Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 01, 2026
অবশিষ্ট লেখকদেরও ছাঁটাই করল ‘ন্যাশনাল জিওগ্রাফিক’

আন্তর্জাতিক

দ্য ওয়াশিংটন পোস্ট
29 June, 2023, 05:30 pm
Last modified: 29 June, 2023, 05:30 pm

Related News

  • গণছাঁটাইয়ের পর পদত্যাগ করলেন ওয়াশিংটন পোস্টের সিইও
  • ‘গুরুতর অসাদাচরণ ও আইন লঙ্ঘনের অভিযোগে’ চীনে শীর্ষ দুই জেনারেলের বিরুদ্ধে তদন্ত শুরু
  • হাদিকে হত্যাচেষ্টা, আসামি ফয়সালের বোনের বাসা থেকে গুলি ও ম্যাগাজিন উদ্ধার
  • ব্যাগে গুলির ম্যাগাজিন থাকা অনিচ্ছাকৃত: আসিফ মাহমুদ
  • ‘স্ক্রিন এন্ড কালচার’ থেকে ‘কারেন্ট বুক হাউজ’: চট্টগ্রামে টিকে থাকা সবচেয়ে পুরোনো বইয়ের দোকান

অবশিষ্ট লেখকদেরও ছাঁটাই করল ‘ন্যাশনাল জিওগ্রাফিক’

একসময় যুক্তরাষ্ট্রে সাময়িকীটির গ্রাহকসংখ্যা ছিল ১ কোটি ২০ লাখ—আর বিদেশেও বিক্রি হতো লাখ লাখ কপি।
দ্য ওয়াশিংটন পোস্ট
29 June, 2023, 05:30 pm
Last modified: 29 June, 2023, 05:30 pm

ন্যাশনাল জিওগ্রাফিকের সবচেয়ে বিখ্যাত প্রচ্ছদ, ১৯৮৪ সালে তোলার আফগান শরণার্থী শরবত গুলা-র ছবি। ছবি: এপি

ডিজিটাল যুগে আর দশটা ছাপা পত্রপত্রিকার মতো টিকে থাকতে হিমশিম খাচ্ছে ঐতিহ্যবাহী সাময়িকী 'ন্যাশনাল জিওগ্রাফিক'ও। বুধবার ওয়াশিংটনভিত্তিক ১৩৫ বছর বয়সি এই সাময়িকী তাদের সর্বশেষ বেতনভুক্ত (স্টাফ) লেখকদেরও ছাঁটাই করেছে।

ওয়াল্ট ডিজনি কোং-এর মালিকানাধীন এই সাময়িকীর ১৯ জন সম্পাদকীয় কর্মীকেও ছাঁটাই করা হয়েছে। গত এপ্রিলে তাদেরকে ছাঁটাই করার সিদ্ধান্ত জানানো হয়েছিল।

এখন থেকে 'ন্যাশনাল জিওগ্রাফিক'-এর নিবন্ধ লেখার চুক্তি দেয়া হবে ফ্রিল্যান্সারদের অথবা সম্পাদকরাই লেখা দাঁড় করাবেন। 

এই দফায় সাময়িকীটির ছোট অডিও বিভাগকেও ছাঁটাই করা হয়েছে।

গত নয় মাসে এই নিয়ে দুবার কর্মী ছাঁটাই করা হলো 'ন্যাশনাল জিওগ্রাফিক'-এ। আর ২০১৫ সালে একাধিকবার মালিকানা বদলের পর এই নিয়ে চারবার ছাঁটাই হলো সাময়িকীটিতে।

গত বছরের সেপ্টেম্বরে ডিজনি সাময়িকীটির সম্পাদনা কর্মকাণ্ড পুনর্গঠিত করার অংশ হিসেবে শীর্ষ ছয় সম্পাদককে দায়িত্ব থেকে সরিয়ে দেয়।

বিদায়ী কর্মীরা জানিয়েছেন, সাময়িকীটি ফটোগ্রাফারদের সঙ্গে ছবির চুক্তিও সীমিত করা হয়েছে। আগের চুক্তির বদৌলতে ফটোগ্রাফাররা মাসের পর মাস মাঠপর্যায়ে সময় কাটিয়ে অনেকগুলো আইকনিক ছবি তুলেছেন।

এছাড়া ব্যয় কমানোর উদ্যোগের অংশ হিসেবে এই সাময়িকীটির বিখ্যাত উজ্জ্বল হলুদ বর্ডারে ছাপা কপি আগামী বছর থেকে আর যুক্তরাষ্ট্রের নিউজ স্ট্যান্ডগুলোতে বিক্রি হবে না। 

'ন্যাশনাল জিওগ্রাফিক'-এর অনেক ছবি, গ্রাফিক ও নিবন্ধই মাসের পর মাস গবেষণা ও রিপোর্টিংয়ের ফসল।

১৯৮০-র দশকে 'ন্যাশনাল জিওগ্রাফিক'-এর জনপ্রিয়তা চূড়া স্পর্শ করে। ওই সময় যুক্তরাষ্ট্রে সাময়িকীটির গ্রাহকসংখ্যা ছিল ১ কোটি ২০ লাখ—আর বিদেশেও বিক্রি হতো লাখ লাখ কপি। ভক্তরা এই সাময়িকীটির কপি সংগ্রহে রাখতেন। সংগ্রহ করতে করতে অনেকের এমন অবস্থা হতো যে চিলেকোঠা ও বেজমেন্টও ভরে যেত।

'ন্যাশনাল জিওগ্রাফিক' এখনও আমেরিকার সর্বাধিক পঠিত ম্যাগাজিনগুলোর একটি। যদিও এখন আর আগের মতো কোনো ম্যাগাজিনেরই সুদিন নেই। ২০২২ সালে 'ন্যাশনাল জিওগ্রাফিক'-এর গ্রাহকসংখ্যা ছিল মাত্র ১৮ লাখ। 

