Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
July 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JULY 22, 2026
স্বল্প দূরত্বের অভ্যন্তরীণ ফ্লাইট নিষিদ্ধ করলো ফ্রান্স

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
24 May, 2023, 01:00 pm
Last modified: 24 May, 2023, 01:06 pm

Related News

  • ১৫ বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধ করল ফ্রান্স
  • ফ্রান্সকে হারিয়ে ব্রোঞ্জ জিতল ইংল্যান্ড, মেসিকে টপকে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের মালিক এমবাপ্পে
  • সেমিফাইনালে স্পেনকে হারানোর মতো খেলতে পারেনি ফ্রান্স, মানলেন কোচ; ক্ষোভ ঝাড়লেন রেফারির ওপরও
  • এমবাপ্পের হাত ধরে বিশ্বকাপে অপ্রতিরোধ্য হয়ে উঠছে ফ্রান্স
  • ফ্রান্সেরই উচিত সেমিফাইনালে আমাদের ভয় পাওয়া: লামিনে ইয়ামাল

স্বল্প দূরত্বের অভ্যন্তরীণ ফ্লাইট নিষিদ্ধ করলো ফ্রান্স

কার্বন নিঃসরণ কমাতে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে।
টিবিএস ডেস্ক
24 May, 2023, 01:00 pm
Last modified: 24 May, 2023, 01:06 pm
ছবি সংগৃহীত

ট্রেনে আড়াই ঘণ্টায় পৌঁছানো যায়, এমন স্বল্প দূরত্বের গন্তব্যের ক্ষেত্রে বিমান চলাচল নিষিদ্ধ ঘোষণা করেছে ফ্রান্স। খবর সিএনএনের।

দুই বছর আগে পাস হওয়া একটি আইনের মাধ্যমে এ ঘোষণা দিয়েছেন ফ্রান্সের পরিবহনমন্ত্রী ক্লেমেন্ট বিউন।

এক বিবৃতিতে ক্লেমন বলেন, গ্রিনহাউস গ্যাসের নির্গমন কমানোর ক্ষেত্রে এটি একটি প্রয়োজনীয় উদ্যোগ।

"আমরা আমাদের জীবন থেকে কার্বনের ব্যবহার কমাতে নিরলস চেষ্টা করে যাচ্ছি। তাহলে কীভাবে আমরা বড় শহরগুলোর মধ্যে বিমান চলাচলের বৈধতা দিতে পারি যা ট্রেন সংযোগের মাধ্যমে প্রকৃত অর্থে উপকৃত হবে", যোগ করেন তিনি।

তিনটি রুটে মূলত এ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে যা প্যারিস-অর্লি বিমানবন্দরকে বর্দো, ন্যান্টেস এবং লিয়ন শহরের সাথে সংযুক্ত করে। তবে কানেকটিং ফ্লাইটের ক্ষেত্রে কোনো প্রভাব পড়বে না।

অনেকেই এ ঘোষণার সমালোচনা করেছেন। তারা একে 'প্রতীকী নিষেধাজ্ঞা' হিসাবে আখ্যায়িত করেছেন।

এয়ার ফ্রান্সের পাইলট ইউনিয়নের সাবেক ভাইস প্রেসিডেন্ট গিলিয়াম স্মিড টুইট করে বলেন, "এই পদক্ষেপের মাধ্যমে কাউকে বোকা বানানো যাবে না। যাত্রীরা এমনিতেই এসব রুটে ফ্লাইট নেওয়া থেকে বিরত থাকেন।"

অন্যদিকে দেশটির ক্লিনার ট্রান্সপোর্ট ক্যাম্পেইন গ্রুপ 'ট্রান্সপোর্ট অ্যান্ড এনভায়রনমেন্টে'র একজন বিমান পরিচালক জো ডারডেন বলেন, "ফ্রান্সের ফ্লাইট নিষেধাজ্ঞা একটি প্রতীকী পদক্ষেপ। এটি নির্গমন হ্রাসে খুব কমই প্রভাব ফেলবে।"

সংস্থাটির মতে, যে তিনটি রুটের বিমান চলাচল বন্ধ করা হয়েছে, তাতে মেইনল্যান্ড ফ্রান্স থেকে আসা ফ্লাইটগুলোর মাধ্যমে মাত্র ০.৩% কার্বন নিঃসরণ হয়; আর সামগ্রিকভাবে দেশটির অভ্যন্তরীণ ফ্লাইটের ৩% কার্বন নিঃসরিত হয়।

এ নিষেধাজ্ঞায় কার্বন নিঃসরণের ক্ষেত্রে তেমন একটা প্রভাব পড়বে না বলে মনে করেন এয়ারলাইন্স ফর ইউরোপের অন্তবর্তীকালীন প্রধান লরেন্ট ডনসিলও।

