Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
March 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MARCH 19, 2026
মূল্যস্ফীতির সঙ্গে তাল মিলছে না মজুরির, ক্রয়ক্ষমতা কমছে

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
08 December, 2025, 11:00 am
Last modified: 08 December, 2025, 11:10 am

Related News

  • ইউক্রেন থেকে ইরান: যুদ্ধ আবারও তেলের ধাক্কা দিচ্ছে—আরেকটি মূল্যস্ফীতির ঝড়ের জন্য কি প্রস্তুত বাংলাদেশ?
  • ফেব্রুয়ারিতে মূল্যস্ফীতি বেড়ে ৯.১৩%
  • মূল্যস্ফীতি বৃদ্ধি: এই ঊর্ধ্বগতির পেছনে কী কারণ?
  • ৮ মাসের মধ্যে জানুয়ারিতে সর্বোচ্চ মূল্যস্ফীতি, বেড়ে দাঁড়িয়েছে ৮.৫৮%
  • ন্যায্যমূল্য ও মজুরি নিশ্চিতে রাজনৈতিক দলগুলোর বাস্তবধর্মী পরিকল্পনার তাগিদ

মূল্যস্ফীতির সঙ্গে তাল মিলছে না মজুরির, ক্রয়ক্ষমতা কমছে

গ্রাম ও শহর—উভয় অঞ্চলে খাদ্যদ্রব্যের দাম বৃদ্ধি এ মূল্যস্ফীতি বাড়তে বড় ভূমিকা রেখেছে বলে মনে করছেন অর্থনীতিবিদেরা। 
টিবিএস রিপোর্ট
08 December, 2025, 11:00 am
Last modified: 08 December, 2025, 11:10 am
ইলাস্ট্রেশন: টিবিএস

এক বছর ধরে কঠোর মুদ্রানীতি অনুসরণের পরও নভেম্বরে ফের মূল্যস্ফীতি বেড়েছে। পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে চলতি বছরের নভেম্বরে মূল্যস্ফীতি বেড়ে হয়েছে ৮.২৯ শতাংশ। বৃদ্ধিপ্রাপ্ত এই মূল্যস্ফীতির সঙ্গে তাল মিলছে না মজুরি প্রবৃদ্ধির। ফলে পরিবারগুলোর ক্রয় ক্ষমতা কমছে।

গ্রাম ও শহর—উভয় অঞ্চলে খাদ্যদ্রব্যের দাম বৃদ্ধি এ মূল্যস্ফীতি বাড়তে বড় ভূমিকা রেখেছে বলে মনে করছেন অর্থনীতিবিদেরা। 

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) প্রকাশিত নতুন ভোক্তা মূল্যসূচক (সিপিআই) অনুযায়ী, নভেম্বরে মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৮.২৯ শতাংশে, যা আগের মাস অক্টোবরে ছিল ৮.১৭ শতাংশ। যদিও এ হার ২০২৪ সালের নভেম্বরে রেকর্ডকৃত ১১.৩৮ শতাংশের চেয়ে কম, তবে মাসভিত্তিক এই ঊর্ধ্বগতি নতুন করে মূল্যস্ফীতির চাপ বাড়ার ইঙ্গিত দিচ্ছে।

এদিকে মজুরি প্রবৃদ্ধি ৮.০৪ শতাংশ হলেও তা মূল্যস্ফীতির চাপের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। ফলে গত বছরের তুলনায় পরিবারগুলোর ক্রয়ক্ষমতা কমেছে।

জাতীয় পর্যায়ে খাদ্য মূল্যস্ফীতি নভেম্বর ২০২৫-এ বেড়ে হয়েছে ৭.৩৬ শতাংশ, যা অক্টোবরের ৭.০৮ শতাংশ থেকে সামান্য বেশি। তবে ২০২৪ সালের নভেম্বরের ১৩.৮০ শতাংশের তুলনায় এটি উল্লেখযোগ্যভাবে কম। শহরে খাদ্য মূল্যস্ফীতি ৭.৬১ শতাংশ এবং গ্রামে ৭.২৭ শতাংশ।

ইনফোগ্রাফ: টিবিএস

কেন খাদ্য মূল্যস্ফীতি কমছে না

ঢাকার কাঁচাবাজারে গতকাল প্রতিপিস ফুলকপি ৫০ টাকা, বেগুনের কেজি ৮০ টাকা, মুলা ৪০ টাকা, করলা ১০০ টাকা, শসা ৮০ টাকা এবং গাজর ৮০ টাকায় বিক্রি হয়েছে।

