Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
September 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, SEPTEMBER 19, 2026
বোয়েসেলের নতুন ব্যবস্থাপনা পরিচালক রাশেদুল হক

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
02 August, 2026, 07:15 pm
Last modified: 02 August, 2026, 07:38 pm

Related News

  • গাজায় গণহত্যা নিয়ে বানানো তথ্যচিত্রের দুই পরিচালকের নাগরিকত্ব বাতিলের হুমকি ইসরায়েলি মন্ত্রীর
  • আগস্টের শেষ সপ্তাহে মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু, অগ্রাধিকার পাবে বোয়েসেল: মাহদী আমিন
  • আল-আরাফাহ ইসলামী ব্যাংকে নতুন ১৪ পরিচালক নিয়োগ, পর্ষদে ফিরলেন পুরনো পরিচালকরা
  • ‘ম্যানেজমেন্ট নৈতিকতা হারিয়েছে’ দাবি করে গুগল পরিচালকের পদত্যাগ
  • ছাদ থেকে পড়ে ‘ভূতের ভবিষ্যৎ’-এর পরিচালক অনীক দত্তের মৃত্যু

বোয়েসেলের নতুন ব্যবস্থাপনা পরিচালক রাশেদুল হক

রাশেদুল হক দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক রাজনীতি ও কূটনৈতিক তৎপরতায় পরিচিত মুখ। তিনি বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
টিবিএস রিপোর্ট
02 August, 2026, 07:15 pm
Last modified: 02 August, 2026, 07:38 pm
ছবি/সংগৃহীত

বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ রাশেদুল হক। তাকে গ্রেড-২ মর্যাদায় এক বছরের জন্য এ পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে উপসচিব মো. গোলাম রব্বানী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ নিয়োগ সংক্রান্ত নির্দেশ জারি করা হয়।

প্রজ্ঞাপনে জানানো হয়, সরকারি আদেশ অনুযায়ী মোহাম্মদ রাশেদুল হককে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধাসরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগ করার শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছরের জন্য বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক পদে দায়িত্ব প্রদান করা হলো। জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে এবং এর অন্যান্য শর্তাবলি চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে।

বোয়েসেলের নবনিযুক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক রাজনীতি ও কূটনৈতিক তৎপরতায় পরিচিত মুখ। তিনি বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

দায়িত্ব গ্রহণের পর রাশেদুল হক বোয়েসেলের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি বলেন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের নীতিমালা অনুসরণ করে নিরাপদ, বৈধ, স্বচ্ছ ও ব্যয়-সাশ্রয়ী বৈদেশিক কর্মসংস্থান নিশ্চিতকরণ এবং বোয়েসেলের কার্যক্রমকে আরও আধুনিক, গতিশীল ও সেবাগ্রহীতাবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করতে তিনি সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করবেন। 

তিনি আরও বলেন, সরকারের নীতি ও অগ্রাধিকার অনুযায়ী বিদেশে অধিকসংখ্যক দক্ষ কর্মী প্রেরণ, নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, আন্তর্জাতিক শ্রমবাজার সম্প্রসারণ এবং বৈদেশিক রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধিতে বোয়েসেলের ওপর অর্পিত দায়িত্ব ও বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার যথাযথভাবে বাস্তবায়নে তিনি অগ্রাধিকার ভিত্তিতে কাজ করবেন। সরকারি উদ্যোগে নিরাপদ, সুশৃঙ্খল ও দক্ষ জনশক্তি বিদেশে প্রেরণের মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়নে বোয়েসেলকে আরও কার্যকর ও আধুনিক প্রতিষ্ঠানে পরিণত করাই হবে তার অন্যতম অঙ্গীকার।

এ লক্ষ্য অর্জনে তিনি সংশ্লিষ্ট মন্ত্রণালয়, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান, উন্নয়ন সহযোগী, বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনসমূহ, আন্তর্জাতিক অংশীদার এবং গণমাধ্যমের সার্বিক সহযোগিতা কামনা করেন।

বোয়েসেলের কর্মকর্তা-কর্মচারীরা নবনিযুক্ত ব্যবস্থাপনা পরিচালক মহোদয়কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং তার নেতৃত্বে বোয়েসেল দেশের বৈদেশিক কর্মসংস্থান সম্প্রসারণ, নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণ এবং আন্তর্জাতিক শ্রমবাজারে বাংলাদেশের অবস্থান আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

