Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
July 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JULY 12, 2026
গ্যাস সরবরাহে বিঘ্ন, উৎপাদন ব্যাহত হচ্ছে তেজগাঁও শিল্পাঞ্চলে

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
07 May, 2026, 10:20 am
Last modified: 07 May, 2026, 10:25 am

Related News

  • গ্যাস সংযোগ না থাকায় থমকে আছে জামালপুর অর্থনৈতিক অঞ্চলের শিল্পপ্রতিষ্ঠানের উৎপাদন
  • গ্যাস সংযোগের অভাবে আটকা ৩৫,০০০ কোটি টাকা, অলস পড়ে আছে কারখানা, থমকে কর্মসংস্থান
  • জ্বালানি সংকট অব্যাহত: ভারতে প্রতিদিন এলপিজি’র ঘাটতি ৪ লাখ ব্যারেল
  • রাত ২টা পর্যন্ত দাঁড়িয়ে থেকেও তেল পাইনি, তেল শুধু মহান সংসদে: সংসদ সদস্য কামাল হোসেন
  • ইরান যুদ্ধের প্রভাবে ভারতেও গ্যাস সংকট, বন্ধের মুখে হাজারো হোটেল-রেস্তোরাঁ

গ্যাস সরবরাহে বিঘ্ন, উৎপাদন ব্যাহত হচ্ছে তেজগাঁও শিল্পাঞ্চলে

সরেজমিনে দেখা গেছে, পিক আওয়ারে গ্যাসের চাপ কমে ২ দশমিক ৫ থেকে ৩ পিএসআইয়ে নেমে আসছে। আগে যেখানে ১০ পিএসআই পর্যন্ত গ্যাসের চাপ পাওয়া যেত, এখন সেখানে অনেক ক্ষেত্রে জেনারেটর চালানোই সম্ভব হচ্ছে না।
টিবিএস রিপোর্ট
07 May, 2026, 10:20 am
Last modified: 07 May, 2026, 10:25 am
তেজগাঁও শিল্পাঞ্চল। ফাইল ছবি: মুমিত এম

তীব্র গ্যাস সংকটে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলের বিভিন্ন শিল্পকারখানায় উৎপাদন ব্যাহত হচ্ছে। গ্যাসের স্বল্পতায় অনেক কারখানাই স্বাভাবিক কার্যক্রম চালিয়ে যেতে হিমশিম খাচ্ছে।

সংশ্লিষ্টরা বলছেন, গ্যাসের চাপ স্বাভাবিকের তুলনায় অনেক কমে যাওয়ায় জেনারেটর সচল রাখা কঠিন হয়ে পড়েছে।

সরেজমিনে দেখা গেছে, পিক আওয়ারে গ্যাসের চাপ কমে ২ দশমিক ৫ থেকে ৩ পিএসআইয়ে নেমে আসছে। আগে যেখানে ১০ পিএসআই পর্যন্ত গ্যাসের চাপ পাওয়া যেত, এখন সেখানে অনেক ক্ষেত্রে জেনারেটর চালানোই সম্ভব হচ্ছে না।

ঢাকায় গ্যাস সঞ্চালন ও বিতরণ নেটওয়ার্ক পরিচালনা করে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। সমস্যাগ্রস্ত এলাকা পরিদর্শন ও ভুক্তভোগী কারখানা কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, তিতাসের গ্যাস লাইনের সঙ্গে যুক্ত তেজগাঁও এলাকার অন্যান্য শিল্পপ্রতিষ্ঠানও একই ধরনের সংকটে পড়েছে।

ডিজেলের ব্যবহার বেড়ে যাওয়ায় বাড়ছে উৎপাদন খরচ

বিকল্প হিসেবে শিল্পকারখানাগুলোকে এখন ডিজেলচালিত জেনারেটরের ওপর নির্ভর করতে হচ্ছে, যা উৎপাদন ব্যয় উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে দিচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

নাবিস্কো বিস্কুট অ্যান্ড ব্রেড ফ্যাক্টরির ডেপুটি জেনারেল ম্যানেজার (অ্যাডমিন) মো. আব্দুল মান্নান খান বলেন, "দীর্ঘদিন ধরেই চাহিদা অনুযায়ী গ্যাস পাওয়া যাচ্ছে না। তবে সাম্প্রতিক সময়ে সংকট আরও বেড়েছে।"

