Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
August 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, AUGUST 20, 2026
পশ্চিমা নিষেধাজ্ঞা তুলে না নেওয়া পর্যন্ত ইউরোপে গ্যাস দেবে না রাশিয়া

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
06 September, 2022, 10:30 am
Last modified: 06 September, 2022, 10:40 am

Related News

  • এক্সিলারেটের টার্মিনাল থেকে এলএনজি সরবরাহ বন্ধ, তীব্র হচ্ছে গ্যাস সংকট
  • অস্ত্রের মজুত বাড়াতে ইরানে ড্রোন-ক্ষেপণাস্ত্রের সরঞ্জাম ও বিস্ফোরক পাঠাচ্ছে রাশিয়া
  • আমানত বাজেয়াপ্ত করতে পারে সরকার, এমন আশঙ্কায় ব্যাংক থেকে বিলিয়ন বিলিয়ন ডলার তুলে নিচ্ছেন রাশিয়ানরা
  • হরমুজ-সুয়েজের বিকল্প চীনের ‘আইস সিল্ক রোড’? আর্কটিকে বরফ কেটে নতুন নৌপথ বানানোর চেষ্টায় বেইজিং
  • গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ

পশ্চিমা নিষেধাজ্ঞা তুলে না নেওয়া পর্যন্ত ইউরোপে গ্যাস দেবে না রাশিয়া

“আমাদের দেশ এবং বেশ কয়েকটি রুশ কোম্পানির বিরুদ্ধে জার্মানি ও যুক্তরাজ্যসহ পশ্চিমা রাষ্ট্রগুলোর  আরোপিত নিষেধাজ্ঞার কারণেই গ্যাস সরবরাহে সমস্যা দেখা দিয়েছে," বলেন ক্রেমলিনের মুখপাত্র।
টিবিএস ডেস্ক
06 September, 2022, 10:30 am
Last modified: 06 September, 2022, 10:40 am

মস্কোর বিরুদ্ধে পশ্চিমাদের দেওয়া নিষেধাজ্ঞা প্রত্যাহার না হওয়া পর্যন্ত ইউরোপে গ্যাস সরবরাহ করবে না রাশিয়া। সোমবার (৫ সেপ্টেম্বর) গণমাধ্যমকে এ কথা জানিয়েছে ক্রেমলিন। 

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, পশ্চিমা নিষেধাজ্ঞাই রাশিয়ার নর্ড স্ট্রিম ১ পাইপলাইন বন্ধ করার সিদ্ধান্তের পেছনে একমাত্র কারণ। যদিও মস্কো প্রথমে বলেছিল, নিয়মিত রক্ষাণাবেক্ষণের কাজে পাইপলাইনটি কয়েকদিনের জন্য বন্ধ রাখা হচ্ছে। 

রুশ বার্তাসংস্থা ইন্টারফ্যাক্স নিউজ এজেন্সির বরাত দিয়ে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, "আমাদের দেশ এবং বেশ কয়েকটি রুশ কোম্পানির বিরুদ্ধে জার্মানি ও যুক্তরাজ্যসহ পশ্চিমা রাষ্ট্রগুলোর  আরোপিত নিষেধাজ্ঞার কারণেই গ্যাস সরবরাহে সমস্যা দেখা দিয়েছে।"

"এখানে অন্য কোনো বিষয় নেই, যা এই সরবরাহ সমস্যার কারণ হতে পারে," যোগ করেন তিনি।  

পেসকভ আরও বলেন, "পশ্চিমা রাষ্ট্রগুলোর আরোপিত এই নিষেধাজ্ঞাই এমন পরিস্থিতি ডেকে এনেছে, যা আমরা এখন দেখতে পাচ্ছি।"  

এর আগে, শুক্রবার রাশিয়ার সরকারি শক্তি সংস্থা গ্যাজপ্রম জানিয়েছিল, পাইপলাইনের একটি টারবাইনে ফুটো হওয়ার কারণে তিনদিনের জন্য গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। সেই তিনদিন পেরিয়ে যাওয়ার একদিন পর, গ্যাস সরবরাহের ব্যাপারে এমন মন্তব্য করলেন পেসকভ। শীতকালকে সামনে রেখে ক্রেমলিনের এই সিদ্ধান্তে ইউরোপজুড়ে জ্বালানি সংকটজনিত উদ্বেগ আরও বেড়েছে। 

২০১১ সালে চালু হয় নর্ড স্ট্রিম ১ পাইপলাইন। এটিই  রাশিয়া এবং পশ্চিম ইউরোপের দেশগুলোর মধ্যে গ্যাস সরবরাহের একক বৃহত্তম গ্যাস পাইপলাইন।

