Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
October 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, OCTOBER 05, 2026
বাংলাদেশের পরিবহন, লজিস্টিকস ও সামুদ্রিক খাতে বিনিয়োগ বাড়াতে আগ্রহী সৌদি আরব

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
15 July, 2026, 02:40 pm
Last modified: 15 July, 2026, 02:43 pm

Related News

  • মদিনায় বিদ্যুৎ অবকাঠামোতে হুথিদের ড্রোন হামলায় বাংলাদেশের নিন্দা
  • মহাকাশ তুমি কার?
  • বিনিয়োগে স্থবিরতা, আস্থা ফেরানোই এখন বড় চ্যালেঞ্জ
  • ‘টাকা পরিশোধ করুন, নাহলে সম্পদ বিক্রি করুন’: বকেয়া দাবির বিষয়ে বিমা কোম্পানিগুলোকে অর্থমন্ত্রী
  • লাইফ ইজ ম্যাথ: জীবনের প্রতিটি সিদ্ধান্তেই আছে হিসাব

বাংলাদেশের পরিবহন, লজিস্টিকস ও সামুদ্রিক খাতে বিনিয়োগ বাড়াতে আগ্রহী সৌদি আরব

বৈঠক শেষে বিডা সাংবাদিকদের এ তথ্য জানায়।
টিবিএস রিপোর্ট
15 July, 2026, 02:40 pm
Last modified: 15 July, 2026, 02:43 pm

বাংলাদেশের পরিবহন, লজিস্টিকস, সামুদ্রিক অবকাঠামো ও আর্থিক সেবা খাতে বিনিয়োগ সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করেছে সৌদি আরব। একই সঙ্গে বেসরকারি খাতের অংশগ্রহণ বাড়ানো এবং ব্যবসা সহজীকরণে সরকারের উদ্যোগের প্রশংসা করেছে দেশটি।

বুধবার সকালে রাজধানীর বিনিয়োগ ভবনে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান ও পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) কর্তৃপক্ষের প্রধান নির্বাহী কর্মকর্তা আশিক চৌধুরীর সঙ্গে সৌদি আরবের পরিবহন ও লজিস্টিকস উপমন্ত্রী ড. রুমাইহ মোহাম্মদ আল-রুমাইহের নেতৃত্বাধীন প্রতিনিধিদলের বৈঠকে এসব বিষয় উঠে আসে।

বৈঠকে পিপিপি কর্তৃপক্ষ, বিডা ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। বৈঠক শেষে বিডা সাংবাদিকদের এ তথ্য জানায়।

সৌদি উপমন্ত্রী বলেন, বাংলাদেশে বেসরকারি খাতের অংশগ্রহণ বাড়ানো এবং ব্যবসা সহজীকরণে সরকারের গুরুত্ব সৌদি আরবের নিজস্ব উন্নয়ন কৌশলের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

তিনি বলেন, সৌদি আরব বৈশ্বিক লজিস্টিকস হাব হিসেবে নিজেদের গড়ে তুলতে কাজ করছে। এ লক্ষ্য অর্জনে বিভিন্ন খাতের শীর্ষ সৌদি প্রতিষ্ঠানকে বিদেশে বিনিয়োগে উৎসাহ দেওয়া হচ্ছে।

বাংলাদেশে সৌদি কোম্পানিগুলোর জন্য আরও বিনিয়োগের সুযোগ তৈরি হলে তারা তা কাজে লাগাতে আগ্রহী বলেও জানান তিনি। একই সঙ্গে সৌদি আরবে ব্যবসা সম্প্রসারণে আগ্রহী বাংলাদেশি কোম্পানিগুলোকে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার আশ্বাস দেন।

বৈঠকে চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা কনটেইনার টার্মিনালে রেড সি গেটওয়ে টার্মিনালের (আরএসজিটি) কার্যক্রম নিয়েও আলোচনা হয়।

সৌদি উপমন্ত্রী জানান, প্রতিষ্ঠানটির বাংলাদেশ কার্যক্রমে ৯৮ শতাংশের বেশি কর্মী বাংলাদেশি। দক্ষ জনবল তৈরি, প্রযুক্তির ব্যবহার এবং টার্মিনাল আধুনিকায়নের মাধ্যমে বাংলাদেশের সামুদ্রিক লজিস্টিকস খাতে আরও বিনিয়োগের সুযোগ রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

বৈঠক শেষে বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন, "আলোচনায় এমন কয়েকটি খাত উঠে এসেছে, যেখানে সৌদি পক্ষের গভীর আগ্রহ রয়েছে এবং যা বাংলাদেশের অগ্রাধিকারের সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ।"

