Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
April 03, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, APRIL 03, 2026
৮৬ বছর বয়সে মারা গেছেন আধুনিক ইতালির রূপকার বারলুসকোনি

আন্তর্জাতিক

এল পাইস
12 June, 2023, 10:35 pm
Last modified: 12 June, 2023, 10:41 pm

Related News

  • মার্কিন অভিযানে সহায়তায় আপত্তি ইউরোপের, ইরান যুদ্ধ ঘিরে ট্রাম্পের দুশ্চিন্তা বাড়ছে
  • ভালোবাসা দিবসেই ধসে পড়ল ইতালির বিখ্যাত ‘লাভারস আর্চ’
  • রোমের গির্জায় চিত্র সংস্কারের পর দেবদূতের মুখের সঙ্গে প্রধানমন্ত্রী মেলোনির মিল,তদন্ত শুরু
  • ইতালির গ্রামে ৩০ বছর পর প্রথম শিশুর জন্ম; উৎসবের আবহ
  • পেনশন পেতে মায়ের মৃত্যু গোপন, তার সাজেই আইডি নবায়ন করতে গিয়ে ধরা খেল ছেলে

৮৬ বছর বয়সে মারা গেছেন আধুনিক ইতালির রূপকার বারলুসকোনি

ইতালির গত শতাব্দীর শেষ ভাগের অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্ব বারলুসকোনি। তিনি দেশটির সংবাদ ও বিনোদনভিত্তিক চ্যানেলগুলোতে নিজের নিয়ন্ত্রণ তৈরি করেছিলেন। ইতালির ফুটবল জগতেও বিচরণ ছিল তার। ১৯৮৬ সাল থেকে ২০১৭ পর্যন্ত বিখ্যাত ক্লাব এসি মিলান-এর মালিক ছিলেন তিনি।
এল পাইস
12 June, 2023, 10:35 pm
Last modified: 12 June, 2023, 10:41 pm
সিলভিও বারলুসকোনি। রোম, এপ্রিল ২০১১। ছবি: জিওরজিও কসুলিচ/গেটি ইমেজেস ভিয়া এল পাইস

ইতালির সাবেক প্রধানমন্ত্রী সিলভিও বারলুসকোনি ৮৬ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। সোমবার (১২ জুন) দেশটির মিলানে সান রাফায়েল হাসপাতালে মৃত্যুবরণ করেন কিংবদন্তিতুল্য এ রাজনীতিবিদ।

লিউকেমিয়া ও ফুসফুসের সংক্রমণের জন্য বেশ কিছুদিন ধরেই হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন বারলুসকোনি। গত শুক্রবার পরীক্ষা-নিরীক্ষার জন্য তাকে হাসপাতালে নেওয়া হয়।

বারলুসকোনির মৃত্যুর সংবাদে টুইটারে শোক প্রকাশ করেছেন ইতালির প্রতিরক্ষামন্ত্রী গুইডো ক্রসেটো। তিনি লেখেন, "বারলুসকোনির মৃত্যু একটি 'বিশাল শূন্যতা' তৈরি করেছে। একটি যুগের অবসান ঘটল। বিদায় সিলভিও।"

বারলুসকোনি মূলত মধ্য-ডান ফোরজা ইতালিয়া পার্টির নেতা। দক্ষ এ রাজনীতিবিদ ও ব্যবসায়ী তিন দশক ধরে ইতালীর রাজনীতিতে আধিপত্য বিস্তার করেছেন। ১৯৯৪ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত তিনদফায় তিনি দেশটির সরকারের নেতৃত্বে ছিলেন।

মিডিয়া মোঘল হিসেবে পরিচিত বারলুসকোনির ২০১১ সালে সরকার থেকে বিদায় বেশ সুখকর ছিল না। শেষ দফায় প্রধানমন্ত্রী হওয়ার পর তার বিরদ্ধে যৌন কেলেঙ্কারির অভিযোগ ওঠে।

এসি মিলান-এর খেলোয়াড়দের সঙ্গে সিলভিও বারলুসকোনি। ফাইল ছবি। ছবি: পিটার রবিনসন/পিএ ইমেজেস/গেটি ইমেজেস ভিয়া এল পাইস

এমনকি তখন বেড়ে চলা বাজেট ঘাটতি মোকাবিলায়ও বারলুসকোনিকে বেশ হিমশিম খেতে হয়। তবে প্রতিবারই সকল বিতর্ক সামলিয়ে নিজেকে নতুন করে তুলে ধরেছেন তিনি।

ইতালির ফুটবল জগতেও বিচরণ ছিল বারলুসকোনির। ১৯৮৬ সাল থেকে ২০১৭ পর্যন্ত বিখ্যাত ক্লাব এসি মিলান-এর মালিক ছিলেন তিনি।

ইতালির গত শতাব্দীর শেষ ভাগের অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্ব বারলুসকোনি। তিনি দেশটির সংবাদ ও বিনোদনভিত্তিক চ্যানেলগুলোতে নিজের নিয়ন্ত্রণ তৈরি করেছিলেন। এছাড়া তিনি দেশটির সবচেয়ে বড় বাণিজ্যিক ব্রডকাস্টার কোম্পানি মিডিয়াসেট-এরও প্রতিষ্ঠাতা ছিলেন।

