৪ সংসদীয় স্থায়ী কমিটি গঠন, দায়িত্ব পেলেন যারা
ত্রয়োদশ জাতীয় সংসদে চারটি গুরুত্বপূর্ণ স্থায়ী ও সংসদীয় কমিটি গঠন করা হয়েছে। কমিটিগুলো হলো—কার্যপ্রণালী-বিধি সম্পর্কিত স্থায়ী কমিটি, সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত কমিটি, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি এবং পিটিশন কমিটি।
সোমবার (৭ সেপ্টেম্বর) সংবিধানের ৭৬ অনুচ্ছেদ এবং জাতীয় সংসদের কার্যপ্রণালী-বিধির সংশ্লিষ্ট বিধান অনুযায়ী এসব কমিটি গঠন করা হয়। সংসদ-নেতার অনুমতিক্রমে তার পক্ষে কমিটিগুলোর প্রস্তাব উত্থাপন করেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি। পরে স্পিকার পিটিশন কমিটি মনোনয়ন দেন।
কার্যপ্রণালী-বিধি সম্পর্কিত স্থায়ী কমিটি
সংসদের কার্যপ্রণালী-বিধির ২৬৪ বিধি অনুযায়ী ১২ সদস্যের কার্যপ্রণালী-বিধি সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। এতে ভোলা-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমকে সভাপতি করা হয়েছে।
কমিটির সদস্যরা হলেন—ব্যারিস্টার কায়সার কামাল (নেত্রকোনা-১), সালাহউদ্দিন আহমদ (কক্সবাজার-১), নূরুল ইসলাম মনি (বরগুনা-২), মো. আসাদুজ্জামান (ঝিনাইদহ-১), এ. এম. মাহবুব উদ্দিন (নোয়াখালী-১), মুহাম্মদ নওশাদ জমির (পঞ্চগড়-১), সাকিলা ফারজানা (মহিলা আসন-৮), সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের (কুমিল্লা-১১), শাহজাহান চৌধুরী (চট্টগ্রাম-১৫), মোহাম্মদ নাজিবুর রহমান (পাবনা-১) এবং আখতার হোসেন (রংপুর-৪)।
সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত কমিটি
কার্যপ্রণালী-বিধির ২৪৫ বিধি অনুযায়ী আট সদস্যের সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত কমিটি গঠন করা হয়েছে। নোয়াখালী-১ আসনের সংসদ সদস্য এ এম মাহবুব উদ্দিনকে এই কমিটির সভাপতি করা হয়েছে।
কমিটির সদস্যরা হলেন—গোলাম মোহাম্মদ সিরাজ (বগুড়া-৫), মো. জাহিদুর রহমান (ঠাকুরগাঁও-৩), শাহ মো. ওয়ারেশ আলী মামুন (জামালপুর-৫), মো. মোস্তাফিজুর রহমান (নওগাঁ-১), মো. মাহবুবুল আলম (কুড়িগ্রাম-৩), নূরুন্নিসা সিদ্দীকা (মহিলা আসন-৩৭) এবং জি এম নজরুল ইসলাম (সাতক্ষীরা-৪)।
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি
কার্যপ্রণালী-বিধির ২৪৬, ২৪৭ ও ২৪৮ বিধি অনুযায়ী গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত ১০ সদস্যের স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। এতে বগুড়া-৬ আসনের সংসদ সদস্য মো. রেজাউল করিম বাদশাকে সভাপতি করা হয়েছে।
কমিটির সদস্যরা হলেন—গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত মন্ত্রী, যদি তিনি সংসদ সদস্য হন, আহম্মদ সোহেল মনজুর (পিরোজপুর-২), মো. লুৎফুজ্জামান বাবর (নেত্রকোনা-৪), মো. মোশারফ হোসেন (বগুড়া-৪), শেখ মজিবুর রহমান ইকবাল (কিশোরগঞ্জ-৫), এম মঞ্জুরুল করিম রনি (গাজীপুর-২), ফেরদৌসী আহমেদ (মহিলা আসন-২৩), মো. রুহুল আমিন (চুয়াডাঙ্গা-২) এবং মো. তাজউদ্দীন খান (মেহেরপুর-১)।
পিটিশন কমিটি
নাগরিকদের পিটিশন পর্যালোচনা ও সংশ্লিষ্ট দায়িত্ব পালনের জন্য কার্যপ্রণালী-বিধির ২৩১ ও ২৩২ বিধি অনুযায়ী ১০ সদস্যের পিটিশন কমিটি গঠন করা হয়েছে। এ কমিটির সভাপতিও করা হয়েছে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমকে।
কমিটির সদস্যরা হলেন—ব্যারিস্টার কায়সার কামাল (নেত্রকোনা-১), নূরুল ইসলাম মনি (বরগুনা-২), এ বি এম আশরাফ উদ্দিন (নিজান) (লক্ষ্মীপুর-৪), রকিবুল ইসলাম (খুলনা-৩), এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু (নাটোর-২), আলহাজ মো. জি কে গউছ (হবিগঞ্জ-৩), মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু (শরীয়তপুর-৩), নাহিদ ইসলাম (ঢাকা-১১) এবং মো. রফিকুল ইসলাম খান (সিরাজগঞ্জ-৪)।
