Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
April 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, APRIL 18, 2026
তিন বছর ধরে বিনামূল্যে গণপরিবহন সেবা দিচ্ছে ইউরোপের সবচেয়ে ধনী দেশ

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
25 March, 2023, 08:20 pm
Last modified: 25 March, 2023, 08:20 pm

Related News

  • জ্বালানির দাম বাড়ায় অস্ট্রেলিয়ার দুই রাজ্যে বিনা ভাড়ায় গণপরিবহন
  • জ্বালানি সাশ্রয়ে ব্যাংকারদের ব্যক্তিগত গাড়ির বদলে গণপরিবহন ব্যবহারের পরামর্শ কেন্দ্রীয় ব্যাংকের      
  • জ্বালানি সাশ্রয়ে গণপরিবহন ব্যবহার ও অপ্রয়োজনীয় যাতায়াত পরিহারের আহ্বান সরকারের
  • ৬ মাসের মধ্যে নারীদের জন্য ঢাকায় নামছে ইলেকট্রিক বাস
  • অনুমোদনের তুলনায় অস্বাভাবিক বেশি দর প্রস্তাব, পুনরায় দরপত্রে যাচ্ছে এমআরটি-১, এমআরটি-৫

তিন বছর ধরে বিনামূল্যে গণপরিবহন সেবা দিচ্ছে ইউরোপের সবচেয়ে ধনী দেশ

টিবিএস ডেস্ক
25 March, 2023, 08:20 pm
Last modified: 25 March, 2023, 08:20 pm
ছবি: সংগৃহীত

ইউরোপের ছোট রাষ্ট্র লুক্সেমবার্গের নাগরিকরা গত তিন বছর ধরে বিনামূল্যে গণপরিবহনের সুবিধা ভোগ করছে। খবর ইউরোনিউজ-এর।

নতুন এই সরকারি উদ্যোগটি বেশ ব্যয়বহুল হলেও ট্রাম, বাস ও ট্রেন ব্যবহারকারী সব লুক্সেমবার্গবাসীই এ ব্যবস্থা নিয়ে খুশি।

লুক্সেমবার্গ সিটির একজন ট্রাম ব্যবহারকারী ইউরোনিউজকে বলেন, 'এটা যেহেতু ফ্রি, তাই গণপরিবহন ব্যবহার করব নাকি প্রাইভেট কার, সে সিদ্ধান্ত দ্রুত নেওয়া সহজ হয়।'

লুক্সেমবার্গ একদিকে যেমন অত্যন্ত ধনী রাষ্ট্র, অন্যদিকে তেমনি দেশটির জনসংখ্যাও কম। এ কারণে দেশটির পক্ষে বিনামূল্যে গণপরিবহন দেওয়া সহজ হয়েছে।

লুক্সেমবার্গের জনসংখ্যা মাত্র ৬ লাখ ৪০ হাজারের মতো। আর বিশ্বব্যাংকের তথ্যানুসারে, মাথাপিছু জিডিপির হিসাবে দেশটির মাথাপিছু বার্ষিক আয় ৯৯ হাজার ইউরো। যেখানে ফ্রান্সের ক্ষেত্রে তা ৩৫ হাজার ২০০ ইউরো।

বিনামূল্যে গণপরিবহন বেশ ব্যয়বহুল। এ কারণে ধনীদের তুলনামূলক বেশি কর দিতে হয়।

লুক্সেমবার্গ দূষণ ও জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধেও লড়াই করছে। দেশটির জনগণকে ব্যক্তিগত গাড়ি ব্যবহার না করে ট্রেন ও বাস ব্যবহারে উৎসাহিত করা হচ্ছে।

তবে এখন পর্যন্ত গাড়ির ব্যবহারই লুক্সেমবার্গে বেশি। যদিও অনেকে বিনামূল্যে গণপরিবহন ব্যবহারের কথা ভাবছেন। 

ফ্রান্স থেকে আসা একজন ট্রাম ব্যবহারকারী বলেন, 'এর ফলে সীমান্ত এলাকার বাসিন্দাদের, বিশেষ করে বেলজিয়াম, জার্মানি ও ফ্রান্স সীমান্তের বাসিন্দাদের জন্য ভ্রমণ সহজ হয়ে গেছে। ফ্রান্সে আমাদের জন্য এরকম ব্যবস্থা নেই।'

