসংঘ
  • ২০২৫ সালে সমুদ্রপথে প্রায় ৯০০ রোহিঙ্গার মৃত্যু বা নিখোঁজ: জাতিসংঘ
  • নবজাতকদের বাঁচাতে প্রয়োজন জ্বালানি, ওষুধ; অথচ গাজা সয়লাব করে ফেলা হচ্ছে চকলেট পাঠিয়ে

গাজায় সর্বোচ্চ ৮ হাজার সেনা পাঠানোর প্রস্তুতি নিচ্ছে ইন্দোনেশিয়া

ইসরায়েলের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম কান জানিয়েছে, দক্ষিণ গাজার রাফাহ ও খান ইউনিসের মধ্যবর্তী একটি এলাকা ইতোমধ্যেই চিহ্নিত করা হয়েছে। সেখানে কয়েক হাজার ইন্দোনেশীয় সেনার জন্য ব্যারাক নির্মাণ করা হবে।
বিবিসি
11 February, 2026, 10:15 am
Last modified: 11 February, 2026, 10:16 am
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রবোও সুবিয়ান্তো। ছবি: এএফপি

ইন্দোনেশিয়া জানিয়েছে, গাজায় মোতায়েনের জন্য তারা সর্বোচ্চ আট হাজার সৈন্য প্রস্তুত করছে। গত বছরের শেষের দিকে মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় ধাপের অংশ হিসেবে প্রথম দেশ হিসেবে ইন্দোনেশিয়া এই পদক্ষেপ নিল।

ইন্দোনেশিয়ার সেনাবাহিনীর প্রধান জেনারেল মারুলি সিমানজুন্তাক বলেন, সেনা সদস্যদের প্রশিক্ষণ ইতোমধ্যেই শুরু হয়েছে এবং তারা গাজায় প্রধানত চিকিৎসা ও প্রকৌশল সংক্রান্ত সংক্রান্ত দায়িত্ব পালন করবেন।

ইন্দোনেশিয়া যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের 'বোর্ড অফ পিস'-এ যোগ দিয়েছে, যা গত মাসে ঘোষণা করা হয়েছিল।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের দেওয়া ম্যান্ডেট অনুযায়ী, ইন্দোনেশিয়া একটি আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী (ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্স—আইএসএফ) গঠনে অংশ নিচ্ছে। এই বাহিনী গাজার সীমান্ত এলাকা সুরক্ষিত করতে এবং হামাসকে নিরস্ত্র করাসহ ওই অঞ্চলটির নিরস্ত্রীকরণ নিশ্চিত করতে সহায়তা করবে। 

বোর্ডটি আগামী ১৯ ফেব্রুয়ারি ওয়াশিংটনে তাদের প্রথম বৈঠক করতে যাচ্ছে। একই সঙ্গে গাজায় একটি নতুন 'টেকনোক্র্যাটিক' ফিলিস্তিনি সরকার (বিশেষজ্ঞ বা কারিগরি জ্ঞানসম্পন্ন ব্যক্তিদের নিয়ে গঠিত সরকার) এবং যুদ্ধ-পরবর্তী পুনর্গঠন কার্যক্রম তদারকি করবে। 

গাজায় ইন্দোনেশীয় সেনা মোতায়েনের সঠিক সময় এবং তাদের নির্দিষ্ট ভূমিকা এখনও চূড়ান্ত হয়নি, তবে মনে হচ্ছে দেশটির প্রেসিডেন্ট প্রবোও সুবিয়ান্তো তাদের পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন।

ডোনাল্ড ট্রাম্পের 'বোর্ড অব পিস'-এ যোগ দেওয়ার এই সিদ্ধান্ত ইন্দোনেশিয়ার কিছু ইসলামি গোষ্ঠীর সমালোচনার মুখে পড়েছে। ইসরায়েলের গাজা বোমাবর্ষণে যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে দেশটিতে ব্যাপক জনরোষ থাকায় এই সমালোচনা আরও তীব্র হয়েছে।

