Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
April 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, APRIL 10, 2026
দূরবর্তী আটলান্টিক দ্বীপে ছাড়া হলো মহাবিপন্ন ১,৩২৯ ক্ষুদে শামুক

আন্তর্জাতিক

বিবিসি
28 December, 2024, 11:20 am
Last modified: 28 December, 2024, 11:21 am

Related News

  • পুতুল বুকে জড়িয়ে ছোট্ট পাঞ্চের লড়াই; মা হয়েও কিছু প্রাণী কেন নিজ সন্তানকে দূরে ঠেলে দেয়?
  • মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে যাওয়া সিংহী ফের খাঁচাবন্দি
  • প্রতিবাদ সত্ত্বেও জায়গা দিতে না পেরে জার্মানির চিড়িয়াখানায় ১২ বেবুন হত্যা
  • বিশ্বজুড়ে সংখ্যায় কমলেও এই ছোট দ্বীপে দেখা মিলে রেকর্ডসংখ্যক পাফিনের
  • বান্দরবানে আদালতের রায়ে ‘মিনি চিড়িয়াখানা’ বন্ধ, বন্যপ্রাণী সাফারি পার্কে স্থানান্তর

দূরবর্তী আটলান্টিক দ্বীপে ছাড়া হলো মহাবিপন্ন ১,৩২৯ ক্ষুদে শামুক

শামুকগুলো একেবারেই বিলুপ্ত বলে মনে করা হয়েছিল। এক শতাব্দী ধরে এই প্রজাতির কোন শামুক দেখা যায়নি।
বিবিসি
28 December, 2024, 11:20 am
Last modified: 28 December, 2024, 11:21 am
ডেজার্টা গ্রান্ডে দ্বীপে এই ছোট শামুকের একটি দল বেঁচে থাকার পর সংরক্ষণকারীরা এদের উদ্ধারের পরিকল্পনা করেন। ছবি: চেস্টার চিড়িয়াখানা/বিবিসি

চিড়িয়াখানায় প্রজনন করা মহাবিপন্ন ১,৩২৯টি মটর দানার আকারের শামুক এক দূরবর্তী আটলান্টিক দ্বীপে ছাড়া হয়েছে। এর ফলে, দুটি প্রজাতির ডেজার্টাস আইল্যান্ডের স্থল শামুক প্রকৃতিতে ফিরে এসেছে।

এর আগে শামুকগুলো একেবারেই বিলুপ্ত বলে মনে করা হয়েছিল। এক শতাব্দী ধরে এই প্রজাতির কোন শামুক দেখা যায়নি।

ডেজার্টা গ্রান্ডে দ্বীপে এই ছোট শামুকের একটি দল বেঁচে থাকার পর সংরক্ষণকারীরা এদের উদ্ধারের পরিকল্পনা করেন। এরপর শামুকগুলোকে যুক্তরাজ্য এবং ফ্রান্সের চিড়িয়াখানায় নিয়ে আসা হয়। চেস্টার চিড়িয়াখানায় একটি রূপান্তরিত শিপিং কন্টেইনারে তাদের জন্য আশ্রয় তৈরি করা হয়েছিল।

শামুকগুলো মটর দানার আকারের। ছবি: চেস্টার চিড়িয়াখানা

ছোট শামুকগুলো মাদেইরা থেকে দক্ষিণ-পূর্বে অবস্থিত, বায়ুপ্রবাহ এবং পর্বতশৃঙ্গবিশিষ্ট এই দ্বীপের আদি বাসিন্দা। মানুষের মাধ্যমে দ্বীপে আসা ইঁদুর এবং ছাগলের কারণে সেগুলোর আবাসস্থল ধ্বংস হয়ে যায়।

প্রথমে ধারণা করা হয়েছিল, এই আক্রমণাত্মক শিকারিরা ছোট শামুকগুলো খেয়ে ফেলায় সেগুলো বিলুপ্ত হয়ে গিয়েছিল। তবে ২০১২ থেকে ২০১৭ সালের মধ্যে একাধিক সংরক্ষণ অভিযান প্রমাণ করে, এই ধারণা ভুল ছিল।

