Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
July 03, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JULY 03, 2026
‘মহাভারত’ হতে পারে আমির খানের শেষ ছবি

বিনোদন

বলিউড হাঙ্গামা
02 June, 2025, 01:55 pm
Last modified: 02 June, 2025, 03:05 pm

Related News

  • শাহরুখের প্রথম ছবি ছেড়েছিলেন বিজয়ের বাবা, মাঝপথে চলে যান নায়ক: যেভাবে ‘দিওয়ানা’ পেয়েছিলেন এসআরকে
  • ৪২ লাখ রুপি মওকুফ করেছিলেন শাহরুখ, মারাঠি সিনেমাটি এখন ৮০ কোটির ঘরে
  • ‘জাব উই মেট’ ছিল ইমতিয়াজ আলীর সবচেয়ে বেশি প্রত্যাখ্যান হওয়া চিত্রনাট্য, প্রথম ভরসা রেখেছিলেন কে?
  • এক অভিনেতার সঙ্গে দুইবার কাজ করতেন না ইমতিয়াজ আলি, সেই প্রতিজ্ঞা ভাঙিয়েছেন রণবীর-দিলজিৎ 
  • ফিরছে র‍্যাঞ্চো-ফারহান-রাজু ম্যাজিক, ‘থ্রি ইডিয়টস’-এর সিক্যুয়েলের কাজ শুরু করেছেন আমির

‘মহাভারত’ হতে পারে আমির খানের শেষ ছবি

‘মহাভারত’কে নিজের ‘স্বপ্নের প্রকল্প’ উল্লেখ করে ৫৯ বছর বয়সী আমির খান বলেন, মহাভারত চলচ্চিত্রটির পর হয়তো আর নতুন কিছু করার তাগিদ অনুভব করব না।
বলিউড হাঙ্গামা
02 June, 2025, 01:55 pm
Last modified: 02 June, 2025, 03:05 pm
বলিউড অভিনেতা আমির খান, ছবি: রয়টার্স

বলিউড অভিনেতা আমির খান বর্তমানে তার পরবর্তী ছবি 'সিতারে জামিন পার'–এর প্রচারে ব্যস্ত সময় কাটাচ্ছেন। ২০০৭ সালের প্রশংসিত চলচ্চিত্র 'তারে জমিন পার'-এর সিক্যুয়েল হিসেবে বিবেচিত এই স্পোর্টস কমেডি-ড্রামা চলতি মাসের ২০ তারিখ মুক্তি পাবে।

ছবিতে আমির খান ও জেনেলিয়া দেশমুখ ছাড়াও ১০ জন বিশেষ চাহিদাসম্পন্ন শিশু গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন।

সম্প্রতি ভারতীয় ইনফ্লুয়েন্সার রাজ শামানির পডকাস্টে অংশ নিয়ে আমির খান তার আসন্ন চলচ্চিত্র 'মহাভারত' নিয়ে কথা বলেন। তিনি জানান, 'সিতারে জামিন পার' মুক্তির পরেই এই বিশাল প্রকল্পের কাজ শুরু হবে।

'মহাভারত'কে নিজের 'স্বপ্নের প্রকল্প' উল্লেখ করে আমির খান বলেন, 'আমি মনে করি, এটি এমন একটি কাজ, যা একবার করলে মনে হবে এরপর আর কিছু করার বাকি নেই। এই মহাকাব্যটি স্তরভিত্তিক, আবেগঘন, বিস্তৃত এবং মহিমান্বিত। এই জগতে যা কিছু রয়েছে, সবই মহাভারতে পাওয়া যায়।'

৫৯ বছর বয়সি এই অভিনেতা আরও বলেন, মহাকাব্যেটির গভীরতা ও জটিলতা হয়তো তাকে এমন এক শিল্পসিদ্ধিতে পৌঁছে দেবে, যার পরে আর নতুন কিছু করার তাগিদ অনুভব করবেন না। তিনি বলেন, 'হয়তো মহাভারত করার পর মনে হতে পারে আর কিছু করার নেই। জানি না, তবে এমনই মনে হচ্ছে।'

এছাড়া, তিনি তার জীবনের শেষ দিন পর্যন্ত কাজ করার ইচ্ছাও পোষণ করেন এবং সেই সাথে প্রবীণ অভিনেতা এ. কে. হাঙ্গলকে স্মরণ করেন। খান বলেন, 'আমি চাই, আমার মৃত্যু যেন হয় পায়ে জুতো পরে। ঠিক এ. কে. হাঙ্গলজী যেমন বলতেন, 'আমি চাই, কাজ করতে করতে যেন আমার মৃত্যু হয়।' আমাদের সবারই তো এমন ইচ্ছা।'

