Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
July 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JULY 13, 2026
আপনারা গণতন্ত্রকে বাঁচিয়ে রাখার লড়াইয়ে যোদ্ধা হতে পারেন: সাংবাদিকদের প্রতি চীফ হুইপ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
27 April, 2026, 06:35 pm
Last modified: 27 April, 2026, 06:37 pm

Related News

  • মিডিয়া শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হয়: মির্জা ফখরুল
  • জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি, তারা গণতন্ত্রেই বিশ্বাস করে না: ফখরুল
  • যারা গণতন্ত্র ধ্বংসের চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী
  • আমার কাছে মনে হয় গণতন্ত্র খুব বিপদে পড়েছে: মির্জা ফখরুল
  • নজিরবিহীন সামরিক শাসনের মধ্য দিয়ে জিয়াউর রহমান গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন: আইনমন্ত্রী

আপনারা গণতন্ত্রকে বাঁচিয়ে রাখার লড়াইয়ে যোদ্ধা হতে পারেন: সাংবাদিকদের প্রতি চীফ হুইপ

সোমবার (২৭ এপ্রিল) জাতীয় সংসদ ভবনের এলডি হলে গণমাধ্যম প্রতিনিধিদের সাথে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
টিবিএস রিপোর্ট
27 April, 2026, 06:35 pm
Last modified: 27 April, 2026, 06:37 pm
ছবি: সংগৃহীত

দীর্ঘ ১৭ বছরের স্বৈরশাসনের পর দেশে যে নতুন গণতান্ত্রিক পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তা সুসংহত করতে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম। তিনি বলেন, "বিগত দীর্ঘ সময়ে দেশে মানুষের বাকস্বাধীনতা ও আইনের শাসন ছিল না। পরিবর্তিত এই পরিস্থিতিতে গণতন্ত্রকে বাঁচিয়ে রাখার লড়াইয়ে আপনারা একেকজন যোদ্ধা হতে পারেন।"

সোমবার (২৭ এপ্রিল) জাতীয় সংসদ ভবনের এলডি হলে গণমাধ্যম প্রতিনিধিদের সাথে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

সাংবাদিকদের উদ্দেশে চিফ হুইপ বলেন, "প্রধানমন্ত্রী তারেক রহমান যতক্ষণ পর্যন্ত ভালো কাজ করবেন, আপনারা তাঁর পাশে থাকতে পারেন। আমি যদি ভালো কাজ করি তবে পাশে থাকবেন, আর যদি মন্দ কাজ করি বা অসুবিধা সৃষ্টি করি তবে যৌক্তিক সমালোচনা করবেন এবং আমার ভুল ধরিয়ে দেবেন। সব মানুষেরই ভুল হতে পারে।"

গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইকে পরকালীন প্রেক্ষাপট থেকে তুলে ধরে তিনি আরও বলেন, "আপনারা এই লড়াইয়ের একজন যোদ্ধা। মানুষের স্বাবলম্বী হওয়ার এই যুদ্ধে শরিক হয়ে ব্যক্তিগতভাবে হয়তো কিছুই পাবেন না, কিন্তু কিয়ামতের মাঠে আল্লাহর কাছে তো বলতে পারবেন যে আপনি ওই যুদ্ধের একজন সদস্য ছিলেন।"

বর্তমান সরকারের দুই মাসের সাফল্য তুলে ধরে নূরুল ইসলাম বলেন, সরকার অত্যন্ত ভঙ্গুর অর্থনীতি নিয়ে যাত্রা শুরু করলেও এরই মধ্যে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বাস্তবায়নসহ মানুষের অর্থনৈতিক সমস্যাগুলো চিহ্নিত করে তা নিরসনে কার্যকর উদ্যোগ নিয়েছে। এ সময় তিনি অভিযোগ করেন, বিগত সরকার দেশ থেকে ৭টি জাতীয় বাজেটের সমপরিমাণ টাকা পাচার করেছে।