সংরক্ষণকারীরা দ্বীপে মাত্র ২০০টি জীবিত শামুক খুঁজে পান।

শামুকগুলো ডেজার্টা দ্বীপের আদি বাসিন্দা। ছবি: জেরার্ডো গার্সিয়া/চেস্টার চিড়িয়াখানা

এই শামুকগুলোকে প্রথমে তাদের প্রজাতির শেষ বলে মনে করা হয়েছিল। তাই সেগুলো সংগ্রহ করে বন্দী অবস্থায় রাখা হয়।

চেস্টার চিড়িয়াখানায় সংরক্ষণ দল ৬০টি মূল্যবান শামুকের জন্য একটি নতুন আশ্রয় তৈরি করে। সঠিক খাবার, গাছপালা এবং পরিবেশ তৈরি করে তাদের একটি ছোট ট্যাঙ্কে রাখা হয়।

চিড়িয়াখানায় জন্ম নেওয়া ১,৩২৯টি শামুকের বাচ্চাকে ডট দিয়ে চিহ্নিত করা হয়। এর জন্য বিষমুক্ত কলম এবং নখের ভিনিশ ব্যবহার করা হয়েছে। তারপর, এগুলোকে প্রকৃতিতে মুক্তি দেওয়ার জন্য নিয়ে যাওয়া হয়।

চেস্টার চিড়িয়াখানায় সংরক্ষণ দল নতুন করে শামুকগুলোর প্রজনন ঘটায়। ছবি: চেস্টার চিড়িয়াখানা

মাদেইরা'র প্রাকৃতিক সংরক্ষণ ও বন ইনস্টিটিউটের সংরক্ষণ জীববিজ্ঞানী দিনার্তে টেইক্সিরা বলেন, "এটি হলো কালার কোড। এটি আমাদের শামুকগুলো শনাক্ত করতে এবং সেগুলো কোথায় ছড়িয়ে পড়ছে, কতটুকু বৃদ্ধি পাচ্ছে, কতটি বেঁচে থাকে এবং তাদের নতুন পরিবেশে কতটা অভিযোজিত হচ্ছে, তা ট্র্যাক করতে সাহায্য করবে।"

শামুকদের জন্য একটি নতুন অভয়ারণ্য পুনঃস্থাপন করা হয়েছে বুগিও দ্বীপে। এটি ইলহাস ডেজার্টাস (ডেজার্ট দ্বীপ) আর্কিপেলাগোর একটি ছোট প্রতিবেশী দ্বীপ। বুগিও একটি প্রাকৃতিক সংরক্ষণ এলাকা এবং এখানে আক্রমণাত্মক প্রজাতিগুলো নির্মূল করা হয়েছে।

চেস্টার চিড়িয়াখানার জেরার্ডো গার্সিয়া বলেছেন, পুনঃপ্রবর্তন "একটি প্রজাতির পুনরুদ্ধার পরিকল্পনায় একটি বড় পদক্ষেপ"।

চিড়িয়াখানায় জন্ম নেওয়া ১,৩২৯টি শামুকের বাচ্চাকে ডট দিয়ে চিহ্নিত করা হয়। ছবি: চেস্টার চিড়িয়াখানা

তিনি বলেন, "যদি এরা আমাদের প্রত্যাশা মতো চলে, আগামী বসন্তে আরও শামুক আসবে। এটি একটি বিশাল দলীয় প্রচেষ্টা। এটি প্রমাণ করে, মহাবিপ্পন প্রজাতিদের জন্য পরিস্থিতি স্বাভাবিক করা সম্ভব।"

চেস্টার চিড়িয়াখানার হিথার প্রিন্স বলেন, "এই শামুকগুলো দ্বীপগুলোর প্রাকৃতিক আবাসের একটি গুরুত্বপূর্ণ অংশ।" তিনি আরও বলেন, শামুকগুলো অন্য আদি প্রজাতির জন্য খাদ্য সরবরাহ করে এবং তারা জৈব পদার্থ ভেঙে মাটি উর্বর করে।

