Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
April 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, APRIL 25, 2026
বয়স কমছে দক্ষিণ কোরিয়ানদের!

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক  
09 December, 2022, 10:15 am
Last modified: 09 December, 2022, 10:25 am

Related News

  • একা থাকা ব্যক্তিদের জন্য ঘণ্টায় ৪ ডলারে দৈনন্দিন কাজের হেল্পার মিলছে দক্ষিণ কোরিয়ায়
  • রাষ্ট্রদ্রোহে নেতৃত্ব দেওয়ায় সাবেক প্রেসিডেন্ট ইউনকে যাবজ্জীবন কারাদণ্ড দিল দক্ষিণ কোরিয়ার আদালত
  • জন্মহার বাড়াতে ভিয়েতনাম-শ্রীলঙ্কা থেকে ‘নারী আমদানির’র প্রস্তাব; দক্ষিণ কোরিয়ার নেতা বহিষ্কার
  • ‘বার্ধক্য কোনো ধ্বংসাত্মক ব্যাপার নয়’: যেভাবে বয়স নিয়ে ভুল ধারণা দূর করলে মিলতে পারে দীর্ঘায়ু
  • বয়স বাড়ছে, কিন্তু আপনি কতটা ফিট? জানুন ৪ সহজ উপায়ে

বয়স কমছে দক্ষিণ কোরিয়ানদের!

খাতাকলমে আনুষ্ঠানিকভাবে দক্ষিণ কোরীয়দের বয়স এক থেকে দুই বছর কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
টিবিএস ডেস্ক  
09 December, 2022, 10:15 am
Last modified: 09 December, 2022, 10:25 am
সিউলের চিড়িয়াখানায় জন্মদিন উদযাপন করছে জায়ান্ট পান্ডা লি বাও। কিন্তু লি-র বয়স এখন কত? ৪, ৫ না ৬?

কমে যাচ্ছে দক্ষিণ কোরিয়ানদের বয়স। খাতাকলমে আনুষ্ঠানিকভাবে দক্ষিণ কোরিয়ার বাসিন্দাদের বয়স এক থেকে দুই বছর কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খবর বিবিসি-র।

বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ার পার্লামেন্ট কোরিয়ায় বয়স গণনার ঐতিহ্যবাহী দুটি পদ্ধতি বাতিল করতে আইন পাস করে।

২০২৩ সালের জুন থেকে কোনো আনুষ্ঠানিক নথিপত্রে 'কোরিয়ান এজ' ও 'কাউন্টিং এজ' ব্যবস্থায় বয়স দেওয়া যাবে না। এখন থেকে শুধুমাত্র আন্তর্জাতিকভাবে বয়স গণনার পদ্ধতি অনুসরণ করতে হবে।

বর্তমানে কোরিয়ায় সবচেয়ে বহুল ব্যবহৃত বয়স গণনা পদ্ধতি হলো 'কোরিয়ান এজ সিস্টেম'। এই হিসাব অনুসারে জন্মের সময় শিশুর বয়স এক বছর ধরা হয়। এরপর প্রত্যেক নতুন বছরের প্রথম দিনে এক বছর করে যোগ হতে থাকে।

কোরিয়ার আরেকটি পদ্ধতি হলো 'কাউন্টিং এজ'। এই পদ্ধতিতে জন্মের সময় বয়স শূন্য ধরা হলেও বছরের প্রথম দিন অর্থাৎ ১ জানুয়ারি সবার বয়স এক বছর করে বাড়তে থাকে। এই হিসাব মূলত ধূমপান ও মদ্যপানের বয়স নির্ধারণে ব্যবহৃত হয়।

তবে দক্ষিণ কোরিয়ায় আন্তর্জাতিকভাবে প্রচলিত বয়স গণনা পদ্ধতিও অনুসরণ করা হয়। আন্তর্জাতিকভাবে জন্ম বছরের যেদিনই হোক না কেন, তার পরের বছর একই মাসের একই দিনে প্রথম জন্মদিন হিসাব করা হবে।

এর মানে এই যে, ২০০২ সালের ৩১ ডিসেম্বর জন্ম নেওয়া ব্যক্তির বয়স এখন আন্তর্জাতিকভাবে ১৯, কাউন্টিং সিস্টেম পদ্ধতিতে ২০ এবং কোরিয়ান সিস্টেমে ২১ বছর।

বয়স নিয়ে বিভ্রান্তি কমাতে দেশটির সরকার বিশ্বব্যাপী চলমান গণনা পদ্ধতি অবলম্বনের সিদ্ধান্ত নিয়েছে।

ক্ষমতাসীন দল পিপল পাওয়ার পার্টির সংসদ সদস্য ইও স্যাং বাম পার্লামেন্টে বলেন, 'এই সংশোধনের লক্ষ্য অপ্রয়োজনীয় ব্যয় কমানো। বয়স গণনার বিভিন্ন পদ্ধতির কারণে আইনি ও সামাজিক বিরোধের পাশাপাশি নানা বিভ্রান্তি দেখা যায়।'

