Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
May 03, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MAY 03, 2026
অবমাননা মামলায় ইমরান খানের বিরুদ্ধে জামিন-অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা নির্বাচন কমিশনের

আন্তর্জাতিক

ডন
11 July, 2023, 04:35 pm
Last modified: 11 July, 2023, 04:37 pm

Related News

  • ইরান যুদ্ধের অচলাবস্থা ট্রাম্পকে আরও খারাপ অবস্থায় ফেলতে পারে
  • পাকিস্তানের কাছে শান্তি আলোচনার নতুন প্রস্তাব পাঠাল ইরান
  • হরমুজ প্রণালি অবরোধের মধ্যেই ইরানের জন্য বিকল্প বাণিজ্যপথ খুলে দিল পাকিস্তান
  • ট্রাম্প আলোচনা বাতিল করায় ফিকে হয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির আশা
  • পাকিস্তানে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে কোনো বৈঠক হবে না: ইরান

অবমাননা মামলায় ইমরান খানের বিরুদ্ধে জামিন-অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা নির্বাচন কমিশনের

ডন
11 July, 2023, 04:35 pm
Last modified: 11 July, 2023, 04:37 pm
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরনা খান। ছবি: রয়টার্স/মোহাম্মদ ইসমাইল

পাকিস্তানের নির্বাচন কমিশন (ইসিপি) মঙ্গলবার (১১ জুলাই) নির্বাচনী সংস্থা ও প্রধান নির্বাচন কমিশনারকে (সিইসি) অবমাননার মামলায় পিটিআইপ্রধান ইমরান খান ও সাবেক তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরীর বিরুদ্ধে জামিন-অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। 

ইসিপি সদস্য নিসার দুররানির নেতৃত্বে নির্বাচন কমিশনের চার সদস্যের একটি বেঞ্চ এ আদেশ দেন।

সিইসি ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে 'অসংযত' ভাষা ব্যবহারের অভিযোগে গত বছর ইমরান খান, আসাদ ওমর ও ফাওয়াদের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া শুরু করে ইসিপি।

নিজেদের অবস্থান জানাতে অভিযুক্তদের বা তাদের পক্ষ থেকে কোন আইনজীবীকে ইসিপিতে হাজির হতে বলা হয়েছিল।  

তবে ইসিপির সামনে হাজির হওয়ার পরিবর্তে পিটিআই নেতারা নোটিশকে সংবিধানবিরোধী মন্তব্য করে বিভিন্ন আদালতে অবমাননার কার্যধারাকে চ্যালেঞ্জ করেন। তারা উচ্চ আদালতের কাছে অভিযোগ থেকে রেহাই পেতেও আবেদন করেন। 

জানুয়ারিতে সুপ্রিম কোর্ট অভিযুক্তদের বিরুদ্ধে মামলা চালিয়ে যেতে ইসিপিকে অনুমোদন দেন। গত ২১ জুন তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। তলব করা সত্ত্বেও মঙ্গলবারের শুনানিতে ইমরান, ফাওয়াদ কিংবা আসাদ কেউই ইসিপিতে হাজির হননি। 

আসাদ উমরের আইনজীবীর সহকারী ইসিপিকে বলেন, তার মক্কেলকে আরও একটি মামলার শুনানিতে উপস্থিত থাকতে হবে এবং তিনি চিকিৎসকের কাছেও যাবেন। তাকে সশরীর উপস্থিতি থেকে অব্যাহতির জন্য অনুরোধ জানানো হয়। নির্বাচন কমিশন আবেদন গ্রহণ করে আইনজীবীকে এ বিষয়ে আনুষ্ঠানিক আবেদন জমা দেওয়ার নির্দেশ দেন।

একইভাবে ৯ মে সহিংস বিক্ষোভের পর পিটিআই ত্যাগ করা ফাওয়াদের বিষয়ে আইনজীবীর সহকারী জানান, তার মক্কেল লাহোরে আছেন। 

