Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
March 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MARCH 14, 2026
নিষেধাজ্ঞা উপেক্ষা করে উত্তর কোরিয়ায় সিগারেট বিক্রির দায়ে ৬৩৫ মিলিয়ন ডলার জরিমানা ব্যাট-এর

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
26 April, 2023, 08:25 pm
Last modified: 26 April, 2023, 08:31 pm

Related News

  • যশোরে গুদামজাত ৬ হাজার লিটার জ্বালানি তেল জব্দ, ৩ ব্যবসায়ীর জরিমানা
  • চট্টগ্রামে পাহাড় কাটার দায়ে বিপিসিকে ৯ লাখ ৬০ হাজার টাকা জরিমানা
  • নিজের উত্তরসূরি হিসেবে কিম জং উন কি তার মেয়েকেই বেছে নিচ্ছেন?
  • ১৯৪৯ সালে ২১ খনি শ্রমিক হত্যা, যুক্তরাজ্যকে ৪২০ মিলিয়ন পাউন্ড জরিমানার নির্দেশ নাইজেরিয়ার আদালতের
  • যুক্তরাষ্ট্রে চালক কর্তৃক নারী যাত্রীকে ধর্ষণের অভিযোগে উবারকে ৮৫ লাখ ডলার জরিমানা

নিষেধাজ্ঞা উপেক্ষা করে উত্তর কোরিয়ায় সিগারেট বিক্রির দায়ে ৬৩৫ মিলিয়ন ডলার জরিমানা ব্যাট-এর

যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অভ জাস্টিস-এর সহকারী অ্যাটর্নি জেনারেল ম্যাথু ওলসেনের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, ২০০৭ থেকে ২০১৭ সাল পর্যন্ত ব্যাটের সাবসিডিয়ারি কোম্পানি উত্তর কোরিয়ায় প্রায় ৪২৮ মিলিয়ন ডলারের সিগারেট বিক্রি করেছে।
টিবিএস ডেস্ক
26 April, 2023, 08:25 pm
Last modified: 26 April, 2023, 08:31 pm
উত্তর কোরিয়ার নেতা কিম জং উন নিজেও প্রচুর ধূমপান করেন। ছবি: সংগৃহীত

নিষেধাজ্ঞায় থাকা উত্তর কোরিয়ায় সিগারেট বিক্রি করার কারণে মার্কিন কর্তৃপক্ষকে ৬৩৫ মিলিয়ন ডলার ও তার সঙ্গে সুদ পরিশোধ করবে ব্রিটিশ আমেরিকান টোবাকো (ব্যাট)।

ব্যাট-এর একটি সাবসিডিয়ারি কোম্পানি নিষেধাজ্ঞা লঙ্ঘন করে উত্তর কোরিয়ায় সিগারেট বিক্রির কথা স্বীকার করেছে।

মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে, এ আর্থিক সমঝোতাটি উত্তর কোরিয়ায় ২০০৭ থেকে ২০১৭ সাল পর্যন্ত ব্যাটের কার্যক্রমের সঙ্গে সম্পর্কিত।

ব্যাট-এর প্রধান জ্যাক বাওলেস বলেছেন তারা 'এ ভুল কাজের জন্য গভীরভাবে দুঃখিত'।

পারমাণবিক ও ব্যালিস্টিক মিসাইল কার্যক্রমের কারণে উত্তর কোরিয়ার ওপর একাধিক নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র।

গতকাল মঙ্গলবার (২৫ এপ্রিল) ব্যাট যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অভ জাস্টিস ও ট্রেজারি বিভাগের অফিস অভ ফরেইন অ্যাসেট কন্ট্রোলের সঙ্গে এ আর্থিক সমঝোতায় পৌঁছায়।

ব্যাট তামাকজাত পণ্যের বিশ্বের অন্যতম বড় বহুজাতিক কোম্পানি। যুক্তরাজ্যের সর্ববৃহৎ ১০ কোম্পানির একটি এটি।

লাকি স্ট্রাইক, ডানহিল, পল মলসহ অনেকগুলো বড় সিগারেট কোম্পানির মালিক ব্যাট।

উত্তর কোরিয়ার নেতা কিম জং উন নিজেও প্রচুর ধূমপান করেন। গত বছর মার্কিন যুক্তরাষ্ট্র চেয়েছিল জাতিসংঘের নিরাপত্তা পরিষদ উত্তর কোরিয়ায় সিগারেট রপ্তানি নিষিদ্ধ করুক।

কিন্তু চীন ও রাশিয়া মার্কিন প্রস্তাবে ভেটো দেয়।

মঙ্গলবার জাস্টিস ডিপার্টমেন্টের সহকারী অ্যাটর্নি জেনারেল ম্যাথু ওলসেন জানিয়েছেন, দীর্ঘ সময় ধরে তদন্তের পরই ব্যাটকে এ জরিমানা করা হয়েছে।

