Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
September 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, SEPTEMBER 25, 2026
চমেকে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি: আলোচনার পর ৭ দিনের জন্য কর্মসূচি স্থগিত

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
08 June, 2026, 10:15 pm
Last modified: 08 June, 2026, 10:23 pm

Related News

  • জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউটকে ৫০০ থেকে ৭০০ শয্যায় উন্নীত করার অনুমোদন দিল সরকার
  • ৫০০ টাকা মজুরিসহ ৪ দফা দাবিতে সিলেটে চা শ্রমিকদের ২ ঘণ্টা করে কর্মবিরতি
  • সরকারি হাসপাতালে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি
  • ৬ দফা দাবিতে সারাদেশে কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকেরা
  • ছয় দাবিতে চট্টগ্রাম মেডিকেলে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি, দাবি না মানলে ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা

চমেকে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি: আলোচনার পর ৭ দিনের জন্য কর্মসূচি স্থগিত

আন্দোলনকারীরা জানিয়েছেন, আগামী সাত দিনের মধ্যে দাবিগুলোর বিষয়ে কার্যকর অগ্রগতি না হলে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।
টিবিএস রিপোর্ট
08 June, 2026, 10:15 pm
Last modified: 08 June, 2026, 10:23 pm
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি। ছবি: সংগৃহীত

স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনার পর চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের চলমান কর্মবিরতি সাত দিনের জন্য স্থগিত করা হয়েছে। 

সোমবার রাতে ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশন (আইডিএ) চমেক শাখার দপ্তর সম্পাদক ডা. মো. ইরফানুর রহমান স্বাক্ষরিত এক বার্তায় এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের (ডিজিএইচএস) মহাপরিচালক এবং চিকিৎসা শিক্ষা অধিদপ্তরের (ডিজিএমই) মহাপরিচালকের সঙ্গে সারা দেশের ইন্টার্ন চিকিৎসক প্রতিনিধিদের বৈঠকের পর সর্বসম্মতিক্রমে কর্মবিরতি আগামী সাত দিনের জন্য স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে ছয় দফা দাবিতে গত রোববার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেন চমেকসহ দেশের বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা। কর্মবিরতির দ্বিতীয় দিনে আন্দোলনে সংহতি জানিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজের শিক্ষার্থীরা ক্লাস ও পরীক্ষা বর্জন করেন।

একই সঙ্গে চমেক হাসপাতালের পোস্ট গ্র্যাজুয়েট প্রাইভেট ডক্টরস অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত আহ্বায়ক ডা. হাবিবুর রহমান সোহাগের নেতৃত্বে এফসিপিএস প্রশিক্ষণার্থী চিকিৎসকেরাও মানববন্ধনে অংশ নিয়ে আন্দোলনের প্রতি সমর্থন জানান।

আজ স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠকের আগে আন্দোলনকারীরা সতর্ক করে বলেছিলেন, দাবির বিষয়ে সন্তোষজনক সিদ্ধান্ত না এলে সারা দেশের মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে 'কমপ্লিট শাটডাউন' কর্মসূচি ঘোষণা করা হবে। তবে বৈঠকের পর আপাতত সেই কর্মসূচি থেকে সরে এসে আলোচনার সুযোগ দিতে সাত দিনের জন্য কর্মবিরতি স্থগিত করা হয়েছে।

কর্মবিরতির কারণে গত দুই দিনে চমেক হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসাসেবা আংশিকভাবে ব্যাহত হয়। ইন্টার্ন চিকিৎসকেরা দায়িত্ব পালন না করায় যেসব ওয়ার্ডে তাদের প্লেসমেন্ট ছিল, সেসব বিভাগের স্বাভাবিক কার্যক্রমেও প্রভাব পড়ে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, মঙ্গলবার সকাল থেকে চমেক হাসপাতালসহ দেশের সরকারি মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে ইন্টার্ন চিকিৎসকেরা স্বাভাবিক দায়িত্ব পালনে ফিরবেন। আন্দোলনকারীরা জানিয়েছেন, আগামী সাত দিনের মধ্যে দাবিগুলোর বিষয়ে কার্যকর অগ্রগতি না হলে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।