এছাড়া শালগম ৬০ টাকা কেজি, মিষ্টি কুমড়া ৫০ টাকা পিস, বরবটি ৬০-৮০ টাকা কেজি দরে কিনতে হয়েছে। কাঁচা মরিচ প্রতি কেজি ১৪০ টাকা, পেপে ৪০ টাকা এবং নতুন আলু বিক্রি হয়েছে ১২০ টাকা দরে।

বিশ্বব্যাংকের ঢাকা অফিসের সাবেক প্রধান অর্থনীতিবিদ জাহিদ হোসেন বলেন, সামগ্রিক মূল্যস্ফীতি বাড়ার পেছনে খাদ্যদ্রব্যের দামই মূল ভূমিকা রেখেছে। নন-ফুড মূল্যস্ফীতি কিছুটা কমেছে; এতেই বোঝা যায়, চাপ মূলত খাবারের দিক থেকেই আসছে।

তিনি আরও বলেন, টাকার মূল্যহ্রাস (মূল্য পতন) আমদানি-নির্ভর খাদ্যপণ্যের ওপর সরাসরি প্রভাব ফেলেছে। "উৎপাদন ব্যাহত হওয়া, বিনিময় হার এবং বিভিন্ন অনিয়ম—এসব মিলেই খাদ্য মূল্যস্ফীতির ওপর চাপ তৈরি করেছে।"

জাহিদ হোসেন বলেন, বাংলাদেশে প্রায়ই বাস্তবতার মুখোমুখি হওয়ার পর নীতি তৈরি করা হয়—পূর্বাভাসের ভিত্তিতে নয়।

তিনি বলেন, "তিন দিনে পেঁয়াজের দাম ৫০ টাকা বাড়লো—এটা কি উৎপাদনের দিক থেকে কোনোভাবে ব্যাখ্যা করা যায়? এটা পুরোই বাজার নিয়ন্ত্রণ কাঠামোর সুযোগ নিয়ে তৈরি করা কারসাজি। বিদ্যমান নিয়ন্ত্রণ ব্যবস্থার দুর্বলতাই বারবার কাজে লাগানো হচ্ছে।"

তিনি আরও ব্যাখ্যা করেন, বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশের মূল্যস্ফীতির একটি দিক স্পষ্ট—এটি আর কমছে না; বরং উচ্চ মাত্রায় স্থিতিশীল হয়ে আছে।

পলিসি এক্সচেঞ্জের চেয়ারম্যান ও সিইও এম মাশরুর রিয়াজ বলেন, বছরের এ সময়ে সাধারণত সবজির দাম কমার কথা। কিন্তু তা না হওয়া মানেই সরবরাহ শৃঙ্খলে কারসাজি হয়েছে।

তিনি বলেন, "এখন সবচেয়ে জরুরি কাজ হলো এই কারসাজির উৎস শনাক্ত করে তা নিয়ন্ত্রণ করা।"

মাশরুর রিয়াজ আরও বলেন, "কার্যকর বাজার তদারকি ও কঠোর আইন প্রয়োগ না থাকলে অসাধু ব্যবসায়ীরা সহজেই দাম ও সরবরাহশৃঙ্খলের নিয়ন্ত্রণ নিয়ে নিতে পারে। এটাই এখন বড় উদ্বেগের বিষয়।"

মূল্যস্ফীতির সঙ্গে তাল মেলাতে পারছে না মজুরি প্রবৃদ্ধ

নভেম্বরে মজুরি বৃদ্ধির হার (ওয়েজ রেট ইনডেক্স) ৮.০৪ শতাংশ, যেখানে মূল্যস্ফীতি ৮.২৯ শতাংশ। ফলে টানা ৪৫ মাস ধরে মজুরি মূল্যস্ফীতির নিচে রয়েছে, অর্থাৎ আয় বাড়লেও তা মূল্যবৃদ্ধির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

খাতভিত্তিক হিসেবে কৃষিতে মজুরি বেড়েছে ৮.১৪ শতাংশ, শিল্পে ৭.৮৬ শতাংশ এবং সেবাখাতে ৮.২২ শতাংশ। তবে কোনো ক্ষেত্রেই এই হার স্থায়ী মূল্যস্ফীতির চাপ সামাল দেওয়ার মতো পর্যাপ্ত নয় বলে উঠে এসেছে বিবিএসের তথ্য।