তিনি আরও বলেন, জাস্টিস ডিপার্টমেন্টের ইতিহাসে উত্তর কোরিয়ায় নিষেধাজ্ঞা বিষয়ক সবচেয়ে বড় একক অর্থদণ্ড এটি।

তিনি বলেন, ব্যাট মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে উত্তর কোরিয়ায় নিজেদের সাবসিডিয়ারি কোম্পানির মাধ্যমে সিগারেট বিক্রির বিস্তৃত চাল তৈরি করেছিল।

'২০০৭ থেকে ২০১৭ সাল পর্যন্ত ব্যাটের তৃতীয় পক্ষের এসব কোম্পানি উত্তর কোরিয়ায় সিগারেট বিক্রি করে প্রায় ৪২৮ মিলিয়ন ডলার পেয়েছিল,' বলেন ম্যাথু ওলসেন।

এছাড়া উত্তর কোরিয়ার ৩৯ বছর বয়সী ব্যাংকার সিম হিয়ন-সপ, চীনা মধ্যস্থতাকারী ৬০ বছর বয়সী কিন গুয়োমিং ও ৪১ বছর বয়সী হ্যান লিনলিনের বিরুদ্ধে উত্তর কোরিয়ায় এসব সিগারেট বিক্রিতে সহায়তার অভিযোগে ফৌজদারি অপরাধের কথা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র।

Related Topics

টপ নিউজ

ব্যাট / ব্রিটিশ আমেরিকান টোব্যাকো / জরিমানা / উত্তর কোরিয়া

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস ক্রিয়েটিভ
    যুক্তরাষ্ট্র-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মাধ্যমে জাহাজ ভাড়া করায় হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশের তেল পরিবহনে জটিলতা
  • ছবি: সংগৃহীত
    রাজধানীর এভারকেয়ারে মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার
  • ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসার পথ খুঁজছেন ট্রাম্প, হোয়াইট হাউসের অন্দরেই প্রবল মতভেদ
  • ছবি: রয়টার্স
    যে ৭ কারণে ইরান যুদ্ধে ট্রাম্প এখনো জয়ী হতে পারেননি
  • বাগেরহাটের রামপাল উপজেলার বেলাই ব্রিজ এলাকার খুলনা-মোংলা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। ছবি: ফোকাস বাংলা
    বউ বরণের আনন্দ এখন লাশ দাফনের শোক: বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় বর-কনেসহ নিহত ১৪
  • ছবি: টিবিএস
    আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের ২ ইউনিটে উৎপাদন বন্ধ, একটি সচল হতে লাগবে ৩ দিন  

Related News

  • যশোরে গুদামজাত ৬ হাজার লিটার জ্বালানি তেল জব্দ, ৩ ব্যবসায়ীর জরিমানা
  • চট্টগ্রামে পাহাড় কাটার দায়ে বিপিসিকে ৯ লাখ ৬০ হাজার টাকা জরিমানা
  • নিজের উত্তরসূরি হিসেবে কিম জং উন কি তার মেয়েকেই বেছে নিচ্ছেন?
  • ১৯৪৯ সালে ২১ খনি শ্রমিক হত্যা, যুক্তরাজ্যকে ৪২০ মিলিয়ন পাউন্ড জরিমানার নির্দেশ নাইজেরিয়ার আদালতের
  • যুক্তরাষ্ট্রে চালক কর্তৃক নারী যাত্রীকে ধর্ষণের অভিযোগে উবারকে ৮৫ লাখ ডলার জরিমানা

Most Read

1
ছবি: টিবিএস ক্রিয়েটিভ
বাংলাদেশ

যুক্তরাষ্ট্র-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মাধ্যমে জাহাজ ভাড়া করায় হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশের তেল পরিবহনে জটিলতা

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাজধানীর এভারকেয়ারে মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসার পথ খুঁজছেন ট্রাম্প, হোয়াইট হাউসের অন্দরেই প্রবল মতভেদ

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যে ৭ কারণে ইরান যুদ্ধে ট্রাম্প এখনো জয়ী হতে পারেননি

5
বাগেরহাটের রামপাল উপজেলার বেলাই ব্রিজ এলাকার খুলনা-মোংলা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। ছবি: ফোকাস বাংলা
বাংলাদেশ

বউ বরণের আনন্দ এখন লাশ দাফনের শোক: বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় বর-কনেসহ নিহত ১৪

6
ছবি: টিবিএস
বাংলাদেশ

আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের ২ ইউনিটে উৎপাদন বন্ধ, একটি সচল হতে লাগবে ৩ দিন  

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net