Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
March 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MARCH 16, 2026
পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা, নিহত ১   

আন্তর্জাতিক

আল জাজিরা
22 June, 2023, 01:00 pm
Last modified: 22 June, 2023, 04:27 pm

Related News

  • প্রথমবারের মতো পশ্চিম তীরের বসতিতে পাসপোর্ট সেবা চালুর ঘোষণা যুক্তরাষ্ট্রের
  • পশ্চিম তীরের জমিকে ‘রাষ্ট্রীয় সম্পত্তি’ করার প্রস্তাবে ইসরায়েলের অনুমোদন
  • পশ্চিম তীরে ‘ইসরায়েলি সার্বভৌমত্ব’ চাপিয়ে দেয়ার নিন্দা বাংলাদেশের
  • নেতানিয়াহুকে ইসরায়েলের সঙ্গে পশ্চিম তীর যুক্ত করতে দেবেন না ট্রাম্প
  • পশ্চিমা দেশগুলোর ফিলিস্তিনকে স্বীকৃতির পর পশ্চিম তীর দখলে নেওয়ার আহ্বান দুই ইসরায়েলি মন্ত্রীর

পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা, নিহত ১   

বসতি স্থাপনকারী প্রায় কয়েকশত ইসরায়েলি বাসিন্দা তুরমুস আইয়া শহরের ঐ গ্রামটিতে হামলা করে। একইসাথে তারা গ্রামবাসীদের বাড়িঘর, গাড়ি ও ফসলি জমিতে আগুন লাগিয়ে দেয়।
আল জাজিরা
22 June, 2023, 01:00 pm
Last modified: 22 June, 2023, 04:27 pm
ছবি: আল জাজিরা

অধিকৃত পশ্চিম তীরের একটি গ্রামে ফিলিস্তিনিদের ওপর হামলা চালিয়েছে অবৈধ বসতি স্থাপন করা ইসরায়েলি বাসিন্দারা। গতকাল (বুধবার) হামলার এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে ২৭ বছর বয়সী এক ফিলিস্তিনি নাগরিক নিহত হয়েছেন।   

বসতি স্থাপনকারী প্রায় কয়েকশত ইসরায়েলি বাসিন্দা তুরমুস আইয়া শহরের ঐ গ্রামটিতে হামলা করে। একইসাথে তারা গ্রামবাসীদের বহু বাড়িঘর, গাড়ি ও ফসলি জমিতে আগুন লাগিয়ে দেয়।
   
এর আগে গত সোমবার জেনিনের আশপাশের এলাকায় ইসরায়েলি সেনারা ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীগুলোর ঘাঁটি লক্ষ্য করে হেলিকপ্টার থেকে গুলি ছোড়েন। এতে ছয় ফিলিস্তিনি নিহত ও ৯০ জনেরও বেশি আহত মানুষ।

এ ঘটনার ঠিক পরের দিন গত মঙ্গলবার ফিলিস্তিনি বন্দুকধারীদের গুলিতে এলি বসতি এলাকায় চার ইসরায়েলি নাগরিক নিহত এবং আরও চারজন আহত হয়। রাস্তার পাশের একটি রেস্তোরাঁ ও একটি গ্যাস স্টেশনে গুলি ছুড়লে হতাহতের ওই ঘটনা ঘটে।  

তারই পরিপ্রেক্ষিতে তুরমুস আইয়ার ঐ গ্রামে হামলায় ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। এদিকে এলিতে চার ইসরায়েলি নাগরিকের নিহতের ঘটনায় দায় স্বীকার করেছে ফিলিস্তিনের মুক্তি আন্দোলনের সশস্ত্র গোষ্ঠী হামাস। 

হামাসের পক্ষ থেকে জানানো হয়, জেনিন শহরে ইসরায়েলি বাহিনীর অভিযানের জবাবে এই হামলা চালানো হয়েছে। বন্দুকধারীদের দুজনকে তাদের সশস্ত্র শাখার সদস্য বলেও দাবি করা হয়েছে।

এদিকে তুরমুস আইয়ারে নিহত দুই সন্তানের বাবা নিহত ওমর কাতিন স্থানীয় মিউনিসিপ্যালিটিতে একজন ইলেকট্রিশিয়ান হিসেবে কাজ করতেন। তিনি ইসরায়েলি হামলাকারীদের গুলিতে নিহত হয়েছেন না-কি সেনাদের গুলিতে নিহত হয়েছেন সেটা নিশ্চিত হওয়া যায়নি।

নিহত ওমর সম্পর্কে তার প্রতিবেশী খামিস জেবারা বলেন, "ওমর সম্পূর্ণ নিরস্ত্র অবস্থায় শুধু দাঁড়িয়ে ছিলেন। তিনি সেনাদের থেকে প্রায় ১ কিলোমিটার দূরে অবস্থান করছিলেন। তিনি একজন ভালো মনের ও শান্তিপূর্ণ মানুষ ছিলেন।" 

