Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
April 03, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, APRIL 03, 2026
ভারতের পক্ষে এশিয়ান প্রজাতির চিতা ফিরিয়ে আনা আর সম্ভব হবে না!

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
18 February, 2023, 04:05 pm
Last modified: 18 February, 2023, 07:39 pm

Related News

  • সৌদি আরবের গুহায় মিলল মমি হয়ে যাওয়া চিতার দেহাবশেষ; ডিএনএ পরীক্ষায় মিলল চমকপ্রদ তথ্য
  • বাংলাদেশে ক্যামেরাবন্দি অতিবিপন্ন চিতাবাঘ: এটি "অত্যন্ত বিরল ও নিভৃতচারী প্রজাতি" বলছেন বিশেষজ্ঞরা
  • পার্বত্য চট্টগ্রামে দেখা মিলল চিতাবাঘের
  • ভাইরাল ভিডিওতে চিতাকে পানি পান করিয়ে বরখাস্ত হওয়া ভারতীয় বনকর্মীকে চাকরিতে পুনর্বহাল
  • শ্বাস নিতে পারছিলাম না, বুক ধড়ফড় করছিল: আলোকচিত্রীর মুখে তুষার চিতার মুখোমুখি হওয়ার গল্প

ভারতের পক্ষে এশিয়ান প্রজাতির চিতা ফিরিয়ে আনা আর সম্ভব হবে না!

একটা সময় ছিল যখন পুরো এশিয়া জুড়েই এশিয়ান চিতার উপস্থিতি ছিল। কিন্তু বর্তমানে একমাত্র ইরানে অল্প কয়েকটি এশিয়ান চিতা টিকে আছে। সংখ্যার হিসেবে ইরানে এ এশিয়ান চিতার সংখ্যা ৩০ থেকে ৪০ এর বেশি হবে না।
টিবিএস ডেস্ক
18 February, 2023, 04:05 pm
Last modified: 18 February, 2023, 07:39 pm
ছবি: সংগৃহীত

শিকারীদের দৌরাত্ম্য ও আবাসস্থল সংকটের কারণে প্রায় ৭০ বছর আগেই ভারত থেকে চিতা বিলুপ্ত হয়েছে। স্থলভাগের দ্রুততম প্রাণীটির অস্তিত্ব ফিরিয়ে আনতে দক্ষিণ আফ্রিকা থেকে চুক্তির আওতায় চিতা আনছে দেশটি। সম্প্রতি এ কার্যক্রমের সাথে যুক্ত ভিনসেন্ট ভ্যান ডের মারউই নামক এক পশুচিকিৎসক জানান, ভারতের পক্ষে এশিয়ান প্রজাতির চিতা ফিরিয়ে আনা আর সম্ভব হবে না। খবর দ্য ইকোনমিক টাইমসের।

বিশ্বে বর্তমানে দুই ধরনের চিতা রয়েছে। একটি এশিয়ান প্রজাতির এবং অপরটি আফ্রিকান প্রজাতির। আফ্রিকার বেশ কয়েকটি দেশে আফ্রিকান প্রজাতির চিতা পাওয়া গেলেও এশিয়ান চিতার রয়েছে তীব্র সংকট।

একটা সময় ছিল যখন পুরো এশিয়া জুড়েই এশিয়ান চিতার উপস্থিতি ছিল। কিন্তু বর্তমানে একমাত্র ইরানে অল্প কয়েকটি এশিয়ান চিতা টিকে আছে। সংখ্যার হিসেবে ইরানে এ এশিয়ান চিতার সংখ্যা ৩০ থেকে ৪০ এর বেশি হবে না।

পশু বিশেষজ্ঞ ভিনসেন্ট আফ্রিকা থেকে ভারতে চিতা আনার প্রক্রিয়ার সাথে যুক্ত আছেন। দক্ষিণ আফ্রিকার এ পশু বিশেষজ্ঞ বলেন, "ভারতের জন্য এশিয়ান প্রজাতির চিতা আনা অসম্ভব। কেননা এগুলো সংখ্যায় খুব অল্প।"

"হয়তো একদিন আমরা এশিয়ান চিতার অস্তিত্ব রক্ষায় সমর্থ হব। এ চিতাগুলো দেখতে খুবই ব্যতিক্রম। কিন্তু বর্তমানে এশিয়ান প্রজাতির চিতা তীব্র অস্তিত্ব সংকটে রয়েছে," বলেন তিনি।

গত বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) জোহানেসবার্গে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন ভিনসেন্ট।