  • সূত্র: আল জাজিরা

Related Topics

টপ নিউজ

ইউরোপে গ্যাস সংকট / ইউরোপ / গ্যাস / জ্বালানি / রাশিয়া

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    ৩ মিনিটের যে ব্যায়াম ৯০ মিনিটের ওয়ার্কআউটের চেয়েও বেশি কার্যকর হতে পারে
  • পুলিশের সঙ্গে সংঘর্ষের পর ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে আহত মাদরাসা শিক্ষার্থীদের চিকিৎসা দেওয়া হয়। ছবি: টিবিএস
    পড়াশোনায় ক্ষতির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের সাংস্কৃতিক অনুষ্ঠানে মাদরাসা শিক্ষার্থীদের বাধা, লাঠিচার্জে আহত ২০
  • ছবি: সংগৃহীত
    গ্যাস সরবরাহে নেই উন্নতি, বন্ধ হয়ে গেছে ৯০০-র বেশি টেক্সটাইল মিল
  • কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প। ছবি: টিবিএস
    রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতি প্রত্যাখ্যান ঢাকার, রাষ্ট্রদূতকে তলব
  • ২০২১ সালের ২০ অক্টোবর, ভারতের অরুণাচল প্রদেশ রাজ্যের তাওয়াং এবং চীন সংলগ্ন প্রকৃত নিয়ন্ত্রণরেখার (এলএসি) কাছাকাছি অবস্থিত পেঙ্গা টেং সো-তে একটি বোফোর্স কামান বসাচ্ছেন ভারতীয় সৈন্যরা। ছবি: এএফপি
    অরুণাচলে ভারতের ভূখণ্ড দখল করার অভিযোগ: ভারত-চীন সীমান্তে নতুন করে বাড়ছে উত্তেজনা
  • ছবি: সংগৃহীত
    ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানার সামনে পিস্তল উঁচিয়ে যুবকের ফাঁকা গুলি, ভিডিও ভাইরাল

Related News

  • এক্সিলারেটের টার্মিনাল থেকে এলএনজি সরবরাহ বন্ধ, তীব্র হচ্ছে গ্যাস সংকট
  • অস্ত্রের মজুত বাড়াতে ইরানে ড্রোন-ক্ষেপণাস্ত্রের সরঞ্জাম ও বিস্ফোরক পাঠাচ্ছে রাশিয়া
  • আমানত বাজেয়াপ্ত করতে পারে সরকার, এমন আশঙ্কায় ব্যাংক থেকে বিলিয়ন বিলিয়ন ডলার তুলে নিচ্ছেন রাশিয়ানরা
  • হরমুজ-সুয়েজের বিকল্প চীনের ‘আইস সিল্ক রোড’? আর্কটিকে বরফ কেটে নতুন নৌপথ বানানোর চেষ্টায় বেইজিং
  • গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ

Most Read

1
ছবি: রয়টার্স
অফবিট

৩ মিনিটের যে ব্যায়াম ৯০ মিনিটের ওয়ার্কআউটের চেয়েও বেশি কার্যকর হতে পারে

2
পুলিশের সঙ্গে সংঘর্ষের পর ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে আহত মাদরাসা শিক্ষার্থীদের চিকিৎসা দেওয়া হয়। ছবি: টিবিএস
বাংলাদেশ

পড়াশোনায় ক্ষতির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের সাংস্কৃতিক অনুষ্ঠানে মাদরাসা শিক্ষার্থীদের বাধা, লাঠিচার্জে আহত ২০

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গ্যাস সরবরাহে নেই উন্নতি, বন্ধ হয়ে গেছে ৯০০-র বেশি টেক্সটাইল মিল

4
কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প। ছবি: টিবিএস
বাংলাদেশ

রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতি প্রত্যাখ্যান ঢাকার, রাষ্ট্রদূতকে তলব

5
২০২১ সালের ২০ অক্টোবর, ভারতের অরুণাচল প্রদেশ রাজ্যের তাওয়াং এবং চীন সংলগ্ন প্রকৃত নিয়ন্ত্রণরেখার (এলএসি) কাছাকাছি অবস্থিত পেঙ্গা টেং সো-তে একটি বোফোর্স কামান বসাচ্ছেন ভারতীয় সৈন্যরা। ছবি: এএফপি
আন্তর্জাতিক

অরুণাচলে ভারতের ভূখণ্ড দখল করার অভিযোগ: ভারত-চীন সীমান্তে নতুন করে বাড়ছে উত্তেজনা

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানার সামনে পিস্তল উঁচিয়ে যুবকের ফাঁকা গুলি, ভিডিও ভাইরাল

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net