Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
October 08, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, OCTOBER 08, 2026
অর্থের চেয়ে যেখানে ব্যবহৃত গাড়ির স্থায়িত্ব মূল্য অনেক বেশি!

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
08 October, 2022, 07:20 pm
Last modified: 08 October, 2022, 07:31 pm

Related News

  • বাংলাদেশে এইচইভি গাড়ি উৎপাদন কারখানা স্থাপন করবে টয়োটা
  • গণশত্রু: উচ্চ মূল্যস্ফীতি যেভাবে আমাদের ভবিষ্যৎ ধ্বংস করছে
  • পক্ষাঘাতগ্রস্ত মানুষও দাঁড়াতে পারে শোভনের স্ট্যান্ডিং হুইলচেয়ারে  
  • নতুন গ্যাজেটের দাম নাগালের বাইরে, ক্রেতাদের নজর এখন ব্যবহৃত পণ্যের বাজারের দিকে
  • রুপির পতন ঠেকাতে বিশেষ আমানত কর্মসূচিতে ভারতের প্রায় ১ হাজার কোটি ডলার সংগ্রহ

অর্থের চেয়ে যেখানে ব্যবহৃত গাড়ির স্থায়িত্ব মূল্য অনেক বেশি!

পাকিস্তানে নতুন একটি গাড়ি কিনে কয়েক বছর চালানোর পর সেটি কেনা দামের চেয়ে বেশিতে বিক্রি করা যাবে। পাঁচ বছর আগে ২০ লাখ রুপিতে কেনা একটি টয়োটা করোলা গাড়ি বর্তমান সেকেন্ড হ্যান্ড বাজারে ৩২ লাখ রুপিতে বিক্রি করা সম্ভব।
টিবিএস ডেস্ক
08 October, 2022, 07:20 pm
Last modified: 08 October, 2022, 07:31 pm
নতুন করাচির ইউপি মোড় বাজারে প্রতি রোববার সন্ধ্যায় কয়েক লাখ রুপির সেকেন্ড-হ্যান্ড গাড়ির কেনাবেচা হয়। ছবি: আসিম হাফীজ/ব্লুমবার্গ মার্কেটস

পাকিস্তানের গাড়ির বাজার একটু অদ্ভুত। এখানে আপনি একটি নতুন গাড়ি কিনে কয়েক বছর ব্যবহার করলে এর দাম কমবে না। বরং আরও উচ্চমূল্যে গাড়িটি বিক্রি করতে পারবেন।

ফাউন্ডেশন সিকিউরিটিজ প্রাইভেট-এর বিক্রয় বিভাগের প্রধান মুহম্মদ রামীজ ২০১৯ সালে সুজুকি মোটর কর্পোরেশন-এর আউটলেট থেকে একটি ব্র্যান্ড নিউ হ্যাচব্যাক গাড়ি কেনেন। করাচিতে তিন বছর ধরে প্রায় ১২ হাজার কিলোমিটার রাস্তা চালানোর পরে রামীজ গাড়িটি মূল দামের ৬৫ শতাংশের বেশি দামে বিক্রি করে দেন।

পাঁচ বছর আগে ২০ লাখ রুপিতে কেনা একটি টয়োটা করোলা গাড়ি বর্তমান সেকেন্ড-হ্যান্ড বাজারে ৩২ লাখ রুপিতে বিক্রি করা সম্ভব। অর্থাৎ মুদ্রাস্ফীতি সমন্বয়ের আগে গাড়িটির বিক্রয়মূল্য ৬০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে। এমনটাই জানিয়েছে করাচিভিত্তিক অপ্টিমাস ক্যাপিটাল ম্যানেজমেন্ট প্রাইভেট কোম্পানি।

মুদ্রার দরপতন, সুরক্ষাবাদী বাজার এবং উচ্চ মুদ্রাস্ফীতি- এসব কারণে পাকিস্তানে গাড়ির মূল্য অনেক বেড়েছে, আর ব্যবহৃত গাড়ির বাজারকে অস্থিতিশীল করে তুলেছে। মধ্যস্বত্ত্বভোগীরা (অনেক সময় 'বিনিয়োগকারী'ও বলা হয়) প্রচুর পরিমাণে নতুন মোটরগাড়ি কিনে এক সময় উচ্চদামে বিক্রি করে দেন।

পাকিস্তান ইন্সটিটিউট অব ডেভেলপমেন্ট ইকোনোমিক্স- এর তথ্যমতে গত পাঁচ বছর ধরে পাকিস্তানি ক্রেতারা ৯০ শতাংশ যানবাহন ক্রয়ে 'অতিরিক্ত মূল্য' (এটাকে স্থানীয়ভাবে 'নিজস্ব অর্থ'ও বলা হয়) পরিশোধ করে আসছেন, যার মোট মূল্য ১৭০ বিলিয়ন রুপি।

