Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
September 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, SEPTEMBER 16, 2026
গাজী নজরুলকে বাদ দিয়ে সংসদীয় কমিটি পুনর্গঠনের প্রস্তাব চিফ হুইপের

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
07 September, 2026, 08:40 pm
Last modified: 07 September, 2026, 08:47 pm

Related News

  • ভোলার গ্যাস কাজে লাগিয়ে দক্ষিণাঞ্চলে নতুন বিনিয়োগ আকৃষ্ট করা সম্ভব: সেমিনারে বক্তারা 
  • ভারতের সঙ্গে বিগত সরকারের ১০১ এমওইউ-চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ
  • সংসদ সদস্যদের ফেস রিডিং করে প্রবেশের অনুরোধ, হ্যাকিং নিয়ে চিফ হুইপের সতর্কতা
  • আরও ৫ সংসদীয় কমিটি গঠন, সভাপতি পদে মন্ত্রী-হুইপদের রাখা নিয়ে স্পিকারের সতর্কতা
  • ৪ সংসদীয় স্থায়ী কমিটি গঠন, দায়িত্ব পেলেন যারা

গাজী নজরুলকে বাদ দিয়ে সংসদীয় কমিটি পুনর্গঠনের প্রস্তাব চিফ হুইপের

সংবিধানের ৭৬ অনুচ্ছেদ এবং সংসদের কার্যপ্রণালী বিধির ২৪৫ বিধি অনুযায়ী তিনি গাজী নজরুলকে বাদ দিয়ে পুনর্গঠিত কমিটির সদস্যদের নাম সংসদে উপস্থাপন করেন।
টিবিএস রিপোর্ট
07 September, 2026, 08:40 pm
Last modified: 07 September, 2026, 08:47 pm
ছবি: সংগৃহীত

জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে সংসদীয় কমিটিতে অন্তর্ভুক্ত করা নিয়ে জাতীয় সংসদে সরকারি ও বিরোধী দলের শীর্ষ নেতাদের মধ্যে দীর্ঘ বিতর্ক হয়েছে। আলোচনার এক পর্যায়ে সংসদীয় রীতি, সংবিধানের ৭০ অনুচ্ছেদ এবং রাজনৈতিক কৌশলের বিষয় উঠে আসে। 

সোমবার (৭ সেপ্টেম্বর) ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে সংসদের অধিবেশন চলাকালে এই বিতর্ক অনুষ্ঠিত হয়। এতে চিফ হুইপ নূরুল ইসলাম মনি, বিরোধীদলীয় নেতা ড. শফিকুর রহমান ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ অংশ নেন।

আলোচনার শুরুতে চিফ হুইপ নূরুল ইসলাম মনি বলেন, গাজী নজরুল ইসলাম এর আগে কয়েকটি সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ছিলেন। তবে বিরোধীদলীয় নেতার চিঠি ও অনুরোধের পরিপ্রেক্ষিতে তাকে সেসব কমিটি থেকে বাদ দেওয়া হয়। তিনি বলেন, 'একজন সংসদ সদস্যের সদস্যপদ বহাল থাকা পর্যন্ত সংসদের কার্যক্রমে অংশ নেওয়া এবং অবদান রাখার সুযোগ দেওয়া উচিত। গুরুত্বপূর্ণ দুটি কমিটিতে গাজী নজরুলকে রাখা সম্ভব না হওয়ায় তাকে তুলনামূলক কম গুরুত্বপূর্ণ একটি কমিটিতে রাখা হয়েছিল। ওই কমিটি বছরে এক বা দুইবার বৈঠক করে।' চিফ হুইপ আরও জানান, ওই কমিটিতে গাজী নজরুলকে রাখার বিষয়ে বিরোধী দলের আপত্তি থাকলে তাকে বাদ দিতে সরকারি দলের কোনো দ্বিমত নেই।

