Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
July 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JULY 12, 2026
চট্টগ্রামের বাসা থেকে পাচারের জন্য আনা তিন মহাবিপন্ন চশমাপরা হনুমান উদ্ধার

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
04 May, 2026, 11:20 am
Last modified: 04 May, 2026, 11:29 am

Related News

  • খাগড়াছড়িতে বিক্রির জন্য আনা মহাবিপন্ন পাহাড়ি হলুদ কচ্ছপ উদ্ধার
  • চট্টগ্রাম চিড়িয়াখানায় আরও ৫ বাচ্চার জন্ম দিল মহাবিপন্ন হলুদ পাহাড়ি কাছিম
  • দূরবর্তী আটলান্টিক দ্বীপে ছাড়া হলো মহাবিপন্ন ১,৩২৯ ক্ষুদে শামুক
  • রাজধানীতে মহাবিপন্ন ইন্ডিয়ান বনরুই উদ্ধার
  • লাঠিটিলা সংরক্ষিত বনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গর্ভবতী চশমাপরা হনুমানের মৃত্যু

চট্টগ্রামের বাসা থেকে পাচারের জন্য আনা তিন মহাবিপন্ন চশমাপরা হনুমান উদ্ধার

রোববার রাতে খুলশি থানার হাই লেভেল রোডের একটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে প্রাণীগুলোকে উদ্ধার করা হয়।
টিবিএস রিপোর্ট
04 May, 2026, 11:20 am
Last modified: 04 May, 2026, 11:29 am
ছবি: সৌজন্যেপ্রাপ্ত

চট্টগ্রামের একটি বাসা থেকে পাচারের জন্য আনা তিনটি মহাবিপন্ন প্রজাতির চশমাপরা হনুমান উদ্ধার করেছে বন বিভাগের বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ ডিভিশন।

রোববার রাতে খুলশি থানার হাই লেভেল রোডের একটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে প্রাণীগুলোকে উদ্ধার করা হয়।

চট্টগ্রাম বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ ডিভিশনের সদর রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ লুতফর পারভেজ টিবিএসকে বলেন, 'গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, হাই লেভেল রোডের একটি বাসায় পাচারের জন্য কিছু বন্যপ্রাণী রাখা হয়েছে। সন্ধ্যা ৭টার দিকে সেখানে অভিযান চালাতে গেলে প্রথমে বাধার সম্মুখীন হই। পরে পুলিশের সহায়তায় বাসায় প্রবেশ করে তল্লাশি চালিয়ে তিনটি চশমাপরা হনুমান উদ্ধার করি।'

তিনি বলেন, 'উদ্ধার হওয়া প্রাণীগুলোর মধ্যে একটি প্রাপ্তবয়স্ক হনুমান খাঁচায় বন্দী ছিল। অন্য দুটি বাচ্চা প্লাস্টিকের ঝুড়িতে রাখা ছিল। বর্তমানে এগুলো আমাদের হেফাজতে আছে এবং যত্ন নেওয়া হচ্ছে। তিনটিই সুস্থ রয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরামর্শে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।'

তিনি আরও বলেন, 'বাসাটি বন্যপ্রাণী পাচারকারী জগলুর বলে জানা গেছে। তবে অভিযানের সময় সে বাসায় ছিল না। আমাদের সঙ্গে নারী কর্মকর্তা না থাকায় বাসায় থাকা এক নারীকে তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার করা যায়নি। পরে নারী কর্মকর্তা পৌঁছানোর আগেই তিনি পালিয়ে যান।'

হনুমান পাচারের সঙ্গে জড়িত সন্দেহে জগলুকে গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানান তিনি।

তিনি বলেন, 'প্রাথমিক তদন্তে জানা গেছে, পাচারের উদ্দেশ্যেই হনুমানগুলো ওই বাসায় আনা হয়েছিল।'

চশমাপরা হনুমান দেশের একটি মহাবিপন্ন প্রজাতি। ইংরেজিতে এটি Spectacled Langur, Phayre's Langur বা Phayre's Leaf Monkey নামে পরিচিত। কালো হনুমান বা কালা বান্দর নামেও পরিচিত এ প্রাণীর কালো মুখমণ্ডলের চোখের চারপাশে সাদা দাগ থাকায় দেখতে চশমা পরা মনে হয়। Cercopithecidae গোত্রভুক্ত এ প্রাণীর বৈজ্ঞানিক নাম Trachypithecus phayrei। দেশের তিন প্রজাতির হনুমানের মধ্যে আকারে এরা সবচেয়ে ছোট এবং সিলেট ও চট্টগ্রাম বিভাগের মিশ্র চিরসবুজ বনে এদের বসবাস।

বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০২৬ অনুযায়ী এ ধরনের বিপন্ন বন্যপ্রাণী হেফাজতে রাখা দণ্ডনীয় অপরাধ। এ অপরাধে সর্বোচ্চ তিন বছরের কারাদণ্ড বা তিন লাখ টাকা অর্থদণ্ড, অথবা উভয় দণ্ড হতে পারে।