একটি শিল্পপ্রতিষ্ঠানের প্রধান প্রকৌশলী নাম প্রকাশ না করার শর্তে বলেন, "গ্যাস না থাকলে জেনারেটর চলে না, জেনারেটর না চললে বয়লার চলে না। আর বয়লার বন্ধ থাকলে আমাদের পুরো উৎপাদন বন্ধ হয়ে যায়।"

তিনি বলেন, "আমাদের জেনারেটর ও বয়লার—দুটোরই অনুমোদিত লোড ১৫ পিএসআই। কিন্তু আমরা কখনোই ১৫ পিএসআই পাই না। সকাল থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত গ্যাসের চাপ ৪ পিএসআই এমনকি ২ পিএসআইয়ে নেমে আসে। ফলে জেনারেটর বা বয়লার কোনোটাই চালানো যাচ্ছে না।"

এদিকে, ইনসেপটা ফার্মাসিউটিক্যালসের সদর দপ্তর তেজগাঁও শিল্পাঞ্চলে হলেও প্রতিষ্ঠানটির উৎপাদন কারখানা ঢাকার জিরাবো ও ধামরাইয়ে অবস্থিত।

প্রতিষ্ঠানটির সহকারী প্রকৌশলী জাহাঙ্গীর আলম জানান, গ্যাসের তুলনায় ডিজেল অনেক বেশি ব্যয়বহুল হওয়ায় উৎপাদন খরচ বেড়ে যাচ্ছে।

তিনি বলেন, "শুধু জেনারেটর চালাতেই প্রতিদিন প্রায় ১ লাখ থেকে ১ লাখ ২০ হাজার টাকার ডিজেল খরচ হচ্ছে। আর উৎপাদন কারখানাগুলোতে গ্যাস সরবরাহের অবস্থা আরও খারাপ হওয়ায় পুরো উৎপাদনই এখন ডিজেলের ওপর নির্ভর করছে।"

খোঁজ নিয়ে জানা গেছে, তিতাসের একই গ্যাস সঞ্চালন লাইনের ওপর নির্ভরশীল আশপাশের আরও অনেক শিল্পপ্রতিষ্ঠান একই সমস্যায় ভুগছে।

সংশ্লিষ্টরা জানান, তিতাসের কাছে একাধিকবার অভিযোগ জানিয়েও কোনো কার্যকর সমাধান পাওয়া যায়নি।

অবৈধ গ্যাস সংযোগ 

তিতাসের অপারেশন বিভাগের জেনারেল ম্যানেজার প্রকৌশলী কাজী মোহাম্মদ সাইদুল হাসান দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "ওই এলাকায় গ্যাসের স্বল্পতা থাকার কথা নয়। পুরো রাজধানীতে চাহিদার চেয়েও বেশি গ্যাস সরবরাহ করছে তিতাস। তবে অবৈধ গ্যাস সংযোগের কারণে কোথাও কোথাও সংকট তৈরি হতে পারে।"

তিনি বলেন, "বৈধ গ্রাহকদের চাহিদা অনুযায়ী গ্যাস সরবরাহ করা হয়। কিন্তু অবৈধ সংযোগের কারণে বৈধ গ্রাহকরা কাঙ্ক্ষিত গ্যাস পাচ্ছেন না। আমরা সংযোগ বিচ্ছিন্ন করলেও আবার অবৈধভাবে সংযোগ নেওয়া হচ্ছে।" 

"আমাদের নিজস্ব কোনো বাহিনী নেই। নিজস্ব লোকবল দিয়ে লাইন বিচ্ছিন্ন করি, কিন্তু পরে আবার সংযোগ হয়ে যায়। এ বিষয়ে আমরা সরকারের সহযোগিতা চাই। সরকারের আরও মনোযোগ দেওয়া উচিত," যোগ করেন তিনি।
 