আজ (শনিবার) ভারতের গোয়ালিওর এয়ার বেইজে দক্ষিণ আফ্রিকা থেকে আমদানিকৃত চিতাগুলো পৌঁছানোর কথা রয়েছে।

প্রেরণকৃত চিতাগুলো সম্পর্কে পশু চিকিৎসক ভিনসেন্ট আরও বলেন, "আমরা আমাদের সেরা চিতাগুলোই ভারতে পাঠাচ্ছি। সেখানে চিতাগুলোকে সিংহ, নেকড়ে ও ভাল্লুকের মত বহু হিংস্র জন্তুর মোকাবেলা করতে হবে। প্রেরণকৃত চিতাগুলো ভালো করে জানে যে, সিংহের মুখোমুখি হলে এদের ঠিক কী কৌশল অবলম্বন করতে হবে।"

যেহেতু চিতা স্থলভাগের সবচেয়ে দ্রুততম প্রাণী, তাই উল্টোদিকে দৌড় দিলে প্রাণীটিকে ধরার সামর্থ্য অন্য প্রাণীদের নেই।

প্রিটোরিয়া বিশ্ববিদ্যালয়ের আরেক পশু চিকিৎসক বিশেষজ্ঞ আদ্রিয়ান টরডিফ ভারতে চিতা প্রেরণের প্রক্রিয়াটির সঙ্গে যুক্ত থাকায় এ সম্পর্কে নিজের মতামত ব্যক্ত করেন। তিনি বলেন, "প্রথমে চিতাগুলোকে শান্ত করে ভ্যাক্সিনেশন ও মেডিক্যাল কার্যাবলী সম্পন্ন করা হয়েছে। আমরা যখন কোন প্রাণীকে অন্য দেশে পাঠাই তখন ঐ দেশের জীববৈচিত্র্যে যাতে নতুন করে কোন রোগ-বালাই প্রতিস্থাপিত না করি সেদিকে নজর রাখা হয়।"

"একইসাথে যে প্রাণীগুলো আমরা ভারতে পাঠাচ্ছি সেগুলো যেন নতুন পরিবেশে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ না হয় সেদিকেও নজর রাখা হয়েছে," যোগ করেন তিনি।

দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে চিতা আনার সাথে যুক্ত ভারতের প্রতিনিধি দলের ভূয়সী প্রশংসা করেছেন টরডিফ। এ পশু চিকিৎসক বলেন, "মানব ও বন্যপ্রাণীর মধ্যে ভারসাম্য রক্ষার্থে ভারতের যে ভূমিকা, আমরা (দক্ষিণ আফ্রিকা) সেখান থেকে অনেক কিছুই শিখতে পারি। ভারতে প্রাণীগুলোকে মুক্ত পরিবেশে সংরক্ষণ করা হয় এবং সেখানে খোলা পরিবেশেই প্রাণীগুলো ঘুরে বেড়ায়। কিন্তু দক্ষিণ আফ্রিকায় মুক্ত পরিবেশে প্রাণীগুলোকে সংরক্ষণ করতে আমরা ভয় পাই।"

শেষে টরডিফ ভারতের পশু সংরক্ষণের সার্বিক যে উদ্যোগ, সেটিকে স্বাগত জানিয়ে বলেন, "ভারতে আমার সহকর্মীরা বাঘ সংরক্ষণে দুর্দান্ত কাজ করেছে। ভারতে বাঘের সংখ্যা গত ১০ বছরে দ্বিগুণ হয়েছে।"

গতবছর দক্ষিণ-পশ্চিম আফ্রিকার দেশ নামিবিয়া থেকে ভারত মোট ৮টি চিতা আমদানি করেছিল। দক্ষিণ আফ্রিকার সঙ্গে চুক্তি অনুযায়ী, দেশটি প্রতি বছর ভারতকে ১২টি করে মোট ১০০টি চিতা দেবে।

প্রথমে নামিবিয়া ও পরবর্তীতে দক্ষিণ আফ্রিকা থেকে চিতা আমদানির মাধ্যমে ভারতে চিতার বাসস্থান তৈরির পদক্ষেপগুলো দৃশ্যমান হচ্ছে।

দক্ষিণ আফ্রিকা থেকে আমদানিকৃত চিতাগুলো ভারতের পরিবেশের সাথে মানিয়ে নেবেন বলে আশাব্যক্ত করেন দেশটির বাঘ সংরক্ষণ কর্তৃপক্ষের ইন্সপেক্টর জেনারেল ডক্টর অমিত মল্লিক।

