Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

‘পুলিশ বলে, তুই বাচ্চা হারাইছিস তো আমি কী করব?’: সংবাদ সম্মেলনে নিখোঁজ সন্তানের অভিভাবক

পুলিশ হেডকোয়ার্টার্সের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত শিশু নিখোঁজ-সংক্রান্ত ১৫ হাজার ৭১৭টি জিডি হয়েছে। এর মধ্যে ১৩ হাজার ৬৭৯ জনকে উদ্ধার করা হয়েছে। এখনো নিখোঁজ ২ হাজার ৩৮ জন।
‘পুলিশ বলে, তুই বাচ্চা হারাইছিস তো আমি কী করব?’: সংবাদ সম্মেলনে নিখোঁজ সন্তানের অভিভাবক

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
06 September, 2026, 05:35 pm
Last modified: 06 September, 2026, 07:03 pm

Related News

  • ১৩ বছরের কম বয়সীদের সামাজিক মাধ্যম ব্যবহার নিষিদ্ধের প্রস্তাব ইউরোপীয় ইউনিয়নের
  • পা কেটে ভিক্ষা করানোর প্রমাণ মেলেনি; চক্রের হাতে নয়, ট্রেন দুর্ঘটনায় পা হারায় রায়হান: পুলিশ
  • কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের মিছিল: ওসির পর সরানো হলো গুলশানের ডিসিকেও
  • চট্টগ্রামে অন্য রোগের চিকিৎসায় হাসপাতালে গিয়ে হামে আক্রান্ত ৫৯ শতাংশের বেশি শিশু: গবেষণা
  • আওয়ামী লীগের মিছিলের ৫ দিন পর সরানো হলো গুলশানের ওসিকে

'পুলিশ বলে, তুই বাচ্চা হারাইছিস তো আমি কী করব?'—কথাগুলো বলতে বলতে কান্নায় ভেঙে পড়েন ঝিনাইদহের খাজুরা গ্রামের কাপড় বিক্রেতা হোশেন আলী। দেড় মাস আগে তার ১২ বছরের ছেলে মো. আলী নিখোঁজ হয়েছে। 

নিখোঁজ শিশুদের সন্ধান, নিরাপদ প্রত্যাবর্তন ও কার্যকর রাষ্ট্রীয় পদক্ষেপের দাবিতে রোববার (৬ সেপ্টেম্বর) রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) জিরো মিসিং চিল্ড্রেন আয়োজিত 'আমার সন্তান কোথায়?' শীর্ষক সংবাদ সম্মেলনে নিজের অসহায়ত্বের কথা তুলে ধরেন তিনি।

ঝিনাইদহের খাজুরা গ্রামের কাপড় বিক্রেতা হোশেন আলী। ছবি: মেহেদী হাসান/টিবিএস

সন্তান নিখোঁজ হওয়ার পর নিকটস্থ থানায় অভিযোগ জানাতে গিয়ে তিন দিন ঘোরাঘুরি করতে হয়েছে বলে অভিযোগ হোশেনের। এরপর জিডি নেওয়া হলেও পুলিশ আর তাদের সঙ্গে যোগাযোগ করেনি। ছেলেকে ফিরে পাওয়ার আশায় পথে পথে ঘুরছেন এই বাবা। আর্থিক সংকটের মধ্যেও ধার-দেনা করে ছেলের নিখোঁজের বিজ্ঞপ্তি ছাপাচ্ছেন তিনি। তার একটাই আকুতি—সন্তানকে খুঁজে দেওয়া হোক।

ছবি: মেহেদী হাসান/টিবিএস

শুধু হোশেন আলী নন, একই অপেক্ষায় দিন কাটছে দেশের বিভিন্ন প্রান্তের আরও বহু পরিবারের। সাভারের বলিয়ারপুরে নিজ বাসা থেকে গত ৩০ জুলাই নিখোঁজ হয় চার বছরের যাদব কর্মকার। শিশুটির মা বাসনা কর্মকারের অভিযোগ, ফোনে হুমকি পাওয়ার পর সন্দেহভাজনদের তথ্য পুলিশকে দেওয়া হলেও তদন্তে কার্যকর অগ্রগতি নেই। এক মাস ধরে সন্তানকে ফিরে পাওয়ার আশায় ছুটছেন তিনি।

ছবি: মেহেদী হাসান/টিবিএস

কামরাঙ্গীরচরের তিন বছরের শিশু সামিয়াও নিখোঁজ ১১৫ দিন ধরে। মায়ের অভিযোগ, বাসার সামনে খেলতে গিয়ে হারিয়ে যায় শিশুটি। এরপর পুলিশের একেকজন কর্মকর্তা একেক ধরনের তথ্য দিয়েছেন। পরে শিশুটিকে 'মিঠাই' নামে টিকটকে দেখা গেলেও বিষয়টি জানানোর পরও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলে দাবি পরিবারের। মামলা ডিবি ও পরে পিবিআইতে গেলেও সন্তানের সন্ধান মেলেনি।

ছবি: মেহেদী হাসান/টিবিএস

পুলিশ হেডকোয়ার্টার্সের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত শিশু নিখোঁজ-সংক্রান্ত ১৫ হাজার ৭১৭টি জিডি হয়েছে। এর মধ্যে ১৩ হাজার ৬৭৯ জনকে উদ্ধার করা হয়েছে। এখনো নিখোঁজ ২ হাজার ৩৮ জন।

এ ব্যাপারে পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি খন্দকার রফিকুল ইসলাম টিবিএসকে বলেন, 'অনলাইন জিডির ব্যবস্থা রয়েছে। কোনো জিডি প্রত্যাখ্যাত হয়ে থাকলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।' 