তবে প্রাবোও যুক্তি দিয়েছেন, বিশ্বের বৃহত্তম মুসলিম রাষ্ট্র হিসেবে ইন্দোনেশিয়ার উচিত গাজাকে স্থিতিশীল করতে সহায়তা করা। তিনি আরও বলেন, তাদের এই সম্পৃক্ততা ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের একটি চূড়ান্ত 'দুই-রাষ্ট্রভিত্তিক সমাধান'-এর লক্ষ্যেই পরিচালিত হবে। 

এদিকে,ইসরায়েলের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম কান জানিয়েছে, দক্ষিণ গাজার রাফাহ ও খান ইউনিসের মধ্যবর্তী একটি এলাকা ইতোমধ্যেই চিহ্নিত করা হয়েছে। সেখানে কয়েক হাজার ইন্দোনেশীয় সেনার জন্য ব্যারাক নির্মাণ করা হবে।

তুরস্ক ও পাকিস্তানের মতো অন্যান্য মুসলিম দেশও সেনা পাঠানোর বিষয়টি বিবেচনা করছে। তবে তারা স্পষ্ট করে জানিয়েছে, তাদের সেনারা কেবল শান্তিরক্ষী হিসেবে দায়িত্ব পালন করবে এবং হামাসকে নিরস্ত্রীকরণের পরিকল্পনায় কোনোভাবেই জড়িত হবে না।

কিন্তু হামাস অস্ত্র সমর্পণে অস্বীকৃতি জানিয়ে যাচ্ছে এবং একই সঙ্গে ইসরায়েল গাজার কিছু অংশে দখল বজায় রাখায়, প্রস্তাবিত আন্তর্জাতিক বাহিনীর জন্য এখনো প্রকৃত কোনো শান্তি পরিস্থিতি তৈরি হয়নি—যা তারা বাস্তবে রক্ষা করতে পারবে।

Related Topics

টপ নিউজ

গাজা / সেনা মোতায়েন / ৮ হাজার সেনা প্রস্তুত / ইন্দোনেশিয়া / প্রথম মুসলিম দেশ / জাতিসংঘ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মিনাবের শিশুদের জন্য নির্মিত গণকবর (বামে), সদ্য জন্ম নেওয়া মেয়ে ভিভিয়ানাকে কোলে নিয়ে লেভিট (ডানে)। ছবি: এনডিটিভি
    মা হওয়া লেভিটকে অভিনন্দন জানিয়ে মিনাবের ‘১৬৮ শিশুহত্যার’ কথা মনে করিয়ে দিল ইরান
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    বাংলাদেশের প্রিমিয়াম পণ্যের বাজার যেভাবে তার দ্যুতি হারিয়েছে
  • ভবনে ‘স্টেপিং ফরোয়ার্ড: দ্য ইনাগুরেশন অব রেইজ-২’ অনুষ্ঠানে প্রধান অতিথি অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: টিবিএস
    ‘৪ মানদণ্ড পূরণ না হলে কোনো প্রকল্প নয়, এটি জনগণের ট্যাক্সের টাকা’: অর্থমন্ত্রী
  • ছবি: সৌজন্যে প্রাপ্ত
    চট্টগ্রামে ‘দেশের প্রথম সৌরশক্তি-চালিত’ কোল্ড স্টোরেজ চালু করল র‍্যানকন
  • পশ্চিমবঙ্গজুড়ে এখনো বামপন্থীদের শক্ত রাজনৈতিক নেটওয়ার্ক রয়েছে। যদিও তাদের ভোটসংখ্যা ২০১১ থেকে ক্রমশ কমেছে। ছবি: রয়টার্স
    ‘এবার রাম, পরে বাম’: পশ্চিমবঙ্গে বাম ভোটাররা যেভাবে নীরবে বিজেপিকে জিততে সাহায্য করেছেন
  • ২১ ডিসেম্বর ২০২৫ তারিখে ইরাকের সামাওয়া শহরের দক্ষিণের মরুভূমিতে বুলডোজার দিয়ে বালুর টিলা পরিষ্কার ও কাদামাটি উত্তোলন করা হচ্ছে। ছবি: আহমাদ আল-রুবাই /এএফপি
    ইরান যুদ্ধের জন্য ইরাকে গোপন ঘাঁটি বানিয়েছিল ইসরায়েল, হামলা চালায় ইরাকি বাহিনীর ওপরও

