Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
March 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MARCH 15, 2026
নতুন সরকারের মন্ত্রীদের জন্য কোনো গাড়ি কেনা হচ্ছে না: অর্থ উপদেষ্টা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
09 September, 2025, 06:45 pm
Last modified: 09 September, 2025, 06:53 pm

Related News

  • মন্ত্রী হলেন আহমেদ আযম খান
  • মন্ত্রীদের শপথ বর্জন করে কি পুরোনো পথেই হাঁটলো বিরোধী দল?
  • মন্ত্রী-প্রতিমন্ত্রীদের নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি
  • আগামীকাল সকালে সংসদ সদস্য ও সংবিধান সংস্কার পরিষদের শপথ, বিকেলে মন্ত্রিসভার
  • দায়িত্ব পালনে নিজেকে ‘৭০ নম্বর’ দিলেন অর্থ উপদেষ্টা

নতুন সরকারের মন্ত্রীদের জন্য কোনো গাড়ি কেনা হচ্ছে না: অর্থ উপদেষ্টা

তিনি বলেন, ‘জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে তারা একটা প্রস্তাব [মন্ত্রীদের গাড়ি কেনার] দিয়েছিল। আমি তো বন্ধ করে দিয়েছি, কেনা হবে না।’
টিবিএস রিপোর্ট
09 September, 2025, 06:45 pm
Last modified: 09 September, 2025, 06:53 pm
প্রতীকী ছবি: সংগৃহীত

নতুন সরকারের মন্ত্রীদের জন্য কোনো গাড়ি কেনা হচ্ছে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

তিনি বলেন, 'নতুন সরকারের মন্ত্রীদের জন্য কোনো গাড়ি কেনা হচ্ছে না। তবে আগামী নির্বাচনকে সামনে রেখে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের জন্য ৩০০টির মতো গাড়ি কেনার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।'

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা এ কথা জানান।

আগামী সরকারের মন্ত্রী, উপদেষ্টা, প্রতিমন্ত্রী ও উপ-মন্ত্রীদের জন্য ৬০টি গাড়ি কেনার জন্য জনপ্রশাসন মন্ত্রণালয় অর্থ মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠিয়েছে, এ মর্মে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে অর্থ উপদেষ্টা বলেন, 'এটা আপনারা কোথায় দেখেছেন, জানি না। আমাকে কোট করেছে, আমি নাকি অ্যাপ্রুভড করেছি। কোনো প্রশ্নই আসে না, কোনো [মন্ত্রীর] গাড়ি কেনার জন্য আমরা এসব করিনি।'

তিনি বলেন, 'জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে তারা একটা প্রস্তাব [মন্ত্রীদের গাড়ি কেনার] দিয়েছিল। আমি তো বন্ধ করে দিয়েছি, কেনা হবে না।'

ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, 'জনপ্রশাসন মন্ত্রণালয় যেটা করেছিল, অনেকগুলো গাড়ি নষ্ট-টষ্ট হয়েছে, সেটা যাতে নতুন করে কেনা হয়। সেটাকে আবার টুইস্ট করলেন আমার বন্ধু (মির্জা ফখরুল ইসলাম আলমগীর) আসবে-টাসবে, তার জন্য আমি নাকি গাড়ি দিচ্ছি। আমার বন্ধু জানেনই তো কে? সেই বন্ধু একটু আহতও হয়েছে। কী তুমি নাকি আমার জন্য গাড়ি দিচ্ছো নাকি এখন? এটা ঠিক না।'

তিনি বলেন, 'জনপ্রশাসন থেকে প্রস্তাব এসেছিল যে ফিল্ড লেভেলে নির্বাচনের জন্য বেশ কতগুলো গাড়ির দরকার। নির্বাচনের সময় ভাঙা গাড়ি নিয়ে দুই মাইল যাওয়ার পর গাড়ি নষ্ট হয়ে যাবে, সেটা তো আমরা অ্যালাউ করব না। সেই প্রস্তাবটি আমরা গ্রহণ করেছি।' 