Related Topics

টপ নিউজ / সারাদেশ

ইন্টার্ন চিকিৎসক / কর্মবিরতি / স্বাস্থ্য মন্ত্রণালয়

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: এএফপি
    ৬ মাসে ‘গডজিলা’ এল নিনোর প্রভাবে সাড়ে ৪ লাখ মানুষের মৃত্যুর আশঙ্কা; বাংলাদেশে প্রাণ হারাতে পারে ৬০০
  • বাবার কাছ থেকে ইস্টার্ন ব্যাংকের ১.৬৪ কোটি শেয়ার উপহার পাচ্ছেন চেয়ারম্যান আনিস আহমেদ
    বাবার কাছ থেকে ইস্টার্ন ব্যাংকের ১.৬৪ কোটি শেয়ার উপহার পাচ্ছেন চেয়ারম্যান আনিস আহমেদ
  • ফুডপান্ডার লোগো। ছবি: সংগৃহীত
    প্রতারণা মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার পর হাইকোর্ট থেকে আগাম জামিন
  • ছবি: সংগৃহীত
    বাস-মিনিবাসের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বিজ্ঞপ্তি, পরীক্ষা ছাড়াই ৮,৫৪২ কর্মী নিয়োগ: এস আলমের আমলে ইসলামী ব্যাংকের অনিয়ম উঠে এল বাংলাদেশ ব্যাংকের নতুন তদন্তে
  • স্বাস্থ্য অধিদপ্তরের লগো। ছবি: সংগৃহীত
    সরকারি হাসপাতালের ১ কিমির মধ্যে নতুন ক্লিনিক নয়, প্র্যাকটিস করতে পারবেন না সরকারি চিকিৎসক

Related News

  • জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউটকে ৫০০ থেকে ৭০০ শয্যায় উন্নীত করার অনুমোদন দিল সরকার
  • ৫০০ টাকা মজুরিসহ ৪ দফা দাবিতে সিলেটে চা শ্রমিকদের ২ ঘণ্টা করে কর্মবিরতি
  • সরকারি হাসপাতালে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি
  • ৬ দফা দাবিতে সারাদেশে কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকেরা
  • ছয় দাবিতে চট্টগ্রাম মেডিকেলে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি, দাবি না মানলে ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা

Most Read

1
ছবি: এএফপি
আন্তর্জাতিক

৬ মাসে ‘গডজিলা’ এল নিনোর প্রভাবে সাড়ে ৪ লাখ মানুষের মৃত্যুর আশঙ্কা; বাংলাদেশে প্রাণ হারাতে পারে ৬০০

2
বাবার কাছ থেকে ইস্টার্ন ব্যাংকের ১.৬৪ কোটি শেয়ার উপহার পাচ্ছেন চেয়ারম্যান আনিস আহমেদ
অর্থনীতি

বাবার কাছ থেকে ইস্টার্ন ব্যাংকের ১.৬৪ কোটি শেয়ার উপহার পাচ্ছেন চেয়ারম্যান আনিস আহমেদ

3
ফুডপান্ডার লোগো। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রতারণা মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার পর হাইকোর্ট থেকে আগাম জামিন

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাস-মিনিবাসের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

5
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

বিজ্ঞপ্তি, পরীক্ষা ছাড়াই ৮,৫৪২ কর্মী নিয়োগ: এস আলমের আমলে ইসলামী ব্যাংকের অনিয়ম উঠে এল বাংলাদেশ ব্যাংকের নতুন তদন্তে

6
স্বাস্থ্য অধিদপ্তরের লগো। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সরকারি হাসপাতালের ১ কিমির মধ্যে নতুন ক্লিনিক নয়, প্র্যাকটিস করতে পারবেন না সরকারি চিকিৎসক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net