Related Topics

টপ নিউজ

বোয়েসেল / বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল) / পরিচালক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • চীনের অর্থায়নে ট্রাঙ্ক হাইওয়ের জন্য ১২ কোটি টাকার মহাপরিকল্পনা করছে সরকার
    চীনের অর্থায়নে ট্রাঙ্ক হাইওয়ের জন্য ১২ কোটি টাকার মহাপরিকল্পনা করছে সরকার
  • ছবি: সংগৃহীত
    আনুষ্ঠানিকভাবে বিশ্ব পারমাণবিক পরিবারে প্রবেশ করল বাংলাদেশ
  • বন্ধ চার পাটকল চালু করল আবুল খায়ের গ্রুপ, ডিসেম্বরের মধ্যে ১,৫০০ কোটি টাকার রপ্তানি লক্ষ্যমাত্রা
    বন্ধ চার পাটকল চালু করল আবুল খায়ের গ্রুপ, ডিসেম্বরের মধ্যে ১,৫০০ কোটি টাকার রপ্তানি লক্ষ্যমাত্রা
  • কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি ও ইউরোপীয় পার্লামেন্টের প্রেসিডেন্ট রবার্টা মেটসোলা কানাডা ও ইউরোপের মধ্যে আরও ঘনিষ্ঠ সম্পর্ক গড়ার বিষয়ে কথা বলছেন। ছবি: রয়টার্স
    কানাডার পর ইইউর ‘সহযোগী সদস্য’ হতে পারে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডও, ইইউ পার্লামেন্ট প্রেসিডেন্টের ইঙ্গিত
  • ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ফাইল ছবি: সংগৃহীত
    ‘স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেব’: ঢাকার ১০১ চুক্তি পর্যালোচনা নিয়ে নয়াদিল্লি
  • ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    বসুন্ধরায় গড়ে উঠছে ২৪ তলা ভবনের সমান উঁচু নাগরদোলা ‘ঢাকা আই’ 

Related News

  • গাজায় গণহত্যা নিয়ে বানানো তথ্যচিত্রের দুই পরিচালকের নাগরিকত্ব বাতিলের হুমকি ইসরায়েলি মন্ত্রীর
  • আগস্টের শেষ সপ্তাহে মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু, অগ্রাধিকার পাবে বোয়েসেল: মাহদী আমিন
  • আল-আরাফাহ ইসলামী ব্যাংকে নতুন ১৪ পরিচালক নিয়োগ, পর্ষদে ফিরলেন পুরনো পরিচালকরা
  • ‘ম্যানেজমেন্ট নৈতিকতা হারিয়েছে’ দাবি করে গুগল পরিচালকের পদত্যাগ
  • ছাদ থেকে পড়ে ‘ভূতের ভবিষ্যৎ’-এর পরিচালক অনীক দত্তের মৃত্যু

Most Read

1
চীনের অর্থায়নে ট্রাঙ্ক হাইওয়ের জন্য ১২ কোটি টাকার মহাপরিকল্পনা করছে সরকার
বাংলাদেশ

চীনের অর্থায়নে ট্রাঙ্ক হাইওয়ের জন্য ১২ কোটি টাকার মহাপরিকল্পনা করছে সরকার

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

আনুষ্ঠানিকভাবে বিশ্ব পারমাণবিক পরিবারে প্রবেশ করল বাংলাদেশ

3
বন্ধ চার পাটকল চালু করল আবুল খায়ের গ্রুপ, ডিসেম্বরের মধ্যে ১,৫০০ কোটি টাকার রপ্তানি লক্ষ্যমাত্রা
অর্থনীতি

বন্ধ চার পাটকল চালু করল আবুল খায়ের গ্রুপ, ডিসেম্বরের মধ্যে ১,৫০০ কোটি টাকার রপ্তানি লক্ষ্যমাত্রা

4
কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি ও ইউরোপীয় পার্লামেন্টের প্রেসিডেন্ট রবার্টা মেটসোলা কানাডা ও ইউরোপের মধ্যে আরও ঘনিষ্ঠ সম্পর্ক গড়ার বিষয়ে কথা বলছেন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

কানাডার পর ইইউর ‘সহযোগী সদস্য’ হতে পারে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডও, ইইউ পার্লামেন্ট প্রেসিডেন্টের ইঙ্গিত

5
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেব’: ঢাকার ১০১ চুক্তি পর্যালোচনা নিয়ে নয়াদিল্লি

6
ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

বসুন্ধরায় গড়ে উঠছে ২৪ তলা ভবনের সমান উঁচু নাগরদোলা ‘ঢাকা আই’ 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net