Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
October 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, OCTOBER 02, 2026
অপপ্রচার রোধে গণমাধ্যমকে আরও সতর্ক থাকতে হবে: আতিকুর রহমান রুমন

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
16 September, 2026, 02:10 pm
Last modified: 16 September, 2026, 02:10 pm

Related News

  • গুজব–অপতথ্য প্রচারে ১০ বছর জেল: সাইবার সুরক্ষা আইনের প্রস্তাবিত সংশোধনী বাতিলের আহ্বান সিপিজের
  • দ্বৈত নাগরিকত্ব নিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর পাল্টা প্রশ্ন ‘শুট দ্য মেসেঞ্জার’ প্রবণতা: টিআইবি
  • গণমাধ্যম শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হবে: মির্জা ফখরুল
  • ‘গোদি মিডিয়া’ তকমা: ভারতে বিক্ষোভকারীদের রোষানলে গণমাধ্যম ও সাংবাদিকরা 
  • গণমাধ্যম সংস্কার প্রক্রিয়ায় সরকার কেবলই সহায়ক: তথ্যমন্ত্রী

অপপ্রচার রোধে গণমাধ্যমকে আরও সতর্ক থাকতে হবে: আতিকুর রহমান রুমন

বুধবার দুপুরে প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ের ‘করবী’ হলে আয়োজিত এক বিশেষ সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
টিবিএস রিপোর্ট
16 September, 2026, 02:10 pm
Last modified: 16 September, 2026, 02:10 pm
ফাইল ছবি: বাসস

সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন গণমাধ্যমে জোড়াতালি দিয়ে সংবাদ পরিবেশনের মাধ্যমে জনমনে বিভ্রান্তি তৈরি করা হচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। 

তিনি বলেছেন, 'অপপ্রচার রোধে গণমাধ্যমকে আরও সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।'

বুধবার দুপুরে প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ের 'করবী' হলে আয়োজিত এক বিশেষ সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

আতিকুর রহমান রুমন বলেন, 'প্রধানমন্ত্রী তারেক রহমান সবসময় গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করেন। তবে গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি সংবাদ পরিবেশনে দায়িত্বশীলতা ও সতর্কতা প্রয়োজন।'

বিভিন্ন অপপ্রচারের উদাহরণ তুলে ধরে আতিকুর রহমান রুমন বলেন, নতুন সংস্কারের জন্য কোথাও একটি মন্দির ভাঙা হয়েছে—এমন একটি বিষয় পাশের দেশের কিছু ব্যক্তি বিকৃতভাবে প্রচার করছেন। অথচ সরকার ওই মন্দিরের উন্নয়নকাজ করছে। দেশের ভেতরেও কিছু ব্যক্তি একই ধরনের অপপ্রচার চালাচ্ছেন বলে দাবি করেন তিনি।

প্রধানমন্ত্রীর সংবাদপত্রের সঙ্গে সম্পৃক্ততার কথা তুলে ধরে তিনি বলেন, 'আমাদের প্রধানমন্ত্রীও সংবাদপত্রের লোক ছিলেন। প্রধানমন্ত্রী হওয়ার দুই দিন আগেও তিনি একটি সংবাদপত্রের প্রকাশক ছিলেন। তিনি সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাস করেন।'

সরকারের কার্যক্রম প্রসঙ্গে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব বলেন, 'সরকারের মাত্র ছয় মাস পার হয়েছে। অনেক কাজের ফল পেতে সময় লাগবে। তাই সরকারের কার্যক্রমের সুফল পেতে সবাইকে ধৈর্য ধরতে হবে।'

তিনি বলেন, 'প্রধানমন্ত্রী সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করছেন। গ্যাস-বিদ্যুৎ পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে। জনজীবনে স্বস্তি ও শান্তি নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে। সুন্দর বাংলাদেশ গড়ে তুলতেআমাদের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে।'

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন, প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী, ডেপুটি প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি, সুজন মাহমুদ এবং সহকারী প্রেস সচিব নাজমুল হক খান উপস্থিত ছিলেন।

