Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
October 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, OCTOBER 02, 2026
বোয়িং চুক্তির পেছনে কোনো গোপন এজেন্ডা নেই: হুমায়ুন কবির

বাংলাদেশ

ইউএনবি
28 September, 2026, 05:50 pm
Last modified: 28 September, 2026, 06:07 pm

Related News

  • বোয়িং ৭৩৭ ম্যাক্সের ল্যান্ডিং নেভিগেশন ফিচারে সফটওয়্যর ত্রুটি, নিরাপত্তা ঝুঁকির আশঙ্কা
  • যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই
  • যুক্তরাষ্ট্র-চীন সম্মেলনে বোয়িংয়ের নতুন চুক্তির আশা ম্লান হতে পারে
  • বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আগাম অভিনন্দন মার্কিন রাষ্ট্রদূতের
  • হরমুজ প্রণালি এড়াতে আরব মিত্রদের সঙ্গে ১০ বিলিয়ন ডলারের যৌথ তহবিল গঠন করছে যুক্তরাষ্ট্র

বোয়িং চুক্তির পেছনে কোনো গোপন এজেন্ডা নেই: হুমায়ুন কবির

প্রতিমন্ত্রী বলেন, ‘অ্যাভিয়েশন হাব হতে হলে আমাদের বিমানের বহর সম্প্রসারণ করতে হবে। এখানে অন্য কিছু নেই... কোনো গোপন এজেন্ডা নেই। বাংলাদেশ সম্পূর্ণ প্রয়োজনের ভিত্তিতেই এটি করছে। আমাদের বহর সম্প্রসারণ করা প্রয়োজন।’
ইউএনবি
28 September, 2026, 05:50 pm
Last modified: 28 September, 2026, 06:07 pm
ছবি: সংগৃহীত

মার্কিন উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের সঙ্গে সাম্প্রতিক চুক্তির পেছনে কোনো গোপন এজেন্ডা নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, বাংলাদেশকে একটি অ্যাভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সম্পূর্ণ প্রয়োজনের ভিত্তিতেই বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহর সম্প্রসারণ অব্যাহত রাখা হবে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, 'অ্যাভিয়েশন হাব হতে হলে আমাদের বিমানের বহর সম্প্রসারণ করতে হবে। এখানে অন্য কিছু নেই... কোনো গোপন এজেন্ডা নেই। বাংলাদেশ সম্পূর্ণ প্রয়োজনের ভিত্তিতেই এটি করছে। আমাদের বহর সম্প্রসারণ করা প্রয়োজন।'

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সদ্য সমাপ্ত সফরকে 'সফল ও অর্থবহ' বলে অভিহিত করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

তিনি জানান, নিউইয়র্কে চার দিনের সফরে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে প্রধানমন্ত্রীর ব্যাপক সম্পৃক্ততা ছিল। হুমায়ুন কবির আরও বলেন, সাধারণ পরিষদে দেওয়া প্রধানমন্ত্রীর ভাষণ আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে।

উল্লেখ্য, সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নিউইয়র্ক সফরকালেই আরও ১১টি উড়োজাহাজ কিনতে বোয়িংয়ের সঙ্গে চুক্তি স্বাক্ষর করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের কিছুক্ষণ আগে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন বলেন, 'বিশ্বের সেরা বাণিজ্যিক উড়োজাহাজগুলোর আরও ১১টি কিনতে চুক্তি করায় বোয়িং ও বিমানকে অভিনন্দন। এটি যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্কের জন্য আরও একটি লাভজনক অর্জন! নিউইয়র্কে অনুষ্ঠিত হতে যাওয়া চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আমি যুক্ত থাকব।'

এর আগে গত এপ্রিলে জাতীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জন্য ১৪টি উড়োজাহাজ কিনতে বোয়িংয়ের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করে বাংলাদেশ। দুই পক্ষের দেওয়া ঘোষণা অনুযায়ী, এটি ছিল বিমানের ইতিহাসের সবচেয়ে বড় ক্রয়াদেশ, যার অর্থমূল্য ৩.৭ বিলিয়ন ডলার।

