Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
April 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, APRIL 11, 2026
যুদ্ধ থামাতে এখন আর কূটনৈতিক আলোচনা সম্ভব নয়: রুশ কূটনীতিক

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
23 August, 2022, 04:00 pm
Last modified: 23 August, 2022, 04:05 pm

Related News

  • ইরানের সঙ্গে যুদ্ধবিরতির কয়েক ঘণ্টার মাথায় লেবাননে 'হত্যাকাণ্ড অবিশ্বাস্য': জাতিসংঘ
  • হরমুজে নৌ-অভিযানের অনুমোদন চেয়ে বাহরাইনের প্রস্তাব, কাল জাতিসংঘে ভোট
  • ইরান যুদ্ধ বন্ধে কূটনীতিতে পাকিস্তানের তৎপরতা—ভারত কি সাইডলাইনে পড়ে যাচ্ছে?
  • লেবাননে ইসরায়েলি হামলায় জাতিসংঘের ৩ শান্তিরক্ষী নিহত
  • ইরান যুদ্ধ বন্ধে কূটনীতি: সৌদি, তুরস্ক ও মিশরকে নিয়ে বৈঠকের আয়োজন করছে পাকিস্তান

যুদ্ধ থামাতে এখন আর কূটনৈতিক আলোচনা সম্ভব নয়: রুশ কূটনীতিক

“এই মুহূর্তে আমি কূটনৈতিক যোগাযোগের কোনো সম্ভাবনা দেখছি না এবং সংঘাত যত বাড়বে, কূটনৈতিক সমাধান করা ততই কঠিন হয়ে উঠবে।”
টিবিএস ডেস্ক
23 August, 2022, 04:00 pm
Last modified: 23 August, 2022, 04:05 pm
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে জাতিসংঘে মস্কোর রাষ্ট্রদূত গেনাডি গ্যাতিলভ। ছবি: এএফপি

ইউক্রেন যুদ্ধের অবসানে আর কোনো কূটনৈতিক পথ খোলা নেই বলে মন্তব্য করেছেন জাতিসংঘে রাশিয়ার স্থায়ী প্রতিনিধি গেনাডি গ্যাতিলভ। ইউক্রেনে মস্কোর সামরিক অভিযানের ৬ মাস পর, চলতি সপ্তাহে রুশ কূটনীতিক সতর্ক করেছেন, সামনে এই সংঘাত আরও দীর্ঘ হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। ব্রিটিশ সংবাদপত্র ফিনান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়েছে এ খবর। 

গ্যাতিলভ ফিনান্সিয়াল টাইমসকে বলেন, চলমান এই সংঘাত থামাতে জাতিসংঘের আরও বড় ভূমিকা পালন করা উচিত। একইসঙ্গে ইউক্রেনকে আলোচনা থেকে সরে যেতে চাপ দেওয়ার জন্য যুক্তরাষ্ট্র ও অন্যান্য ন্যাটো দেশগুলোকে অভিযুক্ত করেন তিনি। 

গ্যাতিলভ জানান, এখন আর পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে সরাসরি কোনো আলোচনা সম্ভব নয়। 

"এই মুহূর্তে আমি কূটনৈতিক যোগাযোগের কোনো সম্ভাবনা দেখছি না এবং সংঘাত যত বাড়বে, কূটনৈতিক সমাধান করা ততই কঠিন হয়ে উঠবে", যোগ করেন তিনি। 

ইউক্রেনের কৃষ্ণ সাগর বন্দরগুলো দিয়ে শস্য রপ্তানির সাম্প্রতিক চুক্তির পরিপ্রেক্ষিতে যারা আশা করেছিলেন সংঘাত থামাতে এখনও কূটনৈতিক সমাধান সম্ভব, গ্যাতিলভের মন্তব্যে অনেকটা ধাক্কা খেয়েছেন তারা। 

যুদ্ধকে কেন্দ্র করে জাতিসংঘ 'রাজনীতিকরণে' নিমজ্জিত হয়ে পড়েছে, যা 'জাতিসংঘ এবং এর সংস্থাগুলোর কর্তৃত্বকে ক্ষতিগ্রস্ত করছে'। ফলে এটি সংকট সমাধানে কার্যকর ভূমিকা রাখতে পারছে না বলেও অভিযোগ করেন গ্যাতিলভ। 

জেনেভায় নিজের প্রতিদিনের কাজের বিষয়ে তিনি বলেন, "পশ্চিমা প্রতিনিধিদের সঙ্গে আমাদের কোনো যোগাযোগ নেই। প্রটোকলের দিক দিয়ে বলতে গেলেও আমাদের মধ্যে দেখা-সাক্ষাত নেই . . দুর্ভাগ্যবশত, ব্যক্তিগত পর্যায়েও আমাদের মধ্যে কোনো পরিচিতি নেই . . আমাদের একে অপরের সঙ্গে কথা হয় না।" 

নিজের ৫০ বছরের কূটনৈতিক জীবনে বিশ্ব কূটনীতি সবচেয়ে খারাপ অবস্থায় রয়েছে বলে মন্তব্য করেন গ্যাতিলভ।

তিনি বলেন, "পৃথিবী পরিবর্তিত হয়েছে এবং জাতিসংঘ কখনোই আর আগের মত থাকবে না।"

