Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
April 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, APRIL 07, 2026
রাশিয়ার সহযোগীদের গুপ্তহত্যা করছে ইউক্রেন

আন্তর্জাতিক

দ্য ইকোনমিস্ট
07 September, 2023, 06:55 pm
Last modified: 07 September, 2023, 06:54 pm

Related News

  • তেলের চড়া দামের মুনাফা পাচ্ছে রাশিয়া, ইউক্রেনও মস্কোর জ্বালানি শিল্পে হামলা জোরদার করছে
  • উপসাগরীয় অঞ্চলে ইরানি ড্রোন মোকাবিলায় ২০১ জন সামরিক বিশেষজ্ঞ পাঠালো ইউক্রেন
  • ইউক্রেন যুদ্ধে নিহতের সংখ্যা ৫ লাখ ছাড়ানোর শঙ্কা, রাশিয়ার ক্ষতি ভিয়েতনাম যুদ্ধের ৫ গুণ
  • রাশিয়া নাকি ইউক্রেন, যুদ্ধে কোন দেশের বেশি প্রাণ ঝরলো? 
  • জনসংখ্যা 'বিপর্যয়ে' ইউক্রেন, হয়ে উঠছে বিধবা ও এতিমদের দেশ

রাশিয়ার সহযোগীদের গুপ্তহত্যা করছে ইউক্রেন

২০১৫ ও ২০১৬ সালে ইউক্রেনের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা এসবিইউ-এর নতুন এ দপ্তরটি দনবাসে রাশিয়ার মদতপুষ্ট অনেক কমান্ডারের গুপ্তহত্যার সঙ্গে জড়িয়ে যায়। মিখাইল তলস্তিখকে মারা হয় রকেট হামলা চালিয়ে। আর্সেন পাভলভ খুন হন লিফটে বিস্ফোরণের মাধ্যমে। আলেকজান্ডার জাকারশেঙ্কোকে একটি রেস্তোরাঁর ভেতর উড়িয়ে দেওয়া হয়।
দ্য ইকোনমিস্ট
07 September, 2023, 06:55 pm
Last modified: 07 September, 2023, 06:54 pm
একটি রেস্তোরাঁয় বিস্ফোরণে নিহত হয়েছিলেন আলেকজান্ডার জাকারশেঙ্কো। ছবি: এএফপি

এক মাস ধরে অপারেশনের প্রস্তুতি চলেছে। খারকিভের ভেলেকি বরলোক শহরের মেয়র ইয়েভহেন ইয়ুনাকভ রাশিয়ার সহযোগী হিসেবে চিহ্নিত হয়েছেন। বিশেষ বাহিনীর 'ককেশাস' নামক এক কমান্ডার ও স্থানীয় একদল অফিসারকে অপারেশনটির দায়িত্ব দেওয়া হলো।

টানা কয়েকদিন ধরে তারা ইয়ুনাকভের ওপর নজর রাখতে শুরু করলেন — ইয়ুনাকভ কখন জিনিসপত্র কেনেন, কখন-কোথায় যান, তার নিরাপত্তা কতটুকু শক্তিশালী। তারপর একদিন দূর থেকে ককেশাসের দলটি ইয়ুনাকভকে লক্ষ্য করে বোমা বিস্ফোরণ ঘটালেন।

ঘটনার পরপরই অপারেশন পরিচালনাকারীরা আত্মগোপনে চলে যান। সপ্তাহখানেক পরে ইউক্রেনের নিয়ন্ত্রণাধীন অঞ্চলে তাদের আবার দেখা যায়। তবে মেয়রের মৃতদেহ কখনো পাওয়া যায়নি।

গত ১৮ মাসের যুদ্ধে রাশিয়ার দখলিকৃত ইউক্রেন এবং রাশিয়ার অভ্যন্তরে ইয়ুনাকভের মতো কয়েক ডজন মানুষকে এ ধরনের অপারেশনের লক্ষ্যবস্তু করা হয়েছে। গুলি, বিস্ফোরণ, ফাঁসি এবং ক্ষেত্রবিশেষে বিষপান ইত্যাদি ব্যবহার করা হয়েছে তাদের বিরুদ্ধে।

ইউক্রেন অবশ্য এ ধরনের গুপ্তহত্যা নিয়ে টুঁ শব্দটিও করছে না। কিন্তু দেশটির নিরাপত্তা বাহিনীর এসব অপারেশন ক্রমশ স্পষ্ট হয়ে উঠছে।

'যারা ইউক্রেনের সঙ্গে নেমকহারামি করবে, ইউক্রেনীয়দের দিকে গুলি বা মিসাইল ছুড়বে, তাদের বোঝা উচিত যে, তারা সবসময়ে নজরদারিতে আছে, এবং বিচারের মুখোমুখি হবে,' বলেছেন ইউক্রেনের সামরিক গোয়েন্দা সংস্থা এইচইউআর-এর একজন কর্মকর্তা আন্দ্রি চেরনিয়াক।

