Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
May 08, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MAY 08, 2026
‘যথেষ্ট সুন্দরী’ নন, তাই টারান্টিনোর সিনেমা থেকে বাদ পড়েন জেনিফার লরেন্স!

বিনোদন

সিএনএন
17 January, 2026, 10:40 am
Last modified: 17 January, 2026, 10:45 am

Related News

  • বিতর্কের 'অবসান': টারান্টিনো নিজেই জানালেন কোনটি তার 'সেরা' সিনেমা
  • জীবনের শেষ সিনেমাটি নির্মাণ করার তাড়া নেই টারান্টিনোর
  • অবসাদ কাটিয়ে আবারও পর্দায় ফিরছেন জেনিফার লরেন্স
  • 'ডোন্ট লুক আপ' এর ট্রেলার প্রকাশ, নতুন এক যুদ্ধে ডিক্যাপ্রিও!    
  • আসছে টারান্টিনোর প্রথম উপন্যাস ও চলচ্চিত্র বিষয়ক বই

‘যথেষ্ট সুন্দরী’ নন, তাই টারান্টিনোর সিনেমা থেকে বাদ পড়েন জেনিফার লরেন্স!

সিএনএন
17 January, 2026, 10:40 am
Last modified: 17 January, 2026, 10:45 am
ছবি: রয়টার্স

'দ্য হাঙ্গার গেমস' এবং 'এক্স-মেন' ফ্র্যাঞ্চাইজির মতো ব্যবসাসফল সিনেমায় অভিনয় করেছেন জেনিফার লরেন্স। অস্কারও জিতেছেন। কিন্তু অন্তত একটি বড় সিনেমার সুযোগ তিনি হারিয়েছেন শুধুমাত্র নিজের চেহারার কারণে—এমনটাই দাবি এই অভিনেত্রীর।

লরেন্সের দাবি, কোয়েন্টিন টারান্টিনোর ২০১৯ সালের সিনেমা 'ওয়ান্স আপন আ টাইম... ইন হলিউড'-এ তাকে নেওয়া হয়নি। কারণ হিসেবে তিনি জানান, লোকে বলেছিল তিনি 'যথেষ্ট সুন্দরী নন'।

সোমবার প্রকাশিত 'হ্যাপি স্যাড কনফিউজড উইথ জশ হোরোভিৎজ' লাইভ পডকাস্টে লরেন্স এই কথা বলেন। সেখানে তিনি যেসব নির্মাতার সঙ্গে কাজ করতে চান, তাদের তালিকা নিয়ে আলোচনা করছিলেন।

কথপোকথনের একপর্যায়ে হোরোভিৎজ লরেন্সকে দেখিয়ে বলেন, 'টারান্টিনো আপনার পেছনে ছুটছেন। তিনি আপনাকে চান।'

উত্তরে অভিনেত্রী বলেন, 'সে বিষয়ে আমি জানি না।'

হোরোভিৎজ জোর দিয়ে বলেন, 'এটা সত্যি। না, তিনি এটা বলেছিলেন। আমার বিশ্বাস, দ্য হেটফুল এইট-এ জেনিফার জেসন লেই-এর চরিত্রটি মূলত আপনার জন্যই লেখা হয়েছিল।'

লরেন্স হেসে উত্তর দেন, 'আমি সেটা ফিরিয়ে দিয়েছিলাম, যা আমার করা উচিত হয়নি।'

এর আগে ২০১৫ সালে এন্টারটেইনমেন্ট উইকলিকে দেওয়া এক সাক্ষাৎকারে টারান্টিনো বলেছিলেন, তিনি জেনিফার লরেন্সের 'বড় ভক্ত'। তিনি চেয়েছিলেন ২০১৫ সালের মিস্ট্রি থ্রিলার 'দ্য হেটফুল এইট'-এ ডেইজি ডোমারগু চরিত্রে লরেন্স অভিনয় করুন। কিন্তু সে সময় 'হাঙ্গার গেমস' সিনেমার প্রচারণায় ব্যস্ত থাকায় লরেন্স সময় দিতে পারেননি।

পডকাস্টে হোরোভিৎজ প্রশ্ন করেন, 'আর আমার মনে হয় ওয়ান্স আপন আ টাইম... ইন হলিউড-এও তিনি আপনাকে চেয়েছিলেন, তাই না?'