ঐতিহাসিক প্রেক্ষাপট স্মরণ করে চিফ হুইপ বলেন, "৭৪-এর দুর্ভিক্ষের সময় মানুষ অভাবের তাড়নায় অন্যের বমি পর্যন্ত খেয়েছে। সেই ভয়াবহ পরিস্থিতিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দায়িত্ব গ্রহণ করে মাত্র ৩ বছরের মধ্যে দেশকে খাদ্যে স্বাবলম্বী করেন এবং খাদ্য রপ্তানি শুরু করেন। পরবর্তীতে বেগম জিয়াও ভঙ্গুর অর্থনীতি হাতে নিয়ে দেশকে স্বাবলম্বী করেছিলেন। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানও তাঁর বাবা-মায়ের দেখানো পথেই হাঁটছেন।"

মতবিনিময় অনুষ্ঠানে জাতীয় সংসদের হুইপ জি কে গউছ, মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু এবং মো. আখতারুজ্জামান মিয়া অংশগ্রহণ করেন।

গণমাধ্যম প্রতিনিধিদের পক্ষ থেকে বক্তব্য রাখেন— বাংলাদেশ পার্লামেন্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি হারুন জামিল, সাধারণ সম্পাদক শওকত আলী খান লিথো এবং বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) নগর সম্পাদক মোরসালিন নোমানী। অনুষ্ঠানে জ্যেষ্ঠ সাংবাদিকরা নতুন এই গণতান্ত্রিক যাত্রার প্রশংসা করেন এবং সংসদ বিটে পেশাগত দায়িত্ব পালনের বিভিন্ন চ্যালেঞ্জ ও পরামর্শ তুলে ধরেন।

সভায় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Related Topics

টপ নিউজ

চীফ হুইপ / গণতন্ত্র

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ৫০০ থেকে ১০,০০০ কোটি টাকা: বিকাশ ও সিটি ব্যাংকের ন্যানো লোনের চমক জাগানো সাফল্য
    ৫০০ থেকে ১০,০০০ কোটি টাকা: বিকাশ ও সিটি ব্যাংকের ন্যানো লোনের চমক জাগানো সাফল্য
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ৪% সুদে বিনা জামানতে ১০ লাখ টাকা ঋণ পাবেন নতুন উদ্যোক্তারা
  • ছবি: সংগৃহীত
    দাফনের মাটি ‘না পেয়ে’ ভেলায় ভাসছে মরদেহ, ভিডিও ভাইরাল; ইউএনও বললেন ‘ভিউ ব্যবসা’
  • ফাইল ছবি: সংগৃহীত
    আপিল বিভাগের রায়: ২৫ বছর পূরণ হওয়ার আগে পদত্যাগ করলে পেনশন সুবিধা পাবেন না সরকারি চাকরিজীবীরা
  • ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    বনের রানি বনে ফিরে গেল
  • ছবি: সংগৃহীত
    ইউএস-বাংলার বহরে যুক্ত হচ্ছে ২১ বোয়িং উড়োজাহাজ

Related News

  • মিডিয়া শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হয়: মির্জা ফখরুল
  • জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি, তারা গণতন্ত্রেই বিশ্বাস করে না: ফখরুল
  • যারা গণতন্ত্র ধ্বংসের চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী
  • আমার কাছে মনে হয় গণতন্ত্র খুব বিপদে পড়েছে: মির্জা ফখরুল
  • নজিরবিহীন সামরিক শাসনের মধ্য দিয়ে জিয়াউর রহমান গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন: আইনমন্ত্রী

Most Read

1
৫০০ থেকে ১০,০০০ কোটি টাকা: বিকাশ ও সিটি ব্যাংকের ন্যানো লোনের চমক জাগানো সাফল্য
অর্থনীতি

৫০০ থেকে ১০,০০০ কোটি টাকা: বিকাশ ও সিটি ব্যাংকের ন্যানো লোনের চমক জাগানো সাফল্য

2
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

৪% সুদে বিনা জামানতে ১০ লাখ টাকা ঋণ পাবেন নতুন উদ্যোক্তারা

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

দাফনের মাটি ‘না পেয়ে’ ভেলায় ভাসছে মরদেহ, ভিডিও ভাইরাল; ইউএনও বললেন ‘ভিউ ব্যবসা’

4
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

আপিল বিভাগের রায়: ২৫ বছর পূরণ হওয়ার আগে পদত্যাগ করলে পেনশন সুবিধা পাবেন না সরকারি চাকরিজীবীরা

5
ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
ফিচার

বনের রানি বনে ফিরে গেল

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইউএস-বাংলার বহরে যুক্ত হচ্ছে ২১ বোয়িং উড়োজাহাজ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net