স্থানীয় গণমাধ্যমে প্রত্যক্ষদর্শীরা জানান, ইসরায়েলি সৈন্যদের একটি বড় দল গ্রামটিতে ঢোকার পর ইসরায়েলি বসতি স্থাপনকারীরা গ্রামের ফিলিস্তিনি বাসিন্দাদের ওপর গুলি চালায়। 

অন্যদিকে ফিলিস্তিনের ওয়াফা নিউজ এজেন্সিকে রেড ক্রিসেন্ট সোসাইটি জানায়, ঘটনায় আহত ব্যক্তিদের চিকিৎসার জন্য পাঠানো এ্যাম্বুলেন্সকে ঘটনাস্থলে পৌঁছাতে বাঁধা দিয়েছে আক্রমণকারী ইসরায়েলি বাসিন্দারা।    

শহরটির মেয়র লাফি আদিব জানান, আগুনের ঘটনায় ১২ জন নাগরিক আহত হয়েছেন। একইসাথে ৬০ টিরও বেশি গাড়ি ও ৩০ টি বাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে। 

মেয়র লাফি আদিব বলেন, "সৈন্যরা গ্রামে আসার পরেও হামলার প্রবণতা আরও তীব্র হয়। এছাড়াও হামলাকারীরা বিস্তীর্ণ কৃষি জমিতে আগুন ধরিয়ে দিয়েছে।"

তুরমুস আইয়া শহরের নিরাপত্তা নিশ্চিতে মেয়র আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করেছেন। উল্লেখ্য যে, অঞ্চলটি বহু অবৈধ ইসরায়েলি বসতি দ্বারা বেষ্টিত এবং প্রায়শই এলাকাটি বসতি স্থাপনকারী ইসরায়েলিদের আক্রমণের সম্মুখীন হয়।

Related Topics

টপ নিউজ

পশ্চিম তীর / ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    কাল থেকে জ্বালানি তেলে রেশনিং থাকছে না, আগের মতোই মিলবে পেট্রোল-অকটেন-ডিজেল
  • ছবি: সংগৃহীত
    প্রথমবারের মতো ট্রেনে স্টারলিংকের ইন্টারনেট চালু করল বিএসসিএল
  • ফাইল ছবি: সংগৃহীত
    রক্তক্ষরণ নয়, মস্তিষ্কে ইনফেকশন ধরা পড়েছে মির্জা আব্বাসের; বিদেশ নেওয়ার প্রস্তুতি
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: রয়টার্স
    যুদ্ধবিরতি বা আলোচনার জন্য ইরান ‘কখনো অনুরোধ করেনি’: আরাগচি
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    নন-বন্ডেড ১,১০০ পোশাক কারখানার কাঁচামাল সংগ্রহ সহজ করতে উদ্যোগ নিচ্ছে এনবিআর
  • ছবি : ডেভিড প্লাংকার্ট/ব্লুমবার্গ
    ইরান সংঘাতের ক্ষত: যেভাবে বদলে যেতে পারে উপসাগরীয় অঞ্চলের ভবিষ্যৎ

Related News

  • প্রথমবারের মতো পশ্চিম তীরের বসতিতে পাসপোর্ট সেবা চালুর ঘোষণা যুক্তরাষ্ট্রের
  • পশ্চিম তীরের জমিকে ‘রাষ্ট্রীয় সম্পত্তি’ করার প্রস্তাবে ইসরায়েলের অনুমোদন
  • পশ্চিম তীরে ‘ইসরায়েলি সার্বভৌমত্ব’ চাপিয়ে দেয়ার নিন্দা বাংলাদেশের
  • নেতানিয়াহুকে ইসরায়েলের সঙ্গে পশ্চিম তীর যুক্ত করতে দেবেন না ট্রাম্প
  • পশ্চিমা দেশগুলোর ফিলিস্তিনকে স্বীকৃতির পর পশ্চিম তীর দখলে নেওয়ার আহ্বান দুই ইসরায়েলি মন্ত্রীর

Most Read

1
ছবি: টিবিএস
অর্থনীতি

কাল থেকে জ্বালানি তেলে রেশনিং থাকছে না, আগের মতোই মিলবে পেট্রোল-অকটেন-ডিজেল

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রথমবারের মতো ট্রেনে স্টারলিংকের ইন্টারনেট চালু করল বিএসসিএল

3
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রক্তক্ষরণ নয়, মস্তিষ্কে ইনফেকশন ধরা পড়েছে মির্জা আব্বাসের; বিদেশ নেওয়ার প্রস্তুতি

4
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধবিরতি বা আলোচনার জন্য ইরান ‘কখনো অনুরোধ করেনি’: আরাগচি

5
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

নন-বন্ডেড ১,১০০ পোশাক কারখানার কাঁচামাল সংগ্রহ সহজ করতে উদ্যোগ নিচ্ছে এনবিআর

6
ছবি : ডেভিড প্লাংকার্ট/ব্লুমবার্গ
আন্তর্জাতিক

ইরান সংঘাতের ক্ষত: যেভাবে বদলে যেতে পারে উপসাগরীয় অঞ্চলের ভবিষ্যৎ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net