Related Topics

টপ নিউজ

গণমাধ্যম / অপপ্রচার / আতিকুর রহমান রুমন / অতিরিক্ত প্রেস সচিব

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    রাড্ডা ক্লিনিকে হামলা: প্রধানমন্ত্রীর নির্দেশের পর পদত্যাগ করলেন এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি
  • ক্রিস্টা গেইল পাইক। ছবি: সংগৃহীত
    দুবার প্রাণঘাতী ইঞ্জেকশন দেয়ার পরও বাঁচলেন ক্রিস্টা পাইক: মৃত্যুদণ্ড কি স্থগিত, নাকি বাস্তবায়ন করবে টেনেসি?
  • ছবি: সংগৃহীত
    ১৪ বছরে মাত্র ২৭৪ মৌজায় জরিপ; ৫৮,৫৯০ মৌজায় ডিজিটাল ভূমি জরিপ শেষ হতে লাগতে পারে কয়েক শতাব্দী
  • কোলাজ: টিবিএস
    জুলাই-আগস্টের ভ্যাট রিটার্ন জমার সময় বাড়ল ১৫ অক্টোবর পর্যন্ত
  • ছবি: মিনহাজ উদ্দিন/ টিবিএস
    চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছরের জন্য বিদেশি অপারেটরকে দিতে নীতিগত অনুমোদন
  • ফ্লাইদুবাইয়ের পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছার। ছবি: ইসরায়েলে অবস্থিত ভারতীয় দূতাবাস
    ইসরায়েলগামী উড়োজাহাজে ছুরিকাঘাতে আহত কে এই ভারতীয় পাইলট?

Related News

  • গুজব–অপতথ্য প্রচারে ১০ বছর জেল: সাইবার সুরক্ষা আইনের প্রস্তাবিত সংশোধনী বাতিলের আহ্বান সিপিজের
  • দ্বৈত নাগরিকত্ব নিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর পাল্টা প্রশ্ন ‘শুট দ্য মেসেঞ্জার’ প্রবণতা: টিআইবি
  • গণমাধ্যম শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হবে: মির্জা ফখরুল
  • ‘গোদি মিডিয়া’ তকমা: ভারতে বিক্ষোভকারীদের রোষানলে গণমাধ্যম ও সাংবাদিকরা 
  • গণমাধ্যম সংস্কার প্রক্রিয়ায় সরকার কেবলই সহায়ক: তথ্যমন্ত্রী

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাড্ডা ক্লিনিকে হামলা: প্রধানমন্ত্রীর নির্দেশের পর পদত্যাগ করলেন এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি

2
ক্রিস্টা গেইল পাইক। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

দুবার প্রাণঘাতী ইঞ্জেকশন দেয়ার পরও বাঁচলেন ক্রিস্টা পাইক: মৃত্যুদণ্ড কি স্থগিত, নাকি বাস্তবায়ন করবে টেনেসি?

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

১৪ বছরে মাত্র ২৭৪ মৌজায় জরিপ; ৫৮,৫৯০ মৌজায় ডিজিটাল ভূমি জরিপ শেষ হতে লাগতে পারে কয়েক শতাব্দী

4
কোলাজ: টিবিএস
অর্থনীতি

জুলাই-আগস্টের ভ্যাট রিটার্ন জমার সময় বাড়ল ১৫ অক্টোবর পর্যন্ত

5
ছবি: মিনহাজ উদ্দিন/ টিবিএস
অর্থনীতি

চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছরের জন্য বিদেশি অপারেটরকে দিতে নীতিগত অনুমোদন

6
ফ্লাইদুবাইয়ের পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছার। ছবি: ইসরায়েলে অবস্থিত ভারতীয় দূতাবাস
আন্তর্জাতিক

ইসরায়েলগামী উড়োজাহাজে ছুরিকাঘাতে আহত কে এই ভারতীয় পাইলট?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net