Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
March 26, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MARCH 26, 2026
ওয়াগনার গ্রুপকে ‘বিশ্বাসঘাতক’ বললেন পুতিন, বিদ্রোহীদের কঠোর শাস্তির হুমকি

আন্তর্জাতিক

দ্য ওয়াশিংটন পোস্ট
24 June, 2023, 02:10 pm
Last modified: 24 June, 2023, 02:30 pm

Related News

  • ইরান যুদ্ধ: রাশিয়া-চীন লাভে, পশ্চিমা বিশ্ব চাপে
  • রাশিয়ার ফুয়েল অয়েলে ঝুঁকছে এশিয়া, আমদানি ছুঁতে পারে রেকর্ড
  • ইরানকে ড্রোন প্রযুক্তি ও স্যাটেলাইট ইমেজ দিয়ে সাহায্য করছে রাশিয়া
  • রাশিয়ায় মোজতবা খামেনির চিকিৎসা নেওয়ার খবর নাকচ ইরানের রাষ্ট্রদূতের
  • পুতিন হয়তো ইরানকে ‘সামান্য’ সাহায্য করছেন: ট্রাম্প

ওয়াগনার গ্রুপকে ‘বিশ্বাসঘাতক’ বললেন পুতিন, বিদ্রোহীদের কঠোর শাস্তির হুমকি

"রুশ নাগরিক হিসেবে, আমি দেশকে রক্ষা করার জন্য সবকিছু করব। সিদ্ধান্তমূলক ব্যবস্থা নেওয়া হবে। আর সেগুলো হবে কঠোর,” বলেন পুতিন।
দ্য ওয়াশিংটন পোস্ট
24 June, 2023, 02:10 pm
Last modified: 24 June, 2023, 02:30 pm
ছবি: দ্য টেলিগ্রাফ থেকে সংগৃহীত।

ইউক্রেন যুদ্ধে জড়িত রুশ বাহিনীর ভাড়াটে সেনাদল ওয়াগনার প্রাইভেট মিলিটারি কোম্পানির 'সশস্ত্র বিদ্রোহের প্রচেষ্টা'কে 'বিশ্বাসঘাতকতা' ও জাতির জন্য 'হুমকিস্বরূপ' বলে উল্লেখ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভগেনি প্রিগোজিনসহ এ ঘটনার সঙ্গে জড়িত সবাইকে কঠিন শাস্তি পেতে হবে বলে জানান তিনি।

ইয়েভগেনি প্রিগোজিনের নেতৃত্বে বিদ্রোহ দমনের জন্য ইতোমধ্যেই রুশ সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন পুতিন।

শনিবার (২৪ জুন) জাতির উদ্দেশ্যে এক ভাষণে রুশ প্রেসিডেন্ট বলেন, "যারা সশস্ত্র বিদ্রোহের সঙ্গে জড়িত তাদেরকে চিহ্নিত করার প্রয়োজনীয় আদেশ রুশ সশস্ত্র বাহিনীকে দেওয়া হয়েছে।"

"রুশ নাগরিক হিসেবে, আমি দেশকে রক্ষা করার জন্য সবকিছু করব। সিদ্ধান্তমূলক ব্যবস্থা নেওয়া হবে। আর সেগুলো হবে কঠোর," বলেন পুতিন।

আজ সকালে ক্রেমলিনের বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহের ঘোষণা দেন ওয়াগনার প্রধান প্রিগোজিন। তিনি জানান, ওয়াগনার সেনারা ইতোমধ্যেই ইউক্রেনের রণাঙ্গন ছেড়ে রুশ সীমান্তে প্রবেশ করেছে। এমনকি, ইউক্রেনের সীমান্ত থেকে প্রায় ৬০ মাইল দূরের রুশ শহর রোস্তভের সামরিক ভবনগুলো দখলেরও দাবি করেন তিনি। এই শহর রুশ সামরিক বাহিনীর জন্য কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এক ভিডিওতে তাকে সেখানে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা করতে দেখা গেছে। প্রেসিডেন্ট পুতিন ও প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শোইগুয়ের সঙ্গে তিনি দেখা করতে চেয়েছেন।

'সশস্ত্র বিদ্রোহের প্ররোচনা' দেওয়ার অভিযোগে রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিস প্রিগোজিনের বিরুদ্ধে একটি ফৌজদারি মামলার ঘোষণা দেওয়ার পর এ পদক্ষেপ নিলেন ওয়াগনার প্রধান। 

