Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
October 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, OCTOBER 04, 2026
পাঠ্যপুস্তকে হাজী শরীয়তুল্লাহ ও ফরায়েজি আন্দোলন বহাল থাকবে

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
14 July, 2026, 06:45 pm
Last modified: 14 July, 2026, 06:49 pm

Related News

  • এসএসসিতে জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেওয়া হবে: শিক্ষামন্ত্রী  
  • চীনের শিক্ষা–শিল্প সংযোগ মডেল অনুসরণ করতে চায় বাংলাদেশ: শিক্ষামন্ত্রী
  • শিক্ষাখাতের নানা সংকটের মধ্যেও এবারের এসএসসি ফল ভালো: শিক্ষামন্ত্রী
  • এইচএসসি: পাবলিক পরীক্ষা বাতিল বা স্থগিত করার দায়িত্ব কার
  • সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী

পাঠ্যপুস্তকে হাজী শরীয়তুল্লাহ ও ফরায়েজি আন্দোলন বহাল থাকবে

আজ মঙ্গলবার (১৪ জুলাই) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য সাইদ উদ্দিন আহমাদ হানজালা এবং সংরক্ষিত নারী আসন-১৭-এর সংসদ সদস্য সুলতানা আহমেদের পৃথক প্রশ্নের জবাবে এসব তথ্য জানান শিক্ষামন্ত্রী।
টিবিএস রিপোর্ট
14 July, 2026, 06:45 pm
Last modified: 14 July, 2026, 06:49 pm
ছবি: রেহমান আসাদ/টিবিএস

জাতীয় শিক্ষাক্রমে হাজী শরীয়তুল্লাহ ও ফরায়েজি আন্দোলন সম্পর্কিত বিষয়বস্তু বহাল রাখার পাশাপাশি ধামরাইয়ের ঐতিহ্যবাহী কাঁসা, পিতল ও মৃৎশিল্প নিয়ে পৃথক আলোচনা যুক্ত করার পরিকল্পনার কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

আজ মঙ্গলবার (১৪ জুলাই) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য সাইদ উদ্দিন আহমাদ হানজালা এবং সংরক্ষিত নারী আসন-১৭-এর সংসদ সদস্য সুলতানা আহমেদের পৃথক প্রশ্নের জবাবে এসব তথ্য জানান শিক্ষামন্ত্রী।

হাজী শরীয়তুল্লাহকে নিয়ে এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, নবম-দশম শ্রেণির 'বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা' পাঠ্যপুস্তকে ইতোমধ্যে ফরায়েজি আন্দোলন ও হাজী শরীয়তুল্লাহ সম্পর্কে বিস্তারিত বিষয়বস্তু অন্তর্ভুক্ত করা হয়েছে। তিনি জানান, ২০২৮ শিক্ষাবর্ষ থেকে পরিমার্জিত শিক্ষাক্রমের আওতায় নতুন পাঠ্যপুস্তক প্রণয়নের সময় হাজী শরীয়তুল্লাহ ও ফরায়েজি আন্দোলন সম্পর্কিত বিষয়বস্তু বহাল রাখা হবে। প্রয়োজনের নিরিখে বিষয়টি আরও বিস্তৃতভাবে উপস্থাপনের বিষয়টিও বিবেচনায় নেওয়া হবে।

ধামরাইয়ের ঐতিহ্যবাহী কাঁসা, পিতল ও মৃৎশিল্প সংরক্ষণে—তা শিক্ষার পাঠ্যসূচি ও বৃত্তিমূলক কোর্সে অন্তর্ভুক্ত করার বিষয়ে এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, এসব শিল্প বাংলাদেশের ঐতিহ্যবাহী কারুশিল্পের গুরুত্বপূর্ণ অংশ এবং জাতীয় অমূল্য সম্পদ। বর্তমানে কোনো নির্দিষ্ট অঞ্চলের নাম উল্লেখ না করে, এ বিষয়টি পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত না থাকলেও—ষষ্ঠ থেকে নবম-দশম শ্রেণির চারু ও কারুকলা পাঠ্যপুস্তকের বিভিন্ন অধ্যায়ে বাংলাদেশের কারুশিল্প ও লোকশিল্পের আলোচনায় কাঁসা, পিতল ও মৃৎশিল্প সম্পর্কে বিস্তারিত বিষয়বস্তু রয়েছে।