এরপর বিরোধীদলীয় নেতা ড. শফিকুর রহমান বলেন, বিরোধী দলের কোটা থেকে গাজী নজরুলকে ওই কমিটিতে মনোনয়ন দেওয়া হয়নি। এ কারণে তারা বিষয়টি নিশ্চিত হতে চেয়েছিলেন। তিনি বলেন, 'গাজী নজরুলকে বিরোধী দলের পক্ষ থেকে কোনো কমিটিতে পাঠানোর প্রস্তাব দেওয়া হয়নি। নৈতিক কারণে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তাই জাতীয় সংসদের মতো মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠানের কোনো কমিটিতে তাকে না রাখাই সংগত ও নৈতিক ছিল।'  তিনি আরও মন্তব্য করেন, বিষয়টি পুনর্বিবেচনার সুযোগ যেহেতু রয়েছে, তাই গাজী নজরুলকে কমিটি থেকে বাদ দেওয়া একটি ভালো দৃষ্টান্ত হবে।

পরে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ স্পিকারের অনুমতি নিয়ে আলোচনায় অংশ নেন। তিনি সাংবিধানিক ব্যাখ্যা দিয়ে বলেন, সংবিধান অনুযায়ী কোনো রাজনৈতিক দল থেকে বহিষ্কার করা হলেই একজন সংসদ সদস্যের সদস্যপদ শূন্য হয় না। সংশ্লিষ্ট সাংবিধানিক শর্ত পূরণ না হলে ৭০ অনুচ্ছেদও স্বয়ংক্রিয়ভাবে কার্যকর হয় না। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 'গাজী নজরুল ইসলাম রাষ্ট্রপতি নির্বাচনে দলের সিদ্ধান্ত অনুযায়ী ভোট না দেওয়ায় বিরোধী দল চাইলে সংবিধানের ৭০ অনুচ্ছেদের বিষয়টি সামনে আনতে পারে। এ বিষয়ে স্পিকার বা নির্বাচন কমিশনে চিঠি দিলে তার সংসদ সদস্যপদ নিয়ে সাংবিধানিক প্রক্রিয়া শুরু হতে পারে।' 

তবে বিরোধীদলীয় নেতার আপত্তির পর তিনি বলেন, তার (বিরোধীদলীয় নেতা) সম্মান ও অবস্থানকে গুরুত্ব দিয়ে গাজী নজরুলকে সংশ্লিষ্ট কমিটি থেকে বাদ দিতে সরকারের কোনো আপত্তি নেই।

জবাবে বিরোধীদলীয় নেতা কিছুটা হাস্যরস করে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিক্রিয়া জানান। তিনি বলেন, যাকে দল থেকে ইতোমধ্যে বহিষ্কার করা হয়েছে, তিনি দলীয় সিদ্ধান্ত লঙ্ঘন করেছেন কি না, সেটি নতুন করে দাবি করার সুযোগ নেই। তবে নৈতিক আবেদন বিবেচনায় নেওয়ায় তিনি স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানান।

এরপর স্বরাষ্ট্রমন্ত্রী আবারও বলেন, বিরোধী দলের অবস্থান থেকে এটি স্পষ্ট যে, তারা গাজী নজরুলের সংসদ সদস্যপদ বহাল রাখতে চান কিন্তু তাকে কোনো কমিটিতে রাখতে চান না। তিনি পুনর্ব্যক্ত করেন, সাংবিধানিক প্রক্রিয়ায় সদস্যপদ বাতিল না হওয়া পর্যন্ত গাজী নজরুল বৈধ সংসদ সদস্য হিসেবে বহাল থাকবেন। বিরোধী দল ৭০ অনুচ্ছেদের অধীনে কোনো পদক্ষেপ না নিলে তার সংসদ সদস্যপদ বহাল থাকবে।