এর আগে প্রিগোজিন বলেছিলেন, তার গ্রুপের বহু সৈন্যকে ক্ষেপণাস্ত্র হামলায় হত্যা করা হয়েছে। এরজন্য রাশিয়া সামরিক বাহিনীকে অভিযুক্ত করেন তিনি। একইসঙ্গে এই হামলার কঠিন প্রতিশোধ নেওয়ার প্রতিশ্রুতি দেন ওয়াগনার প্রধান।
 

Related Topics

টপ নিউজ

রাশিয়া-ইউক্রেন / ওয়াগনার গ্রুপ / রাশিয়া / পুতিন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    ডিসেম্বরের মধ্যে এসএসসি-এইচএসসি পরীক্ষা, প্রতিটি কেন্দ্রে থাকবে সিসিটিভি ক্যামেরা: শিক্ষামন্ত্রী
  • পাকিস্তান, তুরস্ক ও মিশর আড়ালে থেকে দুই পক্ষকে আলোচনার টেবিলে আনতে কাজ করছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (বায়েঁ), পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ (মাঝে) ও ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্রের প্রস্তাব পৌঁছে দিয়েছে পাকিস্তান; বৈঠক হতে পারে পাকিস্তান বা তুরস্কে: ইরানি জ্যেষ্ঠ কর্মকর্তা
  • শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। ফাইল ছবি: বাসস
    'তখন রাত ২টা বেজে ১৫ মিনিট; ২৬শে মার্চ, ১৯৭১ সাল' 
  • ডিমোনা শহরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শনের সময় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: গেটি/ ভায়া বিবিসি
    যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার সম্ভাবনায় চাপের মুখে নেতানিয়াহু
  • ইসরায়েলের আকাশে ইরানের ক্লাস্টার বোমা। ছবি: ডিলান মার্টিনেজ/রয়টার্স
    আমেরিকার যুদ্ধবিরতির প্রস্তাব খারিজ ইরানের, দিল পাল্টা ৫ শর্ত
  • ছবি: সংগৃহীত
    মগবাজারে নবীন ফ্যাশন বন্ধের ঘটনায় ওসির ব্যাখ্যা তলব, ২৪ ঘণ্টার মধ্যে খুলে দেওয়ার নির্দেশ

Related News

  • ইরান যুদ্ধ: রাশিয়া-চীন লাভে, পশ্চিমা বিশ্ব চাপে
  • রাশিয়ার ফুয়েল অয়েলে ঝুঁকছে এশিয়া, আমদানি ছুঁতে পারে রেকর্ড
  • ইরানকে ড্রোন প্রযুক্তি ও স্যাটেলাইট ইমেজ দিয়ে সাহায্য করছে রাশিয়া
  • রাশিয়ায় মোজতবা খামেনির চিকিৎসা নেওয়ার খবর নাকচ ইরানের রাষ্ট্রদূতের
  • পুতিন হয়তো ইরানকে ‘সামান্য’ সাহায্য করছেন: ট্রাম্প

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

ডিসেম্বরের মধ্যে এসএসসি-এইচএসসি পরীক্ষা, প্রতিটি কেন্দ্রে থাকবে সিসিটিভি ক্যামেরা: শিক্ষামন্ত্রী

2
পাকিস্তান, তুরস্ক ও মিশর আড়ালে থেকে দুই পক্ষকে আলোচনার টেবিলে আনতে কাজ করছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (বায়েঁ), পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ (মাঝে) ও ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের প্রস্তাব পৌঁছে দিয়েছে পাকিস্তান; বৈঠক হতে পারে পাকিস্তান বা তুরস্কে: ইরানি জ্যেষ্ঠ কর্মকর্তা

3
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

'তখন রাত ২টা বেজে ১৫ মিনিট; ২৬শে মার্চ, ১৯৭১ সাল' 

4
ডিমোনা শহরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শনের সময় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: গেটি/ ভায়া বিবিসি
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার সম্ভাবনায় চাপের মুখে নেতানিয়াহু

5
ইসরায়েলের আকাশে ইরানের ক্লাস্টার বোমা। ছবি: ডিলান মার্টিনেজ/রয়টার্স
আন্তর্জাতিক

আমেরিকার যুদ্ধবিরতির প্রস্তাব খারিজ ইরানের, দিল পাল্টা ৫ শর্ত

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মগবাজারে নবীন ফ্যাশন বন্ধের ঘটনায় ওসির ব্যাখ্যা তলব, ২৪ ঘণ্টার মধ্যে খুলে দেওয়ার নির্দেশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net