তিনি আরও জানান, প্রশ্নে উত্থাপিত বিষয়টির গুরুত্ব বিবেচনায় ২০২৮ শিক্ষাবর্ষের পরিমার্জিত শিক্ষাক্রমে ধামরাইয়ের ঐতিহ্যবাহী কাঁসা, পিতল ও মৃৎশিল্প বিষয়ে পৃথক আলোচনা অন্তর্ভুক্ত করার বিষয়টি বিবেচনা করা হবে।

এ ছাড়া বিষয়টি কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার সঙ্গে সম্পৃক্ত হওয়ায়, স্থানীয় চাহিদার ভিত্তিতে নিকটবর্তী কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট ট্রেড চালুর বিষয়টিও সরকারের বিবেচনায় রয়েছে বলে জানান শিক্ষামন্ত্রী। তিনি বলেন, ধামরাই উপজেলায় সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ রয়েছে, যেখানে ভবিষ্যতে স্থানীয় ঐতিহ্যভিত্তিক বৃত্তিমূলক কোর্স চালুর সুযোগ পর্যালোচনা করা যেতে পারে।

Related Topics

টপ নিউজ

পাঠ্যপুস্তক / হাজী শরীয়তুল্লাহ / ফরায়েজি আন্দোলন / শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: বিজনেস ইনসাইডার
    ইলন মাস্কের সঙ্গে হঠাৎ বিচ্ছেদ, শেষ খুদে বার্তা প্রকাশ করলেন চার সন্তানের মা শিভন জিলিস
  • ছবি: বলিউড হাঙ্গামা
    চীনকে ‘ইতিবাচকভাবে’ উপস্থাপনের পর সরকারের সবুজ সংকেত পেল সালমানের আটকে থাকা সিনেমা
  • ছবি: সংগৃহীত
    ‘এ বিষয়ে আমাদের কোনো বিকল্প ছিল না’: ভারতে হাসিনার অবতরণ প্রসঙ্গে দিনেশ ত্রিবেদী
  • ফাইল ছবি/সংগৃহীত
    রামপাল বিদ্যুৎকেন্দ্রে রেকর্ড ১,৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, যুক্ত হচ্ছে জাতীয় গ্রিডে 
  • ছবি সৌজন্যে: হোয়াইট হাউস
    ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান ও জুবাইদা রহমানের ছবি প্রকাশ
  • ছবি: সংগৃহীত
    ৩ হাজার কোটি টাকার এলইডি বাল্বের বাজারের অর্ধেকই মান-সনদহীন, চাপে নিয়ম মেনে চলা উৎপাদকরা

Related News

  • এসএসসিতে জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেওয়া হবে: শিক্ষামন্ত্রী  
  • চীনের শিক্ষা–শিল্প সংযোগ মডেল অনুসরণ করতে চায় বাংলাদেশ: শিক্ষামন্ত্রী
  • শিক্ষাখাতের নানা সংকটের মধ্যেও এবারের এসএসসি ফল ভালো: শিক্ষামন্ত্রী
  • এইচএসসি: পাবলিক পরীক্ষা বাতিল বা স্থগিত করার দায়িত্ব কার
  • সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী

Most Read

1
ছবি: বিজনেস ইনসাইডার
আন্তর্জাতিক

ইলন মাস্কের সঙ্গে হঠাৎ বিচ্ছেদ, শেষ খুদে বার্তা প্রকাশ করলেন চার সন্তানের মা শিভন জিলিস

2
ছবি: বলিউড হাঙ্গামা
বিনোদন

চীনকে ‘ইতিবাচকভাবে’ উপস্থাপনের পর সরকারের সবুজ সংকেত পেল সালমানের আটকে থাকা সিনেমা

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘এ বিষয়ে আমাদের কোনো বিকল্প ছিল না’: ভারতে হাসিনার অবতরণ প্রসঙ্গে দিনেশ ত্রিবেদী

4
ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

রামপাল বিদ্যুৎকেন্দ্রে রেকর্ড ১,৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, যুক্ত হচ্ছে জাতীয় গ্রিডে 

5
ছবি সৌজন্যে: হোয়াইট হাউস
বাংলাদেশ

ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান ও জুবাইদা রহমানের ছবি প্রকাশ

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

৩ হাজার কোটি টাকার এলইডি বাল্বের বাজারের অর্ধেকই মান-সনদহীন, চাপে নিয়ম মেনে চলা উৎপাদকরা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net