Related Topics

টপ নিউজ

গণপরিবহন / বিনামূল্যে গণপরিবহন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইনফোগ্রাফিক: টিবিএস
    সংস্কারে ব্যর্থতার কারণ দেখিয়ে ঋণের পরবর্তী কিস্তি স্থগিত করেছে আইএমএফ
  • অলংকরণ: দা আটলান্টিক
    শৈশব ছিল বাবা-মায়ের সোশ্যাল মিডিয়া ‘কন্টেন্ট’, এখন আতঙ্কে দিন কাটছে বড় হওয়া সেই শিশুদের
  • ছবি: বাসস
    সরকারি জমিতে নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনের উদ্যোগ, অংশ নিতে পারবে বেসরকারি উদ্যোক্তারাও
  • পানামার পতাকাবাহী একটি জাহাজ রাশিয়ার ক্রুড তেল নিয়ে যাচ্ছে। ছবি: সংগৃহীত
    রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে নতুন করে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র
  • বাগেরহাটে খান জাহান আলীর মাজারের দিঘিতে কুকুরটি ছিটকে পড়লে কুমির টেনে নিয়ে যায়। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
    বাগেরহাটে কুমিরের শিকারে পরিণত হওয়া কুকুরটি ছিল ‘জলাতঙ্ক’ আক্রান্ত: তদন্ত প্রতিবেদন
  • নিজেদের অঙ্গপ্রতিষ্ঠান 'সিটিলাইন'-এর ২৭টি উড়োজাহাজ এবং লুফথানসা ব্র্যান্ডের আরও ৪টি পুরোনো জেট বিমান বসিয়ে দেওয়ার এই সিদ্ধান্ত সংশ্লিষ্ট ইউনিয়নগুলোকে আতঙ্কিত করে তুলেছে। ছবি: এপি
    ইরান যুদ্ধে জ্বালানি সংকটে বড় এয়ারলাইন হিসেবে প্রথম বিমান পরিষেবা সাময়িক বন্ধ করছে লুফথানসা

Related News

  • জ্বালানির দাম বাড়ায় অস্ট্রেলিয়ার দুই রাজ্যে বিনা ভাড়ায় গণপরিবহন
  • জ্বালানি সাশ্রয়ে ব্যাংকারদের ব্যক্তিগত গাড়ির বদলে গণপরিবহন ব্যবহারের পরামর্শ কেন্দ্রীয় ব্যাংকের      
  • জ্বালানি সাশ্রয়ে গণপরিবহন ব্যবহার ও অপ্রয়োজনীয় যাতায়াত পরিহারের আহ্বান সরকারের
  • ৬ মাসের মধ্যে নারীদের জন্য ঢাকায় নামছে ইলেকট্রিক বাস
  • অনুমোদনের তুলনায় অস্বাভাবিক বেশি দর প্রস্তাব, পুনরায় দরপত্রে যাচ্ছে এমআরটি-১, এমআরটি-৫

Most Read

1
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

সংস্কারে ব্যর্থতার কারণ দেখিয়ে ঋণের পরবর্তী কিস্তি স্থগিত করেছে আইএমএফ

2
অলংকরণ: দা আটলান্টিক
আন্তর্জাতিক

শৈশব ছিল বাবা-মায়ের সোশ্যাল মিডিয়া ‘কন্টেন্ট’, এখন আতঙ্কে দিন কাটছে বড় হওয়া সেই শিশুদের

3
ছবি: বাসস
বাংলাদেশ

সরকারি জমিতে নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনের উদ্যোগ, অংশ নিতে পারবে বেসরকারি উদ্যোক্তারাও

4
পানামার পতাকাবাহী একটি জাহাজ রাশিয়ার ক্রুড তেল নিয়ে যাচ্ছে। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে নতুন করে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র

5
বাগেরহাটে খান জাহান আলীর মাজারের দিঘিতে কুকুরটি ছিটকে পড়লে কুমির টেনে নিয়ে যায়। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
বাংলাদেশ

বাগেরহাটে কুমিরের শিকারে পরিণত হওয়া কুকুরটি ছিল ‘জলাতঙ্ক’ আক্রান্ত: তদন্ত প্রতিবেদন

6
নিজেদের অঙ্গপ্রতিষ্ঠান 'সিটিলাইন'-এর ২৭টি উড়োজাহাজ এবং লুফথানসা ব্র্যান্ডের আরও ৪টি পুরোনো জেট বিমান বসিয়ে দেওয়ার এই সিদ্ধান্ত সংশ্লিষ্ট ইউনিয়নগুলোকে আতঙ্কিত করে তুলেছে। ছবি: এপি
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে জ্বালানি সংকটে বড় এয়ারলাইন হিসেবে প্রথম বিমান পরিষেবা সাময়িক বন্ধ করছে লুফথানসা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net