Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
April 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, APRIL 30, 2026
রাশিয়ার যুদ্ধ বিষয়ক ব্লগার কারা, তারা কেন এত জনপ্রিয়?  

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
06 June, 2023, 01:30 pm
Last modified: 06 June, 2023, 01:55 pm

Related News

  • পুতিন ও মার্কিন প্রতিনিধিদের বৈঠক: ইউক্রেন পরিকল্পনা নিয়ে মস্কো ও ওয়াশিংটনের কোনো সমঝোতা হয়নি
  • গুরুত্বপূর্ণ পোকরোভস্ক শহর দখলের দাবি রাশিয়ার—উইটকফের সফরের আগে ‘অতিরঞ্জিত’ বলছে ইউক্রেন
  • চলতি বছরের ডিসেম্বরে ভারত সফর করবেন পুতিন: ক্রেমলিন
  • শান্তিতে নোবেল পুরস্কারের জন্য ট্রাম্পকে সমর্থন করবে ক্রেমলিন
  • পুতিন কেন সামাজিক যোগাযোগমাধ্যম এড়িয়ে চলেন, ব্যাখ্যা দিল ক্রেমলিন

রাশিয়ার যুদ্ধ বিষয়ক ব্লগার কারা, তারা কেন এত জনপ্রিয়?  

রাশিয়ান ভাষায় এসব সংবাদদাতাদের ‘ভয়েনকরি’ নামে ডাকা হয়। এরা মূলত নিজেদের সামরিক জ্ঞানসমৃদ্ধ বিশেষজ্ঞ বলে দাবি করে থাকেন এবং রাশিয়ান সৈন্যদের কাছে প্রবেশাধিকার আছে বলেও প্রচার করেন।
টিবিএস ডেস্ক
06 June, 2023, 01:30 pm
Last modified: 06 June, 2023, 01:55 pm
ইউক্রেনের দখলকৃত দোনেৎস্ক শহরের একটি বিলবোর্ডে যুদ্ধবিষয়ক সংবাদদাতা ভ্লাদলেন তাতারস্কিকে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। সেখানে তাতারস্কির প্রকৃত নাম ম্যাক্সিম ফোমিন ব্যবহার করা হয়েছে। ছবি- বিবিসি

গত ২রা এপ্রিল রাশিয়ার সেন্ট পিটারসবার্গে এক বিস্ফোরণে নিহত হন আলোচিত 'ওয়ার কারেসপন্ডেন্ট' বা যুদ্ধবিষয়ক প্রতিনিধি ভ্লাদলেন তাতারস্কি। তবে তিনি 'ওয়ার ব্লগার' হিসেবেই বেশি পরিচিত ছিলেন। খবর বিবিসির। 

ভ্লাদলেনের মতো অনেকেই একেবারে ফ্রন্টলাইনে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের রিপোর্টিং করছেন। এদের বেশিরভাগের মতাদর্শই ইউক্রেন এবং পশ্চিমা বিরোধী।

বিবিসির প্রতিবেদন অনুযায়ী,  রাশিয়ান ভাষায় এসব সংবাদদাতাদের 'ভয়েনকরি' নামে ডাকা হয়। এরা মূলত নিজেদের সামরিক জ্ঞানসমৃদ্ধ বিশেষজ্ঞ বলে দাবি করে থাকেন এবং রাশিয়ান সৈন্যদের কাছে প্রবেশাধিকার আছে বলেও প্রচার করেন।

সংবাদদাতাদের অনেকে 'এমবেডেড' হিসেবে সৈন্যদের সাথে অবস্থান করেন। আবার কেউ কেউ সৈন্যদের সাথে মিলে যুদ্ধও করেন।

তবে এ সংবাদদাতারা রাশিয়ান সরকারের সাথে কতটুক ঘনিষ্ঠ তা নিয়ে ভিন্নতা রয়েছে। এদের মধ্যে অনেকেই ক্রেমলিন নিয়ন্ত্রিত গণমাধ্যমে চাকরি করেন আবার অন্যরা কোনো গণমাধ্যমের সাথে যুক্ত না থেকেই সোশ্যাল মিডিয়ায় ব্লগ করেন।

রাশিয়ান দর্শকদের কাছে এসব সংবাদদাতারা বেশ জনপ্রিয়। কেননা, অফিশিয়াল রিপোর্টের বাইরেও যুদ্ধ সম্পর্কে এরা তথ্য প্রকাশ করে থাকেন।

সাম্প্রতিক সময়ে এসব সংবাদদাতাদের কার্যক্রম নতুন নয়। বরং ২০১৪ সালে ইউক্রেনে প্রাথমিক আক্রমণের পর তাদের উত্থান রাশিয়ায় যুদ্ধ প্রতিবেদনের ক্ষেত্রে নতুন অধ্যায়ের সূচনা করেছিল।