এদিকে নন-ফুড মূল্যস্ফীতি নভেম্বর মাসে সামান্য কমে ৯.০৮ শতাংশ হয়েছে, যা অক্টোবরের ৯.১৩ শতাংশ এবং ২০২৪ সালের নভেম্বরের ৯.৩৯ শতাংশের চেয়ে কম। গ্রামে নন-ফুড মূল্যস্ফীতি ৯.২৪ শতাংশ এবং শহরে ৮.৯১ শতাংশ।

জাহিদ হোসেন বলেন, ৪৫ মাস ধরে মজুরি মূল্যস্ফীতির চেয়ে পিছিয়ে থাকায় শ্রমিকদের প্রকৃত আয় কমছে। এতে ক্রয়ক্ষমতা দুর্বল হচ্ছে এবং জীবনযাত্রার খরচ বাড়ছে।

তিনি আরও বলেন, "শ্রমবাজারেও চাপ রয়েছে। বেশি বেতনের কাজে স্থানান্তরের সুযোগ সীমিত হওয়ায় অনেক শ্রমিক কম বেতনের  কাজেই আটকে থাকছেন।"

 

Related Topics

টপ নিউজ

মূল্যস্ফীতি / ক্রয়ক্ষমতা / মজুরি / মুদ্রাস্ফীতি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি
    ঈদযাত্রায় দ্বিগুণ-তিনগুণ ভাড়া, ২০ বছরের রেকর্ড ভাঙছে এবারের নৈরাজ্য: যাত্রী কল্যাণ সমিতি
  • ছবি: রয়টার্স
    বিরোধীদের আপত্তির মুখেই মহারাষ্ট্রে ধর্মান্তর বিরোধী আইন পাস, গোপনীয়তা লঙ্ঘন ও হয়রানির আশঙ্কা
  • বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
    বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
  • টিবিএস কোলাজ
    এপ্রিলের চাহিদা মেটাতে সরাসরি ৩ লাখ টন ডিজেল কিনছে সরকার
  • ছবি: স্ক্রিনগ্র‍্যাব
    সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষে নিহত ১, একাধিক নিখোঁজের আশঙ্কা
  • ফাইল ছবি: রয়টার্স
    অগ্নিকাণ্ডের কবলে পড়া মার্কিন রণতরি ইরান বিরোধী অভিযানের মাঝপথেই ফিরছে বন্দরে

Related News

  • ইউক্রেন থেকে ইরান: যুদ্ধ আবারও তেলের ধাক্কা দিচ্ছে—আরেকটি মূল্যস্ফীতির ঝড়ের জন্য কি প্রস্তুত বাংলাদেশ?
  • ফেব্রুয়ারিতে মূল্যস্ফীতি বেড়ে ৯.১৩%
  • মূল্যস্ফীতি বৃদ্ধি: এই ঊর্ধ্বগতির পেছনে কী কারণ?
  • ৮ মাসের মধ্যে জানুয়ারিতে সর্বোচ্চ মূল্যস্ফীতি, বেড়ে দাঁড়িয়েছে ৮.৫৮%
  • ন্যায্যমূল্য ও মজুরি নিশ্চিতে রাজনৈতিক দলগুলোর বাস্তবধর্মী পরিকল্পনার তাগিদ

Most Read

1
ফাইল ছবি
বাংলাদেশ

ঈদযাত্রায় দ্বিগুণ-তিনগুণ ভাড়া, ২০ বছরের রেকর্ড ভাঙছে এবারের নৈরাজ্য: যাত্রী কল্যাণ সমিতি

2
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিরোধীদের আপত্তির মুখেই মহারাষ্ট্রে ধর্মান্তর বিরোধী আইন পাস, গোপনীয়তা লঙ্ঘন ও হয়রানির আশঙ্কা

3
বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
বাংলাদেশ

বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?

4
টিবিএস কোলাজ
বাংলাদেশ

এপ্রিলের চাহিদা মেটাতে সরাসরি ৩ লাখ টন ডিজেল কিনছে সরকার

5
ছবি: স্ক্রিনগ্র‍্যাব
বাংলাদেশ

সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষে নিহত ১, একাধিক নিখোঁজের আশঙ্কা

6
ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অগ্নিকাণ্ডের কবলে পড়া মার্কিন রণতরি ইরান বিরোধী অভিযানের মাঝপথেই ফিরছে বন্দরে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net