Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
October 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, OCTOBER 06, 2026
বিদ্যুৎ অবকাঠামোতে হামলা রাশিয়ার, বিদ্যুৎবিচ্ছিন্ন ইউক্রেনের বিস্তীর্ণ অঞ্চল

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
18 October, 2022, 04:25 pm
Last modified: 18 October, 2022, 04:26 pm

Related News

  • ইউক্রেন যুদ্ধে রাশিয়ার জেটচালিত ড্রোন: আকাশযুদ্ধের এক প্রাণঘাতী বিবর্তন
  • উত্তর কোরিয়ার দুই সৈন্যকে দক্ষিণ কোরিয়া পাঠাল ইউক্রেন
  • বড় যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইউরোপ: খাবার ও পানি মজুতের নির্দেশ, প্রস্তুত করা হচ্ছে হাসপাতাল
  • বৈশ্বিক ডিজেল সংকট উল্লেখ করে ইউক্রেনকে রুশ শোধনাগারে হামলা বন্ধ করতে বললেন ট্রাম্প
  • ইউক্রেন যুদ্ধে রাশিয়ার হয়ে যে কারণে আবারও লড়তে পারেন উত্তর কোরিয়ার সেনারা

বিদ্যুৎ অবকাঠামোতে হামলা রাশিয়ার, বিদ্যুৎবিচ্ছিন্ন ইউক্রেনের বিস্তীর্ণ অঞ্চল

কামিকাজের হামলায় শত শত শহর ও গ্রামের গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ায় শহর ও গ্রামগুলো বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে।
টিবিএস ডেস্ক
18 October, 2022, 04:25 pm
Last modified: 18 October, 2022, 04:26 pm
কিরিলো টিমোশেঙ্কো

আবারও ইউক্রেনের বিদ্যুৎকেন্দ্র লক্ষ্য করে হামলা চালাচ্ছে রুশ বাহিনী। এতে বিদ্যুৎ ও পানিবিহীন হয়ে পড়ছে কিয়েভ ও অন্যান্য শহর। খবর বিবিসির

স্থানীয় সময় সকাল ৯টায় ইউক্রেনের রাজধানী কিয়েভে বিস্ফোরণের আওয়াজ শোনা যায়। তার খানিক পরই দিনিপ্রো নদীর কাছে অবস্থিত একটি বিদ্যুৎকেন্দ্র থেকে গলগল ধোঁয়ার কুণ্ডলী উড়তে দেখা যায়।

কিয়েভের পশ্চিমাঞ্চলের ঝিতমিরে বিদ্যুৎ ও পানির সংযোগ কেটে গেছে। এছাড়া দিনিপ্রোর তীরবর্তী দুটি বিদ্যুৎ স্থাপনা মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে।

'কামিকাজে' ড্রোন দিয়ে হামলা চালানোর ২৪ ঘণ্টা পরই নতুন এই হামলা চালাল রাশিয়া।

ধারণা করা হচ্ছে, ইরানের তৈরি এই ড্রোনের হামলায় কিয়েভে অন্তত পাঁচজন ও উত্তরের শহর সুমিতে চারজন নিহত হয়েছে। এছাড়া কামিকাজের হামলায় শত শত শহর ও গ্রামের গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ায় শহর ও গ্রামগুলো বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে।

উল্লেখ্য, কামিকাজে ড্রোন হলো ছোট আকারের 'এয়ার ওয়েপন' বা বিমান হামলায় ব্যবহার করা হয় এমন অস্ত্র। এই ড্রোনের বিশেষত্ব হলো, লক্ষ্যবস্তুতে আঘাত হানার সঙ্গে সঙ্গে এটি ধ্বংস হয়ে যায়। অন্যান্য ড্রোনের মতো লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র ফেলে আবারও ফিরে আসে না। 

দ্বিতীয় বিশ্ব যুদ্ধের সময় জাপানের কিছু পাইলট স্বেচ্ছাপ্রণোদিত হয়ে আত্মঘাতী মিশনে নিজেদের জীবন উৎসর্গ করেছিলেন। মূলত তাদের কাছ থেকেই অনুপ্রাণিত হয়ে এই ড্রোনের নামকরণ করা হয়েছে।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে রাশিয়া যুদ্ধক্ষেত্র থেকে দূরবর্তী শহরগুলোর বিদ্যুৎ অবকাঠামোতে আক্রমণ বাড়িয়েছে। ইউক্রেনের কর্মকর্তারা ক্ষতিগ্রস্ত অবকাঠামোগুলো মেরামত করতে আপ্রাণ চেষ্টা করছেন। তবে শীতের আগে আগে এসব হামলার প্রতিক্রিয়া কেমন হবে, তা নিয়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে।