Related Topics

টপ নিউজ

বয়স / দক্ষিণ কোরিয়া / জন্মদিন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পারমাণবিক বোমা বানাতে প্রয়োজন অন্তত ৯০ শতাংশ মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম। আইএইএর তথ্য অনুযায়ী, ইরানের কাছে ৬০ শতাংশ মাত্রার প্রায় ৪৪০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে। ছবি: আল জাজিরা
    ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কী? কত দ্রুত পারমাণবিক বোমা বানাতে পারবে ইরান?
  • ছবি: সংগৃহীত
    ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা: আজ রাতে ইসলামাবাদে পৌঁছাতে পারেন আরাগচি
  • নতুন ‘সমৃদ্ধি সূচক’ তৈরি করেছে আর্থিক সেবা বিশ্লেষণকারী প্ল্যাটফর্ম ‘হ্যালোসেফ’। চলতি বছর এই সূচকের র‍্যাংকিংয়ে শীর্ষ দশে নেই যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানির মতো পরাশক্তি। ছবি: সংগৃহীত
    ধনী দেশের প্রচলিত ধারণায় ধাক্কা, ২০২৬ সালে ‘সমৃদ্ধি সূচকের’ শীর্ষ দশে নেই যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানির মতো পরাশক্তি
  • স্পেনের বারবেতের রেটিন সৈকতে আটলান্টিক মহাসাগরে অনুষ্ঠিত ন্যাটোর নৌ-মহড়ায় স্প্যানিশ সেনারা। ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধে অসহযোগিতা: স্পেনকে ন্যাটো থেকে বের করে দেওয়ার প্রস্তাব যুক্তরাষ্ট্রের
  • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। ছবি: মো. তাজুল ইসলাম/টিবিএস
    রূপপুরের প্রথম ইউনিটে ফুয়েল লোডিং ২৮ এপ্রিল, গ্রিডে বিদ্যুৎ যোগ হবে জুলাই-আগস্টে
  • ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ছবি: পিটিআই
    পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন: ১৫২ আসনের মধ্যে ১১০টি-ই নিশ্চিত বিজেপি’র, দাবি অমিত শাহের

Related News

  • একা থাকা ব্যক্তিদের জন্য ঘণ্টায় ৪ ডলারে দৈনন্দিন কাজের হেল্পার মিলছে দক্ষিণ কোরিয়ায়
  • রাষ্ট্রদ্রোহে নেতৃত্ব দেওয়ায় সাবেক প্রেসিডেন্ট ইউনকে যাবজ্জীবন কারাদণ্ড দিল দক্ষিণ কোরিয়ার আদালত
  • জন্মহার বাড়াতে ভিয়েতনাম-শ্রীলঙ্কা থেকে ‘নারী আমদানির’র প্রস্তাব; দক্ষিণ কোরিয়ার নেতা বহিষ্কার
  • ‘বার্ধক্য কোনো ধ্বংসাত্মক ব্যাপার নয়’: যেভাবে বয়স নিয়ে ভুল ধারণা দূর করলে মিলতে পারে দীর্ঘায়ু
  • বয়স বাড়ছে, কিন্তু আপনি কতটা ফিট? জানুন ৪ সহজ উপায়ে

Most Read

1
পারমাণবিক বোমা বানাতে প্রয়োজন অন্তত ৯০ শতাংশ মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম। আইএইএর তথ্য অনুযায়ী, ইরানের কাছে ৬০ শতাংশ মাত্রার প্রায় ৪৪০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে। ছবি: আল জাজিরা
আন্তর্জাতিক

ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কী? কত দ্রুত পারমাণবিক বোমা বানাতে পারবে ইরান?

2
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা: আজ রাতে ইসলামাবাদে পৌঁছাতে পারেন আরাগচি

3
নতুন ‘সমৃদ্ধি সূচক’ তৈরি করেছে আর্থিক সেবা বিশ্লেষণকারী প্ল্যাটফর্ম ‘হ্যালোসেফ’। চলতি বছর এই সূচকের র‍্যাংকিংয়ে শীর্ষ দশে নেই যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানির মতো পরাশক্তি। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ধনী দেশের প্রচলিত ধারণায় ধাক্কা, ২০২৬ সালে ‘সমৃদ্ধি সূচকের’ শীর্ষ দশে নেই যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানির মতো পরাশক্তি

4
স্পেনের বারবেতের রেটিন সৈকতে আটলান্টিক মহাসাগরে অনুষ্ঠিত ন্যাটোর নৌ-মহড়ায় স্প্যানিশ সেনারা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে অসহযোগিতা: স্পেনকে ন্যাটো থেকে বের করে দেওয়ার প্রস্তাব যুক্তরাষ্ট্রের

5
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। ছবি: মো. তাজুল ইসলাম/টিবিএস
বাংলাদেশ

রূপপুরের প্রথম ইউনিটে ফুয়েল লোডিং ২৮ এপ্রিল, গ্রিডে বিদ্যুৎ যোগ হবে জুলাই-আগস্টে

6
ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ছবি: পিটিআই
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন: ১৫২ আসনের মধ্যে ১১০টি-ই নিশ্চিত বিজেপি’র, দাবি অমিত শাহের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net