Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
March 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MARCH 24, 2026
পাকিস্তানে সংসদ সদস্য ও সরকারি চাকরিজীবীদের বেতন কমানোসহ একগুচ্ছ সুপারিশ

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
26 January, 2023, 06:10 pm
Last modified: 26 January, 2023, 06:11 pm

Related News

  • যুক্তরাষ্ট্র-ইরান কূটনীতিতে হঠাৎ কেন এত গুরুত্বপূর্ণ হয়ে উঠল পাকিস্তান?
  • মধ্যপ্রাচ্য সংঘাতে জ্বালানি বাঁচাতে পাকিস্তানে সপ্তাহে ৪ দিন অফিস
  • প্রতিবেশী ইরানে হামলার জেরে পাকিস্তানে বায়ুদূষণের সতর্কতা
  • ‘আমরা শুধু প্রার্থনাই করছিলাম’ – যুদ্ধবিধ্বস্ত ইরান থেকে পালানোর বর্ণনা পাকিস্তানি শিক্ষার্থীদের
  • জায়োনিজম ‘মানবতার জন্য হুমকি’: পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী

পাকিস্তানে সংসদ সদস্য ও সরকারি চাকরিজীবীদের বেতন কমানোসহ একগুচ্ছ সুপারিশ

এছাড়া গোয়েন্দা সংস্থাগুলোর জন্য জরুরি নয়, এমন অর্থ বরাদ্দ বাতিল করা, পেট্রোলের ব্যবহার ৩০ শতাংশ কমানোসহ একগুচ্ছ সুপারিশ করেছে দেশটির জাতীয় কৃচ্ছ্র সাধন কমিটি। এসব সুপারিশ ঠিকমতো বাস্তবায়িত হলে পাকিস্তানের রাষ্ট্রীয় কোষাগার বছরে ৫০০ থেকে ১ হাজার বিলিয়ন রুপি বাঁচাতে পারবে।
টিবিএস ডেস্ক
26 January, 2023, 06:10 pm
Last modified: 26 January, 2023, 06:11 pm
ছবি: সংগৃহীত

পাকিস্তানের যেসব বেসামরিক ও সামরিক আমলা, বিচারপতিসহ অন্যান্য প্রভাবশালীকে একটার বেশি প্লট দেওয়া হয়েছিল, তাদের কাছ থেকে বাড়তি প্লটগুলো নিয়ে নেওয়ার সুপারিশ করেছে দেশটির জাতীয় কৃচ্ছ্র সাধন কমিটি (এনএসি)। খবর দ্য নিউজ-এর। 

যেসব সুপারিশ করেছে এনএসি

চলমান অর্থনৈতিক দুর্দশা থেকে উত্তরণের জন্য একগুচ্ছ সুপারিশ করেছে পাকিস্তানের জাতীয় কৃচ্ছ্র সাধন কমিটি। উল্লেখ্যযোগ্য সুপারিশগুলো হলো:

১. যারা একেবারে কম দামে অতিরিক্ত প্লট নিয়েছেন, তাদের কাছ থেকে বাড়তি প্লটগুলো নিয়ে নেওয়া হবে। তারপর সেগুলো নিলামে বিক্রি করে সেই অর্থ সরকারি ঋণ শোধে কাজে লাগানো হবে।

২. ২০২৪ সালের জুন পর্যন্ত সংসদ সদস্যদের বেতন ১৫ শতাংশ ও সব পর্যায়ের সরকারি চাকরিজীবীদের বেতন ১০ শতাংশ কমানো হবে। 

৩. দেশজুড়ে গ্যাস ও বিদ্যুৎ খাতে প্রিপেইড মিটার বসাতে হবে।

৩. বিদেশ ভ্রমণ নিষিদ্ধ করতে হবে। না গেলেই নয়, এমন ভ্রমণগুলোর অনুমোদন দেবে যোগ্য কর্তৃপক্ষ। 

৪. কেন্দ্রীয় মন্ত্রিপরিষদের সদস্য ৩০ জনের বেশি হতে পারবে না। আর যদি সদস্যসংখ্যা বাড়াতেই হয়, তাহলে তারা কাজ করবেন বিনা পয়সায়। 