ইউক্রেনকে 'নব্য নাৎসিমুক্ত' করতে দেশটির মস্কোপন্থী দুই অঞ্চল, দোনেৎস্ক ও লুহানস্ককে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃত দিয়ে গত ২৪ ফেব্রুয়ারি 'বিশেষ সামরিক অভিযান' শুরু করে রাশিয়া। এর পরিপ্রেক্ষিতে পশ্চিমা দেশগুলো রাশিয়ার ওপর ব্যাপক অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের পাশাপাশি ইউক্রেনকে রাশিয়ার বিরুদ্ধে সামরিক সরঞ্জাম দিয়েও সাহায়তার চেষ্টা করে। এরইমধ্যে বেশ কয়েকবার রাশিয়া-ইউক্রেন সংঘাত থামাতে আলোচনার উদ্যোগও নেওয়া হয়। তবে এসবের কোনো উদ্যোগই সফল হয়নি। 

  • সূত্র: ফিনান্সিয়াল টাইমস 

Related Topics

টপ নিউজ

রাশিয়া-ইউক্রেন / রাশিয়া-ইউক্রেন যুদ্ধ / জাতিসংঘ / কূটনীতি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: গ্যালো ইমেজ/অরবিটাল হরাইজন/কোপার্নিকাস সেন্টিনেল।
    তেহরানের ৫০০ বিলিয়ন ডলারের ‘টোলবুথ’ চিরতরে বদলে দিতে পারে মধ্যপ্রাচ্যকে
  • জ্বালানি উৎস বহুমুখীকরণে রাশিয়ার অপরিশোধিত তেল ভারতে শোধনের পরিকল্পনা বাংলাদেশের
    জ্বালানি উৎস বহুমুখীকরণে রাশিয়ার অপরিশোধিত তেল ভারতে শোধনের পরিকল্পনা বাংলাদেশের
  • মূলধন ও প্রভিশন ঘাটতি থাকলেও উৎসাহ বোনাস দেওয়ার দাবি এবিবির
    মূলধন ও প্রভিশন ঘাটতি থাকলেও উৎসাহ বোনাস দেওয়ার দাবি এবিবির
  • ফাইল ছবি
    ‘মুক্তিযোদ্ধারা যাদের বিরুদ্ধে লড়েছেন’ সেই তালিকা থেকে জামায়াতের নাম বাদের দাবি বিরোধীদলীয় নেতার
  • অলংকরণ: টিবিএস
    যুদ্ধবিরতির মধ্যেও হরমুজ প্রণালি পেরোনোর অনুমতি পায়নি বাংলাদেশি জাহাজ
  • ছবিতে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ (বামে) এবং সেনাবাহিনীর প্রধান আসিম মুনির (ডানে)। ছবি: কিস্তান সরকারের সৌজন্যে
    ইরানকে যুদ্ধবিরতিতে রাজি করাতে পাকিস্তানকে মধ্যস্থতা করতে চাপ দিয়েছিল হোয়াইট হাউজ

Related News

  • ইরানের সঙ্গে যুদ্ধবিরতির কয়েক ঘণ্টার মাথায় লেবাননে 'হত্যাকাণ্ড অবিশ্বাস্য': জাতিসংঘ
  • হরমুজে নৌ-অভিযানের অনুমোদন চেয়ে বাহরাইনের প্রস্তাব, কাল জাতিসংঘে ভোট
  • ইরান যুদ্ধ বন্ধে কূটনীতিতে পাকিস্তানের তৎপরতা—ভারত কি সাইডলাইনে পড়ে যাচ্ছে?
  • লেবাননে ইসরায়েলি হামলায় জাতিসংঘের ৩ শান্তিরক্ষী নিহত
  • ইরান যুদ্ধ বন্ধে কূটনীতি: সৌদি, তুরস্ক ও মিশরকে নিয়ে বৈঠকের আয়োজন করছে পাকিস্তান

Most Read

1
ছবি: গ্যালো ইমেজ/অরবিটাল হরাইজন/কোপার্নিকাস সেন্টিনেল।
আন্তর্জাতিক

তেহরানের ৫০০ বিলিয়ন ডলারের ‘টোলবুথ’ চিরতরে বদলে দিতে পারে মধ্যপ্রাচ্যকে

2
জ্বালানি উৎস বহুমুখীকরণে রাশিয়ার অপরিশোধিত তেল ভারতে শোধনের পরিকল্পনা বাংলাদেশের
অর্থনীতি

জ্বালানি উৎস বহুমুখীকরণে রাশিয়ার অপরিশোধিত তেল ভারতে শোধনের পরিকল্পনা বাংলাদেশের

3
মূলধন ও প্রভিশন ঘাটতি থাকলেও উৎসাহ বোনাস দেওয়ার দাবি এবিবির
অর্থনীতি

মূলধন ও প্রভিশন ঘাটতি থাকলেও উৎসাহ বোনাস দেওয়ার দাবি এবিবির

4
ফাইল ছবি
বাংলাদেশ

‘মুক্তিযোদ্ধারা যাদের বিরুদ্ধে লড়েছেন’ সেই তালিকা থেকে জামায়াতের নাম বাদের দাবি বিরোধীদলীয় নেতার

5
অলংকরণ: টিবিএস
বাংলাদেশ

যুদ্ধবিরতির মধ্যেও হরমুজ প্রণালি পেরোনোর অনুমতি পায়নি বাংলাদেশি জাহাজ

6
ছবিতে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ (বামে) এবং সেনাবাহিনীর প্রধান আসিম মুনির (ডানে)। ছবি: কিস্তান সরকারের সৌজন্যে
আন্তর্জাতিক

ইরানকে যুদ্ধবিরতিতে রাজি করাতে পাকিস্তানকে মধ্যস্থতা করতে চাপ দিয়েছিল হোয়াইট হাউজ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net