'ন্যাশনাল জিওগ্রাফিক' বাজারে আনে ওয়াশিংটনের ৩৩ জন একাডেমিক, বিজ্ঞানী ও অভিযাত্রী হাতে প্রতিষ্ঠিত ফাউন্ডেশন ন্যাশনাল জিওগ্রাফিক সোসাইটি। এর উদ্যোক্তাদের দলে ছিলেন আলেকজান্ডার গ্রাহাম বেলও। প্রথমদিকে ন্যাশনাল জিওগ্রাফিক সোসাইটির সদস্য বাড়ানোর উদ্যোগ হিসেবে সাময়িকীটি বিক্রি হতো। পরে ধীরে ধীরে এটি স্বয়ংসম্পূর্ণ সাময়িকীতে পরিণত হয়। বাড়তে থাকে গ্রাহকসংখ্যা। ১৯৩০-এর দশকে এর গ্রাহকসংখ্যা ১০ লাখের মাইলফলক ছোঁয়।

এরপর একে কে ন্যাশনাল জিওগ্রাফিক ও ন্যাট জিও ওয়াইল্ড টিভি চ্যানেলও আসে। 

২০১৫ সালে টুয়েন্টি ফার্স্ট সেঞ্চুরি ফক্সের সঙ্গে ৭২৫ মিলিয়ন ডলারের বিনিময়ে লাভজনক চুক্তি করতে রাজি হয় ন্যাশনাল জিওগ্রাফিক সোসাইটি। এরপর থেকেই মান পড়তে থাকে সাময়িকীটির। ২০১৯ সালে ফক্স ও ডিজনির মধ্যে ৭১ বিলিয়ন ডলারের বিশাল চুক্তির মাধ্যমে ডিজনি এর মালিকানায় আসে।

Related Topics

টপ নিউজ

ন্যাশনাল জিওগ্রাফিক / ম্যাগাজিন / ছাঁটাই / সাময়িকী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ৩ দিন সাপ্তাহিক ছুটি ও অনলাইন ক্লাসসহ ৮ পরিকল্পনা সরকারের, বৃহস্পতিবার আসছে চূড়ান্ত সিদ্ধান্ত
  • ছবি: টিবিএস
    আমি যেসব স্টুডেন্ট পড়াই তাদের ওপর কীভাবে গুলি চালাতে নির্দেশ দেব: আদালতে মামুন খালেদ
  • ছবি: সংগৃহীত
    অতি ধনীদের করহার বাড়িয়ে ৩৫% করার পরিকল্পনা এনবিআরের
  • ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডার নিয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধপূর্ব পরিসংখ্যান চলমান সংঘাতের মধ্যে নতুন করে প্রশ্নের জন্ম দিচ্ছে। ছবি: এশিয়া টাইমস
    ইরান যুদ্ধের ‘মিসাইল হিসাব’: যে সংখ্যাগুলো বাস্তবতার সঙ্গে মেলে না
  • ছবি: সংগৃহীত
    সারা বছরই ট্যাক্স রিটার্ন দেওয়া যাবে অনলাইনে, নির্ধারিত সময়ে দিলে বিশেষ সুবিধা: এনবিআর চেয়ারম্যান
  • ছবি: সংগৃহীত
    তেল বিক্রির সময়সীমা সকাল ৭টা থেকে রাত ৮টা নির্ধারণসহ ৮ দাবি মালিক সমিতির

Related News

  • গণছাঁটাইয়ের পর পদত্যাগ করলেন ওয়াশিংটন পোস্টের সিইও
  • ‘গুরুতর অসাদাচরণ ও আইন লঙ্ঘনের অভিযোগে’ চীনে শীর্ষ দুই জেনারেলের বিরুদ্ধে তদন্ত শুরু
  • হাদিকে হত্যাচেষ্টা, আসামি ফয়সালের বোনের বাসা থেকে গুলি ও ম্যাগাজিন উদ্ধার
  • ব্যাগে গুলির ম্যাগাজিন থাকা অনিচ্ছাকৃত: আসিফ মাহমুদ
  • ‘স্ক্রিন এন্ড কালচার’ থেকে ‘কারেন্ট বুক হাউজ’: চট্টগ্রামে টিকে থাকা সবচেয়ে পুরোনো বইয়ের দোকান

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

৩ দিন সাপ্তাহিক ছুটি ও অনলাইন ক্লাসসহ ৮ পরিকল্পনা সরকারের, বৃহস্পতিবার আসছে চূড়ান্ত সিদ্ধান্ত

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

আমি যেসব স্টুডেন্ট পড়াই তাদের ওপর কীভাবে গুলি চালাতে নির্দেশ দেব: আদালতে মামুন খালেদ

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

অতি ধনীদের করহার বাড়িয়ে ৩৫% করার পরিকল্পনা এনবিআরের

4
ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডার নিয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধপূর্ব পরিসংখ্যান চলমান সংঘাতের মধ্যে নতুন করে প্রশ্নের জন্ম দিচ্ছে। ছবি: এশিয়া টাইমস
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের ‘মিসাইল হিসাব’: যে সংখ্যাগুলো বাস্তবতার সঙ্গে মেলে না

5
ছবি: সংগৃহীত
অর্থনীতি

সারা বছরই ট্যাক্স রিটার্ন দেওয়া যাবে অনলাইনে, নির্ধারিত সময়ে দিলে বিশেষ সুবিধা: এনবিআর চেয়ারম্যান

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তেল বিক্রির সময়সীমা সকাল ৭টা থেকে রাত ৮টা নির্ধারণসহ ৮ দাবি মালিক সমিতির

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net