Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
April 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, APRIL 21, 2026
বিশ্বের শীর্ষ ধনীদের তালিকায় থাকতে চান না বিল গেটস  

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক   
15 July, 2022, 01:35 pm
Last modified: 15 July, 2022, 01:45 pm

Related News

  • ২০২৫ সালে বিলিয়নিয়ারদের সম্পদ বেড়েছে রেকর্ড ২.২ ট্রিলিয়ন ডলার
  • শুরু হয়েছে নতুন প্রতিযোগিতা—শেষ পর্যন্ত কি শুধু বিলিয়নিয়ারদের দখলেই চলে যাবে গোটা মহাকাশ?
  • কী হবে...যদি পৃথিবী থেকে সব বিলিয়নেয়ারদের সরিয়ে দেওয়া হয়?
  • কেন আজকাল বিলিয়নেয়ারদের কথা এত বেশি শোনা যায়?
  • বিশ্বের প্রথম বিলিয়নিয়ার ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো

বিশ্বের শীর্ষ ধনীদের তালিকায় থাকতে চান না বিল গেটস  

"ভবিষ্যতের কথা চিন্তা করে আমি আমার সব সম্পদ গেটস ফাউন্ডেশনে দিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এভাবে আমার সম্পদ কমতে থাকবে এবং বিশ্বের শীর্ষ ধনীর তালিকা থেকে আমার নাম বাদ পড়বে।"
টিবিএস ডেস্ক   
15 July, 2022, 01:35 pm
Last modified: 15 July, 2022, 01:45 pm
আমেরিকান বিলিয়নিয়ার বিল গেটস। ছবি: বিবিসি

আবারও নিজের সব সম্পত্তি বিলিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন মার্কিন বিলিয়নিয়ার ও মাইক্রোসফট এর সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস। গেটস জানিয়েছেন, একদিন তিনি বিশ্বের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ পড়বেন।

সম্প্রতি নিজের মানবসেবামূলক প্রতিষ্ঠানের তহবিলে ২০ বিলিয়ন ডলার দান করবেন বলে ঘোষণা দিয়েছেন বিল গেটস। বিশ্বের চতুর্থ ধনী ব্যক্তি বলেছেন, নিজের সম্পদ সমাজের কাছে ফিরিয়ে দেওয়ার 'বাধ্যবাধকতা' রয়েছে তার।

এর আগে ২০১০ সালেও সম্পত্তি বিলিয়ে দেওয়ার ঘোষণা দিয়েছিলেন বিল গেটস। কিন্তু এরপর থেকে তার সম্পদের পরিমাণ দ্বিগুণ হয়েছে। ফোর্বস ম্যাগাজিন জানিয়েছে, এই মুহূর্তে বিল গেটসের মোট সম্পদের মূল্য ১১৮ বিলিয়ন ডলার। কিন্তু জুলাইয়ে বিল ও মেলিন্ডা গেটস ফাউন্ডেশনে মোটা অংকের টাকা দান করার পর তার মোট সম্পদ উল্লেখযোগ্য হারে কমবে।

টুইটার থ্রেডে বিল গেটস জানান, মহামারি, ইউক্রেন সংকট ও জলবায়ু সংকট মিলিয়ে বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় বিল ও মেলিন্ডা গেটস ফাউন্ডেশন তাদের বার্ষিক খরচ ৬ বিলিয়ন ডলার থেকে ৯ বিলিয়ন ডলারে উন্নীত করবে।

তিনি আরও বলেন, "ভবিষ্যতের কথা চিন্তা করে আমি আমার সম্পদ এই ফাউন্ডেশনে দিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এভাবে আমার সম্পদ কমতে থাকবে এবং বিশ্বের শীর্ষ ধনীর তালিকা থেকে আমার নাম বাদ পড়বে।"

Although the foundation bears our names, basically half our resources have come from Warren Buffett. His incredible generosity is a huge reason why the foundation has been able to be so ambitious. I can never adequately express how much I appreciate his friendship and guidance. pic.twitter.com/at7MvJKxQv— Bill Gates (@BillGates) July 13, 2022

বিল গেটস টুইটারে বলেন, "আমার একটি বাধ্যবাধকতা আছে যে, আমার সম্পদ সমাজকে এমনভাবে ফেরত দিতে হবে যা মানুষের দুঃখকষ্ট কমানো ও জীবনমান উন্নত করার ক্ষেত্রে প্রভাব ফেলবে। আমি আশা করি, অন্যান্য যাদের এরকম প্রচুর সম্পদ রয়েছে, তারাও এই মুহুর্তে এগিয়ে আসবেন।

গেটস ফাউন্ডেশন বিভিন্ন দেশে রোগ নির্মূল, যেমন- ম্যালেরিয়া, শিক্ষার উন্নতি এবং স্যানিটেশন ব্যবস্থা উন্নত করার লক্ষ্যে কাজ করে। ২০২০ সালে গেটস ফাউন্ডেশনকে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দাতা সংস্থা হিসেবে মনে করা হয়। সেসময় সংস্থাটির সম্পদের পরিমাণ ছিল ৪০.৮ বিলিয়ন ডলার এবং ওয়ারেন বাফেটের মতো বিলিয়নিয়ার বিনিয়োগকারীও এর সাথে যুক্ত ছিলেন।