একইসাথে বারলুসকোনি একজন চৌকস ব্যবসায়ী হিসেবে দেশটির যোগাযোগ ক্ষেত্রে বিপ্লব ঘটিয়েছেন এবং টেলিভিশনের আধুনিকীকরণের পেছনেও অবদান রেখেছেন। তবে সেটির প্রভাব কতটা ইতিবাচক কিংবা নেতিবাচক; তা নিয়ে বিতর্কও রয়েছে।

বারলুসকোনির বিরুদ্ধে বহু অভিযোগ থাকলেও শেষমেশ তিনি শুধু কর জালিয়াতির অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছিলেন। এ কারণেই সক্রিয় রাজনীতি থেকে তাকে অনেকটা বিদায় নিতে হয়েছিল। তবে পর্দার আড়ালে থেকেই তিনি শেষদিন পর্যন্ত ইতালির রাজনীতিতে প্রভাব সৃষ্টি করেছিলেন।

Related Topics

টপ নিউজ

ইতালি / বারলুসকোনি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    হরমুজ পেরোতে ইরানের ছাড়পত্র পাওয়া বাংলাদেশের ৬ জাহাজের মধ্যে ৫টির চালানই বাতিল
  • ৮ মার্চ ঢাকায় একটি জ্বালানি স্টেশনের কাছে যানবাহনে জ্বালানি নিতে লাইনে অপেক্ষা করছেন মানুষ। ছবি: এএফপি ভায়া গেটি ইমেজ
    ইরান যুদ্ধের প্রভাবে বিশ্বের প্রথম দেশ হিসেবে জ্বালানি ফুরিয়ে যাওয়ার ঝুঁকিতে বাংলাদেশ: ইনডিপেনডেন্ট
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    সব মার্চেন্ট পয়েন্টে একক ‘বাংলা কিউআর’ বাধ্যতামূলক, না মানলে মার্চেন্টের কিউআর বাতিল
  • ছবি: সংগৃহীত
    সরবরাহ সংকটে মুরগির বাজার চড়া, সোনালির দামে বড় লাফ
  • যুবরাজকে নিয়ে অশালীন মন্তব্য, ‘খামখেয়ালি’ যুদ্ধ পরিচালনা: ট্রাম্পের ওপর ক্ষোভ বাড়ছে সৌদি আরবের
    যুবরাজকে নিয়ে অশালীন মন্তব্য, ‘খামখেয়ালি’ যুদ্ধ পরিচালনা: ট্রাম্পের ওপর ক্ষোভ বাড়ছে সৌদি আরবের
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    রোববার থেকে জরুরিভিত্তিতে হামের টিকা দেওয়া হবে, গ্যাভি থেকে ধার নেওয়া হচ্ছে ২.১৯ কোটি ডোজ

Related News

  • মার্কিন অভিযানে সহায়তায় আপত্তি ইউরোপের, ইরান যুদ্ধ ঘিরে ট্রাম্পের দুশ্চিন্তা বাড়ছে
  • ভালোবাসা দিবসেই ধসে পড়ল ইতালির বিখ্যাত ‘লাভারস আর্চ’
  • রোমের গির্জায় চিত্র সংস্কারের পর দেবদূতের মুখের সঙ্গে প্রধানমন্ত্রী মেলোনির মিল,তদন্ত শুরু
  • ইতালির গ্রামে ৩০ বছর পর প্রথম শিশুর জন্ম; উৎসবের আবহ
  • পেনশন পেতে মায়ের মৃত্যু গোপন, তার সাজেই আইডি নবায়ন করতে গিয়ে ধরা খেল ছেলে

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

হরমুজ পেরোতে ইরানের ছাড়পত্র পাওয়া বাংলাদেশের ৬ জাহাজের মধ্যে ৫টির চালানই বাতিল

2
৮ মার্চ ঢাকায় একটি জ্বালানি স্টেশনের কাছে যানবাহনে জ্বালানি নিতে লাইনে অপেক্ষা করছেন মানুষ। ছবি: এএফপি ভায়া গেটি ইমেজ
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের প্রভাবে বিশ্বের প্রথম দেশ হিসেবে জ্বালানি ফুরিয়ে যাওয়ার ঝুঁকিতে বাংলাদেশ: ইনডিপেনডেন্ট

3
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

সব মার্চেন্ট পয়েন্টে একক ‘বাংলা কিউআর’ বাধ্যতামূলক, না মানলে মার্চেন্টের কিউআর বাতিল

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সরবরাহ সংকটে মুরগির বাজার চড়া, সোনালির দামে বড় লাফ

5
যুবরাজকে নিয়ে অশালীন মন্তব্য, ‘খামখেয়ালি’ যুদ্ধ পরিচালনা: ট্রাম্পের ওপর ক্ষোভ বাড়ছে সৌদি আরবের
আন্তর্জাতিক

যুবরাজকে নিয়ে অশালীন মন্তব্য, ‘খামখেয়ালি’ যুদ্ধ পরিচালনা: ট্রাম্পের ওপর ক্ষোভ বাড়ছে সৌদি আরবের

6
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রোববার থেকে জরুরিভিত্তিতে হামের টিকা দেওয়া হবে, গ্যাভি থেকে ধার নেওয়া হচ্ছে ২.১৯ কোটি ডোজ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net