Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
September 08, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, SEPTEMBER 08, 2026
ক্যালিফোর্নিয়ায় বন্দুক হামলার ৭২ বছর বয়সী 'সন্দেহভাজন' মারা গেছেন

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
23 January, 2023, 12:00 pm
Last modified: 23 January, 2023, 03:22 pm

Related News

  • চট্টগ্রামে নিজ মাথায় গুলি করে সাবেক ব্যাংক কর্মকর্তার আত্মহত্যা
  • ট্রাম্পের হরমুজ দখলের দাবির জবাবে ক্যালিফোর্নিয়াকে নিজেদের ‘নতুন ভূখণ্ড’ বলল ইরান
  • আত্মহত্যায় প্ররোচনার মামলায় মডেল রিধিকা রিধির প্রেমিক কারাগারে
  • বসুন্ধরায় অভিনেত্রী রিধিকা রিধির ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • এসএসসিতে আশানুরূপ ফল না পেয়ে রাজশাহীতে স্কুলছাত্রীর আত্মহত্যা

ক্যালিফোর্নিয়ায় বন্দুক হামলার ৭২ বছর বয়সী 'সন্দেহভাজন' মারা গেছেন

লস অ্যাঞ্জেলেস টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সন্দেহভাজন ব্যক্তির গাড়িটিকে ঘিরে ফেলার পর সেটির চালক গুলি চালিয়ে আত্মহত্যা করেন।
টিবিএস ডেস্ক
23 January, 2023, 12:00 pm
Last modified: 23 January, 2023, 03:22 pm
পুলিশ সন্দেহভাজন ব্যক্তির গাড়ির ভেতরে তাকে মৃত অবস্থায় পান। ছবি: বিবিসি

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় লুনার নিউ ইয়ার উদযাপনকালে বন্দুক হামলার ঘটনায় সন্দেহভাজন ব্যক্তির গাড়িকে পুলিশ ঘিরে ফেলার পর ওই ব্যক্তি নিজেই গুলি করে আত্মহত্যা করেছেন। স্থানীয় শেরিফ সন্দেহভাজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

শনিবার (২১ জানুয়ারি) লস অ্যাঞ্জেলেসের কাছের একটি শহর, মনটেরি পার্কের একটি ডান্স স্টুডিও ও ক্লাবে লুনার নিউ ইয়ারের অনুষ্ঠানে হামলা করেন বন্দুকধারী এক ব্যক্তি। ওই সময় বন্দুকধারীর গুলিতে কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ওই বন্দুকধারী ডান্স ক্লাবে ঢুকেই নির্বিচারে গুলি চালিয়েছেন এবং তার কাছে বিপুল পরিমাণ গোলাবারুদ ছিল বলে তাদের ধারণা।

বন্দুক হামলায় নিহতদের মধ্যে পাঁচজন ছিলেন পুরুষ এবং পাঁচজন নারী। নিহতদের বেশিরভাগেরই বয়স পঞ্চাশ বা ষাটের কোঠায়। সেই সাথে হামলায় আরও দশজন আহত হয়েছেন বলেও জানিয়েছে পুলিশ।

পুলিশের ভাষ্যমতে, ৭২ বছর বয়সী ওই সন্দেহভাজনের নাম হু কান ত্রান। মনটেরি পার্কে হামলার পর তিনি কাছেই আরেকটি নাচের ভেন্যুতে যান, কিন্তু সেখানে ক্লাবের লোকজন তাকে ধরে ফেলে তার কাছ থেকে অস্ত্র ছিনিয়ে নেওয়ার পর তিনি পালিয়ে যান। 

লস অ্যাঞ্জেলেস টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা গাড়িটিকে ঘিরে ফেলার পর সেটির চালক গুলি চালিয়ে আত্মহত্যা করেন। গাড়িটির চালকের আসনের পাশের জানালায় বুলেটের আঘাতের অন্তত দুটি চিহ্ন দেখা গেছে।

লস অ্যাঞ্জেলেস টাইমস ঘটনাস্থলের কাছের একটি রেস্টুরেন্টের মালিকের বরাতে জানায়, তার রেস্টুরেন্টে আশ্রয় নেওয়া লোকজন তাকে বলেছেন, মেশিনগান হাতে নিয়ে এক ব্যক্তিকে ঘোরাফেরা করতে দেখেছেন তারা।

লস অ্যাঞ্জেলেস কাউন্টি শেরিফ রবার্ট লুনা বলেন, "সন্দেহভাজন ব্যক্তি নিজেই নিজেকে গুলি করেছেন এবং ঘটনাস্থলেই মারা গেছেন।"

এ নিয়ে যুক্তরাষ্ট্রে গত এক মাসে পঞ্চমবারের মতো বন্দুক হামলার ঘটনা ঘটল। এর আগে গত মে মাসে টেক্সাসের উভালদের একটি স্কুলে বন্দুক হামলায় ২১ জন নিহত হন। গত নভেম্বরে কলোরাডোর একটি নৈশ ক্লাবে বন্দুক হামলার ঘটনায় পাঁচজন নিহত হওয়ার ঘটনা ঘটেছিল। 

