Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
October 03, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, OCTOBER 03, 2026
'ডোন্ট লুক আপ' এর ট্রেলার প্রকাশ, নতুন এক যুদ্ধে ডিক্যাপ্রিও!    

বিনোদন

টিবিএস ডেস্ক
17 November, 2021, 03:15 pm
Last modified: 17 November, 2021, 03:34 pm

Related News

  • বাংলাদেশ বিমানে তানভীর মোকাম্মেলের ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’ প্রদর্শন বন্ধ
  • চলচ্চিত্রের হারানো গৌরব ফিরিয়ে আনতে কাজ করবে সরকার: সংস্কৃতি প্রতিমন্ত্রী
  • নেটফ্লিক্সের ‘আধুরে হাম আধুরে তুম’ দিয়ে ১০ বছর পর অভিনয়ে ফিরছেন ইমরান খান
  • প্রথমবার ভেনিস চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের পূর্ণদৈর্ঘ্য সিনেমা ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’
  • শিশু ধর্ষণ ঠেকাতে না পারা রাষ্ট্র কেন সিনেমা বন্ধে মদদ দেয়: রুমিন ফারহানা

'ডোন্ট লুক আপ' এর ট্রেলার প্রকাশ, নতুন এক যুদ্ধে ডিক্যাপ্রিও!    

'ডোন্ট লুক আপ' এর চিত্রনাট্য লিখেছেন একাডেমী অ্যাওয়ার্ড বিজয়ী অ্যাডাম ম্যাককে (দ্য বিগ শর্ট)। ছবিটি পরিচালনাও করেছেন তিনি।
টিবিএস ডেস্ক
17 November, 2021, 03:15 pm
Last modified: 17 November, 2021, 03:34 pm
'ডোন্ট লুক আপ' চলচ্চিত্রে লিওনার্দো ডিক্যাপ্রিও ও জেনিফার লরেন্স। ছবি: সংগৃহীত

মুক্তির অপেক্ষায় থাকা নেটফ্লিক্স চলচ্চিত্র 'ডোন্ট লুক আপ' এর ট্রেলার প্রকাশিত হয়েছে আজ। লিওনার্দো ডিক্যাপ্রিও ও জেনিফার লরেন্সের মতো তারকা প্রধান ভূমিকায় থাকায় ছবিটি নিয়ে ভক্তদের কৌতূহল তুঙ্গে।

গ্রহকে ধ্বংস করে দিতে পারে এমন একটি ধূমকেতুর ধেয়ে আসা সম্পর্কে পৃথিবীকে সচেতন করতে চান দুই নভোচারী, কিন্তু কেউ তাদের সতর্কবাণী কানে তুলছে না। এমনই এক প্রেক্ষাপটে নির্মিত হয়েছে 'ডোন্ট লুক আপ'।  

একজন পরিবেশবাদী হিসেবে এরকম একটি ছবিতে 'টাইটানিক' তারকার অভিনয় করা আশ্চর্যের কিছু নয়। তাই রূপালি পর্দায়ও পরিবেশ বাঁচানোর যুদ্ধেই অবতীর্ণ হলেন তিনি। ছবির টিজারেই দেখা গিয়েছিল, দ্রুতনিঃশ্বাসে হাঁপাতে হাঁপাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দুর্যোগ সম্পর্কে সচেতন করতে চাইছেন ডিক্যাপ্রিও।         

এবার সদ্য প্রকাশিত ট্রেলারে দেখা গেল ছবিটির নতুন চুম্বকাংশ। ছবিতে ডিক্যাপ্রিওর চরিত্রের নাম ড. রেন্ডাল মিনডি, যিনি জ্যোতির্বিদ্যার অধ্যাপক। নিজের শিক্ষার্থী কেট ডিবিয়াস্কিকে (জেনিফার লরেন্স অভিনীত) সাথে নিয়ে ধূমকেতু সম্পর্কে সচেতন করে সবকিছু নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করছেন তিনি। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট অরলিনের (মেরিল স্ট্রিপ) দ্বারস্থ হওয়া থেকে শুরু করে আরিয়ানা গ্রান্দের সাথে সাক্ষাৎ, খবরের কাগজের মাধ্যমে সচেতনতা বৃদ্ধি, কোনো প্রচেষ্টাই বাদ যায়নি; তবুও ব্যর্থ হন তারা। এক পর্যায়ে র্যােন্ড্যাল ও কেটকে গ্রেপ্তার করে এফবিআই।

'ডোন্ট লুক আপ' এর চিত্রনাট্য লিখেছেন একাডেমী অ্যাওয়ার্ড বিজয়ী অ্যাডাম ম্যাককে (দ্য বিগ শর্ট)। ছবিটি পরিচালনাও করেছেন তিনি। ছবিতে আরও অভিনয় করেছেন মার্ক রিল্যান্স, রন পার্লম্যান, টিমোথি চ্যালামেট, আরিয়ানা গ্রান্দে, হিমেশ প্যাটেলসহ একঝাঁক তারকা।

পরিচালক অ্যাডাম ম্যাককে জানান, কেট ডিবিয়াস্কি চরিত্রটি তিনি জেনিফার লরেন্সের কথা চিন্তা করেই লিখেছিলেন। তাই সাতপাঁচ না ভেবে সোজা জেনিফারের কাছেই প্রস্তাব নিয়ে যান তিনি। 

শুধু তাই নয়, অ্যাডাম ভাবতেও পারেননি যে মেরিল স্ট্রিপ মার্কিন প্রেসিডেন্টের ভূমিকায় অভিনয় করতে রাজি হবেন। তার ভাষ্যে, "মেরিল স্ট্রিপের মতো অভিনেত্রীকে সিনেমায় পাওয়া মানে বাকিরাও আরও আগ্রহী হয়ে উঠবে।"