সংবাদদাতারা যুদ্ধে রাশিয়াকে সমর্থন করলেও সবসময় যে মস্কো কর্তৃপক্ষ কিংবা যুদ্ধে থাকা সামরিক কমান্ডারের সমর্থন করেন বিষয়টা এমন নয়। উদাহরণস্বরূপ, মাকিভকা শহরে ইউক্রেনের মিসাইল হামলায় কয়েক ডজন রাশিয়ার সৈন্য নিহতের ঘটনায় এসব সংবাদদাতারা রাশিয়ান কমান্ডারদের সমালোচনা করেন।

এমনই একজন হলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধে সংবাদদাতা হিসেবে কাজ করা সেমিঅন পেগভ। মাকিভকায় ইউক্রেনের আক্রমণের ঘটনায় সেমিঅন রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রতি দায় এড়ানোর অভিযোগ তুলে সমালোচনা করেন। 

সোশ্যাল প্ল্যাটফর্ম টেলিগ্রামে সেমিঅনের প্রায় ১.২ মিলিয়ন সাবস্ক্রাইবার রয়েছে। রাশিয়ায় নিষিদ্ধের তালিকায় না থাকা অল্প কয়েকটি সোশ্যাল প্ল্যাটফর্মের মধ্যে এটি অন্যতম।

বরিস রযহিন নামের আরেক ব্লগার 'কর্নেল কাসসাদ' নামে ব্লগ করে থাকেন। টেলিগ্রামে তার প্রায় ৮ লাখ সাবস্ক্রাইবার রয়েছে। তিনিও রাশিয়ান কমান্ডারদের 'অযোগ্যতা ও যুদ্ধের পরিণতি বোঝার অক্ষমতা' এর অভিযোগে কড়া সমালোচনা করেছেন।

ওয়াগনার প্রাইভেট মিলিটারি কোম্পানির সাথে সংশ্লিষ্ট সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো থেকেও যুদ্ধে রাশিয়ার শীর্ষস্থানীয় কর্মকর্তাদের বিরুদ্ধে সমালোচনামূলক পোস্ট করা হয়েছে। 

অনেকের মতে, রাশিয়ান সামরিক কমান্ডারেরা এসব ব্লগারদের হুমকি মনে করেন। এমনকি কমান্ডারেরা সংবাদদাতা ও ব্লগারদের মুখ বন্ধ করানোর জন্য বহু চেষ্টাও করে থাকেন।

অন্যদিকে ক্রেমলিনভিত্তিক গণমাধ্যমগুলোর সংবাদদাতারা সামরিক বাহিনী কর্তৃক প্রদত্ত অফিসিয়াল তথ্যই প্রকাশ করে থাকেন। কমসোমলসকায়া প্রাভদা নামের এক ট্যাবলয়েডের হয়ে কাজ করা আলেকজেন্ডার কটস তেমনি একজন।

ভ্লাদলেনের নিহত হওয়ার খবরে রাশিয়ান অফিসিয়ালদের সাথে তাল মিলিয়ে কটসও ইউক্রেনের দিকেই মূল অভিযোগ তুলেছেন। তার মতো এমন রিপোর্টাররাই গণমাধ্যমে যুদ্ধ সম্পর্কে ক্রেমলিনের ন্যারেটিভ প্রতিষ্ঠা করেন বলে অনেকে অভিযোগ করেন।

যেমন, রাশিয়ার রাষ্ট্রায়ত্ত সবচেয়ে জনপ্রিয় টিভি স্টেশন রসিয়া ১ এর হয়ে যুদ্ধ কাভার করেন ইয়েভজেনি পডডাবনি নামের এক সংবাদদাতা। ২০২২ সালের জুলাইতে দনবাসের পাওয়ার স্টেশন থেকে তিনি আচমকা জানান যে, অঞ্চলটি ওয়াগনার গ্রুপ দখল করেছে।

ইয়েভজেনির এ সংবাদের পর থেকেই রাশিয়ার রাষ্ট্রায়ত্ত গণমাধ্যমগুলোতে ওয়াগনার গ্রুপ নিয়ে রিপোর্ট করা শুরু হয়। অথচ এর আগে যুদ্ধে গ্রুপটির অস্তিত্ব পর্যন্ত অস্বীকার করা হয়েছে।

যুদ্ধে ক্রেমলিনের হয়ে প্রপাগান্ডা চালানোর অভিযোগে কটস ও ইয়েভজেনিকে পশ্চিমাদের পক্ষ থেকে নিষেধাজ্ঞা প্রদান করা হয়েছে।

আবার যুদ্ধে রাশিয়াকে সমর্থন দেয়া বহু জনপ্রিয় রাশিয়ান সোশ্যাল মিডিয়া একাউন্ট পরিচয় প্রকাশ ছাড়াই চালানো হচ্ছে। বেশিরভাগ ক্ষেত্রেই এসব একাউন্ট থেকে নানা গ্রাফিক কন্টেন্ট পোস্ট করা হয়।