লরেন্স বলেন, 'হ্যাঁ, তিনি চেয়েছিলেন। কিন্তু তারপর সবাই বলতে লাগল, 'শ্যারন টেট চরিত্রে অভিনয় করার মতো তিনি যথেষ্ট সুন্দরী নন'। আর এরপর তারা আমাকে নেয়নি।'

দর্শকদের সহানুভূতিশীল প্রতিক্রিয়ার পর তিনি বলেন, 'আমি জানি।'

হোরোভিৎজ বিশ্বাস করতে না পেরে বলেন, 'এটা সত্য নয়।'

জবাবে লরেন্স বলেন, 'আমি প্রায় নিশ্চিত এটা সত্য। অথবা হতে পারে আমি এতদিন ধরে গল্পটা এভাবেই বলে আসছি যে এখন নিজেই বিশ্বাস করতে শুরু করেছি। না, তবে—আমি প্রায় নিশ্চিত এমনটাই ঘটেছিল। অথবা তিনি হয়তো কখনই আমাকে ওই চরিত্রের জন্য ভাবেননি আর ইন্টারনেট আমাকে কুৎসিত বলার জন্য উঠেপড়ে লেগেছিল।'

শেষ পর্যন্ত সিনেমাটিতে শ্যারন টেটের চরিত্রে অভিনয় করেন মারগট রবি। ১৯৬৯ সালে ম্যানসন পরিবারের হাতে খুন হওয়া বাস্তব জীবনের অভিনেত্রী ও মডেল শ্যারন টেটের জীবনের ওপর ভিত্তি করে চরিত্রটি তৈরি।

সিনেমা মুক্তির কয়েক মাস আগে শ্যারন টেটের বোন ডেব্রা টেট টিএমজেড-কে বলেছিলেন, তিনি লরেন্সের চেয়ে মারগট রবিকেই এই চরিত্রের জন্য বেশি পছন্দ করেন। কারণ রবির 'শারীরিক সৌন্দর্য এবং চলাফেরার ধরন শ্যারনের সঙ্গে বেশি মেলে'। তিনি আরও যোগ করেছিলেন, লরেন্স 'শ্যারন চরিত্রে অভিনয়ের জন্য যথেষ্ট সুন্দরী নন। এটা বলা খুব খারাপ শোনায়, কিন্তু আপনি জানেন, আমার নিজস্ব মানদণ্ড আছে।'
শ্যারন টেট চরিত্রের বদলে টারান্টিনো ২০২১ সালে 'ডব্লিউটিএফ উইথ মার্ক ম্যারন' পডকাস্টে জানিয়েছিলেন, তিনি জেনিফার লরেন্সকে 'স্কুইকি' (চার্লস ম্যানসনের অনুসারী) চরিত্রে নেওয়ার কথা ভেবেছিলেন। তিনি জানান, লরেন্স তার বাড়িতে গিয়ে চিত্রনাট্যও পড়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত 'বনিবনা হয়নি'। তবে টারান্টিনো বলেছিলেন, 'তিনি (লরেন্স) খুব ভালো মানুষ এবং অভিনেত্রী হিসেবে আমি তাকে সম্মান করি।' শেষমেশ ওই চরিত্রে অভিনয় করেন ডাকোটা ফ্যানিং।
`
পডকাস্টের শেষের দিকে লরেন্স ভাবলেশহীন মুখে বলেন, তিনি 'টোয়াইলাইট' সিনেমার জন্যও অডিশন দিয়েছিলেন। কিন্তু, 'সেটা পাইনি। কারণ আমার ধারণা, আমি খুব কুৎসিত ছিলাম।'

 