তিনি বলেন, "বিশেষ করে লজিস্টিকস ও সরবরাহ শৃঙ্খল—কোল্ড স্টোরেজ থেকে বন্দর পর্যন্ত—এবং আর্থিক সেবা খাতে বিনিয়োগ সহযোগিতা নিয়ে ইতিবাচক আলোচনা হয়েছে।"

আশিক চৌধুরী আরও বলেন, বিডা ইতোমধ্যে একাধিক সৌদি প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করছে, যাতে তারা বাংলাদেশের বিনিয়োগ সম্ভাবনা সম্পর্কে বিস্তারিত জানতে পারে এবং সম্ভাব্য বিনিয়োগ নিয়ে আলোচনা এগিয়ে নেওয়া যায়।

বৈঠকে উভয় পক্ষ পারস্পরিকভাবে লাভজনক প্রকল্প বাস্তবায়নে বিদ্যমান ইতিবাচক গতি কাজে লাগিয়ে সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্ব দেয়।

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ-সৌদি আরব / বিনিয়োগ / ব্যবসা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    পাটের পর এবার বাংলাদেশি পিইটি আমদানিতে অ্যান্টি-ডাম্পিং শুল্ক আরোপের উদ্যোগ ভারতের; টনপ্রতি ২১৮ ডলার পর্যন্ত নেওয়ার সুপারিশ
  • রবি মোবাইল নেটওয়ার্ক টাওয়ার। ছবি: সংগৃহীত
    দেশব্যাপী ৪জি নেটওয়ার্ক আধুনিকায়ন সম্পন্ন করল রবি
  • অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। স্কেচ: টিবিএস
    এক বছরের মধ্যে শেয়ারবাজারের চেহারা বদলে যাবে: অর্থমন্ত্রী
  • শাল গাছ থেকে গুবরে পোকা সংগ্রহ করা হচ্ছে। ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস
    বন বাঁচাতে ১ লাখ ৪০ হাজার গাছ কেটে ফেলছে ভারত—কারণ কী?
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    চট্টগ্রাম বিমানবন্দরকে আঞ্চলিক এভিয়েশন হাবে পরিণত করতে ৩০০ মিলিয়ন ডলারের ফাস্ট-ট্র্যাক প্রকল্পের উদ্যোগ সরকারের
  • ছবি: পিএমও
    যানজট নিরসনে অভ্যন্তরীণ বৃত্তাকার সড়কের কাজ দ্রুত করার নির্দেশ প্রধানমন্ত্রীর

Related News

  • মদিনায় বিদ্যুৎ অবকাঠামোতে হুথিদের ড্রোন হামলায় বাংলাদেশের নিন্দা
  • মহাকাশ তুমি কার?
  • বিনিয়োগে স্থবিরতা, আস্থা ফেরানোই এখন বড় চ্যালেঞ্জ
  • ‘টাকা পরিশোধ করুন, নাহলে সম্পদ বিক্রি করুন’: বকেয়া দাবির বিষয়ে বিমা কোম্পানিগুলোকে অর্থমন্ত্রী
  • লাইফ ইজ ম্যাথ: জীবনের প্রতিটি সিদ্ধান্তেই আছে হিসাব

Most Read

1
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

পাটের পর এবার বাংলাদেশি পিইটি আমদানিতে অ্যান্টি-ডাম্পিং শুল্ক আরোপের উদ্যোগ ভারতের; টনপ্রতি ২১৮ ডলার পর্যন্ত নেওয়ার সুপারিশ

2
রবি মোবাইল নেটওয়ার্ক টাওয়ার। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

দেশব্যাপী ৪জি নেটওয়ার্ক আধুনিকায়ন সম্পন্ন করল রবি

3
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। স্কেচ: টিবিএস
অর্থনীতি

এক বছরের মধ্যে শেয়ারবাজারের চেহারা বদলে যাবে: অর্থমন্ত্রী

4
শাল গাছ থেকে গুবরে পোকা সংগ্রহ করা হচ্ছে। ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস
আন্তর্জাতিক

বন বাঁচাতে ১ লাখ ৪০ হাজার গাছ কেটে ফেলছে ভারত—কারণ কী?

5
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

চট্টগ্রাম বিমানবন্দরকে আঞ্চলিক এভিয়েশন হাবে পরিণত করতে ৩০০ মিলিয়ন ডলারের ফাস্ট-ট্র্যাক প্রকল্পের উদ্যোগ সরকারের

6
ছবি: পিএমও
বাংলাদেশ

যানজট নিরসনে অভ্যন্তরীণ বৃত্তাকার সড়কের কাজ দ্রুত করার নির্দেশ প্রধানমন্ত্রীর

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net