যদিও গেটস ফাউন্ডেশনের ভালো কাজের তালিকাটা বেশ লম্বা, কিন্তু ব্যক্তিগত প্রচেষ্টায় পরিচালিত একটি সংস্থা যা বিশ্বব্যাপী প্রভাব ফেলতে সক্ষম, তাদের নীতি-নৈতিকতা নিয়ে অনেকে প্রশ্ন তুলেছেন।

বিল ও মেলিন্ডা গেটসের প্রতিষ্ঠিত এই দাতা সংস্থাটি বিশ্ব স্বাস্থ্য সংস্থার বৃহত্তম বেসরকারী দাতা। ২০১৮ সালে বার্ষিক অনুদানের অংকে যুক্তরাষ্ট্রের পরেই দ্বিতীয় অবস্থানে রয়েছে এটি। কিন্তু সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মার্কিন অনুদান বন্ধের হুমকি দেওয়ার পরে এই বিষয়ে উদ্বেগ আরও স্পষ্ট হয়ে ওঠে।

১৯৯৫ থেকে ২০১০ সাল পর্যন্ত বিশ্বের শীর্ষ ধনী ছিলেন বিল গেটস। পরবর্তীতে আবার ২০১৩ থেকে ২০১৭ সাল পর্যন্ত এ অবস্থান ধরে রাখেন এই মার্কিন ধনকুবের। ২০১৭ সালে গেটসকে পেছনে ফেলে শীর্ষস্থান দখল করেন আমাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস এবং ২০২২ সালে বিশ্বের শীর্ষ ধনী হন টেসলার প্রধান কার্যনির্বাহী ইলন মাস্ক।  

সূত্র: বিবিসি    

Related Topics

টপ নিউজ

বিল গেটস ফাউন্ডেশন / দাতা সংস্থা / বিলিয়নিয়ার / বিশ্বের শীর্ষ ধনী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: হিন্দুস্তান টাইমস
    ২৬ বিলিয়ন ডলার খরচে মেট্রোরেল তৈরি করেছে ভারত; কিন্তু প্রত্যাশা অনুযায়ী মিলছে না যাত্রী
  • ছবি: সংগৃহীত
    দীর্ঘ বিলম্ব কাটিয়ে চট্টগ্রামে গতি পাচ্ছে চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প
  • ছবি: সংগৃহীত
    সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত তালিকা প্রকাশ: মনোনীত হলেন যারা
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের প্রকাশ্যে বীরত্ব, আড়ালে কার্টারের মতো পরাজিত হওয়ার ভয়
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    অধৈর্য আচরণের ভয়: ইরানে অভিযানের সময় ট্রাম্পকে ‘যুদ্ধকক্ষে’ ঢুকতে দেননি সহযোগীরা
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি; এনবিসি নিউজ
    আজই পাকিস্তানে স্বাক্ষরিত হতে পারে ঐতিহাসিক ইরান চুক্তি: ডোনাল্ড ট্রাম্প

Related News

  • ২০২৫ সালে বিলিয়নিয়ারদের সম্পদ বেড়েছে রেকর্ড ২.২ ট্রিলিয়ন ডলার
  • শুরু হয়েছে নতুন প্রতিযোগিতা—শেষ পর্যন্ত কি শুধু বিলিয়নিয়ারদের দখলেই চলে যাবে গোটা মহাকাশ?
  • কী হবে...যদি পৃথিবী থেকে সব বিলিয়নেয়ারদের সরিয়ে দেওয়া হয়?
  • কেন আজকাল বিলিয়নেয়ারদের কথা এত বেশি শোনা যায়?
  • বিশ্বের প্রথম বিলিয়নিয়ার ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো

Most Read

1
ছবি: হিন্দুস্তান টাইমস
আন্তর্জাতিক

২৬ বিলিয়ন ডলার খরচে মেট্রোরেল তৈরি করেছে ভারত; কিন্তু প্রত্যাশা অনুযায়ী মিলছে না যাত্রী

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

দীর্ঘ বিলম্ব কাটিয়ে চট্টগ্রামে গতি পাচ্ছে চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত তালিকা প্রকাশ: মনোনীত হলেন যারা

4
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের প্রকাশ্যে বীরত্ব, আড়ালে কার্টারের মতো পরাজিত হওয়ার ভয়

5
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অধৈর্য আচরণের ভয়: ইরানে অভিযানের সময় ট্রাম্পকে ‘যুদ্ধকক্ষে’ ঢুকতে দেননি সহযোগীরা

6
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি; এনবিসি নিউজ
আন্তর্জাতিক

আজই পাকিস্তানে স্বাক্ষরিত হতে পারে ঐতিহাসিক ইরান চুক্তি: ডোনাল্ড ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net