Related Topics

টপ নিউজ

জেনিফার লরেন্স / কুয়েন্টিন টারান্টিনো

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফেব্রুয়ারিতে মার-আ-লাগোতে হোয়াইট হাউসের ডেপুটি চিফ অব স্টাফ ড্যান স্কাভিনোর বিয়েতে একসাথে অংশ নেন শিভন জিলিস ও ইলন মাস্ক। ছবি: এএফপি
    সন্তান নিতে ওপেনএআইয়ের সাবেক উপদেষ্টাকে শুক্রাণু দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন মাস্ক
  • গত ২১ জুলাই বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ-৭ বিজিআই প্রশিক্ষণ যুদ্ধবিমান উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্ত হয়। ছবি: মেহেদী হাসান/টিবিএস
    মাইলস্টোন দুর্ঘটনা: বিমানবাহিনী প্রধান, অধ্যাপক ইউনূস, আসিফ নজরুলসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন
  • ছবি: সংগৃহীত
    তামিলনাড়ুতে টানটান নাটকীয়তা: সরকার গঠনের দাবি নিয়ে ফের গভর্নরের কাছে থালাপতি বিজয়
  • সিঙ্গাপুরের শিক্ষামন্ত্রী ডেসমন্ড লি। ছবি: এপি
    বুলিং ঠেকাতে ৯ বছর বয়সিদেরও বেত মারার অনুমতি পেলেন সিঙ্গাপুরের শিক্ষকেরা
  • ১৮ নভেম্বর ওভাল অফিসে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    সৌদির আকাশসীমা ব্যবহার করতে না দেওয়ায় হরমুজে জাহাজ পাহারা স্থগিত করেছেন ট্রাম্প
  • বিজেপি সদর দপ্তরে উচ্ছ্বসিত মোদি। পশ্চিম বাংলার বিধানসভা নির্বাচনে দলের সাফল্যে দিল্লিতে উৎসবের মেজাজে ভারতীয় প্রধানমন্ত্রী। ছবি: রয়টার্স
    পশ্চিমবঙ্গে বিজেপির জেতা ১০৫ আসনেই জয়ের ব্যবধানের চেয়ে বাদ পড়া ভোটারের সংখ্যা বেশি

Related News

  • বিতর্কের 'অবসান': টারান্টিনো নিজেই জানালেন কোনটি তার 'সেরা' সিনেমা
  • জীবনের শেষ সিনেমাটি নির্মাণ করার তাড়া নেই টারান্টিনোর
  • অবসাদ কাটিয়ে আবারও পর্দায় ফিরছেন জেনিফার লরেন্স
  • 'ডোন্ট লুক আপ' এর ট্রেলার প্রকাশ, নতুন এক যুদ্ধে ডিক্যাপ্রিও!    
  • আসছে টারান্টিনোর প্রথম উপন্যাস ও চলচ্চিত্র বিষয়ক বই

Most Read

1
ফেব্রুয়ারিতে মার-আ-লাগোতে হোয়াইট হাউসের ডেপুটি চিফ অব স্টাফ ড্যান স্কাভিনোর বিয়েতে একসাথে অংশ নেন শিভন জিলিস ও ইলন মাস্ক। ছবি: এএফপি
আন্তর্জাতিক

সন্তান নিতে ওপেনএআইয়ের সাবেক উপদেষ্টাকে শুক্রাণু দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন মাস্ক

2
গত ২১ জুলাই বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ-৭ বিজিআই প্রশিক্ষণ যুদ্ধবিমান উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্ত হয়। ছবি: মেহেদী হাসান/টিবিএস
বাংলাদেশ

মাইলস্টোন দুর্ঘটনা: বিমানবাহিনী প্রধান, অধ্যাপক ইউনূস, আসিফ নজরুলসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

তামিলনাড়ুতে টানটান নাটকীয়তা: সরকার গঠনের দাবি নিয়ে ফের গভর্নরের কাছে থালাপতি বিজয়

4
সিঙ্গাপুরের শিক্ষামন্ত্রী ডেসমন্ড লি। ছবি: এপি
আন্তর্জাতিক

বুলিং ঠেকাতে ৯ বছর বয়সিদেরও বেত মারার অনুমতি পেলেন সিঙ্গাপুরের শিক্ষকেরা

5
১৮ নভেম্বর ওভাল অফিসে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সৌদির আকাশসীমা ব্যবহার করতে না দেওয়ায় হরমুজে জাহাজ পাহারা স্থগিত করেছেন ট্রাম্প

6
বিজেপি সদর দপ্তরে উচ্ছ্বসিত মোদি। পশ্চিম বাংলার বিধানসভা নির্বাচনে দলের সাফল্যে দিল্লিতে উৎসবের মেজাজে ভারতীয় প্রধানমন্ত্রী। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে বিজেপির জেতা ১০৫ আসনেই জয়ের ব্যবধানের চেয়ে বাদ পড়া ভোটারের সংখ্যা বেশি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net