Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
September 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, SEPTEMBER 17, 2026
১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১৩ টাকা কমে ১,৫৮৫

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
02 September, 2026, 06:05 pm
Last modified: 02 September, 2026, 06:12 pm

Related News

  • দেশের জ্বালানি পরিস্থিতি ‘উদ্বেগজনক’, ভারসাম্যপূর্ণ নীতিমালার প্রয়োজন: বিইআরসি চেয়ারম্যান
  • বিনামূল্যে এলপিজি সিলিন্ডার, নারীদের জন্য বাসে ফ্রি যাতায়াত সুবিধার ঘোষণা তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়ের
  • ১২ কেজি এলপিজির দাম বাড়ল ৭০ টাকা, আজ সন্ধ্যা থেকেই কার্যকর
  • বিক্রয় কমিশন বৃদ্ধিসহ চার দাবিতে ৩০ জুলাই দেশজুড়ে সিএনজি স্টেশন বন্ধের ঘোষণা
  • জেট ফুয়েলের দাম লিটারে ১৯.২২ টাকা কমল

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১৩ টাকা কমে ১,৫৮৫

নতুন দর বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার পর থেকে কার্যকর হবে।
টিবিএস রিপোর্ট
02 September, 2026, 06:05 pm
Last modified: 02 September, 2026, 06:12 pm
প্রতীকী ছবি: সংগৃহীত

সেপ্টেম্বর মাসের জন্য ভোক্তাপর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) সিলিন্ডারের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। ১২ কেজির সিলিন্ডারের দাম ১৩ টাকা কমিয়ে ১ হাজার ৫৮৫ টাকা করা হয়েছে। আগস্ট মাসে এর দাম ছিল ১ হাজার ৫৯৮ টাকা।

বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) নতুন এ দাম ঘোষণা করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন দর বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার পর থেকে কার্যকর হবে।

বিইআরসি জানিয়েছে, এলপিজির দাম প্রতি কেজিতে ১ টাকা ৩ পয়সা কমানো হয়েছে। সে হিসাবে সাড়ে ৫ কেজির সিলিন্ডারের দাম ৭২৭ টাকা, সাড়ে ১২ কেজি ১ হাজার ৬৫২ টাকা, ১৫ কেজি ১ হাজার ৯৮২ টাকা, ১৬ কেজি ২ হাজার ১১৪ টাকা, ১৮ কেজি ২ হাজার ৩৭৮ টাকা, ২০ কেজি ২ হাজার ৬৪২ টাকা, ২২ কেজি ২ হাজার ৯০৭ টাকা, ২৫ কেজি ৩ হাজার ৩০৩ টাকা, ৩০ কেজি ৩ হাজার ৯৬৪ টাকা, ৩৩ কেজি ৪ হাজার ৩৬০ টাকা, ৩৫ কেজি ৪ হাজার ৬২৪ টাকা এবং ৪৫ কেজির সিলিন্ডারের দাম ৫ হাজার ৯৪৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

তবে সর্বশেষ দাম কমানোর পরও ১২ কেজির সিলিন্ডারের দাম জুলাইয়ের চেয়ে ৫৭ টাকা বেশি রয়েছে। জুলাইয়ে এই সিলিন্ডার বিক্রি হয়েছে ১ হাজার ৫২৮ টাকায়। আগস্টে দাম ৭০ টাকা বেড়েছিল।

বিইআরসি জানিয়েছে, সেপ্টেম্বরে সৌদি সিপি (কনট্রাক্ট প্রাইস) প্রতি টন গড়ে ৬৪৭ দশমিক ৭৫ মার্কিন ডলার হওয়ায় তার ভিত্তিতে দেশের বাজারে এলপিজির দাম সমন্বয় করা হয়েছে। 

সৌদি সিপি, পরিবহন ব্যয়, ব্যবসায়ীদের প্রিমিয়াম এবং প্রতি মার্কিন ডলারের গড় বিনিময় হার ১২৩ টাকা ৩০ পয়সা বিবেচনায় নিয়ে নতুন এলপিজির দাম নির্ধারণ করেছে কমিশন।