Related Topics

টপ নিউজ

বোয়িং / চুক্তি / হুমায়ুন কবির

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    রাড্ডা ক্লিনিকে হামলা: প্রধানমন্ত্রীর নির্দেশের পর পদত্যাগ করলেন এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি
  • ক্রিস্টা গেইল পাইক। ছবি: সংগৃহীত
    দুবার প্রাণঘাতী ইঞ্জেকশন দেয়ার পরও বাঁচলেন ক্রিস্টা পাইক: মৃত্যুদণ্ড কি স্থগিত, নাকি বাস্তবায়ন করবে টেনেসি?
  • ছবি: সংগৃহীত
    ১৪ বছরে মাত্র ২৭৪ মৌজায় জরিপ; ৫৮,৫৯০ মৌজায় ডিজিটাল ভূমি জরিপ শেষ হতে লাগতে পারে কয়েক শতাব্দী
  • কোলাজ: টিবিএস
    জুলাই-আগস্টের ভ্যাট রিটার্ন জমার সময় বাড়ল ১৫ অক্টোবর পর্যন্ত
  • ছবি: মিনহাজ উদ্দিন/ টিবিএস
    চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছরের জন্য বিদেশি অপারেটরকে দিতে নীতিগত অনুমোদন
  • ফ্লাইদুবাইয়ের পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছার। ছবি: ইসরায়েলে অবস্থিত ভারতীয় দূতাবাস
    ইসরায়েলগামী উড়োজাহাজে ছুরিকাঘাতে আহত কে এই ভারতীয় পাইলট?

Related News

  • বোয়িং ৭৩৭ ম্যাক্সের ল্যান্ডিং নেভিগেশন ফিচারে সফটওয়্যর ত্রুটি, নিরাপত্তা ঝুঁকির আশঙ্কা
  • যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই
  • যুক্তরাষ্ট্র-চীন সম্মেলনে বোয়িংয়ের নতুন চুক্তির আশা ম্লান হতে পারে
  • বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আগাম অভিনন্দন মার্কিন রাষ্ট্রদূতের
  • হরমুজ প্রণালি এড়াতে আরব মিত্রদের সঙ্গে ১০ বিলিয়ন ডলারের যৌথ তহবিল গঠন করছে যুক্তরাষ্ট্র

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাড্ডা ক্লিনিকে হামলা: প্রধানমন্ত্রীর নির্দেশের পর পদত্যাগ করলেন এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি

2
ক্রিস্টা গেইল পাইক। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

দুবার প্রাণঘাতী ইঞ্জেকশন দেয়ার পরও বাঁচলেন ক্রিস্টা পাইক: মৃত্যুদণ্ড কি স্থগিত, নাকি বাস্তবায়ন করবে টেনেসি?

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

১৪ বছরে মাত্র ২৭৪ মৌজায় জরিপ; ৫৮,৫৯০ মৌজায় ডিজিটাল ভূমি জরিপ শেষ হতে লাগতে পারে কয়েক শতাব্দী

4
কোলাজ: টিবিএস
অর্থনীতি

জুলাই-আগস্টের ভ্যাট রিটার্ন জমার সময় বাড়ল ১৫ অক্টোবর পর্যন্ত

5
ছবি: মিনহাজ উদ্দিন/ টিবিএস
অর্থনীতি

চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছরের জন্য বিদেশি অপারেটরকে দিতে নীতিগত অনুমোদন

6
ফ্লাইদুবাইয়ের পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছার। ছবি: ইসরায়েলে অবস্থিত ভারতীয় দূতাবাস
আন্তর্জাতিক

ইসরায়েলগামী উড়োজাহাজে ছুরিকাঘাতে আহত কে এই ভারতীয় পাইলট?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net