এর পরিবর্তে সরকারের 'বাস্তবভিত্তিক এবং উল্লেখযোগ্য সমাধান' গ্রহণ করা উচিত বলে তিনি মত দেন। 

Related Topics

টপ নিউজ

ফ্রান্স / অভ্যন্তরীণ ফ্লাইট / কার্বন নিঃসরণ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মাদ্রিদে স্পেনের উন্মুক্ত ছাদের বাসে বিজয় শোভাযাত্রার সময় আর্জেন্টিনার লিয়ান্দ্রো পারেদেসকে খোঁচা দিয়ে একটি প্ল্যাকার্ড হাতে লামিনে ইয়ামাল (ডানে)। ছবি: ইএসপিএন
    স্পেনের বিশ্বকাপজয় উদ্‌যাপনে আর্জেন্টিনাকে কটাক্ষ লামিনে ইয়ামালের
  • ছবি: সংগৃহীত
    জামায়াত এমপির অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ভাইরাল; এমপি বললেন ওই নারী দ্বিতীয় স্ত্রী
  • সংগৃহীত ছবি
    চালু হলো ‘হ্যালো ডিসি’ অ্যাপ, এক ক্লিকেই মিলবে জেলা প্রশাসনের সেবা
  • 'ককরোচ জনতা পার্টি' (সিজেপি)-র জনসমাগম। ছবি: এএনআই
    ভারতে প্রশ্নফাঁসের প্রতিবাদ করার পর শত শত তরুণের হোয়াটসঅ্যাপে পুলিশের নোটিশ
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    ১৭ অগ্রাধিকার প্রকল্পে ৩৯০ কোটি ডলার বৈদেশিক অর্থায়ন সংগ্রহের পরিকল্পনা সরকারের
  • স্পেনের ট্রফি উঁচিয়ে ধরার সময়ও মঞ্চে অবস্থান করতে চান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: হেক্টর ভিভাস
    স্পেনের বিশ্বকাপ উদ্‌যাপনের ছবি থেকে ট্রাম্পকে 'ক্রপ' করে বাদ দিয়েছে ফিফা

Related News

  • ১৫ বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধ করল ফ্রান্স
  • ফ্রান্সকে হারিয়ে ব্রোঞ্জ জিতল ইংল্যান্ড, মেসিকে টপকে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের মালিক এমবাপ্পে
  • সেমিফাইনালে স্পেনকে হারানোর মতো খেলতে পারেনি ফ্রান্স, মানলেন কোচ; ক্ষোভ ঝাড়লেন রেফারির ওপরও
  • এমবাপ্পের হাত ধরে বিশ্বকাপে অপ্রতিরোধ্য হয়ে উঠছে ফ্রান্স
  • ফ্রান্সেরই উচিত সেমিফাইনালে আমাদের ভয় পাওয়া: লামিনে ইয়ামাল

Most Read

1
মাদ্রিদে স্পেনের উন্মুক্ত ছাদের বাসে বিজয় শোভাযাত্রার সময় আর্জেন্টিনার লিয়ান্দ্রো পারেদেসকে খোঁচা দিয়ে একটি প্ল্যাকার্ড হাতে লামিনে ইয়ামাল (ডানে)। ছবি: ইএসপিএন
খেলা

স্পেনের বিশ্বকাপজয় উদ্‌যাপনে আর্জেন্টিনাকে কটাক্ষ লামিনে ইয়ামালের

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জামায়াত এমপির অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ভাইরাল; এমপি বললেন ওই নারী দ্বিতীয় স্ত্রী

3
সংগৃহীত ছবি
বাংলাদেশ

চালু হলো ‘হ্যালো ডিসি’ অ্যাপ, এক ক্লিকেই মিলবে জেলা প্রশাসনের সেবা

4
'ককরোচ জনতা পার্টি' (সিজেপি)-র জনসমাগম। ছবি: এএনআই
আন্তর্জাতিক

ভারতে প্রশ্নফাঁসের প্রতিবাদ করার পর শত শত তরুণের হোয়াটসঅ্যাপে পুলিশের নোটিশ

5
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

১৭ অগ্রাধিকার প্রকল্পে ৩৯০ কোটি ডলার বৈদেশিক অর্থায়ন সংগ্রহের পরিকল্পনা সরকারের

6
স্পেনের ট্রফি উঁচিয়ে ধরার সময়ও মঞ্চে অবস্থান করতে চান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: হেক্টর ভিভাস
খেলা

স্পেনের বিশ্বকাপ উদ্‌যাপনের ছবি থেকে ট্রাম্পকে 'ক্রপ' করে বাদ দিয়েছে ফিফা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net