গত জুলাইয়ে চেরনিয়াকের বস জেনারেল কিরিলো বুদানভ কোনো রাখঢাক না রেখেই বলেছিলেন: 'আপনার যদি মোসাদের (একটি সংস্করণ তৈরির) ব্যাপারে জানতে চান… আমাদের তার দরকার নেই। ওটা আমাদের ইতোমধ্যে আছেই।'

ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের উল্লেখ এটাই বোঝায় যে, ইউক্রেন বিচারের জন্য মরিয়া হয়ে আছে। আদতে রাজনৈতিক গুপ্তহত্যার সূচনা ইউক্রেনের ঘরের কাছেই হয়েছিল। মোসাদ এর অনেক কার্যক্রম শিখেছে সোভিয়েত যুগের গুপ্ত পুলিশ বাহিনীর কাছ থেকে।

আধুনিক ইউক্রেনে গুপ্তহত্যার ইতিহাসের শুরুটা ২০১৫ সাল থেকে। ওই বছর রাশিয়া ক্রিমিয়া দখলের পর ইউক্রেনের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা এসবিইউ পঞ্চম একটি শাখা তৈরি করে। ওই শাখাটি রাশিয়ার আক্রমণের জবাব হিসেবে বিভিন্ন নাশকতামূলক কার্যক্রম চালানে শুরু করে।

এসবিইউ'র তৎকালীন প্রধান ছিলেন ভ্যালেন্টিন নালিভায়শেঙ্কো। তিনি বলেন, ওই সময়ের ইউক্রেনীয় নেতারা ঠিক করেছিলেন, শত্রুপক্ষের সহযোগীদের কেবল কারাবন্দি করাই যথেষ্ট নয়। 'আমরা অনিচ্ছুকভাবে সিদ্ধান্ত নিলাম, শত্রর সহযোগীদের নিকেশ করতে হবে,' ভ্যালেন্টিন বলেন। এসবিইউ'র উপশাখাটির একজন সাবেক কর্মকর্তাও একই কথা জানিয়েছেন।

২০১৫ ও ২০১৬ সালে এসবিইউ'র নতুন এ দপ্তরটি দনবাসে রাশিয়ার মদতপুষ্ট অনেক কমান্ডারের গুপ্তহত্যার সঙ্গে জড়িয়ে যায়। মিখাইল তলস্তিখকে মারা হয় রকেট হামলা চালিয়ে। আর্সেন পাভলভ খুন হন লিফটে বিস্ফোরণের মাধ্যমে। আলেকজান্ডার জাকারশেঙ্কোকে একটি রেস্তোরাঁর ভেতর উড়িয়ে দেওয়া হয়।

সংশ্লিষ্ট গোয়েন্দাসূত্রগুলো বলছে, এসবিইউ'র এ পঞ্চম শাখাটি চলমান যুদ্ধে রাশিয়ান অপারেশনের বিরুদ্ধে কেন্দ্রীয় ভূমিকা রাখছে। সামরিক গোয়েন্দা এইচইউআর-এর চেয়ে এটির আকার ও বাজেট দুটোই প্রায় পাঁচগুণ বেশি।

ধারণা করা হয়, সবচেয়ে বিতর্কিত অপারেশনগুলোর ক্ষেত্রে ইউক্রেনের প্রেসিডেন্টই নির্দেশনা দেন। তবে অন্য সিদ্ধান্তগুলো অন্য কর্মকর্তারাই নেন। দেশটির সরকারের উচ্চ পর্যায়ের একটি সূত্র জানিয়েছে, জেলেনস্কি স্পষ্টভাবে জানিয়েছেন এসব অপারেশনের কারণে বেসামরিক নাগরিকদের যেন কোনো ক্ষতি না হয়।

এসবিইউ'র পঞ্চম শাখার সাবেক ওই কর্মকর্তা বলেন, রাশিয়ার অভ্যন্তরে গুপ্তহত্যার অপারেশনসমূহ কেবল ইউক্রেনের প্রেসিডেন্টকে খুশি করার জন্য পরিকল্পনা করা হয়েছিল। এসব অপারেশন ইউক্রেনের বিজয়ে কোনো সহায়তা করতে পারেনি।

তিনি বলেন, রাশিয়ার সরকারের আশপাশে অনেক ভাঁড়, জোকার রয়েছে। তাদের একজনকে মারলে ওই জায়গায় নতুন আরেকজনকে দেখা যাবে।

সাবেক এ স্পাই উদ্বেগ প্রকাশ করেছেন, ইউক্রেনের এ গুপ্তহত্যা যু্ক্তির বদলে আবেগ দিয়ে পরিচালিত হচ্ছে। কিছু হত্যা করা হয়েছে যুদ্ধাপরাধের মূল্য ও সাধারণ ইউক্রেনীয়দের উদ্দীপনা বাড়ানোর জন্য। 'কেবল পারে বলেই আমাদের নিরাপত্তা সংস্থাগুলোকে সব কাজ করা উচিত নয়,' তিনি বলেন।

