Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
March 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MARCH 28, 2026
২০৪৬ সালের ভালোবাসা দিবসেই পৃথিবীর বুকে পড়তে পারে একটি গ্রহাণু

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
10 March, 2023, 04:05 pm
Last modified: 10 March, 2023, 04:13 pm

Related News

  • ফেব্রুয়ারির শেষে মঙ্গল, বুধ, বৃহস্পতিসহ এক সারিতে থাকবে ৬ গ্রহ; দেখবেন যেভাবে
  • মহাকাশ স্টেশন থেকে ইতিহাসে প্রথম ‘মেডিকেল ইভাকুয়েশন’: পৃথিবীতে ফিরলেন ৪ নভোচারী
  • মঙ্গলগ্রহে প্রথমবারের মতো বজ্রপাতের শব্দ রেকর্ডের দাবি নাসার
  • পৃথিবীর দিকে ধেয়ে আসা ধূমকেতু নিয়ে গুজব সত্য নয়: নাসা ও ইউরোপীয় মহাকাশ সংস্থা
  • ৫০ বছরের মধ্যে প্রথমবারের মতো চাঁদে ক্রু মিশনের পরিকল্পনা নাসার

২০৪৬ সালের ভালোবাসা দিবসেই পৃথিবীর বুকে পড়তে পারে একটি গ্রহাণু

২০৪৬ সালে পৃথিবী রক্ষা পেলেও, ২০৪৭ থেকে ২০৫১ সালের ভালোবাসা দিবসগুলোতেও গ্রহাণুটির পৃথিবীপৃষ্ঠে আঘাত করার সম্ভাবনা রয়েছে।
টিবিএস ডেস্ক
10 March, 2023, 04:05 pm
Last modified: 10 March, 2023, 04:13 pm
ছবি: নাসা

মহাবিশ্বের লাখো গ্রহাণুর মধ্যে অতি অল্পসংখ্যকেরই পৃথিবীতে আঘাত হানার সম্ভাবনা রয়েছে। কিন্তু সম্প্রতি বিজ্ঞানীরা নতুন একটি মহাজাগতিক বস্তু খুঁজে পেয়েছেন যা ভবিষ্যতে পৃথিবীর জন্য বড় হুমকি হিসেবে দেখা দিতে পারে। খবর সিবিএস নিউজ-এর।

২০২৩ ডিডব্লিউ নামক ওই গ্রহাণুটির সন্ধান গত ২৬ ফেব্রুয়ারি প্রথম পাওয়া যায় বলে জানিয়েছে ইউরোপিয়ান স্পেস এজেন্সি (ইএসএ)। এখন এটি সংস্থাটির রিস্ক লিস্ট-এ জায়গা করে নিয়েছে। এ তালিকায় সেসব মহাজাগতিক বস্তুকেই রাখা হয় যেগুলো আঘাত হানলে পৃথিবীর ওপর বড় প্রভাব পড়তে পারে। ২০২৩ ডিডব্লিউ রিস্ক লিস্টে এখন প্রথম স্থান দখল করেছে।

We've been tracking a new asteroid named 2023 DW that has a very small chance of impacting Earth in 2046. Often when new objects are first discovered, it takes several weeks of data to reduce the uncertainties and adequately predict their orbits years into the future. (1/2) pic.twitter.com/SaLC0AUSdP— NASA Asteroid Watch (@AsteroidWatch) March 7, 2023

তবে এতে আপাতত দুশ্চিন্তায় পড়ার কিছু নেই, কারণ সমূহ কোনো বিপদের আভাস নেই ওই গ্রহাণুটি থেকে। বিজ্ঞানীদের ধারণা এটির ব্যাস ৫০ মিটার ও দৈর্ঘ্য অলিম্পিক সাইজের একটি সুইমিং পুলের মতো। তবে গ্রহাণুটির আকার এর চেয়ে বড় হওয়ার সম্ভাবনা রয়েছে বলেও জানিয়েছেন তারা।

ইএসএ'র অনুমান, এ গ্রহাণুটির পৃথিবীতে আঘাত হানার সম্ভাবনা ৬০৭ ভাগের এক ভাগ। সংস্থাটির ধারণা অনুযায়ী, এটি ২০৪৬ সালের ভালোবাসা দিবসে পৃথিবীতে আঘাত হানতে পারে। এমনকি ২০৪৭ থেকে ২০৫১ সালের ভালোবাসা দিবসগুলোতেও এটির পৃথিবীর বুকে পতিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

এদিকে মার্কিন মহাকাশ সংস্থা নাসা'র প্ল্যানেটারি ডিফেন্স কোঅর্ডিনেশন অফিস জানিয়েছে, তারা ২০২৩ ডিডব্লিউ'র ওপর নজর রাখছে এবং ২০৪৬ সালে এটির পৃথিবীতে আঘাত হানার ঝুঁকি 'খুবই কম।'

#2023DW. With just 3 days of arc, I found about 1 in 400 chance of impact on Feb. 14, 2046 (JPL 1/770). Surely this possibility will soon be ruled out, however, as an exercise, I calculated where the asteroid might fall if this possibility occurred. pic.twitter.com/ldlSYJMvMz— PS (@Piero_Sicoli) March 2, 2023

সংস্থাটি এক টুইটে জানিয়েছে, 'প্রায় সময়ই যখন কোনো নতুন বস্তুর সন্ধান পাওয়া যায়, তখন এটির ভবিষ্যৎ কক্ষপথ সম্পর্কে উপযুক্তভাবে পূর্বাভাস দিতে কয়েক সপ্তাহ লেগে যায়।