লাকি মোটর কর্পোরেশন-এর অটোমোটিভ বিভাগের প্রেসিডেন্ট মুহম্মদ ফয়সাল বলেন, 'বিনিয়োগকারীদের (মধ্যস্বত্ত্বভোগী) উদ্দেশ্য হলো স্বল্পমেয়াদে অর্থ উপার্জন করা। আমরা গ্লোবাল ম্যান্যুক্যাকচারারদের সাথে যখন কথা বলি, লোকেরা গাড়ি কেনার জন্য অতিরিক্ত অর্থ ব্যয় করে দেখে তারা অবাক হয়।'

তবে এর বিকল্প ব্যবস্থা আরও ব্যয়বহুল।

ছবি: আসিম হাফীজ/ব্লুমবার্গ মার্কেটস

মার্চ মাসে সুবহান মহসিন আহমেদ ৫৩ লাখ রুপি দামের একটি ২০২২ হোন্ডা সিভিক অর্ডার করেন। তাকে বলা হয়েছিল তার গাড়িটি পেতে এক বছর লাগবে। মার্চ থেকে এখন পর্যন্ত গাড়িটির দাম ৩৩ শতাংশ বেড়েছে এবং আরও বাড়বে বলে অনুমান করা যায়।

পাকিস্তানে ক্রেতাদের গাড়ি বুক করার সময়ে দামের একটি অংশ পরিশোধ করে রাখতে হয়। বাকি অংশ দিতে হয় গাড়িটি পাওয়ার সময়। নতুন করাচির ইউপি মোড় বাজারে প্রতি রোববারের সন্ধ্যায় মিলিয়ন মিলিয়ন রুপির সেকেন্ড-হ্যান্ড গাড়ির কেনাবেচা হয়। দুই হাজার গাড়ি ধারণক্ষমতাসম্পন্ন গ্রাউন্ড ফ্লোরে গাড়ি রাখার টিকেট নিতে বিক্রেতাদের ৩০০ রুপি গুণতে হয়। কোনো কোনো ব্যবসায়ী আশেপাশের রাস্তাতেও দরদামের কাজ চালান।

চলমান অর্থনৈতিক ওঠানাম চক্র (বুম-বাস্ট সাইকেল) পাকিস্তানকে ১৯৮০'র দশক থেকে এ সময় পর্যন্ত আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে ১৩টি ঋণ কর্মসূচি নিতে বাধ্য করেছে। আর এদিকে দেশটির মাথাপিছু আয় এখনও অপরিবর্তিত রয়েছে।

পাকিস্তান এশিয়ার মধ্যে দ্রুততম মুদ্রাস্ফীতির দেশগুলোর একটি। ২০০০ সাল থেকে পাকিস্তানি রুপির দাম প্রায় ৩০০ শতাংশ কমেছে।

২০০৪ সাল থেকে দেশটিতে মাত্র এক লাখ ২০ হাজার থেকে দুই লাখ ২০ হাজারের মতো গাড়ি বিক্রি হয়েছিল। জনগণের জীবনাযাত্রার স্থবির মানের কারণে দেশটির বাজার সীমিত পরিসরের। যার দরুন সেখানে বড় ফ্যক্টরি স্থাপন করা অসম্ভব।

ছবি: আসিম হাফীজ/ব্লুমবার্গ মার্কেটস

এর বিকল্প হিসেবে কোম্পানিগুলো গাড়ির যন্ত্রাংশ আমদানি করে। তারা প্রায় ৯০ শতাংশ যন্ত্রাংশ আমদানি করে সেগুলো স্থানীয়ভাবে জোড়া লাগিয়ে (অ্যাসেম্বল) গাড়ি তৈরি করে। অর্ডার পাওয়ার পরে চাহিদার পূর্বানুমান না করে অ্যাসেম্বলাররা গাড়ি তৈরিতে লেগে যায়। তাই, ক্রেতাদের গাড়ি ডেলিভারি পেতে হলে এক বছরের মতো অপেক্ষা করতে হয়।

সুইডেনভিত্তিক ফ্রন্টিয়ার বাজার বিনিয়োগকারী টান্ড্রা ফন্ডার এবি-এর মতে, 'যেসব দেশে মুদ্রার মান নিয়মিত কমতে থাকে সেসব দেশে এই একই প্রবণতা দেখা যায়।' টান্ড্রা ফন্ডার-এর প্রধান বিনিয়োগকারী কর্মকর্তা ম্যাটিয়াস মার্টিনসন বলেন, 'অপেক্ষাকৃত স্থিতিশীল মুদ্রার দেশগুলোতে আমরা এই প্রবণতা দেখিনি। তবে পাকিস্তানের মোটরগাড়ি শিল্পের এই বৈশিষ্ট্য মিশরেও দেখা যায়।'

