Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
October 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, OCTOBER 21, 2026
রাজধানীতে মহাবিপন্ন ইন্ডিয়ান বনরুই উদ্ধার

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
12 November, 2024, 09:05 pm
Last modified: 12 November, 2024, 09:19 pm

Related News

  • সার্কাসের নির্যাতন, অযত্ন থেকে নিরাপদ আশ্রয়ে রাশমণি, দেশের অন্য বন্দি হাতিগুলোর ভাগ্যে কী আছে?
  • আরব আমিরাতের উপকূলে পানামার পতাকাবাহী তেলবাহী জাহাজে ড্রোন হামলা: ভারতীয় ২২ নাবিককে উদ্ধার
  • গাজীপুরে মেট্রিক্স গার্মেন্টসের আগুন নিয়ন্ত্রণে, অসুস্থ ৭০ শ্রমিক উদ্ধার
  • সাতক্ষীরায় মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত বৃদ্ধকে উদ্ধার করে হাসপাতালে নিলেন ওসি
  • ৫ বছরের মধ্যে কামরাঙ্গীরচর সুন্দর শহরে রূপান্তরিত হবে: ডিএসসিসি প্রশাসক

রাজধানীতে মহাবিপন্ন ইন্ডিয়ান বনরুই উদ্ধার

ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র অ্যাসিস্টেন্ট কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উজ্জ্বল কুমার হালদার ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বনরুইটি বিক্রির চেষ্টার অভিযোগে আটক তিনজনকে ৪৫ হাজার টাকা জরিমানা করেন।
টিবিএস রিপোর্ট
12 November, 2024, 09:05 pm
Last modified: 12 November, 2024, 09:19 pm
১২ নভেম্বর বনরুই উদ্ধারে অভিযান চালানো হয়। ছবি: সৌজন্যে

ঢাকার কামরাঙ্গীরচরের মহাদীনগর ট্রাকস্ট্যান্ড থেকে একটি বিরল ও মহাবিপন্ন প্রজাতির ইন্ডিয়ান বনরুই উদ্ধার করা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে আজ মঙ্গলবার (১২ নভেম্বর) বিকাল ৪টার দিকে জেলা প্রশাসন, পুলিশ ও বন অধিদপ্তরের সম্মিলিত প্রচেষ্টায় এটিকে উদ্ধার করা হয়। এসময় তিনজনকে আটক করা হয়।

এই অভিযানের নেতৃত্ব দেন বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা শারমীন আক্তার।

পরবর্তীতে, ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র অ্যাসিস্টেন্ট কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উজ্জ্বল কুমার হালদার ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বনরুইটি বিক্রির চেষ্টার অভিযোগে আটক তিনজনকে ৪৫ হাজার টাকা জরিমানা করেন।

ছবি: সৌজন্যে

অভিযুক্তরা নেত্রকোনার কলমাকান্দা থেকে বিক্রির উদ্দেশ্যে বনরুইটিকে কামরাঙ্গীরচর এলাকায় নিয়ে এসেছিল বলে জানা যায়।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বনরুইটিকে প্রকৃতিতে অবমুক্ত করার জন্য বন অধিদপ্তরের কাছে হস্তান্তর করেন। সেক্ষেত্রে কামরাঙ্গীচর থানা সার্বিক সহায়তা করে।

ওয়াইল্ড লাইফ ম্যানেজমেন্ট অ্যান্ড নেচার কনজারভেশনের ওয়াইল্ড লাইফ ইন্সপেক্টর নিগার সুলতানা দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে (টিবিএস)- বলেন, বনরুই বিশ্বের সবচেয়ে বেশি পাচার হওয়া বন্যপ্রাণীগুলোর একটি।

ছবি: সৌজন্যে

তিনি আরও বলেন, 'এই মহাবিপন্ন প্রজাতিটি সাইটিস ১ মানদণ্ডের ভিত্তিতে তালিকাভুক্ত।'

কনভেনশন অন ইন্টারন্যাশনাল ট্রেড ইন ইনডেঞ্জার্ড স্পিসিস অব ওয়ার্ল্ড ফনা অ্যান্ড ফ্লোরা (সাইটিস) এর পরিশিষ্ট ১-এ তালিকাভুক্ত প্রজাতিগুলোর বাণিজ্য কঠোরভাবে নিষিদ্ধ না করা হলে, এগুলো বিলুপ্তির উচ্চ ঝুঁকিতে পড়ে। কিছু ব্যতিক্রম ছাড়া, এসব প্রজাতির বাণিজ্য সাধারণত নিষিদ্ধ।