এমনি একটি টেলিগ্রামভিত্তিক চ্যানেলের নাম 'গ্রে জোন'। ওয়াগনার গ্রুপের সাথে সম্পর্কিত এ টেলিগ্রাম চ্যানেল থেকে গত বছরের নভেম্বরে একজনকে 'বিশ্বাসঘাতক' পরিচয় দিয়ে হাতুড়ি দিয়ে হত্যা করার ফুটেজ পোস্ট করা হয়।

রাশিয়ার যুদ্ধ বিষয়ক সংবাদদাতাদের অনেকেই আবার স্বাধীন দেশ হিসেবে ইউক্রেনের ধ্বংস কামনা করেন। যেমন, ইয়ুরি কটেনক নামক এক সংবাদদাতা টেলিগ্রামে সকল ইউক্রেনীয় সত্ত্বা ধংসের আহ্বান জানিয়েছেন। টেলিগ্রামে তার ৪ লাখেরও বেশি সাবস্ক্রাইবার রয়েছে।  

Related Topics

টপ নিউজ

ক্রেমলিন / যুদ্ধবিষয়ক ব্লগার / ওয়ার ব্লগার / ভ্লাদলেন তাতারস্কি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। ছবি: সংগৃহীত
    যুক্তরাজ্যে বাংলাদেশিদের ২৫০ মিলিয়ন পাউন্ডের বেশি সম্পদ জব্দ করা হয়েছে: সারাহ কুক
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ১.৬ বিলিয়ন ডলারের কঠিন শর্তের ঋণ অনুমোদন দিল সরকার
  • কলম্বিয়ায় পাবলো এসকোবারের ‘কোকেন জলহস্তী’। ছবি: এপি
    পাবলো এসকোবারের জলহস্তী মারতে চায় কলম্বিয়া, ভারতে এনে বাঁচাতে চান অনন্ত আম্বানি
  • কিম জং উন। ছবি: রয়টার্স
    ইউক্রেনের হাতে আটক এড়াতে ‘আত্মঘাতী’ হওয়া সেনাদের প্রশংসা করলেন কিম জং উন
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    ওপেনএআই আমার আইডিয়া, লুট হওয়ার আগে এটি চ্যারিটি ছিল: আদালতে ইলন মাস্ক
  • বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি: ইউএনবি
    ট্যাক্সে সুবিধা দিতে পারব না, তবে ব্যবসায়ের সব বাধা সরিয়ে দেব: অর্থমন্ত্রী

Related News

  • পুতিন ও মার্কিন প্রতিনিধিদের বৈঠক: ইউক্রেন পরিকল্পনা নিয়ে মস্কো ও ওয়াশিংটনের কোনো সমঝোতা হয়নি
  • গুরুত্বপূর্ণ পোকরোভস্ক শহর দখলের দাবি রাশিয়ার—উইটকফের সফরের আগে ‘অতিরঞ্জিত’ বলছে ইউক্রেন
  • চলতি বছরের ডিসেম্বরে ভারত সফর করবেন পুতিন: ক্রেমলিন
  • শান্তিতে নোবেল পুরস্কারের জন্য ট্রাম্পকে সমর্থন করবে ক্রেমলিন
  • পুতিন কেন সামাজিক যোগাযোগমাধ্যম এড়িয়ে চলেন, ব্যাখ্যা দিল ক্রেমলিন

Most Read

1
ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

যুক্তরাজ্যে বাংলাদেশিদের ২৫০ মিলিয়ন পাউন্ডের বেশি সম্পদ জব্দ করা হয়েছে: সারাহ কুক

2
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

১.৬ বিলিয়ন ডলারের কঠিন শর্তের ঋণ অনুমোদন দিল সরকার

3
কলম্বিয়ায় পাবলো এসকোবারের ‘কোকেন জলহস্তী’। ছবি: এপি
আন্তর্জাতিক

পাবলো এসকোবারের জলহস্তী মারতে চায় কলম্বিয়া, ভারতে এনে বাঁচাতে চান অনন্ত আম্বানি

4
কিম জং উন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইউক্রেনের হাতে আটক এড়াতে ‘আত্মঘাতী’ হওয়া সেনাদের প্রশংসা করলেন কিম জং উন

5
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ওপেনএআই আমার আইডিয়া, লুট হওয়ার আগে এটি চ্যারিটি ছিল: আদালতে ইলন মাস্ক

6
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি: ইউএনবি
বাংলাদেশ

ট্যাক্সে সুবিধা দিতে পারব না, তবে ব্যবসায়ের সব বাধা সরিয়ে দেব: অর্থমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net