Related News

  • গাজা গণহত্যা, জেরুজালেম সাহিত্য উৎসব বর্জনের ঘোষণা নোবেলজয়ী সাহিত্যিক কুৎজির
  • গাজায় গণহত্যার পর ভাবমূর্তি ফেরাতে ইসরায়েল প্রচারণায় ঢালছে ৭৩০ মিলিয়ন ডলার
  • ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ‘বেপরোয়া’ খরচ, এ অর্থ বাঁচাতে পারত ৮ কোটি ৭০ লাখ প্রাণ: জাতিসংঘ
  • ২০২৫ সালে সমুদ্রপথে প্রায় ৯০০ রোহিঙ্গার মৃত্যু বা নিখোঁজ: জাতিসংঘ
  • নবজাতকদের বাঁচাতে প্রয়োজন জ্বালানি, ওষুধ; অথচ গাজা সয়লাব করে ফেলা হচ্ছে চকলেট পাঠিয়ে

Most Read

1
মিনাবের শিশুদের জন্য নির্মিত গণকবর (বামে), সদ্য জন্ম নেওয়া মেয়ে ভিভিয়ানাকে কোলে নিয়ে লেভিট (ডানে)। ছবি: এনডিটিভি
আন্তর্জাতিক

মা হওয়া লেভিটকে অভিনন্দন জানিয়ে মিনাবের ‘১৬৮ শিশুহত্যার’ কথা মনে করিয়ে দিল ইরান

2
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

বাংলাদেশের প্রিমিয়াম পণ্যের বাজার যেভাবে তার দ্যুতি হারিয়েছে

3
ভবনে ‘স্টেপিং ফরোয়ার্ড: দ্য ইনাগুরেশন অব রেইজ-২’ অনুষ্ঠানে প্রধান অতিথি অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: টিবিএস
বাংলাদেশ

‘৪ মানদণ্ড পূরণ না হলে কোনো প্রকল্প নয়, এটি জনগণের ট্যাক্সের টাকা’: অর্থমন্ত্রী

4
ছবি: সৌজন্যে প্রাপ্ত
বাংলাদেশ

চট্টগ্রামে ‘দেশের প্রথম সৌরশক্তি-চালিত’ কোল্ড স্টোরেজ চালু করল র‍্যানকন

5
পশ্চিমবঙ্গজুড়ে এখনো বামপন্থীদের শক্ত রাজনৈতিক নেটওয়ার্ক রয়েছে। যদিও তাদের ভোটসংখ্যা ২০১১ থেকে ক্রমশ কমেছে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘এবার রাম, পরে বাম’: পশ্চিমবঙ্গে বাম ভোটাররা যেভাবে নীরবে বিজেপিকে জিততে সাহায্য করেছেন

6
২১ ডিসেম্বর ২০২৫ তারিখে ইরাকের সামাওয়া শহরের দক্ষিণের মরুভূমিতে বুলডোজার দিয়ে বালুর টিলা পরিষ্কার ও কাদামাটি উত্তোলন করা হচ্ছে। ছবি: আহমাদ আল-রুবাই /এএফপি
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের জন্য ইরাকে গোপন ঘাঁটি বানিয়েছিল ইসরায়েল, হামলা চালায় ইরাকি বাহিনীর ওপরও

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net