ছবি: সৌজন্যে

নিগার আরও বলেন, এই নিরীহ প্রাণীটি প্রকৃতিগতভাবে একটি পতঙ্গভুক এবং বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষায় বিশাল ভূমিকা পালন করে। 'এই প্রজাতি রক্ষায় আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে।'

প্রসঙ্গত, বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২- অনুযায়ী বনরুই ধরা বা হত্যা করা দণ্ডনীয় অপরাধ।

Related Topics

টপ নিউজ

বনরুই / উদ্ধার / মহাবিপন্ন / কামরাঙ্গীরচর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    আগামী বছর থেকে আমেরিকার ‘প্রতিটি শিশুকে’ স্পেসএক্সের একটি করে শেয়ার দেওয়ার ঘোষণা মাস্কের
  • ছবি: টিবিএস
    নাটোরে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১২, আহত অন্তত ৩০
  • ছবি: টিবিএস
    গাজীপুরে কেয়া গ্রুপের কারখানায় ফের ছাঁটাই: এবার চাকরি হারালেন ৭৩৯ জন, কান্নায় ভেঙে পড়লেন ১৯ বছরের পুরনো শ্রমিকেরা
  • ইলাস্ট্রেশন: ছৈয়দ মওলা/টিবিএদ
    আইএমএফের শর্ত পূরণে ২০৩০ সালের মধ্যে ১৫ শতাংশ একক ভ্যাট হার চালুর লক্ষ্য
  • ছবি: সংগৃহীত
    রিজার্ভ থেকে ২০ মিলিয়ন ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
  • ইইউ-র নতুন বর্জ্য নীতিমালার কারণে ঝুঁকিতে পড়তে পারে বাংলাদেশের স্ক্র্যাপ ইস্পাত আমদানি
    ইইউ-র নতুন বর্জ্য নীতিমালার কারণে ঝুঁকিতে পড়তে পারে বাংলাদেশের স্ক্র্যাপ ইস্পাত আমদানি

Related News

  • সার্কাসের নির্যাতন, অযত্ন থেকে নিরাপদ আশ্রয়ে রাশমণি, দেশের অন্য বন্দি হাতিগুলোর ভাগ্যে কী আছে?
  • আরব আমিরাতের উপকূলে পানামার পতাকাবাহী তেলবাহী জাহাজে ড্রোন হামলা: ভারতীয় ২২ নাবিককে উদ্ধার
  • গাজীপুরে মেট্রিক্স গার্মেন্টসের আগুন নিয়ন্ত্রণে, অসুস্থ ৭০ শ্রমিক উদ্ধার
  • সাতক্ষীরায় মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত বৃদ্ধকে উদ্ধার করে হাসপাতালে নিলেন ওসি
  • ৫ বছরের মধ্যে কামরাঙ্গীরচর সুন্দর শহরে রূপান্তরিত হবে: ডিএসসিসি প্রশাসক

Most Read

1
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আগামী বছর থেকে আমেরিকার ‘প্রতিটি শিশুকে’ স্পেসএক্সের একটি করে শেয়ার দেওয়ার ঘোষণা মাস্কের

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

নাটোরে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১২, আহত অন্তত ৩০

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

গাজীপুরে কেয়া গ্রুপের কারখানায় ফের ছাঁটাই: এবার চাকরি হারালেন ৭৩৯ জন, কান্নায় ভেঙে পড়লেন ১৯ বছরের পুরনো শ্রমিকেরা

4
ইলাস্ট্রেশন: ছৈয়দ মওলা/টিবিএদ
অর্থনীতি

আইএমএফের শর্ত পূরণে ২০৩০ সালের মধ্যে ১৫ শতাংশ একক ভ্যাট হার চালুর লক্ষ্য

5
ছবি: সংগৃহীত
অর্থনীতি

রিজার্ভ থেকে ২০ মিলিয়ন ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক

6
ইইউ-র নতুন বর্জ্য নীতিমালার কারণে ঝুঁকিতে পড়তে পারে বাংলাদেশের স্ক্র্যাপ ইস্পাত আমদানি
অর্থনীতি

ইইউ-র নতুন বর্জ্য নীতিমালার কারণে ঝুঁকিতে পড়তে পারে বাংলাদেশের স্ক্র্যাপ ইস্পাত আমদানি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net