রুশ হামলার প্রতিক্রিয়ায় ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, ইউক্রেনে 'দখলদাররা' ব্যাপক হামলা চালাচ্ছে। 
 
Related Topics

টপ নিউজ

ইউক্রেন / কামিকাজে / রাশিয়া-ইউক্রেন যুদ্ধ / ইউক্রেন যুদ্ধ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি/সংগৃহীত
    দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি, ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা
  • 'পিচ্চি রাজা'। ফাইল ছবি: সংগৃহীত
    প্রিজন ভ্যানের তালা খুলে ‘পিচ্চি রাজা’কে বোনের প্রাইভেটকারে তুলে দেন এসআই প্রবীর: জিএমপি
  • রাঙামাটির বরকলের বরুণাছড়িরতে গ্রামের বনে ঘুরে বেড়াচ্ছে এশীয় হাতির পাল। ছবি: সংগৃহীত
    বন থেকে আসা প্রতিবেশী: বন্য হাতির সঙ্গে যেভাবে সহাবস্থান গড়ে তুলেছে বরকলের মানুষ
  • ইলাস্ট্রেশন: নোবেল কর্তৃপক্ষ।
    অপটোজেনেটিক্সে অবদান রেখে চিকিৎসাবিজ্ঞানে নোবেল জিতলেন তিন বিজ্ঞানী
  • ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
    অবকাঠামো নির্মাণকাজে বাধাগ্রস্ত হচ্ছে লোহাগাড়ার চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্যে হাতির চলাচল
  • ছবি: সংগৃহীত
    ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের ৯ তলা থেকে শিক্ষার্থীর লাফ, টিনের চালায় পড়ায় বাঁচলেন

Related News

  • ইউক্রেন যুদ্ধে রাশিয়ার জেটচালিত ড্রোন: আকাশযুদ্ধের এক প্রাণঘাতী বিবর্তন
  • উত্তর কোরিয়ার দুই সৈন্যকে দক্ষিণ কোরিয়া পাঠাল ইউক্রেন
  • বড় যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইউরোপ: খাবার ও পানি মজুতের নির্দেশ, প্রস্তুত করা হচ্ছে হাসপাতাল
  • বৈশ্বিক ডিজেল সংকট উল্লেখ করে ইউক্রেনকে রুশ শোধনাগারে হামলা বন্ধ করতে বললেন ট্রাম্প
  • ইউক্রেন যুদ্ধে রাশিয়ার হয়ে যে কারণে আবারও লড়তে পারেন উত্তর কোরিয়ার সেনারা

Most Read

1
ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি, ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা

2
'পিচ্চি রাজা'। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রিজন ভ্যানের তালা খুলে ‘পিচ্চি রাজা’কে বোনের প্রাইভেটকারে তুলে দেন এসআই প্রবীর: জিএমপি

3
রাঙামাটির বরকলের বরুণাছড়িরতে গ্রামের বনে ঘুরে বেড়াচ্ছে এশীয় হাতির পাল। ছবি: সংগৃহীত
ফিচার

বন থেকে আসা প্রতিবেশী: বন্য হাতির সঙ্গে যেভাবে সহাবস্থান গড়ে তুলেছে বরকলের মানুষ

4
ইলাস্ট্রেশন: নোবেল কর্তৃপক্ষ।
আন্তর্জাতিক

অপটোজেনেটিক্সে অবদান রেখে চিকিৎসাবিজ্ঞানে নোবেল জিতলেন তিন বিজ্ঞানী

5
ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
বাংলাদেশ

অবকাঠামো নির্মাণকাজে বাধাগ্রস্ত হচ্ছে লোহাগাড়ার চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্যে হাতির চলাচল

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের ৯ তলা থেকে শিক্ষার্থীর লাফ, টিনের চালায় পড়ায় বাঁচলেন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net