এদিকে, সিতারে জামিন পার প্রযোজনা করছে আমির খান প্রোডাকশনস। পরিচালনা করছেন আর. এস. প্রসন্ন। চিত্রনাট্য লিখেছেন দিব্য নিধি শর্মা, সঙ্গীত পরিচালনা করছেন শঙ্কর-এহসান-লয়, আর গানের কথা লিখেছেন অমিতাভ ভট্টাচার্য।

আমির ও জেনেলিয়ার পাশাপাশি আরও অভিনয় করছেন আরুশ দত্ত, গোপী কৃষ্ণ বর্মা, সাম্বিত দেসাই, বেদান্ত শর্মা, আয়ুশ ভানসালি, আশীষ পেন্ডসে, ঋষি শাহানি, ঋষভ যেইন, নমন মিশ্রা ও সিমরান মঙ্গেশকর।

ছবিটি যৌথভাবে প্রযোজনা করছেন অপর্ণা পুরোহিত ও রবি ভাগচন্ডকা। চলচ্চিত্রটির উদ্দেশ্য ক্রীড়া আর আবেগের মেলবন্ধনে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের কীর্তি তুলে ধরা।

Related Topics

টপ নিউজ

আমির খান / বলিউড / তারে জামিন পার / মহাভারত / বলিউড অভিনেতা / বলিউড চলচ্চিত্র

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    বাংলা কিউআর পেমেন্টে গ্রাহকের কোনো খরচ নেই, পুরো সেবাই ফ্রি
  • ছবি: সংগৃহীত
    যুক্তরাষ্ট্রকে ‘বাদ দিয়ে’ ইরানের সঙ্গে চুক্তি করার পরিকল্পনা উপসাগরীয় দেশগুলোর!
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    এনপিএসবির আওতায় মার্চেন্ট পেমেন্টে সর্বনিম্ন এমডিআর ১ শতাংশ নির্ধারণ বাংলাদেশ ব্যাংকের
  • ফাইল ছবি: টিবিএস
    ১২ কেজি এলপিজি সিলিন্ডারে দাম কমল ৩৫৭ টাকা
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    গ্রিন এনার্জি খাতে বিনিয়োগ পেতে পারে কম সুদে ঋণ, কর ছাড়
  • ছবি: টিবিএস
    ডিজিটাল যুগে চট্টগ্রাম বন্দর: চালু হলো কাগজবিহীন কার্গো ডেলিভারি সিস্টেম

Related News

  • শাহরুখের প্রথম ছবি ছেড়েছিলেন বিজয়ের বাবা, মাঝপথে চলে যান নায়ক: যেভাবে ‘দিওয়ানা’ পেয়েছিলেন এসআরকে
  • ৪২ লাখ রুপি মওকুফ করেছিলেন শাহরুখ, মারাঠি সিনেমাটি এখন ৮০ কোটির ঘরে
  • ‘জাব উই মেট’ ছিল ইমতিয়াজ আলীর সবচেয়ে বেশি প্রত্যাখ্যান হওয়া চিত্রনাট্য, প্রথম ভরসা রেখেছিলেন কে?
  • এক অভিনেতার সঙ্গে দুইবার কাজ করতেন না ইমতিয়াজ আলি, সেই প্রতিজ্ঞা ভাঙিয়েছেন রণবীর-দিলজিৎ 
  • ফিরছে র‍্যাঞ্চো-ফারহান-রাজু ম্যাজিক, ‘থ্রি ইডিয়টস’-এর সিক্যুয়েলের কাজ শুরু করেছেন আমির

Most Read

1
ছবি: সংগৃহীত
অর্থনীতি

বাংলা কিউআর পেমেন্টে গ্রাহকের কোনো খরচ নেই, পুরো সেবাই ফ্রি

2
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রকে ‘বাদ দিয়ে’ ইরানের সঙ্গে চুক্তি করার পরিকল্পনা উপসাগরীয় দেশগুলোর!

3
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

এনপিএসবির আওতায় মার্চেন্ট পেমেন্টে সর্বনিম্ন এমডিআর ১ শতাংশ নির্ধারণ বাংলাদেশ ব্যাংকের

4
ফাইল ছবি: টিবিএস
অর্থনীতি

১২ কেজি এলপিজি সিলিন্ডারে দাম কমল ৩৫৭ টাকা

5
ইনফোগ্রাফিক: টিবিএস
বাংলাদেশ

গ্রিন এনার্জি খাতে বিনিয়োগ পেতে পারে কম সুদে ঋণ, কর ছাড়

6
ছবি: টিবিএস
অর্থনীতি

ডিজিটাল যুগে চট্টগ্রাম বন্দর: চালু হলো কাগজবিহীন কার্গো ডেলিভারি সিস্টেম

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net