Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
September 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, SEPTEMBER 20, 2026
উত্তরা ফাইন্যান্স থেকে ৬৮ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের ১২ মামলা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
10 September, 2026, 07:45 pm
Last modified: 10 September, 2026, 07:52 pm

Related News

  • প্রধানমন্ত্রী তারেক রহমান ‘নতুন স্বৈরাচার’ হিসেবে আবির্ভূত হচ্ছেন: নাহিদ ইসলাম
  • স্ত্রীসহ সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মনিরুলের সম্পদ বিবরণী তলবের সিদ্ধান্ত দুদকের
  • আসিফ মাহমুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করবে দুদক
  • আসিফ মাহমুদের লেনদেনের তথ্য চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি
  • মশা নিধন ও বর্জ্য ব্যবস্থাপনায় দুর্নীতির অভিযোগে ডিএসসিসিতে দুদকের অভিযান

উত্তরা ফাইন্যান্স থেকে ৬৮ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের ১২ মামলা

একই ঘটনায় প্রতিষ্ঠানটির সাবেক সিনিয়র অফিসার মিঠু কুমার সাহার বিরুদ্ধে ব্যক্তিগতভাবে আরও ১৩ কোটি ৮ লাখ ৫৩ হাজার ১৯০ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে।
টিবিএস রিপোর্ট
10 September, 2026, 07:45 pm
Last modified: 10 September, 2026, 07:52 pm
ছবি: সংগৃহীত

উত্তরা ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক এস এম শামসুল আরেফীনসহ ছয় কর্মকর্তা এবং ১১টি প্রতিষ্ঠানের ২১ জনের বিরুদ্ধে প্রায় ৬৮ কোটি ৮৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ১২টি মামলা করার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুদকের জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক মো. তানজির আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

দুদক সূত্রে জানা যায়– কোনো আবেদন, প্রয়োজনীয় রেকর্ডপত্র ও জামানত ছাড়াই ঋণ বিতরণ করে উত্তরা ফাইন্যান্স থেকে ১১টি প্রতিষ্ঠানের নামে ৫৫ কোটি ৭৯ লাখ ৯২ হাজার ৯২৮ টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে।

একই ঘটনায় প্রতিষ্ঠানটির সাবেক সিনিয়র অফিসার মিঠু কুমার সাহার বিরুদ্ধে ব্যক্তিগতভাবে আরও ১৩ কোটি ৮ লাখ ৫৩ হাজার ১৯০ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে।

এসব ঋণ পরিচালনা পর্ষদের সভায় উপস্থাপন করা হয়নি এবং বোর্ডের অনুমোদনও নেওয়া হয়নি। ক্ষমতার অপব্যবহার, প্রতারণা, পরস্পর যোগসাজশ ও অপরাধজনক বিশ্বাসভঙ্গের মাধ্যমে পরিকল্পিতভাবে এসব অর্থ আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় দণ্ডবিধির ৪০৯, ৪২০ ও ১০৯ ধারা, মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪(২) ও ৪(৩) ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় মামলা করার অনুমোদন দেওয়া হয়েছে।

উত্তরা ফাইন্যান্সের ছয় সাবেক কর্মকর্তাকে এসব মামলার কমন আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে। তারা হলেন–প্রতিষ্ঠানটির সাবেক ব্যবস্থাপনা পরিচালক এস এম শামসুল আরেফীন, সাবেক সিনিয়র অফিসার মিঠু কুমার সাহা, সাবেক ভাইস প্রেসিডেন্ট ও হেড অব ট্রেজারি মোহাম্মাদ মাইন উদ্দিন, সাবেক ভাইস প্রেসিডেন্ট কাজী আরিফুজ্জামান, সাবেক অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট এস এম কামরুজ্জামান এবং সাবেক প্রিন্সিপাল অফিসার রাফিউল ইসলাম।

এ ছাড়া ঋণগ্রহীতা ১১টি প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট পরিচালক ও ব্যবস্থাপনা পরিচালকদেরও আসামি করার অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে ম্যাক্স সোয়েটার বিডি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কাজী মনিরুজ্জামান এবং পরিচালক জেসন সেলিনা জামান, কাজী সিরাজুজ্জামান ও আবুল কালাম আজাদ রয়েছেন।

সাদ মুসা ফেব্রিক্স লিমিটেড ও সাজিদ মাহমুদ কটন মিলস লিমিটেডের ক্ষেত্রে ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মহসিন এবং পরিচালক মোসাম্মৎ রোকেয়া বেগম ও শামীমা নারগিসকে আসামি করা হয়েছে।

জেসন ফার্মাসিউটিক্যালস লিমিটেডের পরিচালক আযয়া সেলিম, জিনাত সেলিম, এনাম মল্লিক ও নাফিজা সেলিমের বিরুদ্ধেও মামলা করার অনুমোদন দেওয়া হয়েছে। বেইজ টেক্সটাইল লিমিটেডের ভাইস চেয়ারম্যান মনোয়ার শাহাদাত ও ব্যবস্থাপনা পরিচালক হাসান শিবলীও দুদকের মামলার আসামি।