৫. সব মন্ত্রণালয়/বিভাগের জন্য বর্তমান বরাদ্দকৃত বাজেট ১৫ শতাংশ কমাতে হবে। 

৬. গোয়েন্দা সংস্থাগুলোর জন্য জরুরি নয়, এমন অর্থ বরাদ্দ বাতিল করতে হবে।

৭. সব পর্যায়ে পেট্রোলের ব্যবহার ৩০ শতাংশ কমাতে হবে। ২০২৪ সালের জুন পর্যন্ত নতুন যানবাহন কেনা রাখতে হবে।

৮. যে ভাতা মূল বেতনের অংশ, সেটি ছাড়া বাকি সব ভাতা বাতিল করতে হবে।

৯. এসইউভিসহ অন্যান্য সমস্ত বিলাসবহুল গাড়ি আমদানিতে পূর্ণ নিষেধাজ্ঞা দিতে হবে।

১০. অফিসিয়াল সভা সশরীরে না করে অনলাইনে করতে হবে।

প্রাথমিক খসড়া হিসাব অনুসারে, এনএসির এসব সুপারিশ ঠিকমতো বাস্তবায়িত হলে পাকিস্তানের রাষ্ট্রীয় কোষাগার বছরে ৫০০ থেকে ১ হাজার বিলিয়ন রুপি বাঁচাতে পারবে।

এনএসির এসব সুপারিশ বাস্তবায়নের জন্য কমিটির প্রতিবেদন কেন্দ্রীয় মন্ত্রিপরিষদে জমা দেওয়া হবে। এখন দেখার বিষয় শাহবাজ শরিফের সরকার এসব সুপারিশ অনুমোদন করে কি না।

Related Topics

টপ নিউজ

পাকিস্তান / অর্থনৈতিক দুর্দশা / কৃচ্ছ্র

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
    ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা
  • ছবি: সংগৃহীত
    মার্কিন নিষেধাজ্ঞা শিথিল হতেই ইরানের তেল কিনতে চুক্তি করার উদ্যোগ চীনের রাষ্ট্রায়ত্ত শোধনাগারগুলোর
  • ওয়েস্ট পাম বিচ বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ট্রাম্প। ছবি:রয়টার্স
    ইরানের ‘শীর্ষ ব্যক্তির’ সঙ্গে যোগাযোগ করছে যুক্তরাষ্ট্র, তবে তিনি মোজতবা খামেনি নন: ট্রাম্প
  • ছবি: রয়টার্স
    নিউইয়র্কে ৭৬ যাত্রী নিয়ে অবতরণের সময় দমকলের গাড়ির সঙ্গে সংঘর্ষ উড়োজাহাজের, নিহত ২
  • ছবি: সংগৃহীত
    সিলেটে বাউল গানের আসরে হামলা, অনুষ্ঠান বাতিল

Related News

  • যুক্তরাষ্ট্র-ইরান কূটনীতিতে হঠাৎ কেন এত গুরুত্বপূর্ণ হয়ে উঠল পাকিস্তান?
  • মধ্যপ্রাচ্য সংঘাতে জ্বালানি বাঁচাতে পাকিস্তানে সপ্তাহে ৪ দিন অফিস
  • প্রতিবেশী ইরানে হামলার জেরে পাকিস্তানে বায়ুদূষণের সতর্কতা
  • ‘আমরা শুধু প্রার্থনাই করছিলাম’ – যুদ্ধবিধ্বস্ত ইরান থেকে পালানোর বর্ণনা পাকিস্তানি শিক্ষার্থীদের
  • জায়োনিজম ‘মানবতার জন্য হুমকি’: পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী

Most Read

1
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা

2
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মার্কিন নিষেধাজ্ঞা শিথিল হতেই ইরানের তেল কিনতে চুক্তি করার উদ্যোগ চীনের রাষ্ট্রায়ত্ত শোধনাগারগুলোর

3
ওয়েস্ট পাম বিচ বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ট্রাম্প। ছবি:রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের ‘শীর্ষ ব্যক্তির’ সঙ্গে যোগাযোগ করছে যুক্তরাষ্ট্র, তবে তিনি মোজতবা খামেনি নন: ট্রাম্প

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

নিউইয়র্কে ৭৬ যাত্রী নিয়ে অবতরণের সময় দমকলের গাড়ির সঙ্গে সংঘর্ষ উড়োজাহাজের, নিহত ২

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সিলেটে বাউল গানের আসরে হামলা, অনুষ্ঠান বাতিল

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net