উপদেষ্টা বলেন, '৩০০-এর কাছাকাছি গাড়ি কেনার বিষয়টি আমরা অ্যালাউ করেছি। [মন্ত্রীদের জন্য] ৬০টি গাড়ি না। এই ৩০০ গাড়ির মধ্যে ইউটিলিটি কার ও মাইক্রোবাস থাকবে।'

তিনি আরও বলেন, 'গাড়িগুলো ইউএনও, এসিল্যান্ডরা পাবে; কিছু ডিসিরাও পাবে। মোটামুটি আমরা সাশ্রয়ীভাবেই করছি।'

Related Topics

টপ নিউজ

অর্থ উপদেষ্টা / মন্ত্রী / গাড়ি / ড. সালেহউদ্দিন আহমেদ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    কাল থেকে জ্বালানি তেলে রেশনিং থাকছে না, আগের মতোই মিলবে পেট্রোল-অকটেন-ডিজেল
  • ফাইল ছবি: সংগৃহীত
    রক্তক্ষরণ নয়, মস্তিষ্কে ইনফেকশন ধরা পড়েছে মির্জা আব্বাসের; বিদেশ নেওয়ার প্রস্তুতি
  • ছবি: সংগৃহীত
    প্রথমবারের মতো ট্রেনে স্টারলিংকের ইন্টারনেট চালু করল বিএসসিএল
  • ফাইল ছবি: সৈয়দ মেহেদী হাসান/ টিবিএস
    ঈদে সদরঘাটে চাপ কমাতে বছিলা ও পূর্বাচল থেকে থাকছে বিশেষ লঞ্চ সার্ভিস
  • ছবি : ডেভিড প্লাংকার্ট/ব্লুমবার্গ
    ইরান সংঘাতের ক্ষত: যেভাবে বদলে যেতে পারে উপসাগরীয় অঞ্চলের ভবিষ্যৎ
  • ফাইল ছবি: রয়টার্স
    নোবেল শান্তি পুরস্কারের প্রতি আর আগ্রহ নেই: ট্রাম্প

Related News

  • মন্ত্রী হলেন আহমেদ আযম খান
  • মন্ত্রীদের শপথ বর্জন করে কি পুরোনো পথেই হাঁটলো বিরোধী দল?
  • মন্ত্রী-প্রতিমন্ত্রীদের নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি
  • আগামীকাল সকালে সংসদ সদস্য ও সংবিধান সংস্কার পরিষদের শপথ, বিকেলে মন্ত্রিসভার
  • দায়িত্ব পালনে নিজেকে ‘৭০ নম্বর’ দিলেন অর্থ উপদেষ্টা

Most Read

1
ছবি: টিবিএস
অর্থনীতি

কাল থেকে জ্বালানি তেলে রেশনিং থাকছে না, আগের মতোই মিলবে পেট্রোল-অকটেন-ডিজেল

2
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রক্তক্ষরণ নয়, মস্তিষ্কে ইনফেকশন ধরা পড়েছে মির্জা আব্বাসের; বিদেশ নেওয়ার প্রস্তুতি

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রথমবারের মতো ট্রেনে স্টারলিংকের ইন্টারনেট চালু করল বিএসসিএল

4
ফাইল ছবি: সৈয়দ মেহেদী হাসান/ টিবিএস
বাংলাদেশ

ঈদে সদরঘাটে চাপ কমাতে বছিলা ও পূর্বাচল থেকে থাকছে বিশেষ লঞ্চ সার্ভিস

5
ছবি : ডেভিড প্লাংকার্ট/ব্লুমবার্গ
আন্তর্জাতিক

ইরান সংঘাতের ক্ষত: যেভাবে বদলে যেতে পারে উপসাগরীয় অঞ্চলের ভবিষ্যৎ

6
ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

নোবেল শান্তি পুরস্কারের প্রতি আর আগ্রহ নেই: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net