অন্যদিকে, যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দাম কমিয়ে প্রতি লিটার ৭৩ টাকা ৯ পয়সা করা হয়েছে।

Related Topics

টপ নিউজ

এলপিজি সিলিন্ডার / বিইআরসি / বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন / তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি-সাদ আবদুল্লাহ/ফাইল
    ২.৫০ লাখ কোটি টাকা ব্যয়ে তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সরকারের
  • ছবি: রয়টার্স
    কানাডাকে ইইউ’র প্রথম ‘সহযোগী সদস্য’ করার প্রস্তাব ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্টের
  • প্রতীকী ছবি: রয়টার্স
    জাপানের জমজমাট ‘রেজিগনেশন’ ব্যবসা: বসের মুখোমুখি না হয়ে চাকরি ছাড়ার সেবা দেয় যারা
  • মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: সংগৃহীত
    আমাদের মধ্যপ্রাচ্য নীতিকে ইসরায়েলের ‘অনুগত’ হতে দেওয়া যাবে না: জেডি ভ্যান্স
  • ফোর্বসের বিশ্বসেরা ৫০০ ব্যাংকের তালিকায় বাংলাদেশের ব্র্যাক ব্যাংক
    ফোর্বসের বিশ্বসেরা ৫০০ ব্যাংকের তালিকায় বাংলাদেশের ব্র্যাক ব্যাংক
  • ৫.২ ট্রিলিয়ন ডলারের হালাল বাজারের বড় অংশ ধরতে চান ব্যবসায়ীরা, স্বতন্ত্র কর্তৃপক্ষ গঠনের দাবি
    ৫.২ ট্রিলিয়ন ডলারের হালাল বাজারের বড় অংশ ধরতে চান ব্যবসায়ীরা, স্বতন্ত্র কর্তৃপক্ষ গঠনের দাবি

Related News

  • দেশের জ্বালানি পরিস্থিতি ‘উদ্বেগজনক’, ভারসাম্যপূর্ণ নীতিমালার প্রয়োজন: বিইআরসি চেয়ারম্যান
  • বিনামূল্যে এলপিজি সিলিন্ডার, নারীদের জন্য বাসে ফ্রি যাতায়াত সুবিধার ঘোষণা তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়ের
  • ১২ কেজি এলপিজির দাম বাড়ল ৭০ টাকা, আজ সন্ধ্যা থেকেই কার্যকর
  • বিক্রয় কমিশন বৃদ্ধিসহ চার দাবিতে ৩০ জুলাই দেশজুড়ে সিএনজি স্টেশন বন্ধের ঘোষণা
  • জেট ফুয়েলের দাম লিটারে ১৯.২২ টাকা কমল

Most Read

1
ছবি-সাদ আবদুল্লাহ/ফাইল
বাংলাদেশ

২.৫০ লাখ কোটি টাকা ব্যয়ে তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সরকারের

2
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

কানাডাকে ইইউ’র প্রথম ‘সহযোগী সদস্য’ করার প্রস্তাব ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্টের

3
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

জাপানের জমজমাট ‘রেজিগনেশন’ ব্যবসা: বসের মুখোমুখি না হয়ে চাকরি ছাড়ার সেবা দেয় যারা

4
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

আমাদের মধ্যপ্রাচ্য নীতিকে ইসরায়েলের ‘অনুগত’ হতে দেওয়া যাবে না: জেডি ভ্যান্স

5
ফোর্বসের বিশ্বসেরা ৫০০ ব্যাংকের তালিকায় বাংলাদেশের ব্র্যাক ব্যাংক
বাংলাদেশ

ফোর্বসের বিশ্বসেরা ৫০০ ব্যাংকের তালিকায় বাংলাদেশের ব্র্যাক ব্যাংক

6
৫.২ ট্রিলিয়ন ডলারের হালাল বাজারের বড় অংশ ধরতে চান ব্যবসায়ীরা, স্বতন্ত্র কর্তৃপক্ষ গঠনের দাবি
অর্থনীতি

৫.২ ট্রিলিয়ন ডলারের হালাল বাজারের বড় অংশ ধরতে চান ব্যবসায়ীরা, স্বতন্ত্র কর্তৃপক্ষ গঠনের দাবি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net