Related Topics

টপ নিউজ

চিতা বাঘ / চিতা / এশিয়ান চিতা / চিতাবাঘ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    হরমুজ পেরোতে ইরানের ছাড়পত্র পাওয়া বাংলাদেশের ৬ জাহাজের মধ্যে ৫টির চালানই বাতিল
  • ৮ মার্চ ঢাকায় একটি জ্বালানি স্টেশনের কাছে যানবাহনে জ্বালানি নিতে লাইনে অপেক্ষা করছেন মানুষ। ছবি: এএফপি ভায়া গেটি ইমেজ
    ইরান যুদ্ধের প্রভাবে বিশ্বের প্রথম দেশ হিসেবে জ্বালানি ফুরিয়ে যাওয়ার ঝুঁকিতে বাংলাদেশ: ইনডিপেনডেন্ট
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    সব মার্চেন্ট পয়েন্টে একক ‘বাংলা কিউআর’ বাধ্যতামূলক, না মানলে মার্চেন্টের কিউআর বাতিল
  • ছবি: সংগৃহীত
    সরবরাহ সংকটে মুরগির বাজার চড়া, সোনালির দামে বড় লাফ
  • যুবরাজকে নিয়ে অশালীন মন্তব্য, ‘খামখেয়ালি’ যুদ্ধ পরিচালনা: ট্রাম্পের ওপর ক্ষোভ বাড়ছে সৌদি আরবের
    যুবরাজকে নিয়ে অশালীন মন্তব্য, ‘খামখেয়ালি’ যুদ্ধ পরিচালনা: ট্রাম্পের ওপর ক্ষোভ বাড়ছে সৌদি আরবের
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    রোববার থেকে জরুরিভিত্তিতে হামের টিকা দেওয়া হবে, গ্যাভি থেকে ধার নেওয়া হচ্ছে ২.১৯ কোটি ডোজ

Related News

  • সৌদি আরবের গুহায় মিলল মমি হয়ে যাওয়া চিতার দেহাবশেষ; ডিএনএ পরীক্ষায় মিলল চমকপ্রদ তথ্য
  • বাংলাদেশে ক্যামেরাবন্দি অতিবিপন্ন চিতাবাঘ: এটি "অত্যন্ত বিরল ও নিভৃতচারী প্রজাতি" বলছেন বিশেষজ্ঞরা
  • পার্বত্য চট্টগ্রামে দেখা মিলল চিতাবাঘের
  • ভাইরাল ভিডিওতে চিতাকে পানি পান করিয়ে বরখাস্ত হওয়া ভারতীয় বনকর্মীকে চাকরিতে পুনর্বহাল
  • শ্বাস নিতে পারছিলাম না, বুক ধড়ফড় করছিল: আলোকচিত্রীর মুখে তুষার চিতার মুখোমুখি হওয়ার গল্প

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

হরমুজ পেরোতে ইরানের ছাড়পত্র পাওয়া বাংলাদেশের ৬ জাহাজের মধ্যে ৫টির চালানই বাতিল

2
৮ মার্চ ঢাকায় একটি জ্বালানি স্টেশনের কাছে যানবাহনে জ্বালানি নিতে লাইনে অপেক্ষা করছেন মানুষ। ছবি: এএফপি ভায়া গেটি ইমেজ
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের প্রভাবে বিশ্বের প্রথম দেশ হিসেবে জ্বালানি ফুরিয়ে যাওয়ার ঝুঁকিতে বাংলাদেশ: ইনডিপেনডেন্ট

3
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

সব মার্চেন্ট পয়েন্টে একক ‘বাংলা কিউআর’ বাধ্যতামূলক, না মানলে মার্চেন্টের কিউআর বাতিল

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সরবরাহ সংকটে মুরগির বাজার চড়া, সোনালির দামে বড় লাফ

5
যুবরাজকে নিয়ে অশালীন মন্তব্য, ‘খামখেয়ালি’ যুদ্ধ পরিচালনা: ট্রাম্পের ওপর ক্ষোভ বাড়ছে সৌদি আরবের
আন্তর্জাতিক

যুবরাজকে নিয়ে অশালীন মন্তব্য, ‘খামখেয়ালি’ যুদ্ধ পরিচালনা: ট্রাম্পের ওপর ক্ষোভ বাড়ছে সৌদি আরবের

6
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রোববার থেকে জরুরিভিত্তিতে হামের টিকা দেওয়া হবে, গ্যাভি থেকে ধার নেওয়া হচ্ছে ২.১৯ কোটি ডোজ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net