Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
May 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MAY 22, 2026
হাইতির সাবেক প্রধানমন্ত্রীকে যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা!

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
03 June, 2023, 02:20 pm
Last modified: 03 June, 2023, 02:27 pm

Related News

  • পণ্য ও সেবা সরবরাহকারী প্রতিষ্ঠানের অর্থায়নে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের বিদেশ সফরে নিষেধাজ্ঞা
  • চীনের ‘অ্যান্টি-স্যাংশন’ আইন কী এবং এটি কীভাবে কাজ করে?
  • অভিবাসী ইস্যুতে চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপে প্রস্তুত যুক্তরাষ্ট্র
  • টার্গেট ইরান-চীনের ব্যবসা: তেল শোধনাগার ও জাহাজের ওপর নিষেধাজ্ঞা আরোপ যুক্তরাষ্ট্রের
  • একের পর এক নিষেধাজ্ঞায় জর্জরিত হয়েও যেভাবে অর্থনীতিতে বৈচিত্র্য এনে টিকে থাকছে ইরান

হাইতির সাবেক প্রধানমন্ত্রীকে যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা!

ল্যামোথে ব্যক্তিগত স্বার্থের জন্য হাইতি সরকারের পেট্রোক্যারিব অবকাঠামোর বিনিয়োগ ও সোশ্যাল ওয়েলফেয়ার ফান্ড থেকে অন্তত ৬০ মিলিয়ন ডলারের অর্থ অপব্যবহার করেছেন বলে অভিযোগ ব্লিংকেনের। খবর আল-জাজিরার
টিবিএস ডেস্ক
03 June, 2023, 02:20 pm
Last modified: 03 June, 2023, 02:27 pm
ছবি- রয়টার্স

হাইতির সাবেক প্রধানমন্ত্রী লরেন্ট ল্যামোথেকে যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞা দিয়েছে মার্কিন সরকার। শুক্রবার (২ জুন) দেশটির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন ল্যামোথের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে এ নিষেধাজ্ঞা জারি করেন। খবর আল-জাজিরার।  

অ্যান্টনি ব্লিংকেন অভিযোগ করেন, "ল্যামোথে ব্যক্তিগত স্বার্থের জন্য হাইতি সরকারের পেট্রোক্যারিব অবকাঠামোর বিনিয়োগ ও সোশ্যাল ওয়েলফেয়ার ফান্ড থেকে অন্তত ৬০ মিলিয়ন ডলারের অর্থ অপব্যবহার করেছেন।"

ব্লিংকেন আরও বলেন, "দুর্নীতি এবং তহবিল পরিচালনায় সরাসরি জড়িত থাকার মাধ্যমে ল্যামোথে একজন সরকারি কর্মকর্তা হিসাবে তার পদের অপব্যবহার করেছেন। একইসাথে হাইতির বর্তমান অস্থিরতার জন্যও দায়ী তিনি।"

লাতিন আমেরিকার দেশ হাইতিতে বর্তমানে অহরহ গ্যাং সহিংসতা এবং রাজনৈতিক অস্থিতিশীল পরিবেশ বিরাজ করছে। বিশেষ করে ২০২১ সালে দেশটির তৎকালীন প্রেসিডেন্ট জোভনেল ময়েসকে হত্যার পর থেকে পরিস্থিতি আরও খারাপের দিকে যাচ্ছে।

ইউএস জাস্টিস ডিপার্টমেন্টের প্রসিকিউটর ও হাইতির কর্মকর্তারা ময়েসের হত্যার বিচারে পদক্ষেপ নিয়েছেন। ময়েসকে হত্যায় সম্পৃক্ত থাকার অভিযোগে হাইতিতে বেশকিছু ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। একইসাথে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেও মোট ১১ জন সন্দেহভাজনকে হাইতির অভ্যুত্থান পরিকল্পনায় জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত করা হয়েছে।  

তবে হাইতিতে মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞার ঘটনা এই প্রথম নয়। গত এপ্রিলে মার্কিন সরকার হাইতির চেম্বার অফ ডেপুটিস এর সাবেক প্রেসিডেন্ট গ্যরি বোদেউর বিরুদ্ধেও ভিসা নিষেধাজ্ঞা দেয়।

এছাড়া মাদক চোরাচালানে জড়িত থাকার অভিযোগে হাইতির সাবেক সিনেটর রনি সেলেস্টিন ও রিচার্ড লেনাইনের বিরুদ্ধেও নিষেধাজ্ঞা দেওয়া হয়। একইসাথে গত ডিসেম্বরে তৎকালীন হাইতি সিনেটের প্রেসিডেন্ট ইউরি লাটোরটুকের বিরুদ্ধে অর্থ ও মাদক পাচার এবং গ্যাং সহিংসতায় পৃষ্ঠপোষকতার অভিযোগে একযোগে নিষেধাজ্ঞা দেয় কানাডা ও যুক্তরাষ্ট্র। 

হাইতিতে সর্বশেষ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে ২০১৬ সালে। মৃত্যুর আগ পর্যন্ত নির্বাচনের কোনো তারিখ ঘোষণা না করে ডিক্রি জারি করে দেশ শাসন করেন ময়েস।