২০১৯ সালে লাকি গ্রুপ পাকিস্তানের বাজারে প্রথমবারের মতো কিয়া ব্র্যান্ডের গাড়ি আনে। তারা চেয়েছিল  অন্য দশটা দেশের মতো ক্রেতারা নতুন গাড়ি কিনে চালাক। অর্থাৎ গাড়িগুলো যেন সেকেন্ড হ্যান্ড বাজারে না যায়। তাই লাকি গ্রুপের কর্মচারীরা শোরুমে গাড়ি দেখতে আসা ক্রেতাদের তালিকা করে ঘেঁটে দেখত তাদের মধ্যে কোনো বিনিয়োগকারী (মধ্যস্বত্ত্বভোগী) আছে কি-না।

করাচির ব্যবহৃত গাড়ির ডিলার স্যাম অটোমোবাইলস আমদানিকৃত আউডি ও পোর্শে'র মতো দামি গাড়ি বিক্রি করে থাকে। এর মালিক মুনীব গুলজার বলেন, 'গাড়িগুলো বিক্রি করার কোনো তাড়া নেই। কারণ গাড়িগুলো যতদিন শোরুমে থাকবে, তত এগুলোর দাম বাড়বে।'


সূত্র: ব্লুমবার্গ

Related Topics

টপ নিউজ / ফিচার

পাকিস্তনা / গাড়ির বাজার / গাড়ি / রুপি / মুদ্রাস্ফীতি / সেকেন্ড-হ্যান্ড

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    রুশ প্রতিষ্ঠানের সঙ্গে বিরোধ যেভাবে দেশের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থায় ধস নামাল
  • একটি পোশাক কারখানায় কর্মরত শ্রমিক। ছবি: টিবিএস
    পোশাক শ্রমিকদের মজুরি বাড়ানোর চিন্তা সরকারের
  • ফাইল ছবি: ইউএনবি
    চলমান আন্দোলনের মধ্যেই চুয়েট উপাচার্যের এক ইমেইলে আটকে গেল ১,০৮৭ শিক্ষক-কর্মকর্তার বেতন-ভাতা 
  • সুন্দরবন ঘেঁষে গড়ে ওঠা রিসোর্ট। ছবি: টিবিএস
    সুন্দরবন ঘেঁষে নির্মিত ২৪ রিসোর্ট বন্ধের নির্দেশ
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: এপি
    ইরান লস অ্যাঞ্জেলেস বা স্যান ডিয়েগো ধ্বংস করতে পারে, বললেন ট্রাম্প; ক্যালিফোর্নিয়ায় তোলপাড়; ‘বেপরোয়া’, ‘উন্মাদ’ বলে সমালোচনা
  • ইলাস্ট্রেশন: নোবেল কর্তৃপক্ষ।
    অটোক্যাটালাইসিস আবিষ্কারের জন্য রসায়নে নোবেল পেলেন অঁরি বি. কাগান ও কেনসো সোয়াই

Related News

  • বাংলাদেশে এইচইভি গাড়ি উৎপাদন কারখানা স্থাপন করবে টয়োটা
  • গণশত্রু: উচ্চ মূল্যস্ফীতি যেভাবে আমাদের ভবিষ্যৎ ধ্বংস করছে
  • পক্ষাঘাতগ্রস্ত মানুষও দাঁড়াতে পারে শোভনের স্ট্যান্ডিং হুইলচেয়ারে  
  • নতুন গ্যাজেটের দাম নাগালের বাইরে, ক্রেতাদের নজর এখন ব্যবহৃত পণ্যের বাজারের দিকে
  • রুপির পতন ঠেকাতে বিশেষ আমানত কর্মসূচিতে ভারতের প্রায় ১ হাজার কোটি ডলার সংগ্রহ

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

রুশ প্রতিষ্ঠানের সঙ্গে বিরোধ যেভাবে দেশের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থায় ধস নামাল

2
একটি পোশাক কারখানায় কর্মরত শ্রমিক। ছবি: টিবিএস
অর্থনীতি

পোশাক শ্রমিকদের মজুরি বাড়ানোর চিন্তা সরকারের

3
ফাইল ছবি: ইউএনবি
বাংলাদেশ

চলমান আন্দোলনের মধ্যেই চুয়েট উপাচার্যের এক ইমেইলে আটকে গেল ১,০৮৭ শিক্ষক-কর্মকর্তার বেতন-ভাতা 

4
সুন্দরবন ঘেঁষে গড়ে ওঠা রিসোর্ট। ছবি: টিবিএস
বাংলাদেশ

সুন্দরবন ঘেঁষে নির্মিত ২৪ রিসোর্ট বন্ধের নির্দেশ

5
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: এপি
আন্তর্জাতিক

ইরান লস অ্যাঞ্জেলেস বা স্যান ডিয়েগো ধ্বংস করতে পারে, বললেন ট্রাম্প; ক্যালিফোর্নিয়ায় তোলপাড়; ‘বেপরোয়া’, ‘উন্মাদ’ বলে সমালোচনা

6
ইলাস্ট্রেশন: নোবেল কর্তৃপক্ষ।
আন্তর্জাতিক

অটোক্যাটালাইসিস আবিষ্কারের জন্য রসায়নে নোবেল পেলেন অঁরি বি. কাগান ও কেনসো সোয়াই

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net