পরে ইসিপি ফাওয়াদ ও ইমরানের বিরুদ্ধে জামিন-অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করে এবং ২৫ জুলাই পর্যন্ত শুনানি মুলতবি করে।

Related Topics

টপ নিউজ

পাকিস্তান / ইমরান / ইমরান খান / পিটিআই

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • একটি টেপ-টেনিস ক্রিকেট ম্যাচের দৃশ্য। ছবি: সৌজন্যে প্রাপ্ত
    মৌসুমে আয় ৩০-৩৫ লাখ টাকা! নীরবে বড় হচ্ছে দেশের টেপ-টেনিস ক্রিকেটের অর্থনীতি
  • ছবি: নূর-এ-আলম/টিবিএস/ফাইল
    তেলের লাইনের পর এবার সংকট রাইড-শেয়ারিং চালকদের আয়ে
  • জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    'ইরানের হাতে অপমানিত যুক্তরাষ্ট্র': চ্যান্সেলরের মন্তব্যের পর জার্মানি থেকে ৫,০০০ মার্কিন সেনা প্রত্যাহারের ঘোষণা
  • স্যাটেলাইট থেকে তোলা ছবিতে ইরানের ইসফাহান সমৃদ্ধকরণ কারখানা। ছবি: রয়টার্স
    যেভাবে ১১ টন সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত গড়ল ইরান
  • ছবি: সংগৃহীত
    উত্তরায় বাবার সামনে স্কুলছাত্রী অপহরণ: গ্রেপ্তার লামিন কারাগারে, রিমান্ড শুনানি ৪ মে
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বাংলাদেশের প্রাণঘাতী বজ্রপাত এখন আর কেবল ‘প্রাকৃতিক’ দুর্যোগ নয় 

Related News

  • ইরান যুদ্ধের অচলাবস্থা ট্রাম্পকে আরও খারাপ অবস্থায় ফেলতে পারে
  • পাকিস্তানের কাছে শান্তি আলোচনার নতুন প্রস্তাব পাঠাল ইরান
  • হরমুজ প্রণালি অবরোধের মধ্যেই ইরানের জন্য বিকল্প বাণিজ্যপথ খুলে দিল পাকিস্তান
  • ট্রাম্প আলোচনা বাতিল করায় ফিকে হয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির আশা
  • পাকিস্তানে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে কোনো বৈঠক হবে না: ইরান

Most Read

1
একটি টেপ-টেনিস ক্রিকেট ম্যাচের দৃশ্য। ছবি: সৌজন্যে প্রাপ্ত
ফিচার

মৌসুমে আয় ৩০-৩৫ লাখ টাকা! নীরবে বড় হচ্ছে দেশের টেপ-টেনিস ক্রিকেটের অর্থনীতি

2
ছবি: নূর-এ-আলম/টিবিএস/ফাইল
বাংলাদেশ

তেলের লাইনের পর এবার সংকট রাইড-শেয়ারিং চালকদের আয়ে

3
জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

'ইরানের হাতে অপমানিত যুক্তরাষ্ট্র': চ্যান্সেলরের মন্তব্যের পর জার্মানি থেকে ৫,০০০ মার্কিন সেনা প্রত্যাহারের ঘোষণা

4
স্যাটেলাইট থেকে তোলা ছবিতে ইরানের ইসফাহান সমৃদ্ধকরণ কারখানা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যেভাবে ১১ টন সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত গড়ল ইরান

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

উত্তরায় বাবার সামনে স্কুলছাত্রী অপহরণ: গ্রেপ্তার লামিন কারাগারে, রিমান্ড শুনানি ৪ মে

6
ইলাস্ট্রেশন: টিবিএস
ফিচার

বাংলাদেশের প্রাণঘাতী বজ্রপাত এখন আর কেবল ‘প্রাকৃতিক’ দুর্যোগ নয় 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net