আলোচনার শেষ পর্যায়ে চিফ হুইপ নূরুল ইসলাম মনি বিরোধীদলীয় নেতার মতামতকে গুরুত্ব দিয়ে গাজী নজরুল ইসলামকে বাদ দিয়ে 'সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত কমিটি' পুনর্গঠনের প্রস্তাব দেন। সংবিধানের ৭৬ অনুচ্ছেদ এবং সংসদের কার্যপ্রণালী বিধির ২৪৫ বিধি অনুযায়ী তিনি গাজী নজরুলকে বাদ দিয়ে পুনর্গঠিত কমিটির সদস্যদের নাম সংসদে উপস্থাপন করেন।

Related Topics

টপ নিউজ

গাজী নজরুল / চিফ হুইপ / সংসদীয় কমিটি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    নতুন পে স্কেল: ঊর্ধ্বতনদের বার্ষিক ইনক্রিমেন্টের হার কম, বাড়ি ভাড়ার হার সবার জন্যই কমছে
  • ছবি: সংগৃহীত
    ব্যবসায়ীকে মামলার ভয় দেখিয়ে ১৮ লাখ টাকা ও ক্রিপ্টো আদায়ের অভিযোগ: এসি প্রত্যাহার, ২ এএসআই ক্লোজড
  • ছবি: এএফপি
    ‘ভেঙে যাবে’ যুক্তরাজ্য: স্বাধীনতা চুক্তিতে সই করলেন স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ডের নেতারা
  • এস-৪০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। ফাইল ছবি/সংগৃহীত
    এস-৪০০ দিয়ে ৩১৪ কিলোমিটার দূরে পাকিস্তানি বিমান ধ্বংসের দাবি ভারতের
  • ছবি: টিবিএস
    ব্রাহ্মণবাড়িয়ায় কওমি ছাত্র ঐক্যের আপত্তির মুখেই নবীনবরণ কনসার্ট, মানুষের ঢল
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়ামসমৃদ্ধ আকরিক ও বিরল খনিজের সন্ধান পেল সৌদি আরব

Related News

  • ভোলার গ্যাস কাজে লাগিয়ে দক্ষিণাঞ্চলে নতুন বিনিয়োগ আকৃষ্ট করা সম্ভব: সেমিনারে বক্তারা 
  • ভারতের সঙ্গে বিগত সরকারের ১০১ এমওইউ-চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ
  • সংসদ সদস্যদের ফেস রিডিং করে প্রবেশের অনুরোধ, হ্যাকিং নিয়ে চিফ হুইপের সতর্কতা
  • আরও ৫ সংসদীয় কমিটি গঠন, সভাপতি পদে মন্ত্রী-হুইপদের রাখা নিয়ে স্পিকারের সতর্কতা
  • ৪ সংসদীয় স্থায়ী কমিটি গঠন, দায়িত্ব পেলেন যারা

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

নতুন পে স্কেল: ঊর্ধ্বতনদের বার্ষিক ইনক্রিমেন্টের হার কম, বাড়ি ভাড়ার হার সবার জন্যই কমছে

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ব্যবসায়ীকে মামলার ভয় দেখিয়ে ১৮ লাখ টাকা ও ক্রিপ্টো আদায়ের অভিযোগ: এসি প্রত্যাহার, ২ এএসআই ক্লোজড

3
ছবি: এএফপি
আন্তর্জাতিক

‘ভেঙে যাবে’ যুক্তরাজ্য: স্বাধীনতা চুক্তিতে সই করলেন স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ডের নেতারা

4
এস-৪০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। ফাইল ছবি/সংগৃহীত
আন্তর্জাতিক

এস-৪০০ দিয়ে ৩১৪ কিলোমিটার দূরে পাকিস্তানি বিমান ধ্বংসের দাবি ভারতের

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় কওমি ছাত্র ঐক্যের আপত্তির মুখেই নবীনবরণ কনসার্ট, মানুষের ঢল

6
প্রতীকী ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়ামসমৃদ্ধ আকরিক ও বিরল খনিজের সন্ধান পেল সৌদি আরব

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net