নভোচারী পিয়েরো সিকোলি এ গ্রহাণুটির সম্ভাব্য পতনের স্থান হিসেব করেছেন। তার অংক অনুযায়ী, এটি ভারত মহাসাগর ও ইউ. এস. ইস্ট কোস্ট-এর মাঝখানে পড়তে পারে।

সিকোলি কেবল এক ধরনের অনুশীলন হিসেবে এ হিসেবটি করেছেন। তিনি জানিয়েছেন, গ্রহাণুটির আঘাত করার সম্ভাবনা ভবিষ্যতে আরও কমে আসবে এবং একইসঙ্গে এটির পতনস্থলও বদলে যাবে।

Related Topics

টপ নিউজ

গ্রহাণু / নাসা / ইএসএ / উল্কাপিণ্ড

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ২৫ মার্চ, ২০২৬; এদিন ওয়াশিংটন ডিসি-তে রিপাবলিকান দলের জাতীয় কংগ্রেসের তহবিল সংগ্রহের নৈশভোজ আয়োজনে অংশ নেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    হতবাক ট্রাম্প, তার শুরু করা যুদ্ধ ইরান শেষ করতে দিচ্ছে না!
  • দ্য স্টেটসম্যানে প্রকাশিত কার্টুনটি এঁকেছেন অমল চক্রবর্তী।
    একাত্তর: কার্টুন যখন হাতিয়ার
  • আইডিএফ প্রধান আইয়াল জামির। ছবি: ফ্ল্যাশ ৯০
    চরম সেনাসংকট, যেকোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে ইসরায়েলি সেনাবাহিনী: সতর্ক করলেন আইডিএফ-প্রধান
  • ইরানের ব্যালিস্টিক মিসাইল খাইবার, ২০২৩ সালের ২৩ মে। ছবি: সংগৃহীত
    পারমাণবিক বোমার দাবিতে সুর চড়াচ্ছেন ইরানের কট্টরপন্থিরা
  • ছবি: সংগৃহীত
    ইরানের জ্বালানি স্থাপনায় হামলা আরও ১০ দিন স্থগিতের ঘোষণা ট্রাম্পের; বললেন আলোচনা ‘ভালো এগোচ্ছে’
  • ওমানে সুলতান কাবুস বন্দরের অদূরে ট্যাংকার ‘র‍্যারিটি’ নোঙর করে আছে। ফাইল ছবি: রয়টার্স
    হরমুজ প্রণালিতে ইরানের সবুজ সংকেতে বাংলাদেশের জ্বালানি আমদানিতে কমবে খরচ ও ঝুঁকি

Related News

  • ফেব্রুয়ারির শেষে মঙ্গল, বুধ, বৃহস্পতিসহ এক সারিতে থাকবে ৬ গ্রহ; দেখবেন যেভাবে
  • মহাকাশ স্টেশন থেকে ইতিহাসে প্রথম ‘মেডিকেল ইভাকুয়েশন’: পৃথিবীতে ফিরলেন ৪ নভোচারী
  • মঙ্গলগ্রহে প্রথমবারের মতো বজ্রপাতের শব্দ রেকর্ডের দাবি নাসার
  • পৃথিবীর দিকে ধেয়ে আসা ধূমকেতু নিয়ে গুজব সত্য নয়: নাসা ও ইউরোপীয় মহাকাশ সংস্থা
  • ৫০ বছরের মধ্যে প্রথমবারের মতো চাঁদে ক্রু মিশনের পরিকল্পনা নাসার

Most Read

1
২৫ মার্চ, ২০২৬; এদিন ওয়াশিংটন ডিসি-তে রিপাবলিকান দলের জাতীয় কংগ্রেসের তহবিল সংগ্রহের নৈশভোজ আয়োজনে অংশ নেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হতবাক ট্রাম্প, তার শুরু করা যুদ্ধ ইরান শেষ করতে দিচ্ছে না!

2
দ্য স্টেটসম্যানে প্রকাশিত কার্টুনটি এঁকেছেন অমল চক্রবর্তী।
ফিচার

একাত্তর: কার্টুন যখন হাতিয়ার

3
আইডিএফ প্রধান আইয়াল জামির। ছবি: ফ্ল্যাশ ৯০
আন্তর্জাতিক

চরম সেনাসংকট, যেকোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে ইসরায়েলি সেনাবাহিনী: সতর্ক করলেন আইডিএফ-প্রধান

4
ইরানের ব্যালিস্টিক মিসাইল খাইবার, ২০২৩ সালের ২৩ মে। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

পারমাণবিক বোমার দাবিতে সুর চড়াচ্ছেন ইরানের কট্টরপন্থিরা

5
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানের জ্বালানি স্থাপনায় হামলা আরও ১০ দিন স্থগিতের ঘোষণা ট্রাম্পের; বললেন আলোচনা ‘ভালো এগোচ্ছে’

6
ওমানে সুলতান কাবুস বন্দরের অদূরে ট্যাংকার ‘র‍্যারিটি’ নোঙর করে আছে। ফাইল ছবি: রয়টার্স
অর্থনীতি

হরমুজ প্রণালিতে ইরানের সবুজ সংকেতে বাংলাদেশের জ্বালানি আমদানিতে কমবে খরচ ও ঝুঁকি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net