প্রিন্স বলেন, "এরা গাছপালা বাড়াতে সাহায্য করে। সবকিছুই ছোট জীবজন্তুদের ওপর নির্ভর করে। যেমন কীটপতঙ্গ এবং শামুক, যেগুলো প্রায়ই উপেক্ষিত হয়।"
 

Related Topics

টপ নিউজ

শামুক / মহাবিপন্ন / চিড়িয়াখানা / প্রজনন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: গ্যালো ইমেজ/অরবিটাল হরাইজন/কোপার্নিকাস সেন্টিনেল।
    তেহরানের ৫০০ বিলিয়ন ডলারের ‘টোলবুথ’ চিরতরে বদলে দিতে পারে মধ্যপ্রাচ্যকে
  • ফাইল ছবি
    ‘মুক্তিযোদ্ধারা যাদের বিরুদ্ধে লড়েছেন’ সেই তালিকা থেকে জামায়াতের নাম বাদের দাবি বিরোধীদলীয় নেতার
  • ছবিতে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ (বামে) এবং সেনাবাহিনীর প্রধান আসিম মুনির (ডানে)। ছবি: কিস্তান সরকারের সৌজন্যে
    ইরানকে যুদ্ধবিরতিতে রাজি করাতে পাকিস্তানকে মধ্যস্থতা করতে চাপ দিয়েছিল হোয়াইট হাউজ
  • ছবি: বাসস
    ঢাকার কিছু বড় শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে ৩ দিন সশরীরে ও ৩ দিন অনলাইনে ক্লাস হবে: শিক্ষামন্ত্রী
  • ছবি: সংগৃহীত
    'গণবিরোধী' বিল পাসের অভিযোগে সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট
  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    ২০২৭ সালের মধ্যে ভারত থেকে আসছে রেলের ২০০ ব্রডগেজ ক্যারেজ: সংসদে রেলমন্ত্রী

Related News

  • পুতুল বুকে জড়িয়ে ছোট্ট পাঞ্চের লড়াই; মা হয়েও কিছু প্রাণী কেন নিজ সন্তানকে দূরে ঠেলে দেয়?
  • মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে যাওয়া সিংহী ফের খাঁচাবন্দি
  • প্রতিবাদ সত্ত্বেও জায়গা দিতে না পেরে জার্মানির চিড়িয়াখানায় ১২ বেবুন হত্যা
  • বিশ্বজুড়ে সংখ্যায় কমলেও এই ছোট দ্বীপে দেখা মিলে রেকর্ডসংখ্যক পাফিনের
  • বান্দরবানে আদালতের রায়ে ‘মিনি চিড়িয়াখানা’ বন্ধ, বন্যপ্রাণী সাফারি পার্কে স্থানান্তর

Most Read

1
ছবি: গ্যালো ইমেজ/অরবিটাল হরাইজন/কোপার্নিকাস সেন্টিনেল।
আন্তর্জাতিক

তেহরানের ৫০০ বিলিয়ন ডলারের ‘টোলবুথ’ চিরতরে বদলে দিতে পারে মধ্যপ্রাচ্যকে

2
ফাইল ছবি
বাংলাদেশ

‘মুক্তিযোদ্ধারা যাদের বিরুদ্ধে লড়েছেন’ সেই তালিকা থেকে জামায়াতের নাম বাদের দাবি বিরোধীদলীয় নেতার

3
ছবিতে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ (বামে) এবং সেনাবাহিনীর প্রধান আসিম মুনির (ডানে)। ছবি: কিস্তান সরকারের সৌজন্যে
আন্তর্জাতিক

ইরানকে যুদ্ধবিরতিতে রাজি করাতে পাকিস্তানকে মধ্যস্থতা করতে চাপ দিয়েছিল হোয়াইট হাউজ

4
ছবি: বাসস
বাংলাদেশ

ঢাকার কিছু বড় শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে ৩ দিন সশরীরে ও ৩ দিন অনলাইনে ক্লাস হবে: শিক্ষামন্ত্রী

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

'গণবিরোধী' বিল পাসের অভিযোগে সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

6
ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

২০২৭ সালের মধ্যে ভারত থেকে আসছে রেলের ২০০ ব্রডগেজ ক্যারেজ: সংসদে রেলমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net