ছবি: মেহেদী হাসান/টিবিএস

তার ভাষ্য, ১৮ বছর বয়স পর্যন্ত সবাই শিশু। প্রেম করে চলে যাওয়া, অভিমান করে বাড়ি ছেড়ে যাওয়া কিংবা অন্য কারণে নিখোঁজ হওয়া—বিভিন্ন ধরনের ঘটনাই মিসিং জিডিতে আসে।

শিশু নিখোঁজ নিয়ে নতুন কোনো বিশেষ তৎপরতা চালু হবে কি-না জানতে চাইলে পুলিশের এ কর্মকর্তা বলেন, 'পুলিশের আরও অনেক দায়িত্ব রয়েছে। তবে বিষয়টির প্রতি পুলিশের 'সেনসিটিভিটি' রয়েছে।'

ছবি: মেহেদী হাসান/টিবিএস

সংবাদ সম্মেলনে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা প্রায় ৪০টি নিখোঁজ শিশুর পরিবারের সদস্যরা নিজেদের অভিজ্ঞতা তুলে ধরেন। তাদের দাবি, নিখোঁজ শিশুদের দ্রুত উদ্ধার, দীর্ঘদিনের অমীমাংসিত ঘটনাগুলোর পুনঃতদন্ত এবং শিশু নিখোঁজ ও পাচার প্রতিরোধে কার্যকর রাষ্ট্রীয় ব্যবস্থা নিতে হবে।

সংবাদ সম্মেলন শেষে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি দেওয়ার কথা রয়েছে পরিবারগুলোর।
 
Related Topics

টপ নিউজ

নিখোঁজ / শিশু / অভিভাবক / ডিআরইউ / সংবাদ সম্মেলন / পুলিশ / পুলিশ হেডকোয়ার্টার্স

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি-সাদ আবদুল্লাহ/ফাইল
    ২.৫০ লাখ কোটি টাকা ব্যয়ে তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সরকারের
  • ছবি: রয়টার্স
    কানাডাকে ইইউ’র প্রথম ‘সহযোগী সদস্য’ করার প্রস্তাব ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্টের
  • প্রতীকী ছবি: রয়টার্স
    জাপানের জমজমাট ‘রেজিগনেশন’ ব্যবসা: বসের মুখোমুখি না হয়ে চাকরি ছাড়ার সেবা দেয় যারা
  • মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: সংগৃহীত
    আমাদের মধ্যপ্রাচ্য নীতিকে ইসরায়েলের ‘অনুগত’ হতে দেওয়া যাবে না: জেডি ভ্যান্স
  • ফোর্বসের বিশ্বসেরা ৫০০ ব্যাংকের তালিকায় বাংলাদেশের ব্র্যাক ব্যাংক
    ফোর্বসের বিশ্বসেরা ৫০০ ব্যাংকের তালিকায় বাংলাদেশের ব্র্যাক ব্যাংক
  • ৫.২ ট্রিলিয়ন ডলারের হালাল বাজারের বড় অংশ ধরতে চান ব্যবসায়ীরা, স্বতন্ত্র কর্তৃপক্ষ গঠনের দাবি
    ৫.২ ট্রিলিয়ন ডলারের হালাল বাজারের বড় অংশ ধরতে চান ব্যবসায়ীরা, স্বতন্ত্র কর্তৃপক্ষ গঠনের দাবি

Related News

  • ১৩ বছরের কম বয়সীদের সামাজিক মাধ্যম ব্যবহার নিষিদ্ধের প্রস্তাব ইউরোপীয় ইউনিয়নের
  • পা কেটে ভিক্ষা করানোর প্রমাণ মেলেনি; চক্রের হাতে নয়, ট্রেন দুর্ঘটনায় পা হারায় রায়হান: পুলিশ
  • কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের মিছিল: ওসির পর সরানো হলো গুলশানের ডিসিকেও
  • চট্টগ্রামে অন্য রোগের চিকিৎসায় হাসপাতালে গিয়ে হামে আক্রান্ত ৫৯ শতাংশের বেশি শিশু: গবেষণা
  • আওয়ামী লীগের মিছিলের ৫ দিন পর সরানো হলো গুলশানের ওসিকে

Most Read

1
ছবি-সাদ আবদুল্লাহ/ফাইল
বাংলাদেশ

২.৫০ লাখ কোটি টাকা ব্যয়ে তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সরকারের

2
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

কানাডাকে ইইউ’র প্রথম ‘সহযোগী সদস্য’ করার প্রস্তাব ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্টের

3
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

জাপানের জমজমাট ‘রেজিগনেশন’ ব্যবসা: বসের মুখোমুখি না হয়ে চাকরি ছাড়ার সেবা দেয় যারা

4
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

আমাদের মধ্যপ্রাচ্য নীতিকে ইসরায়েলের ‘অনুগত’ হতে দেওয়া যাবে না: জেডি ভ্যান্স

5
ফোর্বসের বিশ্বসেরা ৫০০ ব্যাংকের তালিকায় বাংলাদেশের ব্র্যাক ব্যাংক
বাংলাদেশ

ফোর্বসের বিশ্বসেরা ৫০০ ব্যাংকের তালিকায় বাংলাদেশের ব্র্যাক ব্যাংক

6
৫.২ ট্রিলিয়ন ডলারের হালাল বাজারের বড় অংশ ধরতে চান ব্যবসায়ীরা, স্বতন্ত্র কর্তৃপক্ষ গঠনের দাবি
অর্থনীতি

৫.২ ট্রিলিয়ন ডলারের হালাল বাজারের বড় অংশ ধরতে চান ব্যবসায়ীরা, স্বতন্ত্র কর্তৃপক্ষ গঠনের দাবি

The Business Standard
Top

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net

Copyright © 2022 THE BUSINESS STANDARD All rights reserved. Technical Partner: RSI Lab