Related Topics

টপ নিউজ

চশমাপরা হনুমান  / হনুমান উদ্ধার / মহাবিপন্ন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ডিসেম্বরে দেশে ফিরব, দলের নেতাদের সঙ্গে আদালতে আত্মসমর্পণ করব: রয়টার্সের কাছে দাবি হাসিনার
    ডিসেম্বরে দেশে ফিরব, দলের নেতাদের সঙ্গে আদালতে আত্মসমর্পণ করব: রয়টার্সের কাছে দাবি হাসিনার
  • পুনিল ঘোষ কেবিন।
    পুনিল ঘোষ কেবিন: ৪৩ বছর ধরে পরিবেশন করছে দই-চিড়া
  • ১৯৮৬ সালে ফিলশনার আইস শেলফ থেকে বিচ্ছিন্ন হওয়ার পর প্রায় ৪০ বছর টিকে ছিল ‘এ২৩এ’। এটি ছিল বিশ্বের বৃহত্তম এবং অ্যান্টার্কটিকার সবচেয়ে দীর্ঘস্থায়ী হিমশৈলগুলোর একটি। ছবি: উইকিমিডিয়া কমন্স
    ভারতের গোয়ার চেয়েও বড়, রাশিয়ার চেয়েও প্রাচীন—৪০ বছর পর হারিয়ে গেল বিশ্বের বৃহত্তম হিমশৈল ‘এ২৩এ’
  • টেম্পোরারি প্রোটেক্টেড স্ট্যাটাসের (টিপিএস) আওতায় থাকা অভিবাসীদের পক্ষে গত বৃহস্পতিবার সান ডিয়েগোতে আয়োজিত সমাবেশ। ছবি: এপি
    কয়েক লাখ অভিবাসী কর্মীকে ছাঁটাইয়ের নির্দেশ দিল যুক্তরাষ্ট্র
  • ধুঁকতে থাকা স্পিনিং মিল বাঁচাতে স্থানীয় সুতায় তৈরি পোশাক রপ্তানিতে নগদ প্রণোদনা ৫% করার পরিকল্পনা
    ধুঁকতে থাকা স্পিনিং মিল বাঁচাতে স্থানীয় সুতায় তৈরি পোশাক রপ্তানিতে নগদ প্রণোদনা ৫% করার পরিকল্পনা
  • চট্টগ্রাম-কক্সবাজার এলাকায় নদীর পানি বৃদ্ধি, আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ায় পানিবন্দি হয়ে পড়েছেন কয়েক লাখ মানুষ। ছবি: সংগৃহীত
    বন্যায় মৃত্যু বেড়ে ৩৯, চট্টগ্রামের পাঁচ জেলায় ক্ষতিগ্রস্ত ৯.২৮ লাখ মানুষ 

Related News

  • খাগড়াছড়িতে বিক্রির জন্য আনা মহাবিপন্ন পাহাড়ি হলুদ কচ্ছপ উদ্ধার
  • চট্টগ্রাম চিড়িয়াখানায় আরও ৫ বাচ্চার জন্ম দিল মহাবিপন্ন হলুদ পাহাড়ি কাছিম
  • দূরবর্তী আটলান্টিক দ্বীপে ছাড়া হলো মহাবিপন্ন ১,৩২৯ ক্ষুদে শামুক
  • রাজধানীতে মহাবিপন্ন ইন্ডিয়ান বনরুই উদ্ধার
  • লাঠিটিলা সংরক্ষিত বনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গর্ভবতী চশমাপরা হনুমানের মৃত্যু

Most Read

1
ডিসেম্বরে দেশে ফিরব, দলের নেতাদের সঙ্গে আদালতে আত্মসমর্পণ করব: রয়টার্সের কাছে দাবি হাসিনার
বাংলাদেশ

ডিসেম্বরে দেশে ফিরব, দলের নেতাদের সঙ্গে আদালতে আত্মসমর্পণ করব: রয়টার্সের কাছে দাবি হাসিনার

2
পুনিল ঘোষ কেবিন।
ফিচার

পুনিল ঘোষ কেবিন: ৪৩ বছর ধরে পরিবেশন করছে দই-চিড়া

3
১৯৮৬ সালে ফিলশনার আইস শেলফ থেকে বিচ্ছিন্ন হওয়ার পর প্রায় ৪০ বছর টিকে ছিল ‘এ২৩এ’। এটি ছিল বিশ্বের বৃহত্তম এবং অ্যান্টার্কটিকার সবচেয়ে দীর্ঘস্থায়ী হিমশৈলগুলোর একটি। ছবি: উইকিমিডিয়া কমন্স
আন্তর্জাতিক

ভারতের গোয়ার চেয়েও বড়, রাশিয়ার চেয়েও প্রাচীন—৪০ বছর পর হারিয়ে গেল বিশ্বের বৃহত্তম হিমশৈল ‘এ২৩এ’

4
টেম্পোরারি প্রোটেক্টেড স্ট্যাটাসের (টিপিএস) আওতায় থাকা অভিবাসীদের পক্ষে গত বৃহস্পতিবার সান ডিয়েগোতে আয়োজিত সমাবেশ। ছবি: এপি
আন্তর্জাতিক

কয়েক লাখ অভিবাসী কর্মীকে ছাঁটাইয়ের নির্দেশ দিল যুক্তরাষ্ট্র

5
ধুঁকতে থাকা স্পিনিং মিল বাঁচাতে স্থানীয় সুতায় তৈরি পোশাক রপ্তানিতে নগদ প্রণোদনা ৫% করার পরিকল্পনা
অর্থনীতি

ধুঁকতে থাকা স্পিনিং মিল বাঁচাতে স্থানীয় সুতায় তৈরি পোশাক রপ্তানিতে নগদ প্রণোদনা ৫% করার পরিকল্পনা

6
চট্টগ্রাম-কক্সবাজার এলাকায় নদীর পানি বৃদ্ধি, আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ায় পানিবন্দি হয়ে পড়েছেন কয়েক লাখ মানুষ। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বন্যায় মৃত্যু বেড়ে ৩৯, চট্টগ্রামের পাঁচ জেলায় ক্ষতিগ্রস্ত ৯.২৮ লাখ মানুষ 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net