এ ছাড়া প্যান এশিয়া ট্রেড হাউসের ব্যবস্থাপনা পরিচালক এ কে এম ফাইজুল হক, রকিবুল আনোয়ার হাসপাতাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট ঢাকা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রকিবুল মোহাম্মদ আনোয়ার এবং তার স্ত্রী নাফিজা আক্তার আনোয়ারের বিরুদ্ধেও মামলা করার অনুমোদন দিয়েছে দুদক।

Related Topics

টপ নিউজ

উত্তরা ফাইন্যান্স / দুদক / অর্থ আত্নসাৎ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • চীনের অর্থায়নে ট্রাঙ্ক হাইওয়ের জন্য ১২ কোটি টাকার মহাপরিকল্পনা করছে সরকার
    চীনের অর্থায়নে ট্রাঙ্ক হাইওয়ের জন্য ১২ কোটি টাকার মহাপরিকল্পনা করছে সরকার
  • ছবি: সংগৃহীত
    আনুষ্ঠানিকভাবে বিশ্ব পারমাণবিক পরিবারে প্রবেশ করল বাংলাদেশ
  • বন্ধ চার পাটকল চালু করল আবুল খায়ের গ্রুপ, ডিসেম্বরের মধ্যে ১,৫০০ কোটি টাকার রপ্তানি লক্ষ্যমাত্রা
    বন্ধ চার পাটকল চালু করল আবুল খায়ের গ্রুপ, ডিসেম্বরের মধ্যে ১,৫০০ কোটি টাকার রপ্তানি লক্ষ্যমাত্রা
  • কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি ও ইউরোপীয় পার্লামেন্টের প্রেসিডেন্ট রবার্টা মেটসোলা কানাডা ও ইউরোপের মধ্যে আরও ঘনিষ্ঠ সম্পর্ক গড়ার বিষয়ে কথা বলছেন। ছবি: রয়টার্স
    কানাডার পর ইইউর ‘সহযোগী সদস্য’ হতে পারে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডও, ইইউ পার্লামেন্ট প্রেসিডেন্টের ইঙ্গিত
  • ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ফাইল ছবি: সংগৃহীত
    ‘স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেব’: ঢাকার ১০১ চুক্তি পর্যালোচনা নিয়ে নয়াদিল্লি
  • ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    বসুন্ধরায় গড়ে উঠছে ২৪ তলা ভবনের সমান উঁচু নাগরদোলা ‘ঢাকা আই’ 

Related News

  • প্রধানমন্ত্রী তারেক রহমান ‘নতুন স্বৈরাচার’ হিসেবে আবির্ভূত হচ্ছেন: নাহিদ ইসলাম
  • স্ত্রীসহ সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মনিরুলের সম্পদ বিবরণী তলবের সিদ্ধান্ত দুদকের
  • আসিফ মাহমুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করবে দুদক
  • আসিফ মাহমুদের লেনদেনের তথ্য চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি
  • মশা নিধন ও বর্জ্য ব্যবস্থাপনায় দুর্নীতির অভিযোগে ডিএসসিসিতে দুদকের অভিযান

Most Read

1
চীনের অর্থায়নে ট্রাঙ্ক হাইওয়ের জন্য ১২ কোটি টাকার মহাপরিকল্পনা করছে সরকার
বাংলাদেশ

চীনের অর্থায়নে ট্রাঙ্ক হাইওয়ের জন্য ১২ কোটি টাকার মহাপরিকল্পনা করছে সরকার

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

আনুষ্ঠানিকভাবে বিশ্ব পারমাণবিক পরিবারে প্রবেশ করল বাংলাদেশ

3
বন্ধ চার পাটকল চালু করল আবুল খায়ের গ্রুপ, ডিসেম্বরের মধ্যে ১,৫০০ কোটি টাকার রপ্তানি লক্ষ্যমাত্রা
অর্থনীতি

বন্ধ চার পাটকল চালু করল আবুল খায়ের গ্রুপ, ডিসেম্বরের মধ্যে ১,৫০০ কোটি টাকার রপ্তানি লক্ষ্যমাত্রা

4
কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি ও ইউরোপীয় পার্লামেন্টের প্রেসিডেন্ট রবার্টা মেটসোলা কানাডা ও ইউরোপের মধ্যে আরও ঘনিষ্ঠ সম্পর্ক গড়ার বিষয়ে কথা বলছেন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

কানাডার পর ইইউর ‘সহযোগী সদস্য’ হতে পারে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডও, ইইউ পার্লামেন্ট প্রেসিডেন্টের ইঙ্গিত

5
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেব’: ঢাকার ১০১ চুক্তি পর্যালোচনা নিয়ে নয়াদিল্লি

6
ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

বসুন্ধরায় গড়ে উঠছে ২৪ তলা ভবনের সমান উঁচু নাগরদোলা ‘ঢাকা আই’ 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net