আগামী ১০ ডিসেম্বর নির্বাচিত কিছু থিয়েটারে মুক্তি পেতে যাচ্ছে 'ডোন্ট লুক আপ'। নেটফ্লিক্সে ছবিটি ২৪ ডিসেম্বর মুক্তি পাওয়ার কথা রয়েছে।

সূত্র: হিন্দুস্তান টাইমস 

Related Topics

টপ নিউজ

নেটফ্লিক্স / ডোন্ট লুক আপ / চলচ্চিত্র / লিওনার্দো ডিক্যাপ্রিও / জেনিফার লরেন্স / মেরিল স্ট্রিপ / অ্যাডাম ম্যাককে / ট্রেলার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ঢাকার কল সেন্টার: গভীর রাতের শিফটের আড়ালে থাকা কঠোর বাস্তবতা ও তরুণদের অভিজ্ঞতা
    ঢাকার কল সেন্টার: গভীর রাতের শিফটের আড়ালে থাকা কঠোর বাস্তবতা ও তরুণদের অভিজ্ঞতা
  • পাখির চোখে চট্টগ্রাম কন্টেইনার টার্মিনাল। ছবি: মিনহাজ উদ্দিন/টিবিএস
    এনসিটির পর এবার সিসিটিও যাচ্ছে বিদেশি অপারেটরদের হাতে, দায়িত্ব পাচ্ছে সৌদির আরএসজিটিআই
  • নিউইয়র্কে প্রথমবারের মতো আয়োজিত ‘ইনভেস্ট বাংলাদেশ’ অনুষ্ঠানে এম ক্যাপিটালের চেয়ারম্যান ড. আহসান এইচ মনসুর এবং ড. মুহাম্মদ ইউনূস । সেখানেই ‘ডাকছে বাংলাদেশ’ উদ্যোগটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। ছবি: সংগৃহীত
    দেশে প্রবাসী বিনিয়োগ আনতে ১০০ কোটি ডলারের তহবিল গঠনের ঘোষণা আহসান এইচ মনসুরের এম ক্যাপিটালের
  • ছবি: রয়টার্স
    আমার আইকিউ সবচেয়ে বেশি; আমার চাচা এমআইটিতে পড়াতেন, তার কাছ থেকে পেয়েছি: ট্রাম্প
  • মেজর (অব.) আখতারুজ্জামান। ছবি: সংগৃহীত
    ‘ঘাড় ধরে বের করে দেব’: বিমানবন্দরে হুমকি, জামায়াত নেতা আখতারের বিরুদ্ধে মামলা
  • ছবি: টিবিএস
    প্যাকেটজাত চিনি ও বোতলজাত তেলের সংকট, বাড়ছে ডিম-মুরগি-সবজির দাম

Related News

  • বাংলাদেশ বিমানে তানভীর মোকাম্মেলের ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’ প্রদর্শন বন্ধ
  • চলচ্চিত্রের হারানো গৌরব ফিরিয়ে আনতে কাজ করবে সরকার: সংস্কৃতি প্রতিমন্ত্রী
  • নেটফ্লিক্সের ‘আধুরে হাম আধুরে তুম’ দিয়ে ১০ বছর পর অভিনয়ে ফিরছেন ইমরান খান
  • প্রথমবার ভেনিস চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের পূর্ণদৈর্ঘ্য সিনেমা ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’
  • শিশু ধর্ষণ ঠেকাতে না পারা রাষ্ট্র কেন সিনেমা বন্ধে মদদ দেয়: রুমিন ফারহানা

Most Read

1
ঢাকার কল সেন্টার: গভীর রাতের শিফটের আড়ালে থাকা কঠোর বাস্তবতা ও তরুণদের অভিজ্ঞতা
ফিচার

ঢাকার কল সেন্টার: গভীর রাতের শিফটের আড়ালে থাকা কঠোর বাস্তবতা ও তরুণদের অভিজ্ঞতা

2
পাখির চোখে চট্টগ্রাম কন্টেইনার টার্মিনাল। ছবি: মিনহাজ উদ্দিন/টিবিএস
বাংলাদেশ

এনসিটির পর এবার সিসিটিও যাচ্ছে বিদেশি অপারেটরদের হাতে, দায়িত্ব পাচ্ছে সৌদির আরএসজিটিআই

3
নিউইয়র্কে প্রথমবারের মতো আয়োজিত ‘ইনভেস্ট বাংলাদেশ’ অনুষ্ঠানে এম ক্যাপিটালের চেয়ারম্যান ড. আহসান এইচ মনসুর এবং ড. মুহাম্মদ ইউনূস । সেখানেই ‘ডাকছে বাংলাদেশ’ উদ্যোগটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। ছবি: সংগৃহীত
অর্থনীতি

দেশে প্রবাসী বিনিয়োগ আনতে ১০০ কোটি ডলারের তহবিল গঠনের ঘোষণা আহসান এইচ মনসুরের এম ক্যাপিটালের

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আমার আইকিউ সবচেয়ে বেশি; আমার চাচা এমআইটিতে পড়াতেন, তার কাছ থেকে পেয়েছি: ট্রাম্প

5
মেজর (অব.) আখতারুজ্জামান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘ঘাড় ধরে বের করে দেব’: বিমানবন্দরে হুমকি, জামায়াত নেতা আখতারের বিরুদ্ধে মামলা

6
ছবি: টিবিএস
বাংলাদেশ

প্যাকেটজাত চিনি ও বোতলজাত তেলের সংকট, বাড়ছে ডিম-মুরগি-সবজির দাম

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net