ইউক্রেনের একজন গোয়েন্দা মুখপাত্র আন্দ্রি ইয়ুসভ অবশ্য জোর দিয়ে বলেছেন, ইউক্রেন কোনো 'অন্ধ ত্রাস' তৈরি করছে না। তাদের এ ধরনের গুপ্ত অপারেশনের লক্ষ্য 'শত্রুকে ভয় পাইয়ে দেওয়া নয়', বরং 'তাদেরকে দখলিকৃত ইউক্রেনীয় ভূমি থেকে বের করে দেওয়া'।

Related Topics

টপ নিউজ

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ / ইউক্রেন / গুপ্তহত্যা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • চীনের সাংহাইয়ে সিনোপেক-এর একটি কারখানার তেল সংরক্ষণ ট্যাংক ও স্থাপনা। ছবি: গো নাকামুরা/রয়টার্স
    এটি চীনের যুদ্ধ নয়, তবে বহু বছর আগেই প্রস্তুত হওয়া শুরু করেছিল বেইজিং
  • ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ (বাঁয়ে) ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: এএফপি
    ৪৫ দিনের যুদ্ধবিরতির চেষ্টায় মধ্যস্থতাকারীরা; গাজা-লেবাননের পরিস্থিতিতে পড়তে চায় না ইরান: অ্যাক্সিওস
  • ফাইল ছবি
    সরকারের চাহিদা বাড়ায় আবার ৫ হাজার কোটি টাকার বিশেষ নিলাম করবে কেন্দ্রীয় ব্যাংক
  • ২০২৫ সালে ৯১০ কোটি টাকা মুনাফা, ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা প্রাইম ব্যাংকের
    ২০২৫ সালে ৯১০ কোটি টাকা মুনাফা, ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা প্রাইম ব্যাংকের
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    সংসদে শীর্ষ ২০ ‍ঋণখেলাপি প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ
  • কোলাজ: টিবিএস
    ইসরায়েলে ইরান, ইয়েমেন ও লেবাননের সমন্বিত হামলা; ‘সাময়িক যুদ্ধবিরতি’ মানবে না তেহরান

Related News

  • তেলের চড়া দামের মুনাফা পাচ্ছে রাশিয়া, ইউক্রেনও মস্কোর জ্বালানি শিল্পে হামলা জোরদার করছে
  • উপসাগরীয় অঞ্চলে ইরানি ড্রোন মোকাবিলায় ২০১ জন সামরিক বিশেষজ্ঞ পাঠালো ইউক্রেন
  • ইউক্রেন যুদ্ধে নিহতের সংখ্যা ৫ লাখ ছাড়ানোর শঙ্কা, রাশিয়ার ক্ষতি ভিয়েতনাম যুদ্ধের ৫ গুণ
  • রাশিয়া নাকি ইউক্রেন, যুদ্ধে কোন দেশের বেশি প্রাণ ঝরলো? 
  • জনসংখ্যা 'বিপর্যয়ে' ইউক্রেন, হয়ে উঠছে বিধবা ও এতিমদের দেশ

Most Read

1
চীনের সাংহাইয়ে সিনোপেক-এর একটি কারখানার তেল সংরক্ষণ ট্যাংক ও স্থাপনা। ছবি: গো নাকামুরা/রয়টার্স
আন্তর্জাতিক

এটি চীনের যুদ্ধ নয়, তবে বহু বছর আগেই প্রস্তুত হওয়া শুরু করেছিল বেইজিং

2
ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ (বাঁয়ে) ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: এএফপি
আন্তর্জাতিক

৪৫ দিনের যুদ্ধবিরতির চেষ্টায় মধ্যস্থতাকারীরা; গাজা-লেবাননের পরিস্থিতিতে পড়তে চায় না ইরান: অ্যাক্সিওস

3
ফাইল ছবি
অর্থনীতি

সরকারের চাহিদা বাড়ায় আবার ৫ হাজার কোটি টাকার বিশেষ নিলাম করবে কেন্দ্রীয় ব্যাংক

4
২০২৫ সালে ৯১০ কোটি টাকা মুনাফা, ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা প্রাইম ব্যাংকের
অর্থনীতি

২০২৫ সালে ৯১০ কোটি টাকা মুনাফা, ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা প্রাইম ব্যাংকের

5
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

সংসদে শীর্ষ ২০ ‍ঋণখেলাপি প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ

6
কোলাজ: টিবিএস
আন্তর্জাতিক

ইসরায়েলে ইরান, ইয়েমেন ও লেবাননের সমন্বিত হামলা; ‘সাময়িক যুদ্ধবিরতি’ মানবে না তেহরান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net