Related Topics

টপ নিউজ

ক্যালিফোর্নিয়া / বন্দুক হামলা / সন্দেহভাজন / আত্মহত্যা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • নিহত মার্কিন সেনা মেজর অ্যালেক্স ক্লিনারের স্ত্রী লিবি ক্লিনার সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি জানালে তা ছড়িয়ে পরে। ছবি: টেলিগ্রাফ
    ইরান সংঘাতে প্রাণ হারানো মার্কিন সেনাদের পরিবারকে ভাতা দেবে না পেন্টাগন, ‘কারণ এটি যুদ্ধ নয়’
  • ছবি: সংগৃহীত
    আমার অনুপস্থিতিতে শেখ সেলিম আ. লীগের সভাপতির দায়িত্বে: হাসিনা
  • ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড কমার্শিয়াল ব্যাংক অব চায়না (আইসিবিসি) অর্থ পেতে যাওয়া তিনটি বড় ব্যাংকের মধ্যে অন্যতম। ছবি: রয়টার্স
    অর্থনীতি চাঙা করতে রাষ্ট্রীয় ব্যাংক ও বিমা কোম্পানিতে ৫৪ বিলিয়ন ডলার ঢালবে চীন
  • এএফডির গভর্নর প্রার্থী উলরিখ সিগমুন্ড। ছবি: ম্যাথিয়াস শ্রেডার/এপি
    পূর্ব জার্মানির নির্বাচনে বড় ব্যবধানে জিতল অভিবাসন-বিরোধী কট্টর ডানপন্থি দল, ধন্যবাদ দিল মাস্ককে
  • সহজে মিলছে কার-লোন, বেড়েছে হাইব্রিড ও বৈদ্যুতিক গাড়ির চাহিদা
    সহজে মিলছে কার-লোন, বেড়েছে হাইব্রিড ও বৈদ্যুতিক গাড়ির চাহিদা
  • ছবি: টিবিএস
    সম্মিলিত ইসলামী ব্যাংকে গ্রাহকরা আমানত তুলছেন সহজে, জরুরি প্রয়োজনে আগেও টাকা পাচ্ছেন কেউ কেউ

Related News

  • চট্টগ্রামে নিজ মাথায় গুলি করে সাবেক ব্যাংক কর্মকর্তার আত্মহত্যা
  • ট্রাম্পের হরমুজ দখলের দাবির জবাবে ক্যালিফোর্নিয়াকে নিজেদের ‘নতুন ভূখণ্ড’ বলল ইরান
  • আত্মহত্যায় প্ররোচনার মামলায় মডেল রিধিকা রিধির প্রেমিক কারাগারে
  • বসুন্ধরায় অভিনেত্রী রিধিকা রিধির ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • এসএসসিতে আশানুরূপ ফল না পেয়ে রাজশাহীতে স্কুলছাত্রীর আত্মহত্যা

Most Read

1
নিহত মার্কিন সেনা মেজর অ্যালেক্স ক্লিনারের স্ত্রী লিবি ক্লিনার সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি জানালে তা ছড়িয়ে পরে। ছবি: টেলিগ্রাফ
আন্তর্জাতিক

ইরান সংঘাতে প্রাণ হারানো মার্কিন সেনাদের পরিবারকে ভাতা দেবে না পেন্টাগন, ‘কারণ এটি যুদ্ধ নয়’

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

আমার অনুপস্থিতিতে শেখ সেলিম আ. লীগের সভাপতির দায়িত্বে: হাসিনা

3
ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড কমার্শিয়াল ব্যাংক অব চায়না (আইসিবিসি) অর্থ পেতে যাওয়া তিনটি বড় ব্যাংকের মধ্যে অন্যতম। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অর্থনীতি চাঙা করতে রাষ্ট্রীয় ব্যাংক ও বিমা কোম্পানিতে ৫৪ বিলিয়ন ডলার ঢালবে চীন

4
এএফডির গভর্নর প্রার্থী উলরিখ সিগমুন্ড। ছবি: ম্যাথিয়াস শ্রেডার/এপি
আন্তর্জাতিক

পূর্ব জার্মানির নির্বাচনে বড় ব্যবধানে জিতল অভিবাসন-বিরোধী কট্টর ডানপন্থি দল, ধন্যবাদ দিল মাস্ককে

5
সহজে মিলছে কার-লোন, বেড়েছে হাইব্রিড ও বৈদ্যুতিক গাড়ির চাহিদা
বাংলাদেশ

সহজে মিলছে কার-লোন, বেড়েছে হাইব্রিড ও বৈদ্যুতিক গাড়ির চাহিদা

6
ছবি: টিবিএস
অর্থনীতি

সম্মিলিত ইসলামী ব্যাংকে গ্রাহকরা আমানত তুলছেন সহজে, জরুরি প্রয়োজনে আগেও টাকা পাচ্ছেন কেউ কেউ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net