Related Topics

টপ নিউজ

গ্যাস সংকট / তেজগাঁও শিল্পাঞ্চল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: এনডিটিভি
    অনলাইনে বিক্রি হচ্ছে টেইলর সুইফটের বিয়ের 'আবর্জনা', ১০০ ডলার দিয়েও কিনছেন ভক্তরা
  • ভিএআর রিভিউয়ের পর সুইজারল্যান্ডের ব্রিল এমবোলোকে লাল কার্ড দেখান রেফারি জোয়াও পিনহেইরো। ছবি: রয়টার্স
    আবার ভিএআর বিতর্ক: 'মিসটেকেন আইডেন্টিটি' নিয়মে প্রথম লাল কার্ড পেলেন সুইজারল্যান্ডের এমবোলো
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বাংলাদেশের ফ্রিল্যান্সাররা যেভাবে বিশ্বজুড়ে এআই-এর প্রতিটি নিখুঁত উত্তরের পেছনে কাজ করছেন
  • এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা (বামে) ও মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান। ছবি: সংগৃহীত
    মার্কিন এফ-৩৫ পেতে আরব আমিরাতের কাছে রুশ এস-৪০০ বিক্রি করবে তুরস্ক, প্রস্তাবে সায় ক্রেমলিনের
  • ৫০০ থেকে ১০,০০০ কোটি টাকা: বিকাশ ও সিটি ব্যাংকের ন্যানো লোনের চমক জাগানো সাফল্য
    ৫০০ থেকে ১০,০০০ কোটি টাকা: বিকাশ ও সিটি ব্যাংকের ন্যানো লোনের চমক জাগানো সাফল্য
  • ছবি: সংগৃহীত
    ‘আমাকে অসম্মান করবেন না’: মাঠে পর্তুগিজ রেফারির সাথে উত্তপ্ত বাক্যবিনিময় মেসির

Related News

  • গ্যাস সংযোগ না থাকায় থমকে আছে জামালপুর অর্থনৈতিক অঞ্চলের শিল্পপ্রতিষ্ঠানের উৎপাদন
  • গ্যাস সংযোগের অভাবে আটকা ৩৫,০০০ কোটি টাকা, অলস পড়ে আছে কারখানা, থমকে কর্মসংস্থান
  • জ্বালানি সংকট অব্যাহত: ভারতে প্রতিদিন এলপিজি’র ঘাটতি ৪ লাখ ব্যারেল
  • রাত ২টা পর্যন্ত দাঁড়িয়ে থেকেও তেল পাইনি, তেল শুধু মহান সংসদে: সংসদ সদস্য কামাল হোসেন
  • ইরান যুদ্ধের প্রভাবে ভারতেও গ্যাস সংকট, বন্ধের মুখে হাজারো হোটেল-রেস্তোরাঁ

Most Read

1
ছবি: এনডিটিভি
বিনোদন

অনলাইনে বিক্রি হচ্ছে টেইলর সুইফটের বিয়ের 'আবর্জনা', ১০০ ডলার দিয়েও কিনছেন ভক্তরা

2
ভিএআর রিভিউয়ের পর সুইজারল্যান্ডের ব্রিল এমবোলোকে লাল কার্ড দেখান রেফারি জোয়াও পিনহেইরো। ছবি: রয়টার্স
খেলা

আবার ভিএআর বিতর্ক: 'মিসটেকেন আইডেন্টিটি' নিয়মে প্রথম লাল কার্ড পেলেন সুইজারল্যান্ডের এমবোলো

3
প্রতীকী ছবি: সংগৃহীত
ফিচার

বাংলাদেশের ফ্রিল্যান্সাররা যেভাবে বিশ্বজুড়ে এআই-এর প্রতিটি নিখুঁত উত্তরের পেছনে কাজ করছেন

4
এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা (বামে) ও মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মার্কিন এফ-৩৫ পেতে আরব আমিরাতের কাছে রুশ এস-৪০০ বিক্রি করবে তুরস্ক, প্রস্তাবে সায় ক্রেমলিনের

5
৫০০ থেকে ১০,০০০ কোটি টাকা: বিকাশ ও সিটি ব্যাংকের ন্যানো লোনের চমক জাগানো সাফল্য
অর্থনীতি

৫০০ থেকে ১০,০০০ কোটি টাকা: বিকাশ ও সিটি ব্যাংকের ন্যানো লোনের চমক জাগানো সাফল্য

6
ছবি: সংগৃহীত
খেলা

‘আমাকে অসম্মান করবেন না’: মাঠে পর্তুগিজ রেফারির সাথে উত্তপ্ত বাক্যবিনিময় মেসির

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net