বর্তমানে হাইতির ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী এরিয়েল হেনরিকেও মৃত্যুর কিছুদিন পূর্বে ময়েস নিয়োগ দিয়েছিলেন। ভারপ্রাপ্ত এ প্রধানমন্ত্রী ২০২৩ সালে নতুন নির্বাচনের প্রতিশ্রুতি দিলেও এখনো কোনো তারিখ নির্ধারণ করতে পারেনি।

হাইতিতে ক্ষমতা কাঠামোয় বিদ্যমান এ শূন্যতা গ্যাং সহিংসতাকে উস্কে দিচ্ছে। জাতিসংঘের পক্ষ থেকে গত ডিসেম্বরে জানানো হয়, দেশটির রাজধানী পর্তোপ্রাঁসের প্রায় ৬০ ভাগ এলাকা গ্যাং এর নিয়ন্ত্রণে চলে গিয়েছে।

মার্কিন নিষেধাজ্ঞায় থাকা সাবেক প্রধানমন্ত্রী ল্যামোথে মাত্র ২ বছর প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। ২০১৪ সালে সরকারবিরোধী আন্দোলনের মাঝে পদত্যাগ করেন তিনি।  

 

Related Topics

টপ নিউজ

হাইতি / নিষেধাজ্ঞা / অ্যান্টনি ব্লিংকেন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: দ্য কুইন্ট
    পশ্চিমবঙ্গে মুসলিমরা হয়ে গেছেন গো-রক্ষক, হিন্দু ব্যবসায়ীরা চান গবাদিপশু জবাই
  • সালমান এফ রহমানকে আদালতে নেওয়া হচ্ছে। ছবি: টিবিএস
    ‘এই গরমে মরেই যাবো’: আদালতে সালমান এফ রহমান
  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    বেকার তরুণদের ‘তেলাপোকা’ বললেন ভারতের প্রধান বিচারপতি; ক্ষোভে ‘ককরোচ জনতা পার্টি’ খুললেন যুবক
  • রপ্তানিতে উচ্চ মূল্য সংযোজনের পরিকল্পনা সরকারের
    রপ্তানিতে উচ্চ মূল্য সংযোজনের পরিকল্পনা সরকারের
  • ফাইল ছবি: টিবিএস/মুমিত এম
    মেট্রোরেল প্রকল্পের অস্বাভাবিক ব্যয় কমাতে বিদেশি বিশেষজ্ঞ নিয়োগের পরিকল্পনা সরকারের
  • কিউবার মাতানজাস-এ একটি আবাসিক ভবনে সোলার প্যানেল। ছবি: এএফপি
    তেল আসা ‘বন্ধ’ করে দিয়েছে আমেরিকা, বিশ্বের অন্যতম দ্রুতগতির সৌর-বিপ্লব করছে কিউবা—চীনের সাহায্যে

Related News

  • পণ্য ও সেবা সরবরাহকারী প্রতিষ্ঠানের অর্থায়নে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের বিদেশ সফরে নিষেধাজ্ঞা
  • চীনের ‘অ্যান্টি-স্যাংশন’ আইন কী এবং এটি কীভাবে কাজ করে?
  • অভিবাসী ইস্যুতে চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপে প্রস্তুত যুক্তরাষ্ট্র
  • টার্গেট ইরান-চীনের ব্যবসা: তেল শোধনাগার ও জাহাজের ওপর নিষেধাজ্ঞা আরোপ যুক্তরাষ্ট্রের
  • একের পর এক নিষেধাজ্ঞায় জর্জরিত হয়েও যেভাবে অর্থনীতিতে বৈচিত্র্য এনে টিকে থাকছে ইরান

Most Read

1
ছবি: দ্য কুইন্ট
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে মুসলিমরা হয়ে গেছেন গো-রক্ষক, হিন্দু ব্যবসায়ীরা চান গবাদিপশু জবাই

2
সালমান এফ রহমানকে আদালতে নেওয়া হচ্ছে। ছবি: টিবিএস
বাংলাদেশ

‘এই গরমে মরেই যাবো’: আদালতে সালমান এফ রহমান

3
ছবি: স্ক্রিনগ্র্যাব
আন্তর্জাতিক

বেকার তরুণদের ‘তেলাপোকা’ বললেন ভারতের প্রধান বিচারপতি; ক্ষোভে ‘ককরোচ জনতা পার্টি’ খুললেন যুবক

4
রপ্তানিতে উচ্চ মূল্য সংযোজনের পরিকল্পনা সরকারের
অর্থনীতি

রপ্তানিতে উচ্চ মূল্য সংযোজনের পরিকল্পনা সরকারের

5
ফাইল ছবি: টিবিএস/মুমিত এম
বাংলাদেশ

মেট্রোরেল প্রকল্পের অস্বাভাবিক ব্যয় কমাতে বিদেশি বিশেষজ্ঞ নিয়োগের পরিকল্পনা সরকারের

6
কিউবার মাতানজাস-এ একটি আবাসিক ভবনে সোলার প্যানেল। ছবি: এএফপি
আন্তর্জাতিক

তেল আসা ‘বন্ধ’ করে দিয়েছে আমেরিকা, বিশ্বের অন্যতম দ্রুতগতির সৌর-